এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৮696513
  • অর্মত্য সেন এর মতামত আবাপ তে আজ http://www.anandabazar.com/20raj1.htm
  • bitoshok | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৬696514
  • অমর্ত্য সেন নতুন কিছু বলেন নি। এটা নিয়ে অনেক প্রশ্ন তোলা যেতে পারে,সেটা আপাতত মুলতুবি থাক।

    রায়গড়ে রিলায়েন্স সেজ নিয়ে গণভোটের ডিটেল কেউ দিতে পারে? স্টার-আনন্দ একবার উল্লেখ করে চেপে গেলো।

    http://tinyurl.com/ndtv-rsez
  • Blank | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৯696515
  • সেই প্রশ্ন গুলো কি কি?
  • bitoshok | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১২:০২696516
  • কাল সময় পেলে লিখবো। এখন ঘুমোতে যাই।
  • ss | ২১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৮696518
  • সিঙ্গুর নিয়ে ভেবে আর কি হবে বলুন? যা করার সেতো বমপন্থ, আর তৃণমুলেরাই করছেন। সবাই তো বুদ্ধি(বুদ্ধু) জীবির দল, ওনাদের মতেই গনতন্ত্র চলে। আমাদের সাধারণ মানুষের ভাবনায় আর কার কি এসে যাবে?
  • sarathi | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১২:০১696519
  • ইনি এরকম ভাবলে কি আর করা যাবে !http://profit.ndtv.com/2008/09/20173728/Bengals-economy-will-suffer-i.html

    এনার চেয়েও জ্ঞানী আঁতেলরা আছেন না যারা এখন ভেকদরদী হয়ে মাথা কিনছেন
  • ss | ২২ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২৩696520
  • তা আছেন বৈকি! বহু বুদ্ধিজীবির দল ই আছেন। কিন্তু টাটা তো সিঙ্গুর ছেড়ে যাবেন ই, আর কি ধরে রাখা যাবে! আর পশ্চিমবঙ্গের অর্থনীতি অতলে পড়বে, সে বিষয়ে কোন সন্দেহ ই নেই।আপনি, আমি কি কিছু করতে পারব? অমর্ত্ত সেন ও পারবেননা।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৩696524
  • পরেরটাও - http://www.anandabazar.com/23edit5.htm

    মমতা কোথায় যেন বলেছে রাজ্যপাল আন্দোলন ভেঙে দিয়েছেন...
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:০০696526
  • এইটে আমার পুরো ওপর দিয়ে গেসলো...
  • tanb | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১২696528
  • একটা প্রশ্ন ছিল যে নিরাপত্তা রক্ষীকে মারা হয়েছে সে সিঙ্গুরের লোক নয়, সিঙ্গুরের জমিহারাদের কেও ঐ কাজ পায়নি কেন?
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৯696529
  • যে কোনো কারখানা, ওয়ারহাউসের সিকিউরিটির এক্কেবারে প্রথম শিক্ষা- কখনই স্থানীয় লোক নেওয়া হয় না। নেভার।
    টাটাতেও ব্যতিক্রম হয় নি।
  • ranjan roy | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৬696530
  • মাইরি!
    ইন্দ্রজিৎ রায়ের অমন চমৎকার ভাবে গেম থিওরি নিয়ে প্রয়োগ। কেউ কিছু বল্লেন না যে! অভ্যু, স্ট্যাটিস্‌টিকসের অধ্যাপক, আরে কিছু বল। আমি গোলা লোক, যা বুঝছি-- দুজনেই উইন-উইন স্ট্র্যাটেজির বদলে জিরো-সাম গেম খেলছেন।। ( ৭+৫) এর বদলে ( ২+০) গেম।
    অমর্ত্য সেন একবার ইন্ডিয়ান ইনস্টিট্যুট
    অফ ব্যাংকার্স্‌ এর " স্যার পুরুষোত্তম দাস ট্যান্ডন মেমোরিয়াল লেকচার'' দিতে গিয়ে বলেছিলেন যে কিভাবে জিরো -সাম রণনীতির বদলে ভারতীয় ব্যবসায়ী-শিল্পপতিরা উইন-উইন রণনীতিতে খেললে সবাই লাভবান হবেন। কিন্তু ওর কথা কে শোনে সে তো দেখাই যাচ্ছে।
    রঙ্গন, কিছু বল।
  • ranjan roy | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৯696531
  • ডিডি, তোমার কথায় স্পষ্ট প্র্যাকটিক্যাল যুক্তি আছে। কিন্যু আমি যে এন টি পি সি কোরবায় বিভিন্ন গোডাউন ইত্যাদিতে স্থানীয় বিস্থাপিত লোকদেরই সিকিউরিটিতে নিদেন পক্ষে চৌকিদারের কাজে নিতে দেখেছি। হয়তো পাব্লিক সেক্টর বলে:))।
  • sarathi | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১৮696532
  • http://tinyurl.com/3l3bgj
    কি বলবেন চমকানি, হুমকি না অশুভ শক্তির জয়?
  • Suvajit | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:০০696536
  • অরিজিতের Date:23 Sep 2008 -- 09:43 AM
    পোস্টের উত্তরে ওটা গতকালের (২৩ Sep) টেলিগ্রাফে ছিলো।
  • Arijit | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১০696538
  • যদ্দূর শুনলাম ২৭ তারিখ অবধি ডেডলাইন দেওয়া হয়েছে টাটার তরফ থেকে, এর মধ্যে ড্রাস্টিক কিছু ইমপ্রুভমেন্ট হলে ভালো, নইলে টাটা টা টা করবে - হুইচ ইজ অ্যাজ গুড অ্যাজ গন।

    ওই রাজভবনের বৈঠকের সময়েই বলেছিলাম যে কিস্যু সমাধান হয়নি।
  • r | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৫696539
  • না রঞ্জনদা, এখানে গেমটা নন-জিরোসাম। জিরো-সাম গেম মানে একজন যতটা জিতবে আর একজন ততটা হারবে। এখানে প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দুজনেই কিছু না কিছু পাচ্ছে, কেউ কম, আর কেউ বেশি। সবথেকে খারাপ সিনারিওতে কেউই কিছু পাচ্ছে না। অর্থনীতি বা রাজনীতিতে বেশির ভাগ গেমই নন-জিরোসাম। যেটা এই প্রবন্ধতে বলা হয়েছে, সেটা ঠিক। দুজন র‌্যাশনাল (অর্থাৎ, নিজের লাভ ম্যাক্সিমাইজ করতে চায়) খেলোয়াড় এই খেলা খেললে দুইরকম পিয়োর স্ট্র্যাটেজি ন্যাশ ইকুইলিব্রিয়াম হয়- (২,৭) আর (৭,২)। এটা গেম থিওরির চেনাজানা গল্প। এটা পড়লে খানিকটা বোঝা যাবে-

    http://en.wikipedia.org/wiki/Correlated_equilibrium

    লেখাটা আমার কাছে খারাপ লাগে নি, তবে একটু টেক্সটবুকিশ।
  • ranjan roy | ২৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২১696540
  • থ্যাংকু রঙ্গন! আমি গুলিয়েছিলাম। সেই কবে ১৯৭৭ পরীক্ষার তাগিদে সামান্য গেম থিওরি পড়তে হয়েছিলো:))। ম্যাক্সি-মিন আর মিনি-ম্যাক্স স্ট্র্যাটেজি ঐসব। কিন্তু ইন্টারেস্টিং।
    মনে পড়ছে--জিরো সাম মানে (+১-১)=০
    লিংকের জন্যে ধন্যবাদ।
  • shyamal | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৪৬696541
  • সিঙ্গুর নিয়ে আর ভেবে লাভ নেই। টা টা বাই বাই করে চলে যাচ্ছে।
  • virtually | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৭696543
  • যাক্‌, বাঁচা গেলো। পাপ বিদেয় হোলো।
  • d | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫১696545
  • কিন্তু সেই সিল্ক ফ্যাক্টরীটার খপর কেউ জানে না?? হায় হায় গো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন