এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ৩৭৪৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪৫414421
  • এ সি মিলানের পাতোর দিকে নজর রাখুন। বড়মাপের শিল্পী। ভবিষ্যতের তারকা।
  • Arijit | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৩414422
  • কাকা নাকি কালকে ডেকে ডেকে কাটিয়েছে - আবাপ-র শেষের পাতায় ছবি। আর্জেন্টিনা-ব্রাজিল ১-৩। মেসি, তেভেজ পুরো ফ্লপ।

    আর একটা দল অনেক কোবরা, গোখরো, কেউটে ট্রেনিং করার পর আইএফএ শিল্ডে দুই ম্যাচে সাত গোল খেয়ে ফুস্‌স্‌স্‌স্‌স।
  • dipu | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৬414423
  • মারাদোনা অনেকগুলো ভুলভাল প্লেয়ারকে ফার্স্ট টিমে খেলাচ্ছে। খুব চাপ হয়ে গেল। আর্জেন্টিনা না উঠলে বিশ্বকাপ দেখে আর কি হবে :-((
  • bubu | ০৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৭414424
  • আর্জেন্টিনা শুরু টা দারুন করেছিলো। প্রথম হাফ গোটাটা ভালো খেলল। ব্রাজিল ঐ একটাই চান্স পেলো, তাতেই গোল। আর্জেন্টিনার গোলটা অসাধারন। মাঝমাঠে একটা রিকেলমির খুব দরকার ছিলো। বুড়ো ভেরন কে আর কতকাল খেলাবে কে জানে।

    অন্য খবর, ফিফা চেলসিকে ২০১১ র আগে কোনো নতুন প্লেয়ার সাইন করান নিয়ে ব্যান করেছে। তার মানে এর পরের দুটো ট্রান্‌স্‌ফার উইন্ডো তে চেলসি কিসুই করতে পারবে না।
  • Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৩414425
  • আর্জেন্টিনা গেলো বলেই মনে হচ্ছে। হবে নাই বা কেন - মারাদোনার টিম শীটে অটোমেটিক চয়েজের মধ্যে তিন নম্বরে আসে জোনাস গুটিয়েরেজ - নিউক্যাসলের উইঙ্গার - প্রচুর দৌড়য়, কিন্তু এন্ড প্রোডাক্ট জিরো - মানে ফাইনাল পাস বা ক্রস জঘইন্য।

    ফাবিও কাপেলোর হাতে পড়ে ইংল্যাণ্ড বেশ ভালো খেলছে - পর পর আটটা ম্যাচে জিত - ক্রোয়েশিয়াকে অ্যাওয়ে ম্যাচে ৪-১-এর পর কাল ওয়েমব্লিতে ৫-১। এই ক্রোয়েশিয়ার কাছেই ওয়েমব্লিতে হেরে ইউরো কাপ থেকে ফুটে গেসলো - সেই খেলার দিন ম্যাকলারেনের নাম হয় "ওয়ালি উইথ দ্য ব্রলি'।
  • dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৯414426
  • গুটিয়েরেস এর থেকেও বড় কথা হল বেশকিছু ভুলভাল ভাম প্লেয়ারকে খেলাচ্ছে, অথচ রিকেলমে বা ক্যাম্বিয়াসো টিমে নেই। অবশ্য অনেকগুলো ভালো প্লেয়ারের চোটের প্রবলেম আছে।
  • Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১১414427
  • তাই তো বল্লুম - জোনাস গুটিয়েরেজ যদি ডিফল্ট তিন নম্বর নাম হয় লিস্টে, তাইলে বাকিরা কি...মেসি, আর কার একটা পরেই ও অটোমেটিক চয়েজ!
  • dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৫414428
  • গুটিয়েরেসের খেলা আমি তেমন দেখিনি, তবে এবারে বার্সেলোনা ওকে সই করাতে উৎসাহী ছিল। তার মানে ঝড়তিপড়তি ফেলনা কেউ নয়।
  • dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৮414429
  • আর মারাদোনা নাপোলির একটা প্লেয়ারকে টিমে ঢুকিয়ে দিয়েছে :-)
  • Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২১413858
  • ধুর্‌র্‌র্‌র্‌র বার্সেলোনা নিতে চাইলে ও মরতে কেন চ্যাম্পিয়নশিপে খেলছে? গত এক বছর নিউক্যাসলে প্রচুর দৌড়েছে আর মাঠে গড়াগড়ি খেয়েছে - কিন্তু প্রোডাক্টিভ ক্রস মনে হয় খান দুই (তাও হবে কি), আর গোল একটাও না। শুধু এনার্জি দিয়ে কি উইঙ্গার হয়?
  • arindam | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২413859
  • অরিজিৎ
    সবে মরশুম শুরু এখনই এত লাফাসনা, পাঁচে পাঁচ দিবা স্বপ্ন।
  • dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৫413860
  • আরে মারাদোনা ওকে বলেছে চ্যাম্পিয়নশিপে খেললেও আর্জেন্টিনা টিমে ওর জায়গা পাকা। আর বার্সেলোনার কোন একজন কত্তার বিবৃতি পড়েছিলুম, যে ওরা গুটিয়েরেসের ব্যাপারে উৎসাহী। শেষমেশ ডিলটা হয়নি।

    ফাব্রিচিও কোলোচিনি এখন আর নিউক্যাসলে খেলে না?
  • Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৯413861
  • হুঁ - কোলোচিনিও নিউক্যাসলে। শুরুর দিকে কয়েকটা ম্যাচ ভালো খেলেছিলো - কিন্তু প্রিমিয়ারশিপ স্যুট করেনি - হালকা-ফুলকো প্লেয়ার - ইপিএলের স্পীড আর ফিজিক্যালিটি সামলাতে পারেনি। অনেক খেলায় ডুবিয়েছে। এই দুজনকে বেচার অনেক চেষ্টা হয়েছে - কারণ দুটোই গুচ্ছ পাঊণ্ড মাইনে পায় প্রতি হপ্তায় - কিন্তু কেউ কেনেনি।
  • dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩২413862
  • ২০০২ বিশ্বকাপে ডুবিয়েছিলো।
  • Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৯413863
  • ইংল্যাণ্ড-ক্রোয়েশিয়া হাইলাইটস দেখছিলুম - অ্যারন লেনন পুরো টেররাইজ করছিলো তো! অবিশ্যি আসল টেস্ট হবে ইউরোপের বড় দলগুলোর সাথে। তাও - লেনন, ওয়ালকট - এই ছেলেগুলোকে এই লেভেলে ধরে রাখতে পারলে ইংল্যাণ্ডের লাভ...
  • bubu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১২413864
  • ধুস। আবার হারল। মারাদোনা আসার পরে শনির দশা চলছে টিমটার। বুড়ো ভেরোন লাল কার্ড। ওটাকে যে কেন খেলায়।
  • dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২০413865
  • হাল খুবই বিলা :-(((
  • Sudipta | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৯413867
  • আগেই বলেছিলুম কিনা মেসি টেসি দিয়ে কিস্যু হবে না, গেম মেকার চাই, রিকেলমে না খেললে গোলের বল টা দেবে কে!! তা গরীবের কথা বাসী হলে... বোঝো এখন! মারাদোনা কোচ হওয়ার চাইতে রিকেলমে-র দলে থাকা অনেক বেশী জরুরী; কোনো রকমে যদি বা উঠে যায় মূলপর্বে, এই দলের যা খেলা, টিকতে পারবে না। আর ওদিকে ব্রাজিল দেখো, চিলি কে চার-দুই হারালো :)

    বিটিডাব্লু, ভারতের গোল কীপার রা কিন্তু বেশ তুখোড় হয়ে উঠছে দিনে দিনে, একাই ম্যাচ জেতাচ্ছে, কাপ জেতাচ্ছে, কেউ সেসব খপোর রাখছে কি? শিলটন, সুব্রত, সংগ্রাম...
  • bubu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫১413869
  • মেসি বার্সিলোনার হয়ে গুরু গুরু গোল করে কারন মাঝমাঠ থেকে অরকম গুরু গুরু বল আসে। বল না বাড়ালে কি মেসি কি তেভেজ! রিকেল্মির সাথে কি মারাদোনার ইগোর প্রব্লেম না কি? যবে থেকে এসেছে রিকেল্মির দেখাও নেই। কেউ কেউ তো বলছে তেভেজ দিয়ে হবে না, ক্রেস্পো কে ফিরিয়ে আনা হোক। পুরন চাল নাকি ভাতে বারে। হু। ভেরন কে দিয়েই দেখছি, ভাতে ভাতে বেরে পুরোটাই পিন্ডি।
  • dipu | ১১ সেপ্টেম্বর ২০০৯ ০৬:০৩413870
  • মারাদোনার সঙ্গে ঝগড়া করে রিকেলমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিয়েছে।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৭413872
  • ম্যান সিটি বিস্ফোরক ফুটবল খেলেছে। রেফারির কোন বদান্যতা ছাড়াই জিতল।

    সবচেয়ে খুশি হব পরের ম্যাচটা স্পার্স জিতলে।
  • dipu | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৫413873
  • বেলামি লোকটা দারুণ খেলল।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪২413874
  • দ্রোগবার গোলটা দারুণ। বাঁধিয়ে রাখার মত।
  • dipu | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৪413875
  • ম্যানিউ হেসেখেলে জিতল।
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫১413876
  • ইদিকে আজ ঢিলফিল ছুঁড়েও ওডাফাদের আটকানো গেল না।
  • bubu | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫১413877
  • আজ তলানি স্পেসাল। ফুলহ্যাম আর এভারটন। নাকি ভাই ভাই ড্র করে বল্টন কে নিচে নামাবে?

    পোর্‌ট্‌স্‌মাউথ যে আর কবে জিতবে কে জানে।
  • umesh | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৭413878
  • ওয়েন এর লম্ফ-জম্ফ তো বন্ধ। ফার্গুসন মুখের ওপর বলে দিয়েছে, "তোমাকে বাছা শুধু পরিবর্ত হিসাবে-ই ব্যবহার করবো। এর বেশী আশা কোরো না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন