এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নিশান | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩২71132
  • আগের কমেণ্টটা আমার ছিলো অভিজিতের জন্য থেকে পোস্ট হওয়ায় দুঃখিত, কিন্তু এটা হোক কলরবের অফিসিয়াল ব্লগ নয়।
  • নিশান | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩৪71134
  • সেটা তো আপনিও এক পিস পেজ সাইটে খুলতে পারেন, তার মানেই সেটা অফিসিয়াল? নাকি অফিসিয়াল নাহলেই সেটা চলতে দেওয়া মানা?
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩৪71133
  • তাহলে এই নাম দিয়ে ব্লগটা চলছে কেন?
  • নিশান | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩৫71135
  • কারণ ওরা খুলেছে, ওরা নাম দিয়েছে, কিন্তু তার মানেই সেটা অফিসিয়াল বা এখানে সবকিছুর উত্তর পাওয়া যাবে এমন তো নয়, তাদের সাথে সরাসরি যোগাযোগ করাই ভালো, ফেসবুক পেজে যান বরং, নোটিফিকেশন দেখলে উত্তরের আশা বেশি।
  • d | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩৬71136
  • কি মুশকিল এই নামে তো আমিও সচলে একটা ব্লগ লিখেছিলাম। আমি চালিয়ে গেলে সেটা এখনও চলবে, সচল মডুরা মোট্টেও বন্ধ করবে না। তাই বলে কি সেটাও ওদের আপিশিয়াল নাকি?? কক্ষণো না।
  • নিশান | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩৭71137
  • :) একদমই, মানে কেউ যদি এবার দাবী করেন অভিজিতের জন্য পাতাটা অভিজিত মরার পর নিজে খুলেছে এবং অফিসিয়াল সেটাও আরবিট দাবী হয়ে যাবে আর কি।
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩৯71138
  • আহা চটেন কেন? সবকিছুর উত্তর তো চাইনি। একবারই উত্তর চেয়েছি। ফেসবুক পেজেই যদি উত্তর পেতে হবে তবে এখানে আইডিটা কেন?
  • সে | ২৩ মার্চ ২০১৫ ০৮:৪০71139
  • সেক্ষেত্রে এই টইকে সম্পূর্ণ উপেক্ষা করে, এক বড়ো ঠোঙা বাদামভাজা নিয়ে অন্যত্র চললাম। এরা আত্মরতি চালিয়ে যাক।
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ০৮:৪১71140
  • দমুদি ইন দ্যাট কেস সেটা সক পাপেটিং নয়?
  • d | ২৩ মার্চ ২০১৫ ০৮:৫৫71141
  • নাহ্‌
  • tapas | ২৩ মার্চ ২০১৫ ০৮:৫৬71143
  • শুরুতে এইটা লেখা আছে
    যাদবপুর এবং কোলকাতার ঘটনা, মিটিং, মিছিল, প্রতিবাদসভার আপডেট। যা হয়ে গেল এবং যা হতে চলেছে। এখানে সব থাকুক। টুকরো খবর, প্রতিবেদন, ছবি, ভিডিও, পোস্টার, সবকিছু।

    এটা হোক কলরব নামের একটা আই ডি ইউজ করে খোলা হয়েছে। তার মানে এটা হোক কলরবের অফিসিয়াল ব্লগ এরকম ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা ভুল বোঝা বুঝিই।
    এর বেশি বা কম নয়
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ০৮:৫৬71142
  • কেন না?
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ০৯:০৭71144
  • ভুল বুঝিয়েছে কে? হোককলরবের নামে এখানে সক পাপেটিং চলছে, হোকলরব জানে সেটা? আমি এ নিয়ে হোকলরবকে রিপোর্ট করতে চাই। কোথায় করব? ফেসবুকে?
  • তাপস | ২৩ মার্চ ২০১৫ ০৯:১০71145
  • হোক কলরবের কোনো নির্দিষ্ট আইদেন্তিটি আছে? সেটা আবার আমি জানি না। যদি থাকে তাহলে অবশ্যই রিপোর্ট করা যায়। তারা এসে বলতেই পারে, যে এখানে যা চলছে সেটা আমরা সাবস্ক্রাইব করি না। তখন এখানে যারা হোক কলরব ইউজার আইডি নিয়ে লগইন করে লিখেছে, তারা বুঝে নেবে।
  • তাপস | ২৩ মার্চ ২০১৫ ০৯:১২71146
  • ভুল বোঝা সব সময়ে ভুল বোঝানোর উপর নির্ভর না-ও করতে পারে। বিটিডব্লু
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ০৯:১৫71147
  • 'অনন্ত অবাক্ মনসগোচর'
  • potke | ২৩ মার্চ ২০১৫ ০৯:৪৩71148
  • আমি আবার প্রশ্ন করি--আগের ঘটনা টায় মেয়েটির সাথে যা হয়েছিল( যদি কিছু হয়ে থাকে), কারা করেছিল?

    যদি মলেস্টেসন হয়ে থাকে( "যদি" এই কারনে লিখলাম কারন কিছুদিন বাদে মলেস্টেসন হয়েছিল কিনা সেটাও কনটেস্টেড হতে পারে) তাহলে মেয়েটি কবে সুবিচার পাবে?
  • a | ২৩ মার্চ ২০১৫ ০৯:৫৮71149
  • ধুর মশাই, বড় গোল করেন!! ইশান বলে দিল যে, বিচার সমাপ্ত, আন্দোলন সফল। আবার কি চাই?
  • sm | ২৩ মার্চ ২০১৫ ১০:০৯71150
  • বিচার বলতে কি বোঝানো হয়েছে?তদন্ত কমিটির রিপোর্ট না কোর্টের ফয়সলা। আমরা দুটোরই সম্মন্ধে অপ্দেটেদ হই নি, বহুদিন।
    কিন্তু এবার কার ঘটনায় কি হবে?আর একটি আন্দোলন না আপসের দড়ি টানা টানি?
  • pi | ২৩ মার্চ ২০১৫ ১০:৩৭71151
  • হোক কলরবের কোন পেটেন্ট আছে বলে জানা নেই। এখানে কোথাও লেখা নেই, এটা হোককলরবের 'আপিসিয়াল' ব্লগ। এখানে লেখা অনেক লোকজন অনেকাভাবে পাশে ছিলেন। যে ইস্যুতে যিনি সমর্থন ও জেভাবে যা সমর্থন করবেন ভেবেছিলেন। হোক কলরবের সাথে সরাসরি ও সক্রিয়ভাবে যুক্ত লোকজন এই ব্লগে আর্কাইভিং এর কথা জানেও এবং তাদের অনেকে অনেক সময় লিখেও গেছে বা তাদের লেখা দেওয়া হয়েছে। আপনার যেখানে যাদের কাছে ইচ্ছে আপনি অভিযোগ বা যা ইচ্ছে করতে পারেন কেসিবাবু।
  • pi | ২৩ মার্চ ২০১৫ ১০:৩৯71152
  • 'এই আন্দোলনের মূল উদ্দেশ্য যদি রাজ্যের প্রশাসন পাল্টানো হয়ে থাকে, তবে ফ্যাক করে হেসে দেবো।'

    আন্দোলনের মূল উদ্দেশ্য এই বলে কেউ ক্লেইম করলে তার জন্যও খ্যাক, ফ্যাক, ঘ্যাক, খিক, খুক, নানাপ্রকারের হাসি রইলো।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১০:৪৪71154
  • ও তাহলে আপনিই হোক্কলরব?
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ১০:৪৪71153
  • একজ্যাক্টলি এই ভাষণটাই চেয়েছিলাম। আরকাইভিঙের জন্যই চেয়েছিলাম। ধন্যবাদ।
  • pi | ২৩ মার্চ ২০১৫ ১০:৪৮71155
  • *যেভাবে

    আর হোককলরবের আপিসিয়াল কোন স্টেটমেন্ট এলে সেগুলো কোটেশন মার্কের মধ্যে দেওয়া হয়েছে।
  • একক | ২৩ মার্চ ২০১৫ ১০:৫৪71156
  • এটা গোলাচ্ছে কেন বুঝছিনা। হক্কলোরবের অফিসিয়াল স্টেটমেন্ট ওরা আজ অবধি যা প্রচার করেছে সেগুলো তো আলাদা করে ড্রাফট হিসেবেই দেওয়া হয়েছে। নাকী একটা পেজে ওপরে ছবি দিয়ে লেখা থাকায় জনতা এটাকে অফিসিয়াল ব্লগ হিসেবে ধরছেন ?
  • 00 | ২৩ মার্চ ২০১৫ ১০:৫৫71274
  • পুরো পRার সময় হলনি। কিন্তু এট্টা কথা ছেলো - ইন্জিনিয়ারিঙ্গের খেত্ত্রে joint আর অন্যান্য subject র জন্য কঠিন admissions test clear করে যদি য্দুপুরে ঢুকে একটু রেলা নিয়েই থাকি, তাহলে খেতি কি?!! দেখছেন তো world ranking 757 - আর কেউ পাত্তা দেবে না- নিজেরাই নাহয় একটু -- আপনারা বড্ড intolerant !
  • potke | ২৩ মার্চ ২০১৫ ১১:০০71157
  • আমার প্রশ্নটা ?
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১১:০৪71158
  • বেসিক্যালি এটা যাদপ্পুরের সম্পত্তি। একটা সীমারেখা আছে। তাই যাদপ্পুর বা এক্স যাদপ্পুরের লোকেদের এটা নিজেদের সম্পত্তি। বাকিরা বাইরে থেকে কথা বলতে পারে/ না পারে। এই চুড়ান্ত অহমিকা/দম্ভ গোড়াতেও দেখে গেছলাম, আজও দেখলাম। নতুন কিছুই নয়, এবং বিনয়ের মুখোশের আড়ালে তা ঢাকাও যায় না। বরং আরো বেশি প্রকট, বেশি কুৎসিত হয়ে ধরা পড়ে। হ্যাঁ দিদি, আপনাকেই বললাম। সরাসরিই বললাম। (তাও তো দুনিয়ায় যাদপ্পুরের র‌্যাঙ্ক কত নম্বরে সেটা স্পষ্ট নয়, তাতেই এই)। খ্যাকঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ খ্যাঃ ...!
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ১১:০৬71159
  • যাদপ্পুর নিয়ে আবাজ দিলে মারপিট হয়ে যাবে কিন্তু।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১১:০৭71160
  • ভয় পাই নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন