এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৩৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৩ জুলাই ২০১৪ ১২:৫৩641265
  • RR: Date:12 Jul 2014 -- 11:27 AM

    আপনার তোলা অনেকগুলো পয়েন্টের কিছু সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করছি।

    NGO নান প্রকৃতির হয় তা আপনি আমার চাইতে বেশী জানেন। তারা (শুনেছি) জনগণের সেবা/উপকার ইত্যাদি করে। তারা পাঁপড়ই বানাক আর পেটের অসুখই সারাক তা নিয়ে আমার কোন চিন্তা নেই। সমস্যা হচ্ছে মুলতঃ যারা রাষ্ট্র্ক্ষমতার অংশীদারী (পক্ষে বা বিপক্ষে) চায় তাদের নিয়ে। আর পব-তে অনেকেই এইসব NGO-দের চিনেছে/দেখেছে বাম সরকারের শেষের ৩/৪ বছরে। এই NGO-দের উদ্দেশ্য কি মানুষের উপকার করা নাকি সরকারের কেশোৎপাট্ন?

    মমতার সঙ্গে কারা ছিল?
    The principal characters:
    •Paschim Banga Khet Majur Samity: It’s headed by Anuradha Talwar, 49.....Her husband Swapan Ganguly is secretary of the organisation. “Industry is more powerful than agriculture,” says Talwar. “So agriculture and industry CANNOT sustain simultaneously. Industry always destroys agriculture.......” .......Talwar is beside her (Mamata) at every public function and openly claims that Mamata asks her for advice on all matters involving the Tata project.

    •Gana Mukti Parishad: An NGO headed by Sunanda Sanyal, a former professor who fell out of CPM’s favour.... Former Secretary of the state Land Reforms Department Debabrata Banerjee is also associated with this NGO. .......Asked about his funding, Sanyal said: “We get donations from friends.”

    •National Alliance of Peoples Movement: Medha Patkar’s group has made repeated trips to Singur and Nandigram attacking farmland acquisition for industry.

    •Samhati Udyog: An alliance of no less than 10 organizations, including the Association for the Protection of Democratic Rights (APDR), NAPM, Khet Mazdoor Samiti, Mazdoor Kranti Parishad, Nari
    Atyachar Virodhi Manch, Ganapratirodh Mancha and the Bandi Mukti Committee. It was its secretary Samar Das, a former Naxalite, who began the first “survey” in Singur in June 2006 on the status of
    landlosers. His survey forms the basis of Mamata’s arguments ........ When asked about his sources of funding, Das declined to comment.

    •Group For Rural Alternative Movement: Barely a year old, its secretary Mintu Dey says that all members are “Naxal-minded persons” from around Jadavpur University.

    •Jana Sangharsha Samity: Set up during 1975 as part of Jayaprakash Narayan’s Nav Nirman movement, its single-point agenda today: socialism.

    •Belur Shramajibi Hospital: Another 25-year-old NGO, it set up a hospital in Belur, Howrah. Secretary A K Saha says the NGO takes care of the “health needs of the farmers of Singur.”

    •Naxalite groups: Four Naxalite groups are part of the 21 of Mamata’s Singur alliance. One of them is the “CPI(ML)-state organising committee,” a breakway group of Kanu Sanyal’s CPI(ML). It comprises just three leaders who were expelled from the CPI(ML) after they joined Mamata’s agitation in December 2006: Pradip Banerjee, Purnendu Bose and Dola Sen.

    গপ্প এখানেই শেষ হয়নাঃ
    These groups brings two strands together: a strong anti-industry line ......and an ardent anti-CPM stand which plays right into Mamata’s identity. Naxalites and former Naxalites walk in and out of these NGOs both as members and supporters. Some of the “political” groups don’t even have an office, ......
    Because they don’t have to face voters, they have taken a hard line.

    ------------------------------------------
    https://groups.google.com/forum/#!topic/black-untouchables/sVRnInsZeFc

    Why is Mamata so inflexible towards Tata project?

    Subrata Nagchoudhury,Bidyut Roy
    Posted online: Wednesday, September 03, 2008 at 10:09:52
    http://www.expressindia.com/latest-news/Why-is-Mamata-so-inflexible-towards-Tata-project/356805/

    কাজেই আপনি সোনামুখ করে যে NGO-র কথা শোনাচ্ছেন আমরা অনেকেই তাদের মত সংস্থাদের ব্যাগড়াপন্থী বলে চিহ্ণিত করিনি। খেয়াল করেছেন নিশ্চয় যে তথাকথিত নিরপেক্ষ মানবাধিকার সংগঠন APDR-ও এই গ্যাং-এর মধ্যে আছে।

    (কি বিস্ময়ঃ ক্ষিতির সহধর্মিনী সুনন্দা নাকি বাম আমলেও এই APDR-এর সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন!!)
  • ranjan roy | ১৩ জুলাই ২০১৪ ১৪:০৩641267
  • মাইরি! আপনি এই সিপিএম-মমতা আর সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে বেরোতে পারলেন না!

    টইয়ের নাম "এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?"
    এখানে অবশ্যই জেনেরিক ভাবে ভারতের সমস্ত রাজ্যের এনজিওদের কথা বলা হয়েছে। তাই আমার আপত্তি। এখন বুঝলাম,
    আপনি এনজিও বলতে শুধু নন্দীগ্রাম- সিঙ্গুর প্রশ্নে যারা টাটা-সিপিএম এর বিরোধিতা করেছিল তাঁদের নিয়েই কথা বলতে চান। অবশ্য সমস্ত টইয়ে এটাই আপনার এজেন্ডা; এ নিয়ে কিছু বলার নেই।

    ---আর ২১টি নক্সালাইট গ্রুপ বা কোন সিপিআই (এম-এল) এর কমিটি তো রাজনৈতিক সংগঠন, স্পষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়ে। তারা কিভাবে এনজিও হয়? তাহলে তো সিপিএম কেও এনজিও বলতে হবে!
    --- বেলুড় শ্রমজীবি হাসপাতাল তাদের কাজ করে চলেছেন। গায়ক সনৎ সিংহ ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
    ---- সিপিএম মেম্বারদের লেভি ছাড়াও সমভাবাপন্ন বন্ধুদের থেকে সাহায্য নেয়। সুনন্দ নতুন কিছুই করেন নি।
    আর সিপিএম কি তার সমস্ত দানদাতাদের ( ব্যবসায়ীবন্ধুদের) লিস্টি প্রকাশ করে?
  • dc | ১৩ জুলাই ২০১৪ ১৪:০৩641266
  • Group For Rural Alternative Movement: Barely a year old, its secretary Mintu Dey says that all members are “Naxal-minded persons” from around Jadavpur University. The NGO was formed specifically to organise and support the farmers’ agitation in Singur.”There is no question of a compromise regarding Singur. If Tatas leave, so be it,” said Mintu Dey. Asked about his group’s funding, he said: “We get money from well-wishers and small collections from sympathizers.”

    Jana Sangharsha Samity: Set up during 1975 as part of Jayaprakash Narayan’s Nav Nirman movement, its single-point agenda today: socialism. Secretary Himanshu Mukherjee admits that the group has no “definitive” sphere of work. “We believe in socialism. Tatas should go back. That is the solution to all the problems in Singur,” he said.

    এগুলো পড়লে মনে হয়, সিঙ্গুরের লোকজনের মাথায় পাইকারি হারে কাঁঠাল ভাঙ্গা হয়েছিল। যে যেখান থেকে পেরেছে গিয়ে মুর্গি বানিয়ে চলে এসেছে :D
  • dc | ১৩ জুলাই ২০১৪ ১৪:০৭641268
  • কিন্তু PT এখানটা পড়েছেন নিশ্চয়ইঃ

    These groups joined Mamata in Nandigram and scenting success there — the government abandoned its SEZ plan — they are now emboldened in Singur.

    এটা আগেও লিখেছিলাম। নন্দীগ্রাম ঠিকমতো হ্যান্ডল করতে পারলে বুদ্ধবাবুর সিঙ্গুরেও অসুবিধা হতোনা।
  • PT | ১৩ জুলাই ২০১৪ ১৪:১৪641269
  • "মাইরি! আপনি এই সিপিএম-মমতা আর সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে বেরোতে পারলেন না!"

    নাঃ পারলাম না। আপনাদের মত পিছলে পিছলে টপিক বদলানোর প্রয়োজন মনে করিনা। আর যেটুকু জানি সেটুকু নিয়েই চর্চা করতে থাকি। কেননা সত্য প্রকাশ পেতে অনেক সময় খুব বেশী লম্বা সময় লাগে। আর কারো কারো সেই সত্য মেনে নিতে গোটা জীবন পেরিয়ে যায়।

    "আপনি এনজিও বলতে শুধু নন্দীগ্রাম- সিঙ্গুর প্রশ্নে যারা টাটা-সিপিএম এর বিরোধিতা করেছিল তাঁদের নিয়েই কথা বলতে চান। "

    নাঃ। বাঁধ, পরমাণু বিদ্যুত ইত্যাদি নিয়ে যারা ব্যাগড়া দিচ্ছে তাদের কথাও বলতে চাই-বলেওছি। সেসব পড়ে দেখার সময় হয়নি আপনার।

    আর আপনার শেষ তিনটে ডিফেন্স পড়ে শুধু করুণা করতে ইচ্ছে করছে।
  • ranjan roy | ১৩ জুলাই ২০১৪ ১৫:৩৭641270
  • ধন্য আমি! আপনার করুণা পেয়েছি, আশা করি অন্য এনজিওরাও পাবে। আজ নয় কাল।
    আর আপনি নন্দীগ্রাম-সিঙ্গুরের সত্য উদঘাটনে গোটা জীবন ব্যয় করুন।
    সত্যান্বেষী পিটিকে আমার শুভেচ্ছা!!
  • cm | ১৩ জুলাই ২০১৪ ১৬:০৭641271
  • ১) Name: ranjan roy

    IP Address : 132.176.247.125 (*) Date:13 Jul 2014 -- 02:03 PM

    মাইরি! আপনি এই সিপিএম-মমতা আর সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে বেরোতে পারলেন না!

    টইয়ের নাম "এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?"

    ২)Name: Dinga ling

    IP Address : 90.237.226.73 (*) Date:12 Jul 2014 -- 07:28 AM

    এনজিওদের পেছনে মাও-সাম্রাজ্যবাদী কর্পো আছে আর সিপিএমের পেছনে আছে অগুন্তি ল্যাম্পপোস্ট

    ৩)Name: SC

    IP Address : 81.199.121.96 (*) Date:13 Jul 2014 -- 03:47 AM

    সিপিএমের একটা বেশ ওপরপালিশ ছিল। নিচুতলায় অনিল বসু টাইপ রা দাপিয়ে বেড়াত, আর উপরে একটা বেশ আমরা কিরকম সন্গস্ক্রিতিবান দেখেছ, নারীর সম্মান নিয়ে খুব সচেতন। আমাদের মুখ্যমন্ত্রীর কন্যা এরকম বলেন।
    এই ওপরপালিশ টা মনেহয় বাঙালি ভদ্রলোক সঙ্গস্কৃতির সঙ্গে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। কলকাতা তে বেশ একটা প্রচন্ড উচ্চশিক্ষিত ভদ্র হাই থটের রাজনীতি চলছে, মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে ধোঁয়া উঠছে, আর গ্রামে তপন সুকুর দৌরাত্ম করে বেড়াচ্ছে।

    ধন্য নিরপেক্ষ ডিফেন্স।
  • PT | ১৩ জুলাই ২০১৪ ১৯:৩৩641272
  • নন্দীগ্রাম নিয়ে সিবিআই এনকোয়ারি আটকে দিয়ে মমতা কত মানুষের কৃতজ্ঞতাভাজন হয়েছেন বুঝতে পারছি। এরা যে কখনই মমতাকে চটাবেন না সেটা পরিষ্কার।
  • সিকি | ১৩ জুলাই ২০১৪ ২১:৪৮641274
  • কান ঝালাপালা হয়ে গেল।
  • . | ১৩ জুলাই ২০১৪ ২২:০৬641275
  • এটা নিরপেক্ষ অফেন্স।
  • PT | ১৩ জুলাই ২০১৪ ২২:২১641276
  • কিন্তু সিপিএম-কে গাল দেওয়া চলতেই থাকলেও কান ঝালাপালা হয়্না। কি নিরপেক্ষ এই কর্ণদ্বয় ও তাদের ঝালাপালা হওয়া!!
  • সিকি | ১৩ জুলাই ২০১৪ ২২:২২641277
  • পোচোন্ডো নিরপেক্ষ স্যার। কী করব। এত ঘনঘন টংটং আবাজ হচ্ছে যে এদিক ওদিক আর কিছুই শুনতে পাচ্ছি না স্যার।
  • taito | ১৩ জুলাই ২০১৪ ২২:৪২641278
  • "মেয়েদের আলাদা বাথরুমের ব্যবস্থা না থাকায় ওরা মেনস্ট্রুআল সমস্যা নিয়ে লজ্জায় পড়ে" - এবারের বাজেটে ঠিক এই কথাটাই জেটলি বলেছে বাজেট ভাষণ ৫৮ নম্বর পয়েন্ট http://ibnlive.in.com/news/full-text-finance-minister-arun-jaitleys-maiden-budget-speech/485007-3.html
    Government would strive to provide toilets and drinking water in all the girls school in first phase. An amount of ` 28,635 crore is being funded for Sarva Shiksha Abhiyan and `4,966 crore for Rashtriya Madhyamik Shiksha Abhiyan.
  • . | ১৩ জুলাই ২০১৪ ২২:৫৯641279
  • সিকির মত রাজনৈতিক অদ্ড় লোকের এই পাকামি দেখলে মনে হয় ....
  • 8>)) | ১৩ জুলাই ২০১৪ ২৩:৩৩641280
  • Name: ranjan roy
    IP Address : 132.176.154.198 (*) Date:13 Jul 2014 -- 01:08 AM
    মনে হয় বুদ্ধবাবুর সংস্কৃতিমনস্কতা বিষয়ে আপনি অবহিত। তাই শুধু কন্যার বিষয়ে জানতে চেয়েছেন। ওনার ফিল্ম সোসাইটি ছাড়াও পরিবেশ সংরক্ষণ এনজিও, ওদের কাজ এবং প্রত্যেক বছর সেমিনার প্রদর্শনীর কথা শুনেছি। (কোলকাতায় ৪২ বছর থাকিনি, তাই দেখার কথা ওঠে না)।
    এহ বাহ্য!
    সম্ভবতঃ ২০০৬ এর নির্বাচন। শ্লোগান --বামফ্রন্ট বনাম আরও উন্নত বামফ্রন্ট!
    আমরা ৩৬ গড়ে বামফ্রন্টের পক্ষে কথা বলি। বুদ্ধবাবুর বিরুদ্ধে মাধবী চক্রবর্তি! বিলাসপুর-রায়পুরে খবর এল যে কন্যা সুচেতনা নাকি পিতাকে বলেছেন --- মমতা ও মাধবী হলেন মহিলা। ওঁদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার করা হোক, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে মহিলার সম্মানহানি যেন না করা হয়!
    আমরা গর্বিত, বড় মুখ করে কংরেসি-বিজেপিদের বললাম-- শেখো, সুসংস্কৃত মহিলা কাকে বলে! বংগাল সে শিখো!
    *******
    ধন্যবাদ রঞ্জনবাবু। একটা অনুরোধ, আপনি ৪২ বছর বাইরে থাকেন, সব আপনার জানা সম্ভব নয়, তবুও এরকম কোন মিথ দাঁড় করিয়ে দেবেন না। কিছুদিন আগে শ্রীযুক্ত কান্তি গঙ্গোপাধ্যায় সম্বন্ধেও লিখলেন। বাস্তব যে যাহা প্রচার হয় তাহাই নয়, এ তো আপনার বিভিন্ন লেখাতে আপনিই জোরালোভাবে বলেন। একটা অনুরোধ, আপনি মাঝে মাঝে কলকাতায় আসেন তো, এসে একটু আপনারই পরিচিত লোকেদের কাছে শুনুন, জানুন, তারপর মত দিন। সনির্বন্ধ অনুরোধ।

    ব্যক্তি-কুৎসা চর্চা পছন্দ হয় না, তাই আর কিছু লিখলাম না। But facts will remain facts.
  • ranjan roy | ১৪ জুলাই ২০১৪ ১৩:৪৯641281
  • ভাই,
    আমরা তো এখানে পলিসি রিসার্চ করতে আসিনি বা সাংবাদিকতা করতে। সাধারণ মানুষ, গাল-গল্প করি। সকলেই হাতির বিভিন্ন অংশ ধরে বর্ণনা করি। সব কিছু মিলে একটা ছবি আস্তে আস্তে ফুটে ওঠে।
    এখানে আমিই সত্যিটা জানি এরকম ক্লেম কেউ করেন কি? আমি তো করি না।কাজেই যেটা শোনা কথা তাকে শোনা-কথা বলেই বর্ণনা করি। অন্যায় হত যদি বলতাম ওটা আমার জানা কথা।
    আমার শোনা গল্পটি যদি মিথ্যা হয় তাহলে সোজাসুজি বলুন যে ওটা গল্প, বুদ্ধকন্যা সেই সময়ে এমন কিছু বলেন নি বা কোন সংবাদপত্রে এমন কিছু বেরোয় নি। কাজেই রঞ্জন আপনার শোনা কথার খুব একটা বাস্তব ভিত্তি নেই।
    ল্যাঠা চুকে গেল। রাগ করেন কেন?
  • ranjan roy | ১৪ জুলাই ২০১৪ ১৪:০১641282
  • আর হ্যাঁ, কান্তি গঙ্গোপাধ্যায় সম্বন্ধে যা লিখেছিলাম তা আমার ছাত্রাবস্থায় ১৯৬৮ সালের প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেই গ্রাম কালিকাপুর ও আজ অপরিবর্তিত নেই, অভিষিক্তা-রুচিরা -হাইল্যান্ড --মেট্রো বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই কান্তি গাঙ্গুলীও নেই। আজকের কান্তি সম্বন্ধে ডাক্তার ইন্দ্রনীল চাঁচাছোলা ভাষায় যা বলার বলে দিয়েছেন। সেটাও সত্যি। তাবলে আমার ১৯৬৮তে দেখা রোগাপটকা কৃষক আন্দোলনের নেতা কান্তিবাবুর ছবি মিথ্যে হয়ে যাবে? দুটৈ যে ফ্যাক্ট!
    বৌবাজারের প্রয়াত সিপিআইয়ের টিকিটে জেতা বিধায়ক অজিত পান্ডে যে ১৯৬৭-৭০ কালে নকুদের সাথে "তরাই কান্দে গো, জ্বলছে আমার হিয়া, নকশলবাড়ির মাঠ কান্দে সপ্তকন্যার লাগিয়া" গেয়ে নির্বাচন বয়কটের কথা বলতেন সেটাও কি ফ্যাক্ট নয়?
    আজ বাম সরকারের হয়ে গলা ফাটানো বৃদ্ধ আজিজুল যে নকশাল আন্দোলনের নেতা হিসেবেই দীর্ঘ সময় জেলে কাটিয়েছিলেন, বাম সরকারের অর্থমন্ত্রী ডঃ অশোক মিত্র যে ইন্দিরা গান্ধী সরকারের অর্থনৈতিক পরামর্শদাতা ছিলেন সেগুলো ও যে ফ্যাক্ট।
    অর্থাৎ ফ্যাক্ট কখনই লিনিয়ার সলিড ইয়েস/নো তে বাঁধা পড়ে না।
    এইটুকুই।
  • ranjan roy | ১৪ জুলাই ২০১৪ ১৪:০৭641283
  • @তাইতো,
    আপনাকে ধন্যবাদ। এই কঠিন সত্যটি আজ কোন কেন্দ্রীয় বাজেটের ভাষণে স্বীকৃত হল। অথ্চ আমরা ( কর্মদক্ষ নামের একটি ছোট এনজিও) গত দশবছর ধরে বিজেপি শাসিত ছত্তিশগড়ে এই নিয়ে কাজ করছি। প্রচর পুস্তিকা বিলি করছি। ICDS ও অন্যান্য বিভাগের সরকারী অফিসারদের নিয়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করছি।
    তাহলে "জীবনের ধন কিছুই যায় না ফেলা", কী বলেন?
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১৪:১২641285
  • কী মনে হয়, ডট?
  • PT | ১৫ জুলাই ২০১৪ ২৩:২০641286
  • "শুধু চটকল নয়, গোটা রাজ্যের যাবতীয় কারখানা ধরলে গত আঠারো বছরে সাড়ে তিন সরকারের আমলে (তিনটি বামফ্রন্ট ও অর্ধেক তৃণমূল) প্রায় পাঁচ লক্ষ শ্রমিক দুর্ঘটনায় আক্রান্ত ও বিপন্ন হয়েছেন, যার মধ্যে ১১০০-এর উপর মারা গেছেন। " http://www.anandabazar.com/editorial/%E0%A6%B6-%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%95-%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%A6-%E0%A7%9F-%E0%A6%B6-%E0%A6%B2-%E0%A6%AA-%E0%A6%A6-%E0%A7%9C-%E0%A6%AC-%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0-1.48183

    যদের দূরদৃষ্টি ফুকুশিমা পর্য্ন্ত বিস্তৃত আর নর্মদার বাঁধের মত উঁচু তাদের কি আর এইসব ছোট-খাটো বিষয় নিয়ে মাথা ঘামালে চলে?
  • ranjan roy | ১৫ জুলাই ২০১৪ ২৩:৩০641287
  • বুঝলাম না। এনজিওদের জনসমর্থন নেই। রাজনৈতিক দলের আছে। ওদেরই লেবার ডিপার্টমেন্ট, ওদেরই ট্রেড ইউনিয়ন। সেই বাম-তিনো দল তাদের ইউনিয়ন তাদের সরকারের ব্যর্থতার দায়ও এনজিওদের নিতে হবে? এই টইটা তো এনজিওদের নিয়ে?
    তবু সেই একই মার্গসঙ্গীত?
    টং টং টং! একেবারে পাগলা ঘন্টি!!
  • PT | ১৫ জুলাই ২০১৪ ২৩:৪৮641288
  • এক্কেবারে ফালতু উত্তর দিচ্ছেন।
    ফুকুশিমার পরমাণু জলে মিশলে সে দায়ও তো সরকারের। NGO-রা তা নিয়ে কান্না কাটি করছে কেন?
  • ranjan roy | ১৫ জুলাই ২০১৪ ২৩:৫৬641289
  • কী করে জানলেন শ্রমিকের স্বাস্থ্য পুনর্বাস রোজগার নিয়ে এনজিও কাজ করছে না? এই অধমের এই লাইনে পুরনো কর্মী গবেষক নব দত্তর লেখা পড়া ও বক্তৃতা শোনার সৌভাগ্য হয়েছে। উত্তরবঙ্গের চা-বাগানে শ্রমিকদের দুর্দশা ও নিদান নিয়ে শর্মিষ্ঠা বিশ্বাসের লেখা গুরুর পাতাতেই বেরিয়েছিল। আপনার সত্যান্বেষণে ধরা পড়ে নি। কারণ সেগুলো দাদা-দিদি-বুজি লুপের বাইরে।
    আর যদি মনে করেন একই এনজিও ফুকুশিমা-বাঁধ- শ্রম দুর্ঘটনা নিয়ে কাজ করবে তো--টং টং টং!
  • কল্লোল | ১৬ জুলাই ২০১৪ ০৫:৫৩641290
  • আসলে পিটি ভাবে, এনজিওরা কেন রাজনৈতিক দলেদের মতো হয় না। দুনিয়ার সব বিষয় নিয়ে তারা কেন লড়ে যায় না। তাই তো তাদের জনসমর্থন নিয়ে এতো কথা।
    প্রত্যকটি এনজিওর ঘোষিত কাজ থাকে। তারা ফান্ড পাক বা না পাক ঐ কাজই করে। কখনও যে অন্য কাজ করে না তা নয়, তবে তা ব্যতিক্রম।
    মাসুম কাজ করে রাষ্ট্রীয় হেফজতে নির্যাতন নিয়ে, মূলতঃ মুর্শিদাবাদের জলঙ্গী এলাকায়। এমন নয় যে মাসুম অন্য কোন বিষয়ে মাথা ঘামায় না, তবে মূল বিষয় রাষ্ট্রীয় হেফজতে নির্যাতন। তাই মাসুম কেন হুগলীর ডায়রিয়া নিয়ে মাথা ঘামায় না, প্রশ্নটাই অবান্তর। আর রাষ্ট্রীয় হেফজতে নির্যাতন নিয়ে কাজ করতে মাসুমের কোন "জনসমর্থন" লাগে না। মাসুমের কর্মীরা আইনী ব্যবস্থার মধ্যেই কাজ করেন। তেমন কোন রাষ্ট্রীয় হেফজতে নির্যাতনের খবর পেলে নিজেরাই তদন্ত করেন ও মানবাধিকার কমিশনে বা আদালতে অভিযোগ জানান। টাতে লিঃ লিঃ দেবো না।
  • PT | ১৬ জুলাই ২০১৪ ০৭:১৪641291
  • "কী করে জানলেন শ্রমিকের স্বাস্থ্য পুনর্বাস রোজগার নিয়ে এনজিও কাজ করছে না?"
    এবারে গোলপোস্ট সরলো। এবারে কি পাগলা ঘন্টি বন্ধ করতে হল?

    "প্রত্যকটি এনজিওর ঘোষিত কাজ থাকে।"
    অঘোষিত কাজও থাকে। যেমন তিনোদের সঙ্গে মিটিন করা।
  • cm | ১৬ জুলাই ২০১৪ ০৮:০৫641292
  • পোচুর পোচুর এনজিও চাই, তাহলেই সবাই সেক্রেটারি হতে পারবে।
  • dc | ১৬ জুলাই ২০১৪ ০৮:২৭641293
  • "প্রত্যকটি এনজিওর ঘোষিত কাজ থাকে। তারা ফান্ড পাক বা না পাক ঐ কাজই করে। কখনও যে অন্য কাজ করে না তা নয়, তবে তা ব্যতিক্রম।"

    এটা ঠিকই বলেছেন। আর দেশে নানান সমস্যা নিয়ে এনজিওরা ভালো কাজ করছে, অনেক জরুরি কাজ করছে, সেটাও এক্কেবারে ঠিক কথা।

    মুশকিল হয় যখন কোন কোন এনজিও (সব না), কোন বড়ো প্রজেক্টের বিরুদ্ধে হয়তো আন্দোলন হচ্ছে, সেখানে গিয়ে ঘোঁট পাকাতে শুরু করে। ইন ফ্যাক্ট মুশকিল তখনো হয় না, কারন অনেক সময়ে আন্দোলন করাটাও জরুরী। আন্দোলনের মধ্যে দিয়েই সরকার বা প্রাইভেট পার্টিদের কাছ থেকে আরো বেশী সুযোগ সুবিধে আদায় করে নেওয়া যায়। এটা যেকোন আন্দোলনের ভালো দিক।

    আসল মুশকিল হয় যদি আন্দোলনের উদ্দেশ্য দাবীদাওয়া আদায় না হয়ে প্রজেক্টটাই বন্ধ করে দেওয়া হয়। তখন প্রশ্ন ওঠে যে যারা ব্যাগড়া দিচ্ছে সেই এনজিওদের কোন মাস বেস আছে কিনা। যেমন ধরুন কুদান্কুলাম আর সিঙ্গুর, এই দুটোতেই আন্দোলনকারীদের পরিষ্কার উদ্দেশ্য ছিল - দাবীদাওয়া আদায় না, প্রজেক্টটাই বন্ধ করতে হবে। এক রাজ্যে আন্দোলন সফল হয়েছে, আরেক রাজ্যে হয়নি।

    সিঙ্গুরের আন্দোলনে NGO দের যে লিস্ট PT দিয়েছেন, সেটা দেখলে কি মনে হয়্না, এরা কারা আর এরা এখানে কি করছে? বেলুড় শ্রমজীবি হাসপাতাল!!! যাব্বাবা!! ওরা আন্দোলন করল যে সিঙ্গুর প্রজেক্ট বন্ধ করতে হবে!! ওদের ঘোষিত কাজ কি ছিল? আবার দেখুন আরেকজন বলেছেঃ . “We believe in socialism. Tatas should go back. That is the solution to all the problems in Singur,” he said. আজকের দিনে এটা পড়লে কি মনে হয়্না, এই লোকগুলো কোথা দিয়ে উঠে আসে?

    আবার কুদান্কুলামে দেখুন, ওখানকার লোকরা যখন প্ল্যান্ট বন্ধ করার আন্দোলন করছিল তখন কোত্থেকে সব এনজিও জুটে গেল। একজন গন্ভীর গলায় ঘোষনা করলো ঐ প্ল্যান্ট থেকে কখনো পুরো ১০০০ মেগাওয়াট পাওয়ার পাওয়া যাবেনা, সরকার লোক ঠকাচ্ছে। পরে দেখা গেল লোকটাই ভুল বলেছিল। অন্যরা নিউক প্ল্যান্টের বিপদ নিয়ে বড়ো বড়ো বিশ্লেষন ধরিয়ে দিল। সেই বিশ্লেষনগুলো নিশ্চয়ই ঠিক আর দরকারী, কিন্তু সরকার যখন বল্লো যে সতর্কতামূলক ব্যাবস্থাও নেওয়া হয়েছে, তখন বললো সরকার সব ভুল বলছে, আমরাই ঠিক বলছি। অথচ ভারতে যে ফুকুসিমা বা চের্নোবিলের মতো দুর্ঘটনা ঘটেনি, সেটা ওরা বলবে না।

    আবারও বলি, আন্দোলন নিয়ে সমস্যা নেই। আন্দোলন হওয়াই উচিত, বেশী করে দাবী আদায় করাই উচিত। কিন্তু আন্দোলনের আসল উদ্দেশ্য যদি হয় প্ল্যান্টটাই বন্ধ করে দেওয়া, তাহলে সেই আন্দোলন সমর্থন করা যায়্না।
  • lcm | ১৬ জুলাই ২০১৪ ০৮:২৯641294
  • ব্যাগড়া দেওয়া, ঘোঁট পাকানো, ভোটে নামা এনজিও-র সংখ্যা কিন্তু মোট এনজিও-র সংখ্যার তুলনায় অনেক কম। খুবই কম। তবে তারা নিউজে আসে - স্বাভাবিক কারনেই।
  • dc | ১৬ জুলাই ২০১৪ ০৮:৪১641297
  • lcm, একমত। আবারও বলি, দাবী দাওয়া নিয়ে যেকেউ বা যেকোন এনজিও বা যেকোন পলিটিকাল পার্টি আসতে পারে। কিন্তু প্ল্যান্ট বন্ধ করতেই হবে, তাছাড়া আর কিছু শুনব্না, এরকম অবস্থান খুব বেশী লোকের বা এনজিওর হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন