এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৫৪৯১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৪ জুলাই ২০০৭ ২২:২৫602959
  • ঠিকাছে, এই শেষবার। নিন্দে কল্লে খেলবো না।
    (বাঁ থেকে ডানে)
    ছবি নং ১। কাবলিদা, দমদিদি, ইন্দো, রাত্রি, ভিকিদা,মিঠু, কোলে ঘেনু,সামরানদি,বাপ্পাদা(বোধি), ওমনাথের বান্ধবী, ওমনাথ, ঋজু,বাপ্পাদা(রুদ্রনাথ), বৈজয়ন্ত।
  • I | ০৪ জুলাই ২০০৭ ২২:২৮602960
  • ৮ নং ছবিতে যে একটা কালো দাড়িওলা লোক দেখছো, সে মামু স্বয়ং।
  • B | ০৪ জুলাই ২০০৭ ২২:৩৭602961
  • নিন দাদা,

    সারি অনুসারে বাঁ থেকে ডান -
    (সব ছবিরই বাঁ দিক থেকে ডান দিকে ক্রমান্বয়ে)

    প্রথম সারি -
    ১) kd, d, I, raatri, V(বসে), m(কোলে ঘেঞ্চু), a(samran), b, omnaath-এর বান্ধবী, omnath, Riju(পিছনে ঢাকা পড়ে গেছে), B এবং r

    ২) রিপিট ১ নং ছবি

    ৩) omanath-এর বান্ধবী, B

    ৪) kd(মুখে সিগারেট)

    দ্বিতীয় সারি -
    ৫) b

    ৬) m কোলে উজান/ঘেঞ্চু, সানগ্লাস পরা I-য়ের মুখের পাশ দিয়ে

    ৭) omnath

    ৮) B, Ishan, I

    তৃতীয় সারি -
    ৯) raatri, kd, omnath

    ১০) omnath, V, omnath-য়ের বান্ধবী

    ১১) d, Riju(গোল্লার মধ্যে r)

    ১২) a বা samran

    চতুর্থ সারি
    ১৩) d আর samran

    ১৪) b, r, V

    ১৫) B, kd

    ১৬) Ishan, I, b
  • Abhyu | ০৪ জুলাই ২০০৭ ২২:৪১602962
  • কাবলিদার ছবিটা এক ঝলক দেখে আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলে মনে হয়েছিল :)
  • Tim | ০৪ জুলাই ২০০৭ ২২:৪৩602963
  • অভ্যুকে ডিটো। ভাবছিলাম বলব কিনা।:)
  • pragati | ০৫ জুলাই ২০০৭ ১০:৩৩602964
  • ইন্দো, মিলিয়ন ধন্যবাদ -- পরিচিতির জন্য।
    তনু, এই ছবি এপ্রিল, ২০০৬-এর।
  • dd | ৩০ মার্চ ২০০৮ ০০:২৫602965
  • কথা ছ্যালো দ্যাখা হবে ন জনে ....

    কিন্তু শেষ মেষ সায়ন কবি লাস্ট মোমেন্টে অপারগ হওয়ায় আমরা অগত্যা আটজন। সপতি সুহাসিনি, সুপারী স্যান, অপ্পন,ভুতো, অমিতাভ(অনামিক),কল্লোল আর হেঁ হেঁ আমি।

    হোটেল রিগালিস (বা রংগোলি বা রিগালিয়া) ঢুকবার মুখেই যে হিত্তিক হোসন সম কিশোরটিকে দেখলাম সে কখনই আমাদের তেল চুকচুকে ভুতো নয়, জিম করা পেশল দেহ, জিম করা উত্তাল চুল... এ কে ? জানলাম সেই ই আমাদের চির পরিচিত ভুতোর লেটেস্ট ভার্সন। হা রাম।

    আমি ফ্যাশনেবলি লেট। অপেক্ষমান উঙ্কÄল সাত ঝাঁক কম্পিউটারোয়ালা। সার্থকনামা সুহাসিনি। সপ্রতিভ মৈনাক। অন্তত: আজকের দিনে কোনো ভাংচুর না করা সুপারীস্যান, অপ্রতিরোধ্য কল্লোল, সুস্মার্ট অনামিক এবং উঠতি সি ই ও অপ্পন।

    নেটওয়ার্কিংএ ব্ল্যাকবেল্ট ভুতো আমার জন্মদিন (গতহপ্তায়)উপলক্ষ্যে এক কেক এনে আমায় কি লজ্জায় ফেল্লো। তবে ফায়ার হ্যাজার্ড হবে বলে হোটেল কত্তৃপক্ষ অতোগুলি মোমবাতি জ্বালায় নি, এই রক্ষে।

    বীয়ার। চল্লো।
    তাপ্পর লাঞ্চ।
    (ক্রমশ:)
  • dd | ৩০ মার্চ ২০০৮ ০০:৩৪602966
  • ইতোমধ্যে মিঠুর ফোন।
    মনে পরে যায় বছর তিনেক আগে রমগন ভুতো সায়ন আর আমার ভাট সন্মেলন। মাছভাজা আর মাছরাঙা - খাচ্ছি আর গিলছি আর একটানা ফোন। দেশ থেকে বিদেশ থেকে।
    এক নেট পত্রিকায় আলাপ সুত্রে এই আত্মীয়তা। টেরও পাই নি ক্যামন রক্তের ভিতরে গ্যাঁট হয়ে বসে আছে এই অসম কিন্তু প্রগাঢ় বন্ধুতা।

    (আরো)
  • dd | ৩০ মার্চ ২০০৮ ০০:৪৩602967
  • খুব সাবধানে নিরামিষের ছোঁয়া বাঁচিয়ে বুফে লাঞ্চ সমাপন করি। অনেকগুলো আইটেম থাকলেও আমি খাই কি একটা চিকেন স্যুপ। তাপ্পরে মাটন বিরিয়ানি আর আর আর আর মাছ ভাজা। প্রচুর। প্রচুর।

    করেলার জোশকে সন্তর্পনে পরিহার করে পরে জানলাম মিশটেক মিশটেক, বানান ভুল। ওটা করেলা নয় কেরালা।
    আদতে কেরালা ইস্টাইলের মাটন কারী। উফ। শেষ পাতে তাই ই খেলাম চার হাতা। যা উচ্ছে তাই ই।

    (আরো)
  • dd | ৩০ মার্চ ২০০৮ ০০:৫৭602360
  • ঠেকের জ্যাঠামশায় আমি। বয়সে।
    আমারে ট্যাকা দিতেই দিলো না ছেলেমানুষের দংগলে। আমি বেগুনিত ও আহ্লাদিত হই।

    ইশপেশাল থ্যাংকিউ সব্বাইরে।
    অমায়িক অপ্পন আর কর্মবীর ভুতোরে। যাদের ইনিশিয়েটিভ না থাগলে এই সব মহামিলন কি করে হতো ? উৎসাহী সুপারী স্যান - সার্থক নাম্নী সুহাসিনি -পোচোন্ডো ইয়ে মৈনাকেরে - স্মিতহাস্য অমিতাভরে আর চির বালক কল্লোরেরে।

    এট্টু নন ডিডি টাইপের ডেস্ক্রিপশন হলো কি ?
    ক্ষেতি কোথায় ?

    আমি ইষৎ আপ্লুত, ভাবাবেগে,
    তাছাড়া ... কি বলে গিয়ে পাঁচ পেগ অলরেডি হয়ে গ্যাছে।

    খিঁক খিঁক।
  • kallol | ৩০ মার্চ ২০০৮ ০০:৫৮602361
  • বা: কেক কাটার সময় তুমি যে অ্যাকখানা জম্মোদিনের হাসি দিলে - সেটা বাদ গেলো কেনো ?
    মোম্বাতি জ্বালানো হয়েছেলো পাঁচটা। বাড়ি্‌ত না কমতি সে জিজ্ঞেসা কোরো নি কো।
    স্যান শিগ্গিরি ছবি আপলোডাও।
  • Bhuto | ৩০ মার্চ ২০০৮ ০১:০৮602362
  • হ্যাঁ হ্যাঁ আর তাতে আগুন লাগিয়ে দেছিল কে?তবে নেভালো কে সেটা মনে পড়তিছে না ক্যান?আম্মো লিখবো ভাবছিলাম,তবে মামুর পরে আর কিছু লেখার আছে বলে মনে পড়ছে না। আমি যথারীতি পাশের টেবিলের মহিলাদিগের কেকে জুলজুলে চোখ দিয়ে তাদের চক্ষুলজ্জা দিয়ে দু পিস কেক খেয়ে ফেলেছি ও পোচুর খেয়েছি।
  • san | ৩০ মার্চ ২০০৮ ০১:২০602363
  • আরে আমি বহুৎ মুশকিলে পড়েছি। একটা কম্পুর ইউএসবিপোর্ট কাজ করছে না, আরেকটায় ইন্টারনেট কাজ করছেনা। ছবি গুলোকে যে কিকরে ক্যামেরা থেকে নেট অব্দি তুলবো তাই বুঝছিনা। দেখি সোম-মঙ্গলবার অফিসে কিছু করা যায় কিনা :-((((

    আমার তরফ থেকে ভাটের সামারি : ঘন্টা দুয়েক টানা ডিডি বিভিন্ন বিষয়ে খুব সিরিয়াস মুখ করে ভয়ংকর মজার মজার কথা বলতে লাগলেন, আর আমরা ক্রমাগত হেসেই গেলাম, হেসেই গেলাম, হেসেই গেলাম। কল্লোলদাই বা কি কম যান ! তবে গানটা আজ আর হল না এই যা দুক্ষু।
  • Arpan | ৩০ মার্চ ২০০৮ ০১:২৩602364
  • ছবি তো স্যান আপাবে। কিন্তু তাতে কি লেখা থাকবে ছবি তোলার সময় এট্টু হাসতে বলায় দীপ্তেনদার দশানন মার্কা সেই হা হা হা হো হো হো অট্টহাস্য?

    ছবি তোলার পরে দেখা গেল যথেষ্ট আলো ছিলনা। দীপ্তেনদার সটান জবাব "দেখেছ, আজ সাবান মাখিনি।'

    হাসির দমকে বাকি সাতজন প্রায় টেবিলের তলায় গড়িয়ে পড়ি আর কি!
  • Arpan | ৩০ মার্চ ২০০৮ ০১:২৬602365
  • কল্লোলদা কোন কারণে ঠান্ডা বিয়ার নিলেন না। ডিডি তখন ফুল ফর্মে - "ওহে কল্লোল, তুমি কি বরফটাও গরম করে খাও?'
  • san | ৩০ মার্চ ২০০৮ ০১:৩৩602366
  • আর সেই তিন মেয়ের গপ্পোটা? আর সেই সুহাসিনীর ঠ্যাং এ বরাবরি গোলমাল তাই মচকায় কিন্তু ..... ঐটা? আর সুহাসিনীর নিজের চেয়ারে নিজের পা তোলার গপ্পোটা?
  • Arpan | ৩০ মার্চ ২০০৮ ০১:৩৭602367
  • ...কিন্তু ডিডির কদাপি মাথা মচকায় না!!
  • arjo | ৩০ মার্চ ২০০৮ ০৭:১০602368
  • ছবি আপাতে না পারার জন্য সুপারীস্যান নিজেকেই একটা সুপুরি দিক। :-)
  • Shn | ৩০ মার্চ ২০০৮ ০৯:১৫602369
  • আহা, আর সেই যে খোঁড়ানো দেখে সুহাসিনী চেনা? সেটা বললে না তো? আর কেই বা ভেবেছিলো অক্কুটে যেমনই দেখাক না কেন, অপ্পন আসলে লাজুক লাজুক মুখের নেহাতই বাচ্চা ছেলে ছাড়া আর কিচ্ছু না। স্যান যে কথাটা বেমালুম চেপে গেছে, সেটা হল, ও আর আমি দুজনেই ডিডিকে অন্যরকম দেখতে ভেবেছিলাম। স্যান কেমন ভেবেছিল বলেনি, কিন্তু আমি অন্তত অত ঝাঁ চকচকে ইস্তিরি করা ডিডি কল্পনা করিনি। আর সাদার উপরে কালো ফুল ফুল ছাপ পাঞ্জাবি পরা কল্লোলদা একেবারে রাপচিক! স্যান যে একেবারে কিছু করেনি, তা ঠিক না। আস্তিন-মাস্তিন গুটিয়ে কম লেখার জন্য অনামিককে পারলে ধরে ঝাঁকিয়ে দেয় আর কি! অনামিক বেচারি নেহাতই কম কথা বলে, তাই লেখেও কম, সেটা আর স্যান গুণ্ডাকে বোঝায় কে?

    ডিডির মতো আম্মো কেরালা মাটন কারিকে করলার তরকারি ভেবে আর খাইনি। স্যানটা অবধি শত্রুতা করে প্রথমটায় বলল না! (অবশ্য বেচারির মনও একটু খারাপ ছিলো, ছবি তুলতে চাইছিলো না, পরশুই ওকে কোন বন্ধু "হাঁড়িচাচা" বলেছে। আমি এর প্রচণ্ড প্রতিবাদ করছি, কারণ স্যানকে খুবই গুল্লু গুল্লু মিষ্টি মত দেখতে, প্রথমবার চাক্ষুষ দেখে ভেবেছিলাম, হায়, হায়, একেই লোকে সুপারি দেয়?) শেষ পাতে খোঁড়া ঠ্যাঙে প্রণাম করার জন্য ভুতো রীতিমতো ঝোলাঝুলি করল!

    যে কথাটা না বললেই নয়, ভাটে যাওয়ার জন্যি কর্তামশাই, তিনবার জামা পাল্টেছেন, আর পনেরো মিনিট ধরে লাল পাঞ্জাবির সঙ্গে আকাশি জিনস চলবে কিনা তাই নিয়ে বাড়ির লোকেদের সঙ্গে তক্ক করেছেন। আমি একবার বলতে গেলাম, "ওখানে স্যান ছাড়া আর কোনো মেয়ে থাকবে না, আর স্যানকে তুমিও চেনো, ও-ও তোমায় চেনে।" তাতে জবাব এল, "আহা, মেয়েদের জন্য নয়।" তবে কী ছেলেদের জন্য? লাইভ ভাটের জন্য শেষমেষ আমায় এই দিন দেখতে হল?!!!!
  • d | ৩০ মার্চ ২০০৮ ০৯:৪০602371
  • যা: স্যান আর কিছু ভাঙ্গতে না পেরে নিজের কম্পুগোলোই ভাঙ্গলো?

    ডিডিদাভাইও আবেগে থৈ থৈ!! কালে কালে হল কি!
  • kallol | ৩০ মার্চ ২০০৮ ১১:০৪602372
  • অ্যাই স্যান, তোকে গুল্লু গুল্লু মিষ্টি মত বল্লো সুহাসিনী। তোর সুপুরীর বাজার গেলো।
    সুহাসিনী - বল তো স্যান কেন ছবি তুলতে চাইছিলো না? মোটেও হাড়িচাচা কেস নয়। ওর ছবি দেখলে আর কেউ ওকে সুপারী দেবে না তাই।
    নারে স্যান, ঘাবড়াস না। স্যানকে একদম কিচ্চু বলা চলবে না। আমরা নাহয় মিষ্টি সুপুরীই দেবো।
  • kallol | ৩০ মার্চ ২০০৮ ১১:০৭602373
  • সুহাসিনী - মৈনাককে বোলো ওকে হেব্বি হ্যান্ডু লাগছিলো।
  • Arpan | ৩০ মার্চ ২০০৮ ১১:৩৬602374
  • কল্লোলদা এমন মাঞ্জা দিয়ে এসেছিল দেখে মনে হল পেঁয়াজী পত্রিকা বেরোলে তার সিইও-র পদটার জন্য আর কাউকে ভাবা যাবেই না।

    ছবি না দেখা অব্দি বুঝবে না, সে এক দারুণ রূপ - সিইও অথচ গোমড়ামুখো সিইও নয়, বুদ্ধিজীবী অথচ ক্যালানে মার্কা বুদ্ধিজীবী নয়।
  • kallol | ৩০ মার্চ ২০০৮ ১২:১০602375
  • ওরে অপ্পন, শেষে আমায় কিনা ঐ হতভাগা বার্ণিকের পেঁয়াজে ঠেললি? ক্যানো র‌্যা। আমার কি গুরুতে ঠাই হবে নাকো ? পরে অবশ্যি ম্যানেজ দেছে, সেটা আমার দিব্যি লাগছে। হুঁ হুঁ, সিইও কিন্তু রামগড়ুর লয়, আঁতেল কিন্তু ক্যালানে লয় - সোজা কথা নকি ?
    তবে সিইও হতে আমার এক্কেবারে ভালো লাগবে না।
    আমাদের অপ্পনটাও কিন্তু খুব মিত্তি। তবে ভুতোর জিম করা উত্তাল চুল দেখে ক্যামন যৈবন মনে পড়ছিলো - হুউউউউশ্‌শ্‌শ্‌শ.......
  • d | ৩০ মার্চ ২০০৮ ১২:১৭602376
  • বাবরিওয়ালা সিইও --- হুম্‌ম্‌
  • Arpan | ৩০ মার্চ ২০০৮ ১২:২৩602377
  • মোটেও বাবরিওলা নয়, কেতাদুরস্ত রূপালি মরিচ ব্যাকব্রাশ উইথ আ স্মার্ট পনিটেল।
  • Shn | ৩০ মার্চ ২০০৮ ১২:২৬602378
  • কল্লোলদা, মৈনাক ইদিকে আপনার পনিটেলে নজর দিয়েছে।
  • kallol | ৩০ মার্চ ২০০৮ ১২:৫৬602379
  • আহা বাছা মৈনাক, বড় ভালো ছেলে। ওর ঝুঁটির ইচ্ছে পূর্ণ হোক, কালে কালে।
  • san | ৩০ মার্চ ২০০৮ ১৫:৪৪602380
  • চোপরাও পমেটম। একজন উঠতি ডনের সম্পর্কে গুল্লুগুল্লু আবার কিরকমের বিশেষণ হ্যাঁ? কই এটাওতো দিব্যি চেপে গেলে, যে ডিডি চিয়ার্স করলেন আমার গেলাসের থেকে সাত হাত দূরে নিজের গেলাস রেখে? বললেন বেশি কাছাকাছি না আসাই সেফ :-))))))

    কল্লোলদার ছবি দেখে আমার বরও মন্তব্য করলো - বড়ই হ্যান্ডসাম চেহারা। সত্যি একেবারে ঝিনচ্যাক :-)))
  • kallol | ৩০ মার্চ ২০০৮ ১৬:১৯602382
  • অ্যায়, অ্যায়, তব্বে ! য়্যর্কি পেইচো ? উঠতি ডনকে গুল্লু বলা ! অব ...... কি স্যান, কি খাওয়ানো যায় ? ও হ্যাঁ তেঁতুল খা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন