এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ৩১৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১২ মে ২০১৩ ১৩:২৫606244
  • ধুস, এই সূচীপত্র দেখে আনন্দ বনাম দুঃখ গোনা খুবই ক্যামন ক্যামন।
    দুঃখের বরষায় গানটা যে দুঃখের গান এই প্রথম শুনলাম ঃ-)
    আর দুঃখ মানেই নাকিকান্না নাকি ?
    আমার ঘোর সন্দেহ এই লেখাটাই ছায়ার সঙ্গে যুদ্ধ।

    ভুলভাল কথার মধ্যে একটাই পছন্দ হল।
    ব্রততীর আবৃত্তির নাটুকেপনা আদপেও সহ্য হয়না ঃ-)
  • | ১২ মে ২০১৩ ১৩:৪১606245
  • রঞ্জন দা মেয়ে টার জীবনে দাবি টা কী? " রেখেছো বাঙালী করে মানুষ করো নি" ঃ))
  • | ১২ মে ২০১৩ ১৩:৪৩606246
  • লোকজন কী সব কঠিন কঠিন নাম বলছে গো। আমার তো ২/৪ টে ছাড়া কিছু ই কমন নেই। ঃ(((
  • কৃশানু | ১২ মে ২০১৩ ১৩:৫৩606247
  • ব্রততীর ব্যাপারে আম্মো একমত।
  • ranjan roy | ১২ মে ২০১৩ ১৩:৫৭606248
  • ব,
    ঠিক তাই, বাঙালী বড্ড মিত্তি-মিত্তি, টক-ঝাল-নুনের ভাগ কম।
  • কৃশানু | ১২ মে ২০১৩ ১৪:০৩606249
  • গুরুর পাতা পড়ে টক ঝাল নুন কম মনে হয়?? :-০
  • bb | ১২ মে ২০১৩ ১৪:০৭606251
  • দুখে ক - রঞ্জনদা মেয়েদের সঙ্গে কথা টতা বলে এইরকম অল্টার ইগো ক্রিয়েট করে একটি বিষয়কে ভিন্ন দিক থেকে ধরার চেষ্টা করেন- স্টাইলটা ভাল, একটু বিতর্কিত বিষয় পছন্দ করতে পারলে ৫০ রজনী পাক্কা ঃ)
  • | ১২ মে ২০১৩ ১৪:০৭606250
  • হুঁ আমারও এইটা ছায়ার সাথে যুদ্ধই মনে হচ্ছে। আর সে যুদ্ধটাও কেমন 'সাজানো' টাইপ।
  • কৃশানু | ১২ মে ২০১৩ ১৪:১১606252
  • কিন্তু রঞ্জনদা ঠান্ডা মাথায় হীরক রানী টই তে এত গুছিয়ে ঝগড়া করছেন, এই মেয়েটির সামনে এলেই গুটিয়ে গিয়ে, বা উল্টো পাল্টা বলে মেয়েটিকে এত সুবিধে করে দিচ্ছেন কেন?
  • প্পন | ১২ মে ২০১৩ ১৪:২৪606254
  • মেয়েটিকে টেনে খেলাচ্ছেন। ঃ)
  • চান্দু মিঁঞা | ১২ মে ২০১৩ ১৪:৩৩606255
  • বাঙালী মিত্তি মিত্তি বোঝলাম বাঙালরা ক্যামোন?
  • ranjan roy | ১২ মে ২০১৩ ১৬:০০606256
  • মিঞাসায়েব,
    জিগাইলেন বাঙালেরা ক্যামন?
    নিজের গুণের কথা নিজমুখে ক্যামনে কই, লাজ করে। ধরেন নীচের' 'গল্প- কিন্তু- সইত্য' ঘটনার মতন।
    ময়মনসিংহের নামজাদা উকিল বাড়ির দুই ছেলে। এক্কেরে খোদার খাসি। কামধাম নাই, খামোখা ঘুইড়্যা বেরায়। বুদ্ধিশুদ্ধি নাই, প্যাটব্যাক্কল। পাড়ার পুলাপানে বার খাওয়াইয়া ক্লাবের প্রেসিডেন্ট কইর‌্যা মোটা চাঁদা নেয়।
    এমন এক রাইতে বাড়ির সবাই খাইতে বইছে। এরা দুইভাই ফিরল শেষ সময়ে। বাপে রাইগ্যা ভূত।-- কিরে কোথায় ছিলি দুই ধর্মের ষাঁড়?
    বড় লজ্জা-লজ্জা মুখ কইর‌্যা হাসে, মাথা নীচু কইর‌্যা ছুটরে ধাক্কা দিয়া কয়--- আমি কইতাম না, তুই ক।
    ছোট হাসিমুখে কয়--দাদায় তো আজ হইছুন।
    -- তর দাদায় হইছুন? আরে কী হইছুন, খুইল্যা ক।
    -- আমি না দাদা নিজে কইব।
    -- না না, লজ্জা করতাসে, তুইই বাকিডা কইয়া দে।
    -- দাদার আজ বড় সম্মান হইছে। দাদা আজ হইছুন--- শেখপাড়ার ফুটবল ক্লাবের অনারারি ভাইস প্রেসিডেন্ট।

    এই হইল, বাঙাল, সিধাসাদা, অল্পে খুশি, প্যাটব্যাক্কল। কিন্তু ক্ষেইপ্যা গেলে অন্য মূর্তি! নামের মাঝখানের 'ঙ'ডা সরাইয়া দেয়।
  • চান্দু মিঁঞা | ১২ মে ২০১৩ ১৭:৫৩606257
  • কয়দিন হইল বাড়ি আইছি আর বইয়া বইয়া গুরু করতাসি। রঞ্জনদার গল্প বাড়ির বড় বাঙালরে শোনাইলাম, শুইন্যা কইলেন স্বামীজিও কইছেন বাঙালের গোঁ।
  • ranjan roy | ১২ মে ২০১৩ ১৭:৫৮606258
  • ঃ)))))
  • siki | ১২ মে ২০১৩ ১৮:৩০606259
  • সোজা কথা। রঞ্জনদা মেয়েদের সাথে কথাই বলতে পারে না। রঞ্জনদাকে কি আমি আজ থেকে চিনি? সেই হাই টেনশন জমানা থেকে দেখছি তো! মাইয়ালোক দেখলেই রঞ্জনদার বোলতি বন্‌ধ হয়ে যায়। :-)
  • sosen | ১২ মে ২০১৩ ১৮:৩৯606260
  • ব্রততীর ব্যাপারে আমারো এক্কথা। জ্বর টা চেপে আসছে নইলে আরেক্টু ব্যাখ্যাতুম।
  • কৃশানু | ১৩ মে ২০১৩ ০০:০৯606261
  • তাইলে রঞ্জনদা, এর পর থেকে মেয়েটি আপনার বাড়িতে এলে তর্কটা সিকিকে আউটসোর্স করে দেবেন।
  • ranjan roy | ১৩ মে ২০১৩ ০০:৪২606262
  • -এই দেখ, কী কান্ড বাঁধিয়েছ! সব কাকু-কাকি-দাদা-দিদি বলছেন --যা খুশি বললেই হল? কে বললে ইংরেজি গানে দুঃখ-বিরহ-যন্ত্রণা নেই? বলে একগাদা লিস্টি দিয়েছেন। না বুঝে আগবাড়িয়ে হাঁড়িকাঠে গলা দিলে কেন?
    -- গানগুলো আপনি শুনেছেন কাকু?
    -- না তো! অতো ইংরেজি জানিনে। বাংলাস্কুলের ছাত্তর।
    -- পরের মুখে ঝাল খাবেন? না জেনে ঘাড় কাত করবেন?
    -- অর্থাৎ?
    --অর্থাৎ, এরকম করলে খেলব না। আপনার পাল্লায় পড়ে অন্ততঃ গোটা চল্লিশ রবীন্দ্রসংগীত শুনেছি, তারপর যা বলার বলেছি। আপনাকে অন্ততঃ আমাদের পছন্দের একডজন পাশ্চাত্ত্য সংগীত শুনতে হবে, তবে কিছু লিখবেন। নিজের কাছে অনেস্ট থাকুন কাকু।
    -- তাতে তোমার কি কচুপোড়া হবে?
    -- দেখুন, সব দাদা-দিদি-আংকল-আন্টিদের ডিউ রেসপেক্ট দিয়েই বলছি ওঁরা আমার কথা ভুল বুঝেছেন। আমাদের পছন্দের গানে দুঃখ-যন্ত্রণা-জ্বালা কেন থাকবেনা? প্রেম-অপ্রেম-বিরহ-ঘৃণা-যৌনতা সব হাত ধরাধরি করে চলে। কিন্তু একটা গানে দুঃখনিয়ে ঘ্যানঘ্যানানি দেখান দিকি?
    --ঠিক আছে। তোমার কথা গুছিয়ে লিকে দিচ্ছি।
    -- না কাকু, ভাবের ঘরে চুরি করলে খেলব না। আগেই বলছি। আগে গানগুলো শুনুন,ওর লিরিক খেয়াল করুন। আপনি আমি কেউ সংগীতবোদ্ধা নই। আমাদের সব তুলনা, ওজর-আপত্তি সব লিরিক নিয়ে। সে রবীন্দ্রনাথই হন বা হ্যারি বেলাফন্টে।
    কাকিমাকে বলে চলুন আমার বাড়িতে। আমার পছন্দের আনন্দ ও উল্লাসের গান, ড্যান্স, মেটাল, বা হার্ড মেটাল এসব কিছু শোনাব না। শুধু একডজন প্রেম-অপ্রেম-ভালোবাসা-বিশ্বাসভঙ্গের ও ফিরে পাওয়ার গান শোনাব। মূলতঃ রক, পপ, ইন্ডি-পপ, কান্ট্রি ও একটা র‌্যাপ। ঘন্টা দেড় লাগবে। আমার হাতের কফি ও পরোটা খেয়ে আসবেন। ও হ্যাঁ, KK আন্টি মনে হয় খুব কান্ট্রি শোনেন। উনি কি হাউস্টনে থাকেন?
    -- তা তো জানিনা। চল, যাওয়া যাক।
  • a x | ১৩ মে ২০১৩ ০০:৫৯606263
  • ওহ রঞ্জনদা! এত এত গীত আর গজল শুনলে তো মনে হয় সারাজীবন খালি ওগো তুমি কই গেলে কেন গেলে, গেলে তো গেলে আমাকে রেখে গেলে কেনো গোওও! তারবেলা?
  • কৃশানু | ১৩ মে ২০১৩ ০১:০৯606265
  • ধুর, রঞ্জনদা, মেয়েটির জন্য কয়েকটা গান বেছে দিন। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, আমি চঞ্চল হে - ইত্যাদি। আর মেয়েটির মনে হচ্ছে গানের লিরিক এ নয়, গাইবার ইশটাইল এর জন্য সমস্যা হচ্ছে। দেবব্রতর জম্পেশ কিছু গান শোনান, উদাসিনী বেশে, সোনার হরিণ ই: প্র:, তালে তালে পা যখন নড়তে থাকবে, তখন আপনার কাছে এসে আবার চাইবে। চল্লিশ টা দু'শ তে পৌছবে কিছুদিনেই।
  • Zn | ১৩ মে ২০১৩ ০১:৪৪606266
  • ওঃ রঞ্জন তো একেবারে সেই মৎকুনিবাবুর কেস! ঃ-)
    কৃশানু, ওটা "তৃতীয় দ্যূতসভা"। ঃ-)
  • ranjan roy | ১৩ মে ২০১৩ ০১:৫০606267
  • --আপনার মায়াপাতার বন্ধুরা খুব অ্যাডেলে -অ্যাডেলে করছে। উনি অ্যাডেল। দুর্দান্ত গলা, অসাধারন শৈলী। প্রথমে শুনুন এই তিনটি পপ। ২০১১তে নাম করেছিল এইঅ্যালবামটি। আপনাকে শোনাচ্ছি--
    টার্নিং টেবলস্‌, সেট ফায়ার টু দ্য রেইন আর রোলিং ইন দি ডিপ।
    এতে সেই সময় বয়ফ্রেণ্ডের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার নিরাশা-যন্ত্রণা-রাগ সব কি সুষমায় ফুটে উঠেছে।
    এবার শুনুন দুটো কান্ট্রি-- হুইস্কি লুলাবাই, গেয়েছেন ব্র্যাড পেইস্লে(২০০৪) আর লেডি অ্যান্টেবেলাম এর হ্যালো ওয়ার্ল্ড,(২০১০)।
    কেমন লাগলো? মাথা নাড়ছেন?
    কিন্তু ' ও কেন চুরি করে চায়? ধরা পরে হাসে, হেসে পালায়" গোছের গানের সঙ্গে আমরা আর রিলেট করতে পারি না। আমরা কাউকে ভাল লাগলে ড্যাব ড্যাব করে চাই, চুরি করে নয়।
    আচ্ছা, এই গানটা শুনুন, আমার বেশ লাগে, 'সামবডি দ্যাট আই ইউজ টু নো', ইন্ডি-রক, গোতিয়ে (২০১১-১২)।

    এবার একটু পুরনো গান শুনুন। আপনাদের টিন-এজ জমানার গান, মানে ষাটের দশকের শেষেরঃ 'দিস ইজ অ ম্যান'স ওয়ার্ল্ড', (১৯৬৬) অসাধারণ। জেমস ব্রাউন।
    আচ্ছা, আপনারা কি শুনতেন? খালি পল রব্সন? পরে ডিলান, জোন বেইজ আর পিট সিগার? জন-পল-জর্জ-রিংগোর বিটলস গ্রুপ তো তখন আপনাদের কাছে মার্কিন অপসংস্কৃতির নমুনা হিসেবে অস্পৃশ্য!
    কিন্তু জন লেননের সেই সময়ের 'ইমাজিন' আমাদের এই মিলেনিয়ামের প্রজন্মকেও প্রেরণা দেয়।
    আচ্ছা, একটু মুড হাল্কা করুন-- 'অ্যান ইংলিশম্যান ইন নিউ ইয়র্ক'(১৯৮৭) রকব্যান্ডটির নাম স্টিং। আপনাদের সময়ের পিংক ফ্লয়েড শুনুন--উইশ য়ু আর হিয়র'।
    আমার একটা ভীষণ ফেবারিট--সত্তরের দশকের 'পিপল আর স্ট্রেঞ্জ', গেয়েছে দ্য ডোর্স বলে একটা ব্যান্ড।
    ইউ-২ বলে ব্যান্ডের ১৯৭৫ এ গাওয়া ' উইথ অর উইদাউট ইউ' আমার অল টাইম ফেবারিট লিস্টে আছে।
    আর আমার এইজাতীয় গানের মধ্যে সবচেয়ে প্রিয় হল ব্রুনো মার্শের গাওয়া পপ-- 'গ্রেনেড',
    ২০০৬ এর এই অ্যালবামটিতে পপ-রেগে-ব্লু সব মিলে মিশে আছে।
    এবার দুটো গান যা মেয়ে হিসেবে আমাকে ভীষণ নাড়া দিয়েছেঃ
    ২০০৮ সালে বিয়ন্সের গাওয়া 'ইফ আই ওয়র এ বয়' আর কোল্ড-প্লে গ্রুপের ২০০৫ এর রক-'ফিক্স ইউ'।
    স্টেইন্ড গ্রুপের নাম শুনেছেন? ২০০১ সালের শুধু 'আউটসাইড' শুনুন। বুঝবেন কেন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা সারাক্ষণ কানে দুটো তার গুঁজে রাখে। চারপাশের এই স্বার্থপর টু-মাচ ডিমান্ডিং দুনিয়াটার থেকে পালিয়ে গিয়ে অন্য ভূবন গড়ে নিতে চায়।
    -- নতুন কথা কি বললে? আমাদের রবি ঠাকুরের কবিতাতেও কর্নেটের সিন্ধু-বারোয়াঁ শুনে কিনু গোয়ালার গলিতে আধপেটা খেয়ে থাকা হরিপদ কেরানীও নিজেকে আকবর বাদশার অল্টার-ইগো ভাবত।
    --- গোলপোস্ট সরাবেন না, কাকু! হচ্ছিল গানের লিরিকের কথা।অল্টারনেট-রক শুনবেন? রেডিও-হেড গ্রুপের ১৯৯২তে গাওয়া 'Creep।
    যাই বলুন, 'সহে না যাতনা' আর 'জেনেশুনে বিষ করেছি পান' শুনে আমাদের হাসি পায়।
    যেমন আপনাদের পায় 'কাদের কুলের বৌ গো তুমি' শুনলে।
    আর 'আয় তবে সহচরি হাতে হাত ধরিধরি'--মাইরি কাকু!
    ব্রুনো মার্শ আবার শুনবেন। তবে দেখবেন সেন্টু না দিয়েও ট্রু ইমোশন কীভাবে এক্সপ্রেস করা যায়।
    রাত হয়ে গেল কাকু, আপনার বাড়ি যাবার সময় হয়ে গেছে। তাই শেষ করছি র‌্যাপ সম্রাট, বহুবার গ্র্যামি জেতা আমার প্রিয় এমিনেম এর ২০০২ সালের 'লুজ ইয়োরসেল্ফ' শুনিয়ে।
    এইগানটাতে ঘেট্টোর ঝোপড়পট্টির তস্য ঝোপড়পট্টিতে ঘাম-রক্ত-বমির মধ্যে বারবার হেরে গিয়েও মাথা তুলে দাঁড়ানোর গল্প। এমেনেম এর জীবনযুদ্ধ ও গান এক হয়ে গেছে। আমার যখন খুব মন খারাপ হয়, কোথাও, ঘরে বাইরে কোথাও ঝাড় খেয়ে ফিরে আসি, এই গানটা শুনতে থাকি। আর আপনাদের সময়ে ডিলানের গাওয়া ' অল অ্যালং দ্য ওয়াচ টাওয়ার' আজকের প্রজন্মকেও ছুঁয়ে যায়-এটা না বললে অন্যায় হবে।
    -- গানগুলো একটা হার্ডডিস্কে তুলে দাও। মাঝে মাঝে শুনবো।
    -- বেশ, কিছু ভাবলেন?
    -- হ্যাঁ, কিছু গোঁড়ামি কিছু ভুল ভেঙে গেল।
    -- এই তো চাই কাকু! কিন্তু আপনাদের রবীন্দ্রনাথের এমন কিছু গান আছে যা শুনে আপনি দুঃখের মধ্যেও শক্তি পান?
    -- আছে।
    ' আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ্দহন লাগে,
    তবু শান্তি, তবু আনন্দ, সুন্দর তায় জাগে।'
    মেয়েটি অবাক হয়ে আমাকে দেখে।
    -- আচ্ছা, ঘুমোবার আগে তো রোজ আপনি একটা গান শোনেন। আজকে কোনটা শুনবেন ভেবেছেন?
    -- " আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে,
    বলে ডেকে -বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে।'

    ও অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছু একটা ভাবে। তারপর বলে--- কাকু, বুঝতে পারছি আপনি দান চুরি করেছেন। রবীন্দ্রনাথের ভালো কিছু গান আছে, যা আমাদের নাগালের মধ্যে আসতেই দেন নি।
    কিন্তু আমিও ছাড়বো না। কাল লুরু চলে যাব। তার আগে শেষকথা বলে যাই। আপনারা বাঙালীরা রবীন্দ্রনাথের ঐতিহ্য নিয়ে গর্ব করার অধিকার অনেকদিন আগেই হারিয়েছেন। রোজ সারদা নিয়ে খবরগুলো দেখলেই বোঝা যায়। আমি দুঃখবিলাসী, অলস, ভাগ্যবাদী বাঙালী সমাজ নিয়ে আমার একটা কথাও ফেরত নিচ্ছি না। ভালো থাকবেন।
    ( শেষ)।
  • Zn | ১৩ মে ২০১৩ ০১:৫৫606268
  • "তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে" না?
  • কৃশানু | ১৩ মে ২০১৩ ০১:৫৭606270
  • ইনফ্যাক্ট জিঙ্ক দি ঠিক।
    তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
  • কৃশানু | ১৩ মে ২০১৩ ০১:৫৭606269
  • আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ্দহন লাগে,
    তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
    :-)
    বাকি কথা কাল।
  • Zn | ১৩ মে ২০১৩ ০২:০১606271
  • আমি ঘামতে আরম্ভ করেছিলাম "সুন্দর তায় জাগে" শুনে। এরকম হলে কবি নিজেই দাড়ি টাড়ি গুছিয়ে নিয়ে গেরুয়া পরে হিমালয়ের দিকে রওনা হতেন। ঃ-)
  • কৃশানু | ১৩ মে ২০১৩ ০২:০৫606272
  • সে ঠিক আছে, ভুল হতেই পারে।
    কিন্তু লেখাটির শেষ দিকে এসে রঞ্জন দা একটু মেয়েটির কাকা - পিসি, দাদা দিদি দের সাথে সমঝোতা করে নিলেন :-)
    গান এর লিস্টির জন্য রঞ্জনদাকে ধন্যবাদ, সদার থেকে যোগাড় করব। আর আরেকদিন অপিয়াম এ সবাই মাইল বসার ব্যবস্থা হয় না রঞ্জন দা?

    শেষ কথা: লেখাটা সুখপাঠ্য হয়েছে। আপনার যুক্তি গুলো আরেকটু স্ট্রং করুন, তাহলে মেয়েটির যুক্তিগুলোও আরেকটু স্ট্রং হবে :-)
  • Zn | ১৩ মে ২০১৩ ০২:১০606273
  • বানানো আর সাজানো তক্কো ভাল্লাগে না।
    সত্যি সত্যি জিনিসটা হলে ব্যাপারের জোশই আলাদা হতো।
    এখানে এতো বাংলা বোষ্টুমমার্কা গান বনাম ইঞ্জিরী ঝিনচ্যাক এর লড়াইতে দাঁড়ালো, তাও ধরতে না ধরতে সেঁতিয়ে গেল। মিয়ানো মুড়ির মতন, চিবালেও কুড়মুড় করলো না। ঃ-(
  • ranjan roy | ১৩ মে ২০১৩ ০২:২৫606274
  • অক্ষকে,
    " আশিয়াঁ জ্বল গয়া, গুলিস্তাঁ লুট গয়া,
    হম কফস সে নিকলকর কিধর জায়েংগে?
    ইতনী মায়ুস সঈয়াদ সে হো গয়ি,
    অব রিহাই মিলে তো মর জায়েংগে।
    ( পুড়ে গেছে নীড়, গোলাপবাগিচা,
    কী করে ফিরব ঘরে?
    এমনই বিঁধেছে আমায় সে ব্যাধ,
    ছাড়া পেলে যাব মরে।)

    অয় নসীব-এ-শহর! তুঝকো মেরি কসম,
    উনকো যাকে ন কহনা মেরা হাল-এ-গম।
    মুঝে আপনী মিটনে কী গম তো নহীঁ,
    গম উনকী গেসুঁ বিখর জায়েংগে।
    ( আমার দিব্যি, ও ভোরের হাওয়া, যেওনাকো তার কাছে,
    জানিও না তাকে, কত জ্বালা সয়ে আজও যে রয়েছি বেঁচে।
    সর্বনাশের পরোয়া করিনে, তবুও একটা কথা,
    যদি ওর কেশ হয় এলোমেলো? ওটাই আমার ব্যথা।)

    কালে কালে ও গেসুঁ শিকন-দর -শিকন,
    ও তব্স্সুম কে আলম চমন-দর-চমন।
    মেরি সাকী কো নজরেঁ উঠানে তো দো,
    জিতনী জাম খালি হ্যায় ভর জায়েংগে।।
    ( ঝাঁপতাল)

    ( কুঞ্চিত তার ঘন কেশদাম যেন মেঘ কালো কালো,
    তার অধরের হাসির আভায় বাগান করেছে আলো।
    ভেব না বন্ধু একবার যদি মুখ তুলে চায় সাকী,
    কানায় কানায় পাত্র ভরবে কিছুই রবে না বাকি।)

    -- কোথায় ঘ্যানঘ্যান? বিরহ থেকে উত্তরণের আশাবাদ দেখ।
  • a x | ১৩ মে ২০১৩ ০২:২৫606276
  • এই প্রজন্ম হলে যাদের নাম আসছে তারা কেউ এই প্রজন্ম না। তাহলে তো মরিসন, জপলিন, ক্ল্যাপটন লিস্টের কোনো শেষ নেই! আর ফোক তো এখনও প্রায় ধরাই হয়নি। প্রিজন, ব্লুস, এগুলোও। এ কিরকম হচপচ হচ্ছে কিছুই বুঝছিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন