এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেহব্যাবসাকে আইনী স্বীকৃতি দেওয়া উচিত না অনুচিত?

    pinaki
    অন্যান্য | ১৭ জুলাই ২০১২ | ১৫৬৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৮ জুলাই ২০১২ ০৩:৩৪567266
  • স্পার্ক নামগুলো ভাল বেছেছেন :-)
  • aranya | ১৮ জুলাই ২০১২ ০৩:৪৩567267
  • পুরোটা পড়তে পারি নি। স্টাডি করে এটা নিশ্চয়ই দেখা গেছে যে যৌনকর্মীদের মধ্যে বেশির ভাগ এটা আইনী করার পক্ষে ?
  • Spark | ১৮ জুলাই ২০১২ ০৪:২১567268
  • সবচেয়ে বড়ো কথা সেই আদর্শ সমাজে মুক্ত পরিস্থিতিতে এইসব বল্টু হারু নারু রানু কেল্টু পেল্টি হ্যাবলা ক্যাবলা চাঁদু খাদুরা আসে কোত্থেকে? তারা আসে কন্টিনুইটি সেন্টার থেকে, সেই সমাজে সন্তান পরিস্ফুটন মানবশরীরে হয় না, কোনো মাকে সন্তানজন্ম দিতে হয় না, কে কার মা কে কার বাপ জানাও যায় না, দরকারও নেই, প্রত্যেক মানবশিশু জন্মায় জেস্টেশন চেম্বারে, কন্টিনুইটি সেন্টারে। কোন্‌ ওভাম কোন্‌ স্পার্ম কাজে লাগানো হচ্ছে সেটা ঠিক করে IPGS অর্থাৎ কিনা জেনেটিক সিলেক্শন এর ইন্টেলিজেন্ট প্রোগ্রাম।
    প্রতিটি পুরুষ ও নারীর ত্থেকে শুধু কালেক্ট করে নেওয়া হয় ওগুলো, সেও করে আরেক সিস্টেম।
    অর্থাৎ কিনা প্রকৃত অর্থেই বৈষম্য নেই। সবাই ফ্রী ফ্রী ফ্রী। হি হি হি। ঃ-)
  • aka | ১৮ জুলাই ২০১২ ০৭:০২567269
  • না রহেগা বাঁশ তো না বাজেগি বাঁশোরি। যৌনতাই নেই, যৌন কর্মীই নেই। আদর্শ সমাজে তাই যৌনতা আইনত করার হ্যাপাই নেই।
  • ranjan roy | ১৮ জুলাই ২০১২ ০৯:০৭567270
  • আকা সমস্যাটার একেবারে গোড়া ধরে টান মেরেছেন।
    কাজেই দেখা যাচ্ছে আজকে বা এই অন্তর্বর্তী সমাজগুলোতে "কী করিতে হইবে"-- সেটাই চিন্তনীয়।
  • প্পন | ১৮ জুলাই ২০১২ ১১:০২567271
  • সবচেয়ে আগে একটা সুপার কম্পিউটার লাগবে আজি হতে অমুক মিলিয়ন বছর পরে কবে মাসে একটাও রবিবার থাগবে না সেইটা হিসেব করে বের করার জন্য।
  • pi | ১৯ জুলাই ২০১২ ০৮:০৯567272
  • আদর্শ সমাজে যৌনতা নেই ? যৌনতা বুঝি কেবল সন্তান উৎপাদনের জন্য ?
  • Ishan | ১৯ জুলাই ২০১২ ০৮:৪৪567273
  • আলোচনা তো দেখি লিগালাইজ করা থেকে শুরু করে লাইসেন্স রাজ এবং কালোবাজারির সমস্যায় এসে দাঁড়াল। :) তা, এই ক্ষেত্রে কালোবাজারির কমতি কী আছে? পতিতাবৃত্তি আইনতঃ "নিষিদ্ধ"। অতএব রমরমিয়ে যেটা চলে, সমাজ ও রাষ্ট্রের নাকের ডগায় যেটা চলে, সেটা তো রাষ্ট্র স্পনসরড কালোবাজারি। আইনী অনুমতি দিলে এর চেয়ে বেশি আর কী হবে?

    আর আইনী স্বীকৃতি দেওয়া মানে লাইসেন্স রাজও নয়, নাম-ধাম টুকে রাখাও নয়। ভারতবর্ষে হাজার হাজার দোকান আছে, তাদের অনেক সমস্যা আছে, কিন্তু লাইসেন রাজ? নাঃ শুনি নি। এবং আমরা দোকান থেকে হাজার হাজার জিনিস কিনি, দুচাট্টে ব্যতিক্রম বাদ দিলে (যেমন সাইবার ক্যাফে) বিশেষ কোনো দোকানিকে নাম-ধাম টুকে রাখতে দেখিনি।

    ন্যূনতম আইনী স্বীকৃতির মধ্যে এসব আসছে কেন?
  • Ishan | ১৯ জুলাই ২০১২ ০৯:৫৬567274
  • খুব ইন্টারেস্টিং এটা, যে, ভারতীয় প্রেক্ষাপটে ঘোর দক্ষিণ থেকে ঘোর বাম, মার্কেটপন্থী থেকে সরকারপন্থী, সমস্ত ঘরানাই যৌনতা বিক্রি সম্পর্কে একটাই অবস্থান তুলে ধরে। ঘরানা-নিরপেক্ষভাবে সেই অবস্থানের তিনটি স্তম্ভঃ

    এক। যৌনতা একটি "পবিত্র" জিনিস, তা বেচা "অনৈতিক" বা "অবক্ষয়ী"। এবং এটি সমাজের "অসুখ"।
    দুই। যারা এই পেশায় আসে, তারা হয় "বিকৃতি" থেকে আসে কিংবা অভাবের তাড়নায়। এই দুটোই "অসুখ"। এদের জন্য আলাদা আলাদা "ওষুধ" আছে।
    তিন। "আদর্শ" সমাজে এই "অসুখ" থাকবেনা।

    লক্ষ করবেন, রাজনৈতিক ক্যাম্প নিরপেক্ষভাবে এই যুক্তিপরম্পরাটা কিন্তু একেবারে এক। বামপন্থীরা বলে "অবক্ষয়", বিজেপি বলবে "ভারতীয় সংস্কৃতির পরিপন্থী"। বাজার বিরোধীরা বলবেন "অসুখ"টা খোলাবাজারের খোলা হাওয়ায় বেড়ে উঠছে। বাজারপন্থীরা বলবেন, এর জন্য বাজারকে দায়ী করা যায়না, সমস্যাটা প্রশাসনিক, কিন্তু সেই সময়ে দিব্য ভুলে যাবেন, যে, সব কিছুর খোলা বাজার হলে যৌনতার কেন নয়।

    এটা এই জন্য ইন্টারেস্টিং, যে, স্রেফ এই ইস্যুটায় অবস্থানের ঐক্য নিয়েই দুটো জায়গায় পৌঁছনো যায়।
    এক। ভারতীয় "যৌন নৈতিকতা"র উৎস মতাদর্শে নয়, অন্য কোথাও। এই একই রকম ঐক্য আমরা দেখতে পাই নৈতিকতার অন্যান্য ক্ষেত্রেও। যেমন মদ। বামপন্থী "ভদ্রলোক"রা কেউ কেউ মদ খেলেও ঘরানা হিসেবে বামপন্থা "মদ"কে ঘৃণ্য হিসেবেই দেখেছে। বিজেপি মদকে খারাপ ভাবে "ভারতীয়ত্ব"এর কারণে। গান্ধীবাদ নিয়ে সবাই জানেন। জিন্নার গপ্পোও। এঁরা সব্বাই মদ বিরোধী, যদিও লেনিন স্তালিন জ্যোতি বসু, জিন্না, ভারতীয় মুনিঋষি সকলেই গুছিয়ে মাল খেতেন। এমনকি গান্ধী, যৌবনে মাংসভক্ষণ ও মদ্যপান করেছেন।

    একই গপ্পো যৌন নৈতিকতার প্রশ্নেও। রুশ বিপ্লবের পর লেনিন মুক্ত যৌনতা নিয়ে একটা অবস্থান নিয়েছিলেন। মুক্ত যৌনতার বিরোধিতা সত্ত্বেও সেটা খুব ইন্টারেস্টিং ছিল। চিন্তাভাবনার ছাপ ছিল অন্ততঃ। গান্ধীরও যৌনতা নিয়ে এক্সপেরিমেন্টের অন্ত ছিলনা। ভারতীয় ঐতিহ্যের বারাঙ্গনাদের এমনকি খুব সম্মানজনক অবস্থানেও দেখা গেছে। কিন্তু তার পরেও, যৌন নৈতিকতার প্রশ্নে সকল ভদ্রলোকেরই এক রা। যার সঙ্গে মতাদর্শের বিশেষ সম্পর্ক নাই।

    দুই। এঁরা সবাই এক কেন? এ বিষয়ে আমার একটি থিয়োরি আছে। কিন্তু এখন ঘুম পেয়ে যাওয়ায় বর্ণন সম্ভব হইলনা। পরে কখনও হবে। :)
  • b | ১৯ জুলাই ২০১২ ১১:৫২567091
  • মুক্ত বাজার নিয়েও কি কম্যুনিস্ট/স্বদেশীদের আর্গুমেন্টটা এক জায়্গায় আসে না? মানে দুজনের কেউই মুক্ত বাজার চান না। বামপন্থীরা বলবেন শ্রমিক শোষণের কথা, গোঁড়া হিন্দুত্ববাদীরা বলবেন স্বদেশীর কথা।
  • Du | ১৯ জুলাই ২০১২ ১১:৫৫567092
  • সিঙ্গুরের চারশো একর আর দেহব্যাবসায়কে আইনী স্বীকৃতি দুটো টই পর পর হয়ে গেছে। আয়রনিটা মিস করা গেল না ঃ(
  • aka | ১৯ জুলাই ২০১২ ১৭:৫৫567093
  • ঈশান আজকাল ছায়ার সাথে যুদ্ধ করে।
  • Ishan | ১৯ জুলাই ২০১২ ১৯:৪৮567094
  • আমি আবার কার সঙ্গে যুদ্ধ করলাম? নেহাৎই খানিক তত্ত্ব কপচাচ্ছি। :)
  • sch | ১৯ জুলাই ২০১২ ২০:২৮567095
  • এখানে আমরা সকলে বোধহয় অসংগঠিত দেহব্যবসায়িনীদের কথা বলছি। কারণ Escort service, massage parlour ইত্যাদির মাধ্যমে অনেক professional service provider এই ব্যবসায়ে রয়েছে। তাদের হয়তো পেনসান নেই, বা earned leave নেই, কিন্তু তারা আর্থিক দিক দিয়ে সম্ভবত সেরকম বঞ্চিত হন না বা শারীরিক নিগ্রহের ঝুঁকিও অনেক কম। সমস্যা হল তাদের নিয়ে যারা বাধ্য হয়ে এই পেশায় আসেন এবং অসংগঠিত ভাবে দালাল ইত্যাদিদের সাহায্যে ব্যবসা চালান এবং client থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবার কাছে নিগৃহিত হন।
    এই অবস্থাটাকে অনেকটা তুলনা করা যায় আরেকটি পেশার সাথে - আমাদের বাড়িতে যারা কাজ করেন - সেই কাজের মাসিদের সাথে। যারা বিভিন্ন "সেন্টারের" মাধ্যমে কাজে আসেন - তাদের পারিশ্রমিক বা সু্যোগ সুবিধা কিন্তু minimum wages act অনুযায়ী হয়। আর যারা এমনি সেই চিরিকালীন কাজের মাসি তারা অনেক কম টাকা পান। কোনো অজ্ঞাতকারণে সবাই কিন্তু এই "সেন্টার"গুলিতে যোগ দেন না।
    দেহব্যবসার ক্ষেত্রেও এই প্রশ্ন। দেহব্যবসা স্বীকৃতি পেলে হয়তো সংস্থাগুলো আইনি হবে, কিন্তু যারা, কোনো সংস্থার সাথে যুক্ত হতে পারবেন না (স্কিলের অভাবে) - তারা সেই বেআইনি ভাবেই ব্যবসা চালাবেন এবং শোষিত হবেন।
    মদের দোকানেরও তো আইনি স্বীকৃতি আছে, তাতে কি বেআইনি চোলাইখানা উঠে গেছে?
    ও সব স্বীকৃতি দিয়ে কিছু হয় না, দরকার হল, এমন একটা সমাজ যেখানে মানুষ স্বাস্থের কারণে অসংগঠিত দেহব্যবসায়ীর কাছে যেতে ভয় পাবেন। তখন হয়তো আইনি সংস্থাগুলো ছাড়া কেউ ব্যবসা চালাবে না
  • ranjan roy | ১৯ জুলাই ২০১২ ২০:৪০567096
  • sch এর বাতোমেঁ দম হ্যায়। আমি আজও ভয়ের জন্যে সংগঠিত/ অসংগঠিত কারো কাছেই যেতে পারলাম না।
  • পাই | ১৯ জুলাই ২০১২ ২১:৪২567097
  • "...জানতে চেয়েছিলাম পূর্ণিমার কাছে, "কখনও কি খেদ হয় আপনার এই জীবনের জন্য'? খুবই তৎপর উত্তর দিয়েছিলেন, "না। কেন ক্ষোভ হবে? খুব বেশি হলে একটা বিয়ে হত। কিন্তু কী হত আমার বাবা মায়ের? কে বিয়ে দিত আমার বোনের? আমি যা করেছি তা সংসারের জন্যে। কোনো ছেলে তার বাবা মা ভাইবোনের জন্যে এতটা করে নাকি? আপনার কি মনে হয়??'

    আমি অবাক হলেও বুঝতে পারি, এই স্পষ্ট স্বীকারোক্তি অনেক অস্পষ্ট ধারণার ভিত কাঁপিয়ে দিতে পারে। কেননা আমরা ভাবতে অভ্যস্ত, যৌনকর্মীরা তদের জীবন জীবিকা নিয়ে সারা জীবন আক্ষেপ করে। মনে রাখতে হবে, একথা আমরা ভাবতে অভ্যস্ত, দেখতে বা শুনতে অভ্যস্ত নই। যে সমাজ এঁদেরকে নারী হিসেবেই মর্য্যাদা দিতে চায় না সেই সমাজের লোকের উপকারে ওঁদের যেমন একটা তৃপ্তি হয় তেমনি আঘাত করতেও। ...ঃ
  • পাই | ১৯ জুলাই ২০১২ ২১:৪৭567098
  • "ওরা বুঝেছে, সমাজ যাকে আবিলতা বলতে শিখিয়েছে, তা আসলে নিরস্ত্র জীবনের 'পরে ক্ষমতাবানের দম্ভ। তাই, ওদের সামাজিক মানসিক অর্থনৈতিক সব অত্যাচার মেনে নেয়ার দিন শেষ হোক, সেটাও ওরা সর্বান্তকরণেই চায়। তবে তার বিনিময়ে, যে পেশা ওদের পায়ের তলার মাটিটুকু ফিরিয়ে দিয়েছে তাকে ওরা আর খারাপ বলতে রাজি নয় কোনো ভাবেই। আসলে পূর্ণিমা শিখারা বাঁচতে চায়, বাঁচাতে চায়।
    ...
    আমরা ভুলে যাই, ওরাও আমাদের মতন সমস্ত উন্নতি প্রগতি উন্নয়নের অংশীদার। তঙ্কÄ-তথ্য এ কথাই বলে। কারণ সহজভাবে দেখলে, আর পাঁচটা ভাইবোনের বেঁচে থাকার রসদ জুগিয়ে যে মসৃণ পথ ওরা তৈরি করে দেয়, তাকে কোন সাহসে আমরা নৈতিকতার দোহাই দিয়ে অসামাজিক আখ্যা দেওয়া জঞ্জালের স্তুপে নিক্ষেপ করি? কিম্বা কুৎসিত বলে ভাবি? সেই অধিকারই বা আমাদের কে দিল? মনকে চোখ ঠেরে ফাঁকিটুকু তো আমরা নিজেরাই নিজেদের দিই। "

    এঁরা তো 'রিহ্যাবিলিটেশন' চাইছেন না।
    আন্তর্জাতিক নারীদিবস মঞ্চ যখন বলছেন, ''রিহ্যাবিলিটেশন চাই', সেটা কারা বলছেন ? বামপন্থীরা ? নারীবাদীরা ? বাকি সমাজ ?
  • কল্লোল | ১৯ জুলাই ২০১২ ২৩:১৮567099
  • অসংগঠিত বলে যে অংশটির কথা বলা হচ্ছে, সেটি যে কি ভয়ংকর রকমের সংগঠিত, তা বলে বোঝানো যাবে না। সেই দালাল-মাসী-পুলিশের "অসংগঠিত" সংগঠনের বিরুদ্ধে লড়াই করে উঠে এসেছে দুর্বার মহিলা সমন্বয় সমিতি। সে লড়াইয়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র শরিক ছিলাম বলে বিষয়টা জানি।
    যাই হোক, যারা "সংগঠিত" সেক্টরে আছেন বলে বলা হলো, তাদের অবস্থা অন্যদের চেয়ে কিছুমাত্র ভালো না। তারাও কিছু মাসমাইনে করা নন। তাদেরও খদ্দের পিছু আয়। পুলিশের ঝামেলা এখানেও আছে। পুলিশকে খুশি রাখতে মালিক ও শ্রমিক উভয়কেই মাগনার শ্রম দিতে হয়। কোথাওই স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদির কোন গন্ধ নাই।

    আইনী হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নিশ্চই নয়। কিন্তু গলা ফাটিয়ে দাবীগুলো তো রাখা যাবে।
  • কল্লোল | ১৯ জুলাই ২০১২ ২৩:৩১567100
  • রিহ্যাবিলিটেশন। বড় মজার শব্দ। বড় মহান শব্দ।
    সেই প্রথম দিকে, যখন যৌনকর্মী শব্দটা নিয়ে খুব ফাটাফাটি চলছে, তখন যাদবপুর বিদ্যাপীঠের হলে একটা সেমিনারে এসেছিলেন রাবেয়া কি রুকসানারা। রিহ্যাবিলিটেশনের কথা উঠেছিলো।
    কি রিহ্যাবিলিটেশন? না, সেলাই কল, হাসপাতালে আয়ার কাজ। এর বেশী আর কেউ কিছু রিহ্যাবিলিটেশন দেখাতে পারেন নি।
    সেলাইয়ের কল। ধরে নেওয়াই হলো সব মেয়েরাই সেলাই কলে সেলাই করতে পারে। যেমন সব ছেলেরাই নাকি ফুটবলে পারদর্শী। তাও নাহয় হলো। মূলধন যোগাবে কে? কাজ জোগাড় করবে কে? কাজ বেচবে কে? উত্তর নাই।
    আয়া। ধরে নেওয়া হলো সব মেয়েরাই সেবা-যত্নে পটু। যেমন সব ছেলেরাই ভালো দারোয়ান হতে পারে।
    তাও নাহয় হলো। কাজ কোথায়? সব হাসপাতালে এখনই আয়া উদ্বৃত্ত, সেখানে আবার নতুন করে একদল এলে অবস্থা কি দাঁড়াবে।
    ওঁদের তখন দিনে আয় ছিলো সব দিয়েথুয়ে ২০০টাকা মতন (১৯৯৫)। তাতে নিজের সংসার (ছেলে-মেয়ে বহু ক্ষেত্রে স্বামী/মা বাবা-ভাইবোন) মোটামুটি চলে। সেই আয়্টা যদি দিনে ৫০টাকায় নামে, তাহলে, ছেলে বা ভাইটিকে দালাল ও মেয়ে বা বোনটিকে "লাইনে" পাঠানোর সুবন্দোবস্তো হয়। এই আর কি - রিহ্যাবিলিটেশন।
  • sch | ১৯ জুলাই ২০১২ ২৩:৫১567102
  • rehabilitation শব্দটা খুব অর্থহীন। এঁরা হয়তো একটা বয়সের পর এই পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যেতে চান। সেক্ষেত্রে সরকার বা অন্যদের এইটুকুই ভূমিকা থাকতে পারে - এদের কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা যেখানে এদের পূর্ব ইতিহাস কোনো ছায়া না ফেলে। এসব কাজ সরকার কোন কালেই বা করে।
    আর সমাজের স্বীকৃতি????
    ও জিনিস হাজার আইন দিয়েও পাওয়া যায় না, পেয়েও কি হয় জানা নেই

    একটা প্রশ্ন মনে ঘুরঘুর করছে --- কোনটা ঠিক term - নারীবাদী বামপন্থী না বামপন্থী নারীবাদী
  • pi | ১৯ জুলাই ২০১২ ২৩:৫৯567103
  • সেই জন্যেই এঁদের কথা শুনতে চাইছি। যাঁরা নিজেরা রিহ্যাবিলিটেশন চাইছেন। এঁদের নিজেদের কথা, অমি যা পড়েছি, তার বেশিরভাগ ক্ষেত্রেই এঁরা পেশার আইনি, সামাজিক স্বীকৃতি, সুরক্ষা, সুযোগ সুবিধা চাইছেন।
  • pi | ২০ জুলাই ২০১২ ০৮:১৮567104
  • *যাঁরা 'নাকি' নিজেরা রিহ্যাবিলিটেশন চাইছেন

    একটু প্রসঙ্গান্তর। মামুর কালকের পোস্টটা পড়ে হঠাৎ মনে হল, ইলেকশন ম্যানিফেস্টোর কন্টেন্টটুকুনি ধরিয়ে দিলে, খুব স্পেসিফিক কয়েকটা ইস্যু বাদ দিলে আমাদের দেশে কোনটা কোন দলের ম্যানিফেস্টো, না বলে দিলে বোঝার খুব উপায় আছে কি ? গ্রস স্কেলে বলছি।
    বিভিন্ন দলের ট্রেড ইউনিয়নগুলোর দলিলে ? থাকলে, কেউ কিছু উদাঃ দিয়ে দেখালে ভাল হয়।
  • riddhi | ২০ জুলাই ২০১২ ০৮:২৪567105
  • ঈশান বাবুর থিওরির পুরোটা শুনতে চাই।
  • pi | ২৩ জুলাই ২০১২ ০৪:৩১567106
  • হ্যাঁ, থিয়োরির বাকিটা গেল কই ?

    দুর্বারের অনুষ্ঠানটা নিয়ে ঃ
    http://www.anandabazar.com/23cal2.html
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ০৮:৩৩567107
  • হবে হবে। :)
  • riddhi | ২৩ জুলাই ২০১২ ০৮:৫২567108
  • কাঁচা যৌনতা নিয়ে ভারি আলোচনার কোন টই আছে? আমার প্প্ন আর ঈশান বাবুকে কিছু বলার আছে। ওখানে লিখব। আর ঐ পাওলি দাম আমি ঠিক দুলে কালো মেয়ের সাথে তুলনার জন্য আনিনি। ওটা উই কে কাউন্টার করতে। উই এর তো সব অাচে, স্টাইল গ্ল্য়্মার শিরোপা, নন-ককেশিয়ান ফিচার। পাওলিরো তাই। যাই হোক, পরে হবে।
    আমই এমন একতা জায়গায় গেছি, জেখনে নেট খুব দুর্বল। গুগল খোলে কিন্তু জিমেল খোলে না, গুরু খোলে কিন্তু ফেসবুক খোলে না। তাই লিন্ক ফিন্ক দিতে অসুবিধে আ্ছে কিছুদিন।
  • ranjan roy | ২৩ জুলাই ২০১২ ১৫:২৮567109
  • আজ জানতে পারলাম জার্মানীতে ও নিউজিল্যান্ডে নাকি দেহব্যবসা আইনী! ওদের দেশের সেক্স-ওয়ার্কার মহিলারা বা পুরুষরা কেমন আছেন বা অন্যান্য দেশের তুলনায় কি কি বাড়তি সুবিধা পান জানতে আগ্রহী। কোঈ হ্যায় বাতানেওয়ালে?
  • riddhi | ২৪ জুলাই ২০১২ ০০:৩৮567110
  • যেটা মেনলি বলার ছিলঃ তাৎক্ষনিক যৌন উত্তেজনার সোস্যাল কন্স্ট্রাকট সপক্ষে বা বিপক্ষে তো কোন কোয়ান্ট নেই। কিন্তু ঈশান বাবুস্বীকার করছে যে লম্পট জমইদার টাইপ্স এবং আরো কিছু ক্ষেত্রে এটা এপলাই করে না। আবার কিছুজন এর সাথে করে। তো এই কাল্চার কন্ডিশনিং এর অসাম্য টা হবে কেন? বা হলেও তো তার ডিরেকশান উল্টোদিকে থাকা উচিত। কন্সার্ভ্হেটিভ ফিঊদাল জনতা র মধ্যে তাহলে এগুলো পাওয়া যায় কেন?
    আর ককেশিয়ান ফি্চার্স ব্যাপার্টা খুব ইন্টারেস্টিং। এই হাইপোথেসিস টা যে, আমারা অন্য রেসের তাদেরকেই বেশী ভাল লাগে যাদের মধ্যে ককেশিয়ান ফিচারের প্রাধান্য, সেই রেসের বাদ বাকি পাবলিক এর থেকে বেশী- এই নিয়ে, এটা খুব ইন্টারেস্টিং।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ০১:০০567111
  • ইন্টারেস্টিঙের কী আছে? এটাও তো কালচারাল কন্ডিশনিং।
  • Ishan | ২৪ জুলাই ২০১২ ০১:৪৫567113
  • রিদ্ধি নতুন টই খোলো শিগ্গির।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন