এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৩২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | ২২ জানুয়ারি ২০০৯ ১৪:০৪561019
  • বেথের আজকের কোটা। :-)))
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১৪:১০561020
  • দাঁড়াও, এখনও অর্ধেক দিন বাকি - ইদানিং কোটা বেড়েও থাকতে পারে;-)
  • siki | ২২ জানুয়ারি ২০০৯ ১৪:১৭561021
  • সিজোফ্রেনিয়া বা স্কিট্‌জোফ্রেনিয়া মৃগী রোগের আরেকটা এক্সটেনশন হিসেবেই ধরা হয় বলে জানি। এই রোগে লোকের দিব্যোন্মাদ অবস্থা হয়, ভর হয়, মানে নিজেকে অন্য এনটিটি হিসেবে সাময়িকভাবে ভাবা হয়। মৃগীর খিঁচুনি এতে থাকে না, কিন্তু এটিও এক ধরণের মৃগী রোগ।

    কোথাও একটা পড়েছিলাম। রেফারেন্স মনে নাই। সেখানে যদি ভুল লিখেও থাকে, তার দায় আমি নেব নি।
  • san | ২২ জানুয়ারি ২০০৯ ১৪:২১561022
  • পাইদিকে : সেক্সলেস ম্যারেজের ফান্ডাটা রামকৃষ্ণের, রামকৃষ্ণ-সারদার যৌথ আইডিয়া নয়, এবং সারদামণির আর কোন অপশনও ছিলনা মেনে নেওয়া ছাড়া - এইগুলো ফ্যাক্ট, হাইপোথিসিস নয়। এই পরিস্থিতিকে অবদমন বলা আমার আপত্তিকর লাগেনি।

    সারদাদেবীর দু:খু হয়েছিল কি হয়নি, সে প্রশ্ন আমি আনিওনি। সে বহু মেয়েই বহু অবদমনে আলাদা করে দু:খু পায়না, আবার পেতেও পারে। তাতেও ওটাকে অবদমনই বলব :-)

    কোন এক বইতে পড়েছিলাম, সারদাদেবীর নিজের ছেলেমেয়ের শখ ছিল, রামকৃষ্ণ বলতেন, তুমি কোন এক সন্তানের নয়,জগতের মা হও। এটা আমি রেফারেন্স হিসেবে বলছিনা কেননা কোন বই ভুলে গেছি :-) কেউ পড়ে থাকলে একটু মনে করিয়ে দেবেন।
  • Sudipta | ২২ জানুয়ারি ২০০৯ ১৫:৩৬561023
  • সিকির ব্যাখ্যাটা গ্রহণযোগ্য; মহেন্দ্রলাল সরকার-ও এমন ধারণা-ই পোষণ করতেন। এটা না হওয়ার কোনো কারণ নেই।

    pi,
    উফ!! আরে কি মুশকিল, লেখার মধ্যে নয়, অবশিষ্ট হিসেবে, আগে বলা যদি ঠিক ভাবে হয় নি মনে করেন, এখন আবার ভালো করে বল্লুম! কি চাপ! :) তবে আপনার স্যান্দিকে লেখা কথাটাও ঠিক, কোনটা ফ্যাক্ট আর কোনটা হাইপোথেসিস তা নিয়ে কোনো ঐতিহাসিক দলিল বোধ হয় নেই, আমি অন্তত: শুনিনি। তবে এখন মনে হচ্ছে রামকৃষ্ণ বা সারদা কি সারাজীবন শুধু অভিনয় করে কাটিয়ে গেছেন? কি জানি বাপু! সে তো তাইলে বিরিঞ্চিবাবার ওপর এক কাঠি! নরেন দত্তের চোখকেও ফাঁকি দিয়ে দিলো বেমালুম! এইখানটায় একটু হোঁচট খাচ্ছি, যেহেতু প্রমাণ কিছু নেই; আর কথামৃতকে আমি ঐতিহাসিক সত্য বলে মানতে পারছি না, গল্পগুলো ভালো, লিখন ভঙ্গী ও ভালো, সমকালীন সমাজের একটা আইডিয়া, ঐ অবধি।

    স্যান্দি,
    এটা আমি ছোটোবেলায় 'ছোটোদের রামকৃষ্ণ ' বই-তে পড়েছি, রামকৃষ্ণ মিশন প্রকাশিত। অবদমন নিয়ে আমার-ও কোনো দ্বিমত নেই।

    ও হ্যাঁ ভালো কথা, রঞ্জনদার লেখায় রঙ্গনের একটি লেখার কথা জানলাম, সেটি কোথায় পাবো? আর এই ধরণের বিষয়ে আগে যদি কোনো টই তে আলোচনা হয়ে থাকে, তার লিঙ্ক আছে কিছু? এখানে আর এটা নিয়ে আলোচনা চালালে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।
  • Sudipta | ২২ জানুয়ারি ২০০৯ ১৫:৪৭561025
  • ধন্যবাদ r; আপনি-ই কি রঙ্গন... জাস্ট কৌতূহল, এড়িয়ে যেতে পারেন। ঠিক আছে, আগে ভালো করে পড়ে দেখি।
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১৬:৪১561026
  • ধ্যেৎ, এসব যে কি হচ্ছে, আরে তখনকার দিনে মেয়েমানসে তো জানতো তাদের জেবনটাই শুধু শুধু, তাই কি পেল আর কি না পেল নিয়ে মাথাঘামাতো কম।না ইয়ার্কি নয়, সব কিছুইতো মেন্টাল সেটাপের উপর নির্ভরশীল, রামকৃষ্ণ যাই করে থাকুননা কেন আর তার যাই খামতি থাক না কেন, উনি ভালবাসা আর সন্মান যেটা তখনকার পুরুষ শাসিত সমাজ দিতো না তা দিয়ে ভরিয়ে রেখেছিলেন, মনের খেদ তাই হয়তো মায়ের সে পর্যায়ে আসতে পারেনি।
    কিন্তু সত্যি যদি কোন আলোচনা আনতে হয় তাতে কি খারাপ কথাগুলো খুব জরুরী? আমার কেমন পড়ে লাগলো যে লেখক তার গায়ের জ্বালা মেটাচ্ছে, আমার লাগলো, তাই একথাটার দায় ও আমার। তবে খারাপ কথার খুব জোর, এত্ত কথা তাই আসছে বোধহয়।

    আর একটা ব্যাপার, একজন নিজের আইডি লিখে আলোচনায় চলে আসছেন, কেউ লেখে না কিন্তু, এ কি কেবল নিজেকে লুকানোর তাগিদ? আসলে লেখার ধরন দিয়ে কিন্তু কে লিখেছে চেনা যায় প্রায়ই,সাহসীকতা নিয়ে যখন প্রসঙ্গ এনেই ফেলেছেন, নিজের নামটা আনতে আপত্তি কোথায়?
  • pi | ২২ জানুয়ারি ২০০৯ ২০:২৬561027
  • মোড়ক টোড়ক নিয়ে। ওনার ঈশ্বরপ্রেম, ভগবান অন্বেষণ নিয়ে অবসেশান এসব বিষয়ে তো আমি কোনো রূপ সন্দেহ প্রকাশ করেছি বলে তো মনে পড়ে না !
    আপত্তিটা এই ব্যাপারটাকে গ্লোরিফাই করে পরিবেশনের পরিপ্রেক্ষিতে।
    এই ঠাকুর পুজো করা ভক্তরা যা করেন।
    মানে ভক্তি রসে চোবানো যে ভাটগুলি দ্যান।
    বৌ কে মা বলে পুজো করা। আহা কি সংযম। দ্যাবতা বলেই সম্ভব। আমাদের জীবনযাপনের জন্য আদর্শ স্থাপন করে দিয়ে গ্যাছেন । ইত্যাদি।

    আর এই কামহীনতা, কামিনী বিরূপতা এসব তো নিজেও যথেষ্ট পরিমাণে গ্লোরিফাই করেছেন।
    রঞ্জনদার কোট গুলি দ্রষ্টব্য।
    তো যিনি নিজের 'অনাগ্রহ' কে এভাবে জাস্টিফাই করেন, ভক্তেরা তাকে গ্লোরিফাই করেন, বঙ্গতনয়াদের যৌন অবদমন প্রসঙ্গে লেখায় ঐ জাস্টিফিকেশান নিয়ে যদি দুটো কোশ্চেন তোলা হয়, ঐ গ্লোরিফিকেশান নিয়ে খিল্লি কি বাঁদরামো করা হয়,সেকি খুব অপ্রাসঙ্গিক ? তাতে লোকজন এত রাগে ক্যান !

    যাবার আগে একটা নিশ্চয়। কেউ ধ্বজ হতে পারেন এটা বল্লেই 'কেচ্ছা' ক্যানো হবে ? হোমো হোক কি হিজড়ে কি ধ্বজ, কোনোটাই নিশ্চয় গালাগাল ও নয় !

    কিন্তু সিজোফ্রেনিয়া আর মৃগীর সম্পক্কো খুঁজতে গিয়ে যে ঘুম টুম উড়ে গ্যালো !তবে বিজ্ঞানীরা দেখছি এদের মধ্যেও কি একটা জেনেটিক মিল খুঁজে রেখে দিয়েছেন !
  • pi | ২২ জানুয়ারি ২০০৯ ২০:৫৩561029
  • স্যান, এই তো ! সারদাদেবীর এই নিয়ে কোনো দু:খ, অভিযোগ এসব ছিলো যখন জানাই যায়না, তখন ওনার দিক থেকেও ব্যাপারটা ঈশ্বরপ্রেমের 'অল-ওভারল্যাপিং ইমোশান'এর পার্ট ভাবা যেতেই পারে ! :)
    আর সেক্ষেত্রেও এই সব নিয়ে স্টেটমেন্ট দেওয়া তাহলে পার্সোন্যাল ব্যাপার নিয়ে কেচ্ছা ঘাঁটাঘাঁটি বা চাটনি চাটাচাটি ছাড়া আর কিছু না।
    সারদাদেবীর যৌন অবদমন কি রামকৃষ্ণের কামহীনতার গ্লোরিফিকেশন দুটোর কোনোটাকে নিয়েই লঘুচালে খিল্লি, প্রশ্ন ট্রশ্ন তোলা কি তথ্য সহযোগে বিশ্লেষণের আলোচনায় আপত্তি নেই আমার, কিন্তু প্রথমটা নিয়ে বলা হলে ঠিক আছে, দ্বিতীয়টা নিয়ে হলে নয়, এই ধরণের আপত্তি তোলা নিয়ে আপত্তি আছে, এই আর কি।

    কিন্তু এ নিয়ে আর চাপান উতোর করতে বোর লাগছে, ঐ টই এ র-বাবুর লেখাটা অনেক ইন্টারেস্টিং লাগছে, পড়ি গে যাই। ওটা আলাদা করে লেখা হিসেবে বুলবুলভাজা বা গুরুচণ্ডালী তে বেরোলো না কেন ?
  • aja | ২২ জানুয়ারি ২০০৯ ২৩:৪৪561030
  • প্রচুর কথা হয়েছে দেখলাম সারা রাত। একটা ছোট কথা যোগ করি। যৌন অক্ষমতা ঢাকতে ধর্মের ব্যবহারের উদাহরন হিসেবে মনে পড়ল দীপা মেহতার ওয়াটারে শাবানা আজমীর স্বামীকে।

    সুদীপ্তকে: যোনিকীট শব্দটি রামকৃষ্ণ নয়, বিবেকানন্দের ব্যবহার। যতদূর মনে পড়ছে, কোন এক গুরুভাইকে লেখা চিঠিতে। কিন্তু তাতে মূল কথার খুব হেরফের হয় না। বিপরীত লিঙ্গের সঙ্গ যারা উপভোগ করেন (এবং তা নিয়ে লজ্জিত বোধ করেন না), তাদের নিয়ে রামকৃষ্ণ প্রচুর খিল্লি করেছেন। সেটা যদি আপনি অসংস্কৃত, গ্রাম্য ব্যবহার মনে করেন তো সেটা স্পষ্ট করে বলুন। যদি না করেন, তো কেউ যখন রামকৃষ্ণকে নিয়ে খিল্লি করেন, তাদের ভদ্রতাবোধ নিয়ে প্রশ্ন তোলা আপনাকে মানায় না।
  • Blank | ২৩ জানুয়ারি ২০০৯ ০০:২৫561031
  • রঞ্জন দা,
    লেখকের দাবী যে রামকৃষ্ণ সেক্স থেকে দুরে ছিলেন বলেই উনি মহামানব, বা সেই জন্যই লোকে ওনাকে মহা পুরুষ বলে আর তাই উনি বেশ ফেমাস।
    আমি তাই প্রশ্ন করেছি ব্যপারটা সত্যি কিনা। অর্থাৎ ওনার যদি খান চার পাঁচ ছেলে মেয়ে হতো, তাহলেও কি উনি এখনকার মতন হতেন না? বা সত্যি কি শুধু যৌনতা অবদমনের জন্যই লোকে ওনাকে এত পাত্তা দেয়? এর উত্তর তো ঐ রেফারেন্স গুলো থেকে পেলাম না, বরং রেফারেন্স গুলো কিভাবে আমার প্রশ্নের উত্তর তা বুঝলাম না।
    আর M যেমন লিখেছে, যে লেখাটা পড়ে পাতি গায়ের ঝাল মেটানো মনে হয়েছে, তা এক্কেবারে ঠিক বলেই আমার মনে হয়েছে।
  • ranjan roy | ২৩ জানুয়ারি ২০০৯ ০১:৪২561032
  • অক্ষ এবং বাইনারি,
    ভাটে আপনাদের পোস্ট দুটো পড়ে মনে হল আমার বক্তব্য এই সুতোয় বালাই সমীচীন হবে।
    এক, আপনাদের বক্তব্য--- কনটেক্‌স্‌ট থেকে বিচ্ছিন্ন ছাড়া ছাড়া কোট্‌ করলে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার মনে হতে পারে,--- অবশ্যই। এনিয়ে কারো কোন দ্বিমত থাকতে পারে না।
    দুই, আমি ইচ্ছে করে ""কথামৃত''র ভাগ ও পৃষ্ঠাসংখ্যা দিয়েছি। কারণ "কথামৃত'' সুলভ সহজলভ্য। যে কেউ চাইলেই পাতা খুলে কনটেকস্ট্‌ মিলিয়ে নিতে পারেন।
    তিন, খুললে কি দেখতে পাবেন?
    অ) গ্রন্থটির থিম, আ) গ্রন্থটির স্টাইল।
    অ), সমগ্র পাঁচখন্ড জুড়ে একটিই থিম।
    কলিযুগে সংসারী মানুষের ঈশ্বরলাভের উপায় কি? নারদীয় ভক্তি।
    কেন? ওনার মতে মানবজীবনের উদ্দেশ্য ঈশ্বরলাভ। শিক্ষা, স্বাস্থ্য, আর্তের সেবা---- ভালকাজ, কিন্তু গৌণ,--- মুখ্য হলো ঈশ্বরসাক্ষাৎকার। ঈশ্বরের আদেশ পেলে তারপর ঐ কাজ করলে সফল হবে।
    ( বিবেকানন্দের "" জীবে প্রেম করে যেই জন---'' থিম কতটা রামকৃষ্ণের শিক্ষার সংগে সংগতিপূর্ণ তা' আলাদা চর্চার দাবি রাখে। রঙ্গন ভালো জানেন।)
    সংসারে বদ্ধ জীবের সাধন পদ্ধতি কি? সর্বপ্রথম কামিনীকাঞ্চন ত্যাগ। সমস্ত স্ত্রী হল পুরুষের জন্যে সাধনার অন্তরায়। অবিদ্যা ও লালসার প্রতীক। কামজয় অবশ্য কর্তব্য।
    আ) স্টাইলটি খেয়াল করুন। কোন লিনিয়ার কাহিনী পরম্পরা নয়।স্ট্যাকাটো প্যারাগ্রাফ। বিভিন্ন দিনে বিভিন্ন পরিবেশে উপরোক্ত থিম গুলো নিয়ে উদাহরণ ও ছোটো ছোটো প্যরাবল্‌ সহযোগে উপরোক্ত থিমগুলো সম্পর্কে কাটাকাটা বক্তব্য।
    বাংলাসাহিত্যের বসওয়েল শ্রীম' দিনতারিখের সঙ্গে বক্তব্য গুলো ছোট ছোট সাব টাইটেল দিয়ে লিপিবদ্ধ করেছেন। মিলিয়ে দেখুন, আমার কোট গুলোর সাব টাইটেল অন্যকিছু বলছে কিনা? অপ্রাসংগিক লাগবে না।
    তবু যদি স্পেসিফিক উদাহরণ পান, দেখিয়ে দিন। ভুল শুধরে নেবো।
    সুদীপ্ত,
    ভাই, রামকৃষ্ণ পরমহংসের জীবন ও শিক্ষা নিয়ে ""কথামৃত''এর চেয়ে বেশি প্রামাণ্য কোন দস্তাবেজ পেয়েছ কি? মিশন কিন্তু ওকেই সবচেয়ে বেশি প্রামাণ্য মনে করেন। আমি পাঁচ বছর ওখানে পড়েছি, তাই বলছি। আর একে প্রামাণ্য মনে না করার কারণ নিয়ে কিছু বল। তবে তো ভাববো এবং হয়তো মানবো।
    ব্ল্যাংকি,
    আমার অধিকাংশ কোটের ফোকাস ছিল--- নারীপ্রগতি ও রামকৃষ্ণের নারীভাবনা।
    কামের অবদমন নিয়ে তোমাকে মাত্র দুটো কোট দিয়েছি।
    উনি মহামানব হতেন কি না এবং তার নেসাসারি ও সাফিশিয়েন্ট কন্ডিশন নিয়ে ভাবিনি, কারণ --জানিনে।
    কিন্তু কামের দমন যে ওনার হিসেবে সাধনপদ্ধতির একটা কার্ডিনাল পয়েন্ট এনিয়ে কোন সন্দেহ আছে কি? যদি বল তাহলে কাল কথামৃতের থেকে বীর্যরক্ষা ও তার ইম্পর্টান্স নিয়ে ওনার বক্তব্য কোট করে দেব। শারীরবিজ্ঞানের ছাত্ররা নিশ্চয়ই একবিংশ শতাব্দীতে ঐসব বক্তব্যকে ভাট ছাড়া কিছু ভাববেন না।
  • ranjan roy | ২৩ জানুয়ারি ২০০৯ ০১:৫৯561033
  • ভক্তের তৃতীয়নয়ননিয়ে কিছু কথা:
    ------------------------------কিছু পোস্ট পড়ে এ'নিয়ে কিছু বলতে জিভ চুলকোচ্ছে।
    ১৯৬৬ সালে কোলকাতায় জনৈক গবেষকের (নামটা ভুলে গেছি) একটি চটি বই বেরোয়--"" ইতিহাসের শ্রীচৈতন্য''। তাতে মহাপ্রভু শ্রীচৈতন্যের মৃত্যু নিয়ে সম্পূর্ণ লৌকিক কারণ দেখানো হয়। আগে "" চৈতন্যচরিতামৃত'' ও "" চৈতন্যভাগব্‌ত'' গ্রন্থে অলৌকিক বর্ণনা ছিল। লেখক সেগুলোর চাইতে জয়ানন্দের লেখা "চৈতন্যমঙ্গল''এর বর্ণনা
    --"" রথযাত্রা দিনে প্রভু নাচিতে নাচিতে,
    ইটলখন্ড বাজিল পায়েতে''।
    অর্থাৎম ইঁটের টুকরোয় পা কেটে টিটেনস হয়ে মারা যান। ব্যস্‌, গরম তেলে জল পড়ল। প্রতিবাদ-সম্মেলন-ধিক্কার সবই হল। বিখ্যাত লেখক অচিন্ত্যকুমার সেনগুপ্ত বল্লেন-- এনাকে ভক্তের তৃতীয় নয়ন দিয়ে দেখতে হবে। সো কলড্‌ ঐতিহাসিক বিশ্লেষণ দিয়ে নয়।
    তৎকালীন কংগ্রেস সরকার বইটি ব্যান করে দিলেন।
    ( ক'বছর আগে বাম সরকারও ""দ্বিখন্ডিত'' নিষিদ্ধ করে দিয়েছেন।)
    প্রায় বেয়াল্লিশ বছর পেরিয়ে এসেছি।
  • ranjan roy | ২৩ জানুয়ারি ২০০৯ ০২:২৭561034
  • হিন্দিতে একটা কহাবৎ আছে--"" বান্দর কিতনে ভি বুড্‌ঢে হো যায়ে গুলান্ঠি খানা নহী ভুলতে''।
    অর্থাৎ, বাঁদর যতই বুড়ো হোক, ডিগবাজি খাওয়া ছাড়তে পারে না।
    আমি বোধহয় সেই বুড়ো বাঁদর। তাই ভাবছি -- আম্মো একটা হাইপোথিসিস খাড়া করবো। একেবারে উল্টো হাইপোথিসিস, কেউ পড়ে গাল দেবে, কেউ বিরক্ত হয়ে পাতা উলটে রঙ্গনের সিরিয়স লেখা পড়তে যাবে।
    আমার হাইপোথিসিস: শ্রীরামকৃষ্ণের যৌনচেতনা
    ---------------
    আমার মতে উনি যৌনতার ব্যাপারে আদৌ অচেতন ন'ন, বরং অতিসচেতন ছিলেন।
    নইলে পদে পদে এত যৌনগন্ধী উপমা, এত যৌন প্রতীক?
    আমি খালি বহুব্যবহৃত দুএকটা উদাহরণ দিচ্ছি।
    এক, ব্রহ্মানন্দের অনুভব যে অনির্বচনীয় সেটা বলতে গিয়ে(কনটেকস্ট?) বল্লেন--- পাঁচবছরের শিশুকে কি রমণসুখের আনন্দ বোঝানো যায়?
    দুই, মূলাধারে কুলকুন্ডলিনী-সহস্রদল পদ্মের কথা বলতে গিয়ে -- দেখলুম, জিভ দিয়ে টক্‌টক্‌ করে রমণ করছেআর একটা একটা করে পাপড়ি খুলে যাচ্ছে।
    তিন, মা যে সর্বব্যাপিনী ও নানারূপ সেটা বোঝাতে গিয়ে --কুক্কুরের যোনিতেও মাতৃরূপ দেখলেন।
    আবার দেখলাম--রমণী খান্‌কি!

    কিন্তু বহুবছরের ধার্মিক পরম্পরায় ( শুধু হিন্দু নয়, সমস্ত প্রাচীন ধর্মের কথা বলছি) বিশ্বাসে জানেন লক্ষ্যপ্রাপ্তি পর্যন্ত নিষ্ঠার সংগে ব্রহ্মচর্য পালন করতে হবে। আনন্দমঠে ভবানন্দ ও জীবানন্দের বিপরীত পরিণতি দেখুন, রাজা আর্থারের নাইটদের দেখুন। ভগবান বুদ্ধকে দেখুন।

    তাই দমনের চেষ্টা, তাই পদে পদে যৌনতাকে গাল দেয়া, নারীশরীরকে নিয়ে খিল্লি করা।
    দেখুন, অফিলিয়াকে ভালবেসেও হ্যামলেট বলছেন-- গো টূ নানারি!
    ( এখানে নানারি, মানে মঠ নয়, বেশ্যালয়!)। আসলে নিজের ওপর ভরসা নেই। পাছে দুর্বল হয়ে পড়েন।
    ( ধ্যাৎ, ভাট বকছি, রাত হল ঘুমুতে যাই, কাল আফিস।)
  • aja | ২৩ জানুয়ারি ২০০৯ ০২:৪২561035
  • রঞ্জনবাবুর হাইপোথেসিসটা পড়ে মজা লাগল। তবে হাইপোথেসিসটা আগের হাইপোথেসিসের উল্টো হতেই হবে কেন বুঝলাম না।

    মানুষ তো তার দুর্বলতা সম্বন্ধেও অতি সচেতন হয়। সেক্ষেত্রে আগের হাইপোথেসিস (রামকৃষ্ণের যৌন অক্ষমতা) আর রঞ্জনবাবুর হাইপোথেসিস (রামকৃষ্ণের যৌন-বিষয়ে অতি সচেতনতা) কমপ্লিমেন্টারি হাইপোথেসিস।
  • Sudipta | ২৩ জানুয়ারি ২০০৯ ১০:৩২561036
  • aja, ঠিক-ই তো! আমি তো সত্যি-ই মনে করি, রামকৃষ্ণের কথাবার্তা, গালাগালি যথেষ্ট অসংস্কৃত এবং গ্রাম্য। আর সে কারণেই প্রশ্ন তুলেছিলুম।

    রঞ্জনদা,
    মহেন্দ্রনাথ গুপ্তের রামকৃষ্ণকে নিয়ে লেখা যদ্দূর দেখেছি পুরোটাই ভক্তিরসে নিমজ্জিত স্টেটমেন্ট হিসেবে লেখা; হয়ত ঘটনাগুলো ঘটেছে, কিন্তু কিভাবে ঘটেছে সেগুলো নিয়ে বিস্তর সন্দেহ থেকে যায়। কথামৃত কোনো বিশেষ ভক্ত না হয়ে যদি নিরপেক্ষ ভাবে অন্য কেউ লিখতেন, তাহলে আরো অনেক বেশী করে তাকে গ্রহণ করতাম, হয়ত; আর মিশন তো ওকে প্রামাণ্য বলবেই, রামকৃষ্ণের ভাবমূর্তি বিনষ্ট হলে ওদের-ই তো মুশকিল! কিন্তু রঞ্জনদা, r এর দেওয়া টই-টায় এ নিয়ে তোমার মতামত জানতে আগ্রহী, ওটা অনেক বেশী ইন্টারেস্টিং, এবং সদর্থক। এখানে কিন্তু আলোচনা ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০০৯ ২২:৫০561037
  • কাল তো আবার অন্য বুবুভা চলে আসবে। লেখা হল না কিন্তু দুটো রেফারেন্স দিয়ে যাই পরে লিখব, লীলাপ্রসঙ্গ (রঞ্জনদা, কনটেক্সট বাদ দিলে চলবে না) আর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ (ন্যাড়াদা, অনেক জিনিস আজ খুব অবভিয়াস হয়ে গেছে বলে আমাদের চোখে পড়ে না সেভাবে)।
  • Guruchandali | ২৫ জানুয়ারি ২০০৯ ১১:০৮561038
  • ----------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: ব্যান্ডপার্টি, নাইট রাইডার এবং গৌরী ধর্মপাল
    -----------------------------------------------------------
  • kd | ২৫ জানুয়ারি ২০০৯ ১২:৪৬561040
  • ত্রিদিববাবু, লেখাটির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
  • I | ২৫ জানুয়ারি ২০০৯ ১৪:১১561041
  • দুটো ব্যাপার একটু খোলসা করতে চাই। "চীৎকারিত' কি হয়? "চীৎকৃত 'হবে না?
    আর বদ্রিলার না বদ্রিয়ার? মানে বানান অনুযায়ী বদ্রিলার বটে (baudrillard), কিন্তু উচ্চারণটা বদ্রিয়ার বলেই জানতাম যেন !
  • d | ২৫ জানুয়ারি ২০০৯ ১৪:২৭561042
  • ঠিক! "চীৎকৃত' হবে।
    ঠিক করে দিলাম।
  • ranjan roy | ২৫ জানুয়ারি ২০০৯ ১৫:১২561043
  • ত্রিদিব,
    আপনার যন্ত্রণার এবং ভালোলাগার অংশীদার আমরাও।
  • Tim | ২৫ জানুয়ারি ২০০৯ ১৮:০১561044
  • ত্রিদিববাবুর লেখা খুব ভালো লাগলো।
  • dd | ২৫ জানুয়ারি ২০০৯ ২১:২৭561045
  • ত্রিদিবের লেখা পড়ে ভালো লাগলো কেন না শুধু লেখার গুনই নয় - ঐ শব্দদানব আমার কাছেও অতি বিরক্তিকর ছিলো এবং জনগনেশের তোয়াক্কা না করেই নিয়মিত থানায় ফোন করতাম এবং বিশ্বাস করুন অন্তত: দু বার (হরি সংকীর্ত্তন ও জলসা) বন্ধ করে দিয়েছিলো সাধের পুলিশ। মাঝরাতে।

    আরেকটা কথা - ত্রিদিবের লেখায় একটা আবছায়া বিষন্নতা - যেটা এই ছোট্টো লেখার মধ্যেও .... স্পর্শ পাই... একটা আঁচড় রেখে যায়।
  • omnath | ২৫ জানুয়ারি ২০০৯ ২১:৩৭561046
  • ইস্‌স, আর একটা দিন আগে বাড়ি পৌঁছলে আমারও কত কিছু বলার থাকত। নতুন বুলবুলভাজা আসার সাথে সাথে পুরোনো আলোচনাভাজার টইপ্রাপ্তি - এও বেশ দরকারী ব্যপার মশায়।

    যাকগে। এখন কথা হল ত্রিদিববাবুর লেখাটা ভাল। আই মীন, বেশ ভালো, এমনকি পোমো-ও নয় তেমন।
  • sayan | ২৫ জানুয়ারি ২০০৯ ২২:৪৭561047
  • ও ডিডিদা, পুলুশে ফোন তো আম্মো করেছিলাম। সেই যখন গতবার গণেশচতুর্থীতে তিনদিনব্যাপি জলসা বসল পাড়ায়, রাত সাড়ে বারোটা পজ্জন্ত ইয়া ইয়া স্পীকারের তান্ডব আর অর্কেস্ট্রাপার্টি .... তো ফোন করেছিলাম। তেনারা এসেছিলেন। বাড়ির বারান্দা থেকে দেখলাম জীপ থেকে নেমে দেখলেন এলাকার এমপি (এক্কেবারে হাতাগোটানো সোমেন মিত্তির টাইপ) সামনের সারিতে বসে; পুলিশ কথা-টথা বলে রিভার্স গীয়ারে জীপ (জিভ!) বার করে চলে গেল, আর আমি .... মুখে কথা ফুটলে পরে টাইমস অফ ইন্ডিয়ায় ফোন করে ঘটনার বন্ননা দিলুম। শুনল। বলল "মাই টাইমস মাই ভয়েস' এ ইমেল করতে। কল্লুম। তারপর? তার আর পর নেই ....

    একদিন শঙ্খচিলের মত ডানা মেলে
    উড়ে যাব
    দূর কোনও টাউনশীপে
    পাঁশুটে মেঠো ইঁদুরের মত নীড়ে
    তদ্দিন ...
  • rimi | ২৬ জানুয়ারি ২০০৯ ০৬:০১561048
  • লেখাটি ভালো লাগল। পড়তে চাওয়ার লিস্টিতে দুটো বই যোগ হল - আশ্চর্য্য কৌটো আর ইংলে পিংলে। কতোদিনে পড়তে পারব কে জানে!

    ত্রিদিববাবুর ব্লগ কোথায় আছে? ঠিকানা চাই।

    তবে একটি কথা না বলে পারা গেল না। ত্রিদিববাবুর লেখায় পড়লাম ঘুম না আসায় কিম্বা বই পড়তে না পারায় উনি কম্পিউটার টেবিলে বসে সিগারেট খেলেন। অন্য কারোর তোয়াক্কা না করে জোরে মাইক বাজানো, কিম্বা রাত দুপুরে নিজের আনন্দ প্রকাশের জন্যে বোম ফাটানো, আর নিজের টেনশন কিম্বা ক্লান্তি কাটানোর জন্যে ঘরের ভিতরে (বিশেষত যে ঘরে বাচ্চা থাকে) সিগারেট খাওয়া - একই সংস্কৃতির এপিঠ ও পিঠ, যে সংস্কৃতি অন্যদের কথা ভাবতে শেখায় না।
  • indrani | ২৬ জানুয়ারি ২০০৯ ০৭:৫৭561049
  • বুলবুলভাজার মূল লেখাটা না পড়ে এ পাতায় এলে সত্যি মনে হত এই লেখার বিষয়বস্তু পরমহংস দেব আর সারদামায়ের দাম্পত্য জীবন। লেখা ভালো না খারাপ বিচারে আমার মতে প্রথম ত্রুটি হল এর নামকরণ যা আমার যুৎসই লাগেনি। শেষটাও আরো একটু গুছিয়ে লেখা যেত।

    রামকৃষ্ণকে আইকনরূপে দেখতে চাওয়ার মধ্যে খারাপ কিছু দেখি না, ধূপ-ধুনো দিয়ে পুজো করার মধ্যেও কোন ভুল নেই। কিন্তু তার জন্য সত্যি কথাকে পর্দার আড়ালে সরিয়ে রাখতে হবে এ কেমনতর কথা? ডাক্তারি শাস্ত্রের বিচারে রামকৃষ্ণ ছিলেন testicular feminisation-এর শিকার। ফলে বিবাহিত হলেও তাঁর যৌনজীবন বলে কিছু ছিল না। এটা তো অস্বীকার করার মতো কোন ঘটনা নয় ! এই কারণে শ্রী শ্রী পরমহংস দেবের কথামৃত বা অমৃতবাণীর মূল্য এতটুকু কমে না। কিন্তু অবাক লাগে এই আলোচনায় রামকৃষ্ণ ভক্তরা ভ্রূকুটি করছেন কেন ? এ তো সম্পূর্ণ রিপাবলিকান মানসিকতা! রামকৃষ্ণকে তো চোর-ছ্যাঁচোড়-কুচক্রী বলা হয়নি লেখাটার কোন জায়গায়! শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যে টেস্টিক্যুলার ফেমিনাইসেশানের শিকার ছিলেন তা স্পষ্ট হয় তাঁর যে কোন ছবিতে, জলছবি, মানে ফোটোগ্র্যাফে; কোন ভক্তের হাতে আঁকা শিল্পকলায় নয়। এবার লেখকের উদ্দেশ্যে দুটো কথা : শুধু 'মা' সম্বোধনই বোধয় যথেষ্ঠ নয় কাউকে বিশ্বমাতার আসনে বসানোর জন্য। মা তো আমরা সবাই, কই, বিশ্বমাতা তো হতে পারলাম না ? বিশ্বমাতা হবার জন্য মায়ের অবদান ও আবেদন সার্ব্বজনীন হওয়া চাই যা সারদা মায়ের ছিল।
  • sinfaut | ২৬ জানুয়ারি ২০০৯ ১০:১৪561051
  • এই যে ত্রিদিববাবুর ব্লগ:
    http://ddts.randomink.org/blog/

    ত্রিদিববাবুর অনুমতি নিয়েই এখানে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন