এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ৩৭৫৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | ২৪ আগস্ট ২০০৯ ১৬:০২414388
  • ২৯ এ ফ্যাব্রেগাস আর নাসরি কে পাওয়া গেলে খুব ভালো হয়।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৬:১৪414389
  • http://www.nufc.com থেকে -

    Update: no update

    Club statement, Monday:

    "Newcastle United Football Club confirms that it has extended its deadline to Barry Moat to table an offer for the Club.

    "The extension has been granted in order to allow Barry Moat and his advisors to conclude funding arrangements with Barclays, current bankers, for the continuation of last season's £39m facility.

    "This would allow a formal offer to be tabled."

    An entirely predictable delaying tactic, allowing for further player sales in the next eight days, while still keeping fans dangling with the prospect that their hate figure(s) will go.

    If the club's value is reduced by the disposal of "assets", does the price tag come down? Is this whole exercise not just an excercise in mass delusion, while Ashley recoups as much of his additional club funding as possible?

    Perhaps the most revealing line is the last one though - that no formal offer has yet been made. That's a far cry from the situation of "more than two bids at £100m" that Derek Llambias reported in early July.

    The bottom line remains the same - if the bloke buying the club isn't cash rich, then our situation is unchanged. Regardless of whether the owner has a cockney or a geordie accent, the real power lies with the banks.


    পৃথিবীর ইতিহাসে ফুটবল ক্লাবের মালিক হিসেবে মাইক অ্যাশলির চেয়ে বেশি ঢপের কেউ আছে কি? এত জোড়া পাঁঠা বলি টলি হয় - এই অ্যাশলি আর ল্যাম্বিয়াসকে ধরে বলি দেয় না কেন?
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৬:৩৮414390
  • কোকো চ্যাম্পিয়নশিপের খেলা এখানেও দেখায়না - কোথাওই দেখায় না। সেই জন্যেই ক্লাবগুলোর রেভেনিউ কমে যায় - কারণ টিভি রাইটস থেকে কোনো পয়সা আসে না। আমি তো খেলা থাকলে রাত্রে উঠেও মোবাইলে ক্লাব সাইট খুলে ফাইনাল স্কোর জেনে নিচ্ছি।
  • Arpan | ২৫ আগস্ট ২০০৯ ০২:২৬414391
  • লিভারপুল হারল। রাত জাগা সার্থক। :)
  • Arijit | ২৫ আগস্ট ২০০৯ ০৯:৫৭414392
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স অ্যানফিল্ডে হেরেছে রে - ভিলার কাছে। তাও ১-৩।
  • bubu | ২৫ আগস্ট ২০০৯ ১০:৫৭414393
  • হে হে :)। লিভার্পুল হেরেছে। আমাদের টাইম এ রাত তিনটে থেকে খেলা ছিলো। রেকর্ড মোড দিয়ে ঘুমাতে গেছি। আজ বাড়ি গিয়ে দেখবো। উরুগুয়ে তেও একটা লিভার্পুল বলে টিম আছে। ইন্টার এর মতন নীল কালো জার্সি। টিভি তে দেখলাম ওরাও হেরেছে।

    খুব কপাল করে কাল একখানা কোকা কোলার খেলা দেখ্‌লাম। ইপ্সুইচ আর WBA। লাইভ নয়। দয়া করে দেখালো গোল টিভি তে। পরের টা কবে দেখাবে কে জানে।
  • dipu | ২৫ আগস্ট ২০০৯ ১৯:২৩414394
  • মারাদোনার ছোটজামাইকে চেলসি কিনবে, কোথায় একটা পড়লুম। আর নিউক্যাসলের আর্জেন্টাইন মিডফিল্ডারকে বার্সেলোনা কিনবে।
  • bubu | ২৯ আগস্ট ২০০৯ ১৩:৪২414395
  • চ্যাম্পিয়ন্স লীগের ড্র হতে হতেই প্লাতিনি হেব্বি ঝার দিয়েছে ক্লাব মালিকগুলোকে। যা তা রকমের খচ্চা করে EA sports এর FIFA মার্কা টিম বানানো চলবে না। ব্যাস।
  • bubu | ২৯ আগস্ট ২০০৯ ২০:০৫414396
  • http://soccernews.bigsoccer.com/article/0aFD6gx4xMeMO

    শেভচেনকোর ছুটি। অনেক বেঞ্চ গরম করেছে। ৩-০ জয়ের পর চেলসির সত্যি ওকে আর দরকার নেই। ছেলে কিএভ এ ফিরে যাক।

    বলতে বলতেই লিভার্পুল এক পিস গোল খেয়ে গেলো। কি খেল দেখাচ্ছে গুরু।
  • Arijit | ৩০ আগস্ট ২০০৯ ২০:১৩414399
  • সে আমি তো বলেইছিলুম - ওল্ড ট্রাফোর্ডে ম্যানিওরের হয়ে খেলে পঁয়ষট্টি হাজার বারোজন। এদের মধ্যে আরো নম্বর হল ওই মাইক ডীন, মাইক রায়লি, রব স্টাইলসের মত জনতা - এদের রেফারিংএর ইতিহাস অত্যন্ত বাজে - ওয়েল অ্যাকনলেজড ফ্যাক্ট, অথচ এরা পার পেয়ে যায়। বছরের পর বছর।
  • stoic | ৩১ আগস্ট ২০০৯ ১৩:৪৪414400
  • রেফারির সাহায্যে ম্যান ইউ জিতল। ডেফিনিটলি। এ নিয়ে আমি আর কিছু বলছি না। তবে দুটো কমেন্ট ছিল ম্যাচ টা নিয়ে। এক, আর্শাভিনের স্ট্রাইক ওয়াজ টেরিফিক (যদিও ফান ডের সার হলে হয়ত সেভ করে দিত, মাই গেস)। আর ডিব্যায়ুর ওন গোল টাও টেরিফিক। এত ভালো ক্লিন সেমসাইড বহুদিন দেখিনি। দেখে মনে হল ডিব্যায়ু আর গিগ্‌স নির্ঘাৎ অফ সীজনে পাড়ার ম্যাচে এক টিমে খেলেচে। ;-)
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ১৩:৫১414401
  • :-))
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১৪:০৬414402
  • দুটো গোলেরই হাইলাইটস দেখতে হবে।
  • stoic | ৩১ আগস্ট ২০০৯ ১৬:৩৭414403
  • Arijit | ৩১ আগস্ট ২০০৯ ১৭:০৩414404
  • হুঁ - তখন লেখার পরেই দেখেছি। প্রথমটাতে ফস্টারের বেশ কিছুটা দোষ আছে বলা চলে। ফার্স্ট পোস্টে অনেকটা জায়গা ছাড়া ছিলো। পেনাল্টিটা পুরো বোগাস - রুনি আলমুনিয়ার সাথে গোঁত্তা খাওয়ার আগেই পড়তে শুরু করেছিলো।
  • b | ৩১ আগস্ট ২০০৯ ২১:৫৮414405
  • দ্যাশের খেলা কেউ দ্যাখেন না বুঝি? নেহেরু কাপ জিতলো ভারত এক্‌খুনি। সিরিয়া কে পেনাল্টি শুট আউটে হারিয়ে। ১-১ গোলে ড্র ছিলো ফুল টাইম অবধি। দুটো গোল-ই অবশ্য একস্ট্রা টাইমে। ভারতের টা রেনেডি-র।
    সুব্রত পাল ফাটাফাটি খেলেছে। অথচ এর ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল, ভাবা যায়?

    নেহেরু কাপের সে দিন নেই যদিও। তবু, জেতা তো জেতা-ই।
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ২২:০১414406
  • ভাটিয়ালি দেখ। তোমার আগেই আপডেট দিয়ে দিয়েছি। :-)

    কিন্তু খেলা দেখলে কোথায়?
  • b | ৩১ আগস্ট ২০০৯ ২২:১০414407
  • দেখবো কোথায়? indianfootball.com -এ ফলো করছিলাম। লাইভ দেখাচ্ছিলো নাকি?
  • Arpan | ৩১ আগস্ট ২০০৯ ২২:১৯414409
  • আমিও। ১২:৩০ টায় হাইলাইটস দেখাবে। টেন স্পোর্টসে।
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৮414410
  • বাড়ি পৌঁছলুম যখন তখনও ০-০ - ২৪ঘন্টা দেখাচ্ছিলো। তাপ্পর লোডশেডিং - ইনভার্টারে টিভি চালাই না। আলো এলো যখন তখন খেলা শেষ। শালা।

    নিউক্যাসল ইউনাইটেড পাঁচ ম্যাচে চারটে জিতে চ্যাম্পিয়নশিপে পয়লা নম্বরে। কাল ড্যানি গাথরির গোলে লেস্টারকে হারিয়েছে ১-০ - অলমোস্ট আর্শাভিনের গোলটার মতন।



    যদিও সবে শুরু, তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে বিরাট অনিশ্চয়তার মধ্যে প্লেয়ারগুলো একজোট হয়ে চেষ্টা করছে। ক্যারিয়ারের প্রশ্ন যে - একবারে উঠে আসতে পারলে প্লেয়ারদেরই লাভ।
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৯ ১০:১২414411
  • তবে আগামী সপ্তাহ থেকে ফের প্রাক্তন তারকাদের সিরিজ শুরু হবে - তাঁরা কোচ হলে ইন্টার গ্যালাক্সি টুর্নামেন্ট জেতা যেত, নেহরু কাপ জিতে কি আর বেশি হল।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬414412
  • ২৪ ঘন্টা আসে না এখানে। জি স্পোর্টসও না।

    টেন স্পোর্টসে ইউএস ওপেন দেখিয়ে গেল বারোটা অব্দি। এদিকে প্রোগ্রাম লিস্টিংয়ে দেখাচ্ছিল হাইলাইট্‌স দেখাবে। শেষ পর্যন্ত টাইমস নাউতে গোলগুলো দেখলাম। ওরা কিন্তু ভাল কভার করেছে। সেইখানে বাংলা নিউজ চ্যানেলগুলির দশা দেখলে করুণা হয়। সারাক্ষণ শারুখ, সৌরভ আর নাইট রাইডার্সের মশলাদার গল্প।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪০414413
  • * একটা অব্দি
  • bubu | ০১ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৭414415
  • ট্রান্‌স্‌ফার উইন্ডো আধ মিনিট আগে বন্ধ হল। পোর্‌ট্‌সমাউথ তো পুরো আলাদা টিম হয়ে গেল। বারোটা প্লেয়ার বেড়ল, তেরোটা ঢুকল।
  • Jay | ০২ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৩414416
  • আমাগো ফরেস্ট জিতসে, চাম্পিয়নশিপের ৫ম ম্যাচে ১লা জিত। তাও আবার কার এগেনস্টে- ডার্বি ডার্বি। ফার্স্ট হাফেই তিন গোল মেরেছিলাম ( পরে অবিশ্যি দুগোল খেইচি)। ব্যাংক হলিডের বিরিয়ানির সোয়াদটাই বদলে গেসিল।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৯414417
  • ধুর - প্রতি ট্রান্সফার উইন্ডোতে এই হয় - গাদা খানেক গুজব - অমুক আসবে, তমুক আসবে - আগে তো বড় বড় নাম শোনা যেত। এবার বেকফোর্ড ইত্যাদি ছোট টিমের ছোট ছোট নাম - তাও কেউ না শেষ অবধি। বাচ্চা বাচ্চা ছেলেগুলো নিয়ে টোটাল স্কোয়াড মনে হয় বাইশ জনের। চ্যাম্পিয়নশিপ খুব লম্বা রেস - কিছুদিন পরেই হাত পা ভাঙা শুরু হবে - তখন যে কি হবে...

    কেউ এই মোটাটাকে ধরে ক্যালাচ্ছে না কেন?
  • bubu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১০:২০414420
  • ফরেস্ট ডার্বি ম্যাচটা দেখলাম, ডেফার্ড লাইভ। সেকেন্ড হাফের শেষের দিকে কি ক্যালাকেলি। আর ম্যাচ শেষের পরে তো এক্কেবারে ধুম ধারক্কা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন