এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২৯৩৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১২:১২544915
  • আমার এই 'হৃদমাঝারে' নিয়ে কিচু কতা আচে।

    আজকাল অনেক জাগাতেই বাউলদের সে পৌষমেলা বলো, যেখানেই বলো, এইটিই পোথোমে ধরে। একটা টেলিফিলিমেও দেখলাম দুই বান্ধবী তাদের গেস্ট হাউসের বারান্দায় বসে তরলপথে ভ্রমণ করতে করতে বাউলের গান শুনতেছে। সে বাউলও এই গান। আম্রিগাবাসী কষ্টেসৃষ্টে বঙ্গভাষী ভ্রাতা ও ভগিনীদের নিয়ে একটা পোগ্রাম হয়েছিল। তাদের মেমোরি গেম খেলতে দেয়ায় শুরু করল এইভাবে, 'wriদমাজহাwri, wrasবিহাwri' ইত্যাদি। রাসবিহারীর সাথে সম্মন্ধ না থাকলেও এই 'wriদমাজহাwri' যে ওই গানের এফেক্ট সে তো বোঝাই যায়।

    সব থেকে আশ্চর্য, একজন আইটিওলার মুখে এর কিঞ্চিৎ পরিবর্তিত রূপও শুনেছি। GUI-তে ডেটা ডিসপ্লে কিসে করবে ভাবতে ভাবতে সে বলল, 'তোমায় Gridমাঝারে রাখব, উড়তে দেব না / আরে উড়ে গেলে এমন ডেটা আর তো পাবো না না না না উড়তে দেবো না' !
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১২:২৭544916
  • রেশমী কী দারুন গাইল, সে কথা কেউ বলল না....

    আর ডিমের ডেভিল পনের কুড়ি নয়, প্রায় ডাবল সংখ্যায়, অনেক বেঁচে গিয়েছিল, স্ন্যাকস আইটেম দুইই, আমি লুকিয়ে চুরিয়ে দেবযানীর বিশাল ক্যাসারোলেই রেখে দিয়েছিলাম, ফেরত গিয়েছিল এবং সে দেখেনি তাড়াহুড়োতে রাত বারোটায় যাবার সময়....পরের দিন এর জন্য বকুনি খেয়েছি, আমি নাকি ঠিকঠাক খাওয়াইনি লোকজনকে নাহলে ঐ কটা জিনিস, তাও শেষ হয় না!:((
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১২:৩৩544917
  • ইয়েস। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। শমিকদা প্রধান গায়ক ছিল বটে। তবে সেরা গান গেয়েছে রেশমীদি।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৩:০২544918
  • কবি নেত্য, গায়ক নেত্য, এবার নেত্যটা শিখে ফেললেই নেত্য নাম সার্থক। কিন্তু সোমলতার গান্টা ছাড়া কবি আর কোন গান গেয়েছিলেন, তাহা কি তাঁর সিকিদার মত তিনিও বিস্মৃত হইয়াছেন?
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১৩:১১544919
  • অন্য গানটা ছিল, ভুল করে যদি ভালোবেসে থাকি। একটু রিস্ক নিয়ে গেয়েছিলাম।
    কবি নেতাই এর নাচ পাগলা হাওয়ার বাদলা দিনে র গানে মঞ্চস্থ হয়েছিল একবার। কবি তখন অনেক ছোট।
  • kc | ১৭ এপ্রিল ২০১২ ১৩:১৫544920
  • একটা কথা এই পাতাতেই জিগিয়ে যাই, কবি ফরিদার সোসুরবাড়ির পদবী কি দত্ত?
  • rajdeep | ১৭ এপ্রিল ২০১২ ১৩:১৬544921
  • তবে সবথেকে বড় পাওনা হল এইটা জানা যে এমন একজন লেখক পৃথিবীতে আছেন যিনি কোনদিন বাংলা "হাতে" না লিখেও এত ভাল লেখেন !

    রহস্যটা জানতে গেলে দিল্লী আসতেই হবে
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৩:৫৫544922
  • কিন্তু কবি নেত্যর সাথে দত্তবাবুর বেশ লিং এসে যাচ্ছে যে !

    কবি 'জাগরণে যায়' গাইলেন, উহা 'রঞ্জনা আমি আর আসবো না' তে লাগানো হয়েছিল।

    'পাগ্লা হাওয়ার বাদল দিনে'-ও সেই বং কানেকশনে ছিল।
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৪২544923
  • রাজদীপ, একেবারে নয় নয়!:) খুব ছোটোবেলার পর আর নয়....
  • sayan | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৪৮544925
  • কাজু-বর্ণিত "wri'-এফেক্ট নতুন কিছু নয়, বেশ কিছুকাল চলছে "রোলিং অফ আর' বাং/হিং গানে। প্রথমদিকে শুনে ওই একটু থতমত, এখন অভ্যাস হয়ে গেছে।

    স্বগত: - ডিমের ডেভিলের জন্য এত লেটে লোভ দিয়েও আর লাভ নেই
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৫৫544926
  • হ্যাঁ, এত লেটে আর লোভ দিয়ে লাভ নেই!:-)
    শুধু এই কারণেই ব্রতীনকে মেনু বলা হচ্ছিলনা, কোথা থেকে কী হয়ে যায়! ব্রতীন সন্ধ্যেয় ফোন করে একবার শেষ চেষ্টা করেছিল, "কে কে এসেছে, কী কী মেনুতে"...প্রথমটা জানালেও দ্বিতীয়টা সাহস করিনি, স্যালাইন, ইঞ্জেকশন হাতে মেনু শুনলে যদি ওগুলো আবার এদিকপানে ট্রান্সফার হয়ে যায়......
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৫:১৯544927
  • আম্মো সেদিন আমাট্টা ফাঁস করি নাই একই কারণে।

    আর ওটা, শুধু wri এফেক নহে, গানটা নানা জায়গায় শুনে মনে হয়েছে, ইহাদের কাছে গানটি নন-বেঙ্গলীদের নিকটে একমাত্র রবীন্দর স্যাঙ্গীত 'অ্যাগলা চলো রে' র মত একমাত্র বাউল গান। ওটাই শুনেছে শুধু, ওটাই আওড়ে বেড়ায় সব্বত্র।
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৩৮544928
  • ঠিকাছে ঠিকাছে:

    ' বাঘ ডাজ নট রান অ্যাওয়ে ইন ওয়ান মাঘে' :-))
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৪৮544929
  • নো রাগ ফর বাঘ অ্যান্ড মাঘ।

    ২৪ ঘন্টা পরে বলাটাই ভালো, হোয়েন ইয়োর পেট ইজ আউট অব ডেঞ্জার !
  • sayan | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৫৫544930
  • আহারে বোতিন্দার পেট এত পাতলা! আশা করি ভবিষ্যৎ কলিভাট বোতিন্দার পেটের এই অবয়ব মনে রেখে যথোচিত ব্যবহার করবে।
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০২544931
  • ইয়ার্কি হচ্ছে। আমার বজ্র কঠিন পেট। তোমাদের মতো বয়েসে এক টা মাঝারি সাইজের ছাগল গোটা খেয়ে ফেলতাম।:-))

    কী ভাবে একট হয়ে গেছে...
  • kumu | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৩544932
  • ভেবেচিলুম বে-এ-এ শ ভাবগম্ভীর এট্টা ইয়ে দিয়ে শেষ করব,কিন্তু আবার এরা এত ক্যালোর্ব্যালোর জুড়েছে যে সেই পরিবেশটাই নাই।
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৬544934
  • হমম, দেখো না। ছেলে গুলো একটু ছিরিয়াসনেস যদি থাকে!!
  • kumu | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৬544933
  • হ্যাঁ,হ্যাঁ,কলিভাটে আমায় ডাকা হোক,আমি পেঁপে-কাঁচকলা এইসব দিয়ে ঝোল রেঁধে নিয়ে যাব,ব্রতীনের জন্য।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৭544937
  • কবি আসলে কথাটা বুইদে পারেন্নাই।

    ইয়োর মিনস, যিনি ভূরিভোজ প্রসেসটার উপভোগ করেছেন এবং মেনু লিখতে যাবেন তিনি, নট ওনলি বোতিন্দা। তো তাঁর লেখাটা ২৪ ঘন্টা পেছোলে তিনি একটু নিরাপদ থাকেন আর কি। কারণ তেমন তেমন ব্যাপারে পেট গোপনীয়তা পছন্দ করে। সেটা ভাঙলে রেগেমেগে সিস্টেম ক্র্যাশ করে দেয়। আরে বোমকিম বলেছেন না, 'কেহ তীর্থ করিলে নিজমুখে কয় না' ইন দে-চৌ। ভোজনও তো রসনাসুখে তীর্থভ্রমণই হল, না কি?
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৭544936
  • শেষে তুমি কুমু দি ( তুমি ও ব্রুটাস স্টাইলে !!)
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৮544939
  • ৩:৫৫ ও ৪:০২ এর উত্তরে লিখলাম।
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৮544938
  • ঠিকাছে ঠিকাছে।

    সব ক'টা কে চিনে নিলুম :-))
  • Reshmi | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৩২544940
  • কবি ফরিদা-র হয়ে kc কে আমি-ই উত্তরটা দিয়ে যাই। হ্যাঁ, আপনার অনুমান সঠিক। কিন্তু জানলেন কি করে?
  • Shibanshu | ১৭ এপ্রিল ২০১২ ১৮:৩৫544941
  • বোতীন মুখে যাই বলুক না কেন খাওয়াদাওয়ার ব্যাপারে বিশেষ এলেম নেই। আমার বাড়িতে আদ্দেক খেয়ে সলন্ডর করে গেলো। তবে 'সোসুর বাড়িতে খেয়ে সেলাইন', কেসটা বেশ সন্দেহজনক। ভবিষ্যতে যারা ওকে নেমন্ত করবে তারা নিজ দায়িত্বে.....
  • kumu | ১৭ এপ্রিল ২০১২ ১৮:৪১544942
  • পুরো কথাটা হল"সোসুর বাড়ীতে খেয়ে সোসুর বাড়ীতেই সেলাইন"।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৮:৪৭544943
  • তাহলে ওই আস্ত পাঁঠা রোস্ট করে খাওয়ার ব্যাপারটা স্রেফ কবিকল্পনা?
  • sayan | ১৭ এপ্রিল ২০১২ ১৮:৫৬544944
  • পাঁটা না, ছাগল, পুসি'রা ছাগল খায়।
  • bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৯:৩৭544945
  • এ কী রে।খেলাম তো হোটেলে। আমার নিরীহ শ্বশুর কে ধরে টানাটানি কেন বাপু?
  • kc | ১৭ এপ্রিল ২০১২ ১৯:৪৯544947
  • রেশমি, জেইউ কেমিক্যাল তো? কিছুই না। ওই হয়না? কিছু কিছু চেহারা মনে থেকে যায়? সেরকমই ব্যাপার দেখছি। আমি ৯৪ সালের সিভিল। বেশীরভাগ সময় কেমিক্যালে আড্ডা মারতাম। হঠাৎ একটা পুরোনো চেহারা দেখে চিনতে পেরে বেশ মজা লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন