এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শ্যামাপোকা, গুরু-ব্র্যান্ড-নারীস্বাধীনতা, মিনিময় ইত্যাদি

    Ishan
    অন্যান্য | ০২ মে ২০১৩ | ১০৪৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:১৬600564
  • শাস্তি? শাস্তির কথা কে কইল? বলছি পার্ট অফ দা গেম। স্পোর্টিংলি নিবেন স্যার।
  • pi | ০৩ মে ২০১৩ ০৮:১৭600565
  • না না, গুরুতে নেই, তোমার পোস্ট পড়ে সেটা বুঝেই তো নমুনা চাইলাম। অন্য কোথাওকার। সিরিয়াস কাকে বলে বুঝবো বলে।
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:১৮600567
  • আমারো ভীষণ ইচ্ছে। রিমি সিরিয়াস আলোচনা কাকে বলে একটু জানতে চাই। অবশ্য একটা গপ্পে "সিরিয়াস আলোচনা" খুঁজে পায়নি বলে অনুযোগ করেছে। :)
  • aka | ০৩ মে ২০১৩ ০৮:১৮600566
  • পাগল নাকি? পকেটমারি হলে ধুর যা গেছে গেল বলে মানিয়ে নেব, আমার কাছের কেউ খুন হলে উল্টে আমি খুন অবধি করতে পারি। বাজে যুক্তি।
  • rimi | ০৩ মে ২০১৩ ০৮:১৯600568
  • npr.org তে যাও, নমুনা পাবে।
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:২০600570
  • আকা কাকে খুন করবে সে আকার ব্যক্তিগত ব্যাপার। কাউকে কাউকে শুনেছি মা-তুলে গাল দিলেও খুন করতে দৌড়য়। আমি মোটেও দৌড়বনা। সবই ব্যক্তিগত রিসেপশনের উপর নির্ভরশীল। জেনারালাইজ করা যায়না।
  • pi | ০৩ মে ২০১৩ ০৮:২০600569
  • সিরিয়াস কাকে বলে বা র‌্যাদার, তুমি কাকে সিরিয়াস বলো। ঃ)
    অপেক্ষায় রইলাম কিন্তু ...
  • aka | ০৩ মে ২০১৩ ০৮:২২600571
  • তাই তো বলছি তখন থেকে আবার ঘুরে ফিরে এক জায়গায়।
  • pi | ০৩ মে ২০১৩ ০৮:২৩600572
  • সিরিয়াস আলোচনার মাপকাঠিটা কী ? সিরিয়াসলি জানতে চাইছি।
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:২৪600402
  • একদম ইংলিস? আমি npr.org তে গিয়ে চাট্টি খবর পেলাম প্রথম পাতায়। রিমি তাহলে গপ্পো আর খবরকে সিরিয়াস আলোচনা বলে। বুয়েচি। :)
  • rimi | ০৩ মে ২০১৩ ০৮:২৪600401
  • আহা সিরিয়াস আলোচনা হচ্ছে তো এখানে। এই ঘুরে ফিরে একই জায়গায় যাওয়া, একটা দুটো শব্দ নিয়ে চুলচেরা বিশ্লেষণ এগুলোর সিরিয়াসনেস ফুকো দেরিদা মার্ক্সবাদ পড়া না থাকলে বোঝা যায় না। গুটে নাক্ত।
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:২৫600403
  • এবার জার্মান। :)ওরে বাবা।
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:২৭600405
  • আকাকে ঘুরে ফিরে এক জায়গায় না তো। রিয়াকশন হল রিয়াকশন। তার মাত্রার তফাত আছে। সেক্সিস্ট ব্যাশিং হল ব্যাশিং। তারও মাত্রার তফাত আছে। কিন্তু সেটা সেক্সিস্ট ব্যাশিংই।
  • aka | ০৩ মে ২০১৩ ০৮:২৭600404
  • কারুর রিসেপ্টর, রিসেপশন দেখে জ্বলে, কারুর ন্যাকাষষ্ঠীপণা দেখে জ্বলে। তো আমরা তো মানি বা না মানি কোন এক বিশেষ ব্যাশিং বা অশালীন আচরণকে তোল্লাই দিই অন্যটাকে নয়। সবাই মানুষ এরকমটাই নিয়ম, বায়াস বিহীন মানুষ হয় না।
  • aka | ০৩ মে ২০১৩ ০৮:৩১600406
  • এই যে শুনলাম সবটাই ব্যক্তিগত রিসেপ্শনের ওপর নির্ভর করে।
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:৩৫600407
  • ঠিকই শুনেছ। রিঅ্যাকশনের মাত্রা নির্ভর করে ব্যক্তিগত রিসেপশনের উপর। তার উপর দাঁড়িয়ে বলা যায়না কোনটা বেশি খারাপ কোনটা কম।

    যেমন ধরো, আমাকে আমার মহিলা বস যদি "ছেলেগুলো লিঙ্গ নিয়ে সারাদিন কি করে বেড়ায়" বলে গাল দেয়, আমি কিছুই মনে করবনা। কিন্তু অন্য কেউ মনে করতে পারে। কোনো পুরুষ বস যদি তার মহিলা সহকর্মীকে "সারাদিন স্তন দুলিয়ে ঘোরে কেন মেয়েরা" বলে, তাহলে সেও অনেক বেশি খচে যেতে পারে। এইটা হল রিসেপশনের উপর। কিন্তু যদি দুটো কেসই এইচারের কাছে নিয়ে যাও, তারা বলবে দুটোই সেক্সিস্ট ব্যাশিং। সেটার মাত্রা রিসেপশনের উপর নির্ভর করেনা। এমনকি "পুরুষতন্ত্র"এর অত্যাচার বল্লেও এইচার শুনবেনা। :)

    কিলিয়ার?
  • aka | ০৩ মে ২০১৩ ০৮:৩৯600408
  • এইচার? বোঝো? তাহলে পরামর্শ হল গুরুর একটা এইচার খোলা হোক, পলিসি তৈরি হোক।

    অনেক এইচার মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা করা হয় কিনা সে প্রশ্নও জিজ্ঞেস করে। গুড নাইট।
  • Ishan | ০৩ মে ২০১৩ ০৮:৪১600409
  • পরামর্শ গৃহীত হবার মনে হয় কোনো চান্স নেই। এখানে পঞ্চায়েত বসেনি কোনো। :)

    চলো আম্মো ঘুমুতে যাই। কাল বাকিটা লড়ে নেব।
  • dukhe | ০৩ মে ২০১৩ ১০:২৩600410
  • সিরিয়াস আলোচনা মানে সিরিয়াতে যে আলোচনা হয়। কিংবা সিরিয়ালে। এ আর না বোঝার কী আছে? গুরুতে ঝিলিক অথবা বাহা নিয়ে টই খোলা না হলে সিরিয়াস অভাব থেকেই যাবে।
  • siki | ০৩ মে ২০১৩ ১০:৪৩600412
  • প্লিইজ না। শাউড়ি এসচেন, সন্ধ্যেবেলায় আধঘন্টার জন্য ঐসব আহা-বাহা আর সওরভ টাইপের বাংলা সিরিয়াল চলে। আমি তখন চুপচাপ ল্যাপটপ বগলে নিয়ে পাশের ঘরে চলে যাই। এখানেও বাহা এলে আমি আর বাঁচবো না। দাদা আমি কিন্তু গুরুতে বাঁচতে চেয়েছিলাম।
  • dukhe | ০৩ মে ২০১৩ ১০:৫৫600414
  • সিকির জীবনে সিরিয়াস কিছু হবে না বোঝাই যাচ্ছে। সে কবি যতই লিখুন - সিকি এবার কুড়ির কানে/ কবে কথা গানে গানে।
  • san | ০৩ মে ২০১৩ ১০:৫৫600413
  • এই না না না। সিরিয়াল না, সিরিয়াল না প্লিজ। গুরু ব্র্যান্ড নারীস্বাধীনতার নিন্দে বা অ্যানালিসিস পড়া ফার ফার বেটার। কিন্তু সিরিয়াল না দাদা ঃ-((((((
  • :-? | ০৩ মে ২০১৩ ১০:৫৭600415
  • এটা কি শাউড়ি ব্যাশিং বলা যায় ?
  • siki | ০৩ মে ২০১৩ ১০:৫৯600416
  • আমি বরং সকলের সমস্ত পেন্ডিং ক একত্র করে ইশানকে দিয়ে গেলাম। ধৈর্য না হারিয়ে এইভাবে খেলে গেলে, ওরে মন হবেই হবে।
  • সিকি | ০৩ মে ২০১৩ ১১:০৩600417
  • না মশাই, ব্যাশিং ট্যাশিং করে অন্যজনকে নিজের মতামত সাবস্ক্রাইব করিয়েই ছাড়ব, এমন মতে আমি বিশ্বাসী নই। আমি ভিন্নমতের পাশাপাশি সহাবস্থানে বিশ্বাসী, শুধু প্রিকন্ডিশন হল, দুটো আলাদা ঘর থাকতে হবে :) আর ... না থাক।
  • SC | ০৩ মে ২০১৩ ১১:১৪600418
  • আমার মনেহয় politically কারেক্ট থাকার চেষ্টা একটা লিবারাল hypocrisy।
    লিবারেল দের মধ্যে এই ব্যপারটা খুব আছে। যে আমরা বাবা খুব প্রগ্রেসিভ।
    মনে মনে হয়ত অন্য কিছু ভাবছে, কিন্তু পাছে কেউ বলে patriarchial, তাই বুদ্ধিজীবী যা বলেছে ওই লাইনেই খেলতে হবে।
    এই toi তে কি আলোচনা হয়েছে জানিনা, কিন্তু মনে হলো একটু খিস্তি মারা দরকার, তা মেরে দিলাম।
    আমার আজকাল লিবারাল বামপন্থী bashing করতে খুব ভালো লাগে। আগে তো সিপিএম ছিল, তারাও এখন আর নেই, বা তাদের bashing করেও সুখ নাই আর।
  • dukhe | ০৩ মে ২০১৩ ১১:২১600419
  • ভিন্নমত হবে কেন হে সিকি? আমি সবসময়ই অন্যের মতে সাবস্ক্রাইব করার পক্ষপাতী।
  • ওপু | ০৩ মে ২০১৩ ১১:২৫600420
  • আচ্ছা, ইহা কি গুরুর ইতিহাসে প্রথম হইল, একটি ফিকশান গল্পের আলোচনাকে কেন্দ্র করিয়া, সেই সকল আলোচনার পর্যালোচনা করিবার নিমিত্তে আরও একখানি টই??
    ওদিকে গুরুর ফেসবুকে সাভারা, হিন্দু মুসলমান থেকে সর্বজিৎ'এর মতন অত্যন্ত দুঃখের ও গম্ভীর আলোচনা থেকে বাঁচতে সাইটে আসলুম, দেখি এখানেও জনগণ সিরিয়াস আলোচনার ডিমান্ড করছে। :( যাই কই !!!
  • সিদ্ধার্থ | ০৩ মে ২০১৩ ১২:০৯600421
  • দেখুন এসব যে ঘটবে তা অনেক আগেই কেউ কেউ আঁচ করে ফেলেছিলেন। তাঁরা তাই পদ্য-ও লিখে গেছেন

    'হব না ননদ হব না জায়া
    হব সরকারী হোমের আয়া
    সুপারের সনে যাব কচুবনে
    রচিতে নধর মিলন-মায়া'

    এত বলিষ্ঠ নারী-স্বাধীনতার জয়গান আমি আর কোথাও পড়ি নি
  • sch | ০৩ মে ২০১৩ ১২:২২600423
  • সিরিয়াস আলোচনা না - একে বলে "কন্সট্রাকটিভ" আলোচনা। আর বাকি সব দি কন্সট্রাকশান। এর সাথে অল্প মার্ক্সীয় অর্থনীতি আর কয়েক ফোঁটা সাব অল্টার্ন স্টাডি মেশালে - সুপার স্ট্রং কনস্ট্রাকশান হয়ে যাবে - হাজার ভূমিকম্পেও ভাঙ্গবে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন