এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৩১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৫৫637072
  • পিটি। তা বলে প্রতিবার একই ভুল?
    "বামেদের দিল্লী দখলের অন্য কোন রাস্তা আছে? "
    এদের দিয়ে দিল্লী দখল করতে করতে তো সারা ভারতেই অপ্রাসঙ্গিক হয়ে গেলো বামেরা।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৫৫637071
  • একটা সার্ভে হোক। এখানে যারা লিখছেন তাদের মধ্যে ক'জন সরকারী সার্ভিস গ্রহণ করেন নিশ্চিন্তমনে? কী কী সার্ভিস, তারও লিস্ট হোক।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৯:৫৬637073
  • কল্লোল - মেরেছে, দুটো পোস্ট আগেই উত্তর দিলাম যে! আরেকবার কপিপেস্ট করি। আর নিপা যে পার্সোনাল অ্যাটাক করলেন, তার তীব্র আপত্তি জানালাম।

    ==========
    সরি, "বেসরকারী প্রতিযোগীতা" কথাটা ভুল বলছি। আমারও একটা খটকা লাগছিল ঃ-(

    আমি বলতে চেয়েছিলাম প্রতিযোগীতা। মানে সরকার কিছু নিয়ম ঠিক করে দেবে, তারপর প্রতিযোগীরা নিজেরা ঠিক করবে মার্কেটে প্রতিযোগিতা করবে কিনা, লাভ হলে করবে, আর সরকার দেখবে নিয়মকানুন মানা হচ্ছে কিনা। লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স। এটা কি ঠিক বোঝাতে পারলাম?
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:০১637075
  • পিএল
    আসুন, শুধু হেলথ সেক্টর নিয়ে কথা বলা যাক। এ নিয়ে আগে ভাটেও বলেব্ছিলুম। আবার বলছি।
    মোদী র পেছনে যারা আছে ( ভবিষ্যতে কতটা কী হবে সেই সম্ভাবনা বা দুর্ভাবনায় না গিয়েই বলছি ) তারা মনে করে হেলথ ফুল্লি প্রাইভেট হওয়া দরকার। এমনকি রুরাল হেলথ সেন্টার ও প্রাইভেট চালাবে। সেক্ষেত্রে আপনার যুক্তি ধরেই এবার আসুন। দুটো প্রাইভেট কোম্পানি এপেলো আর ধরুন ফর্টিস এদের হেলথ সেন্টার চালাতে গিয়ে দেখল ওই দামী অসুধ গ্রামে চলছেনা। কেও কিনছেন। এদিকে কমদামী অসুধে যা মার্জিন তাতে ব্যবসা চালানো সম্ভব না।
    তাহলে এবার " প্রাইভেট প্রতিযোগিতার " তত্ব কোথায় দাঁড়াবে ? জেনেরিক ড্রাগ বা লোকাল কোম্পানি কে বিগ কর্প রা উঠতে দেবেনা। দামী অসুধ কেনার ক্ষমতা গ্রামের লোকের নেই।
    এবার সাবসিডি। সরকার হেলথে সাবসিডি দেবে। অসুধের দাম কমবে। "প্রাইভেট প্রতিযোগিতা " করবে সরকারের কাঁধে ভর দিয়ে। ফলাফল কী ? না আমাদের ট্যাক্সের টাকা সাইফন হবে ফাইজার আর গ্ল্যাক্সো -র পকেটে।
    তাহলে কী লাভ হলো। গরিব -গুরব তো গুলি মারুন ::)) এই আমাদের মত স্বার্থপ্পর লোকদের ও তো একচুয়ালি হুব্বা বানানো হলো। তাই না :)

    যদি সাবসিডি তুলে দেওয়া যেত। যদি একদম ক্যাপিটালিস্ট ওয়েলফেয়ার মানে চ্যারিটি ( একচুয়ালি যে কারণে এই রাইট পলিটিক্স এর লোকেরা এত মিশন -ভারত সেবাশ্রম নিয়ে মাথা ঘামায়। নট থ্রু সাবসিডি বাট থ্রু চ্যারিটি মডেল ) তে চলে যেতে পারত তো আলাদা কথা। কিন্তু মাঝামাঝি থেকে কিসে লাভ কিসে ক্ষতি সেটা দেখতে হবে তো। এবং মানি সায়ফনিং কে প্রতিযোগিতা বলতেও কিঞ্চিত আপত্তি আছে বৈকি :|
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:০১637074
  • সরকারী সংস্থাকে প্রতিযোগিতার বাইরে রাখার বিরোধিতা করি।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:০২637076
  • কল্লোলের প্রশ্নঃ বেসরকারী প্রতিযোগীতা কারে কয়?

    উত্তরঃ সরি, "বেসরকারী প্রতিযোগীতা" কথাটা ভুল বলছি। আমারও একটা খটকা লাগছিল ঃ-(

    আমি বলতে চেয়েছিলাম প্রতিযোগীতা। মানে সরকার কিছু নিয়ম ঠিক করে দেবে, তারপর প্রতিযোগীরা নিজেরা ঠিক করবে মার্কেটে প্রতিযোগিতা করবে কিনা, লাভ হলে করবে, আর সরকার দেখবে নিয়মকানুন মানা হচ্ছে কিনা। লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স। এটা কি ঠিক বোঝাতে পারলাম?
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:০৩637077
  • কল্লোলদা
    অসাধারণ ভাবে ডাক করলে প্রশ্নটা। দিল্লী যাওয়ার চেষ্টা করেছিল কেউ পারেনি-তাহলে তাকে রামছাগল ইত্যাদি বিশেষণে বিভূষিত না করে তাত্বিক পথটাও বাতলাতে পারতে তো!!

    -----------------------
    এটার উত্তরের অপেক্ষাতে বসে আছিঃ

    মানুষ যখন সব সময়েই "ঠিক" ভোট দেয় তাহলে আর মোদীর জেতা নিয়ে কারো কারো এত টাইপানোর জন্য আঙুল চুল্কোচ্ছেই কেন? আর এত কোর্ট-কাছারিই বা দেখানোর দরকার কি? মোদীকে টুপি খুলে সেলাম জানিয়ে ৫ বছরের জন্য ঘুণু করতে গেলেই তো হয়।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:০৭637078
  • পিএল। বোঝা গেলো না।
    "আমি বলতে চেয়েছিলাম প্রতিযোগীতা। মানে সরকার কিছু নিয়ম ঠিক করে দেবে, তারপর প্রতিযোগীরা নিজেরা ঠিক করবে মার্কেটে প্রতিযোগিতা করবে কিনা, লাভ হলে করবে, আর সরকার দেখবে নিয়মকানুন মানা হচ্ছে কিনা। লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স। এটা কি ঠিক বোঝাতে পারলাম?"

    এদেশে তেলের দামের কথা ধরুন। প্রায়ই দাম বাড়ে। কারন আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। ধরুন তাতে পেট্রল লিটার প্রতি ৭০ থেকে ৮০ টাকা হলো। নানান কোং এই ব্যবসায় আছে। তাদের নিজেদের পেট্রল পাম্প আছে। একটি রাজ্যে সব পেট্রল পাম্পে একই দাম হয় কেন? একজন তো বেশী লাভের আশায় একটু দাম কমাতে পরে। অন্যরা যেখানে ৮০টাকা লিটার নিচ্ছে, একটি কোং সেখানে ৭৯টাকা ৫০পয়সা নিতে পরে। তাহলে সকলেই সেই কোংএর পাম্প থেকে পেট্রল নেবে। তার বিক্কিরি বাড়বে ও অন্যদের চেয়ে বেশী লাভ করবে। এমন তো হয় না। তাহলে প্রতিযোগীতা কোথায়? এতো মার্কেটে মিলিজুলি খেলা।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:১২637079
  • একক, প্রথম কথা, আমি মোদীকে ভোট দিয়েছি মাত্র, মোদীর সাথে আমার দূরতম চেনাশুনোও নেই। সবাই আমাকে মোদীর রিপ্রেসেন্টেটিভ ভেবে প্রশ্ন করতে শুরু করলে খুব মুশকিল ঃ-) দ্বিতীয়, আমি কোন পার্টির কমিটেড ভোটারও না, আগে মনমোহনের ইকনমিক রিফর্মের সময়ে কংগ্রেসকে ভোট দিয়েছি, এবার মোদী সেই পলিসিকেই এগিয়ে নিয়ে যাবে বলাতে বিজেপিকে ভোট দিয়েছি ঃ-)

    এবার আপনার প্রশ্ন। সাবসিডির আমি বিরোধীতাই করি, কারন সাবসিডি বাই ডেফিনিশন ইনেফিসিয়েন্ট। এবার সরকার চালানোর জন্য কে কতটা সাব্সিডি দেবে সেটা রিয়েলপলিটিকের ব্যাপার, কিন্তু আমি চাইব ওভারল সাবসিডি কমানোর দিকেই যেন নজর দেওয়া হয়। সেরকমই, আগেই বলেছি, বেসিক স্বাস্থ্য আর শিক্ষা ফ্রি করা উচিত। কিন্তু ঠিক কতদূর বেসিক স্বাস্থ বলে, সেই নিয়ে আমার পরিষ্কার কোন ধারনা নেই বা কিভাবে এটা ফ্রি করা যায় সেই নিয়েও ধারনা নেই। এই দুটো সেক্টর বাদে আমি চাইব গভর্নমেটের লিমিটেদ রোল।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:১৮637082
  • কল্লোল, আপনি কার্টেলাইজেশনের কথা বললেন। এর উত্তর আমারো জানা নেই। আর একেবারে কার্টেলাইজেশন মুক্ত মার্কেট কোথাও খুঁজে পাওয়াও মুশকিল। আগেই যা বলেছিলাম, রেগুলেশন তৈরী করা আর সেগুলো ফলো হচ্ছে কিনা দেখা, এর বেশী কি করা যেতে পারে আমি জানিনা। তবে EU, এশিয়ার নানা দেশে আনফেয়ার প্র্যাক্টিস নিয়ে মাঝে মাঝেই তদন্ত হয় এটা দেখি। এখন যেমন ইটালিতে হচ্ছে।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:১৯637083
  • পিটি।
    "এবার বাস্তবতার ভিত্তিতে জানাও যে স্বল্প সংখ্যক সিট নিয়ে (ধর খুব ভাল সময় এলে মক্ষ।৭০ টা) বামেদের দিল্লী দখলের অন্য কোন রাস্তা আছে? যদি বল যে দিল্লী যাওয়ার কোন দরকার নেই-তাহলে তক্ক নেই।"

    প্রথম কথা এটা যদি তুমি ও বামেরা না বুঝে থাকে যে ভারতবর্ষে ক্ষমতায় আসতে গেলে কং বা বিজেপির হাত না ধরলে সেটা সম্ভব নয়, তবে ঘুনু কত্তে যাওয়াই ভালো।
    আর ক্ষমতায় আসতে হবেই কেন? গণতন্ত্রে বিরোধীতারও একটা বড় জায়গা আছে। জ্যোতি বসু আর রতনলাল ব্রাহ্মণ মিলে বিধানসভায়, মিডিয়ায় নজর কাড়তেন না? রতনলাল ব্রাহ্মণের নাম নিলাম বটে কিন্তু তিনি ছাড়াই জ্যোতি বসু একাই একশো। লোকে তো জ্যোতিবাবুকে চিনলোই সেভাবে। তার আগে আসামে রেল শ্রমিক সংগঠক জ্যোতি বসুর কথা তো সিপিএম-এরই প্রায় সকলে ভুলে গেছে।

    তবু ক্ষমতায় আসতে হবে বলে কারাত রাম ছাগলটা (বা তার নেতৃতে পলিটব্যুরো) প্রতিবার এই উদ্ভট বড়িটি গেলায়। সিপিএম ছাগলেরা তাইই গেলে।
  • *3 | 52.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:২০637085
  • besarkari প্রতিযোগিতা ? sapratik 2 g aktion dekhun। kibhabe nilame zero loss kalip ke bhul praman karlo
  • *3 | 52.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:২০637084
  • besarkari প্রতিযোগিতা ? sapratik 2 g aktion dekhun। kibhabe nilame zero loss kalip ke bhul praman karlo
  • *3 | 52.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:২২637086
  • জের লস kapil
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:২৫637087
  • পিএল
    নানা আপনাকে মোদী পন্থী থুরে নিয়ে প্রশ্ন করছি না। ব্যাপারগুলো লোকে কেমনভাবে বোঝে বুঝতে চাইছি জাস্ট :)
    প্রায়ভেতায়সেষণ আর সাবসিডি কিভাবে একসঙ্গে চলতে পারে সেটাই প্রশ্ন। আর বেসিক স্বাস্থ্য, বেসিক মানবাধিকার নামক ঢোকার টাটি সাজিয়ে রাখব এদিকে বলব দিভলিউত করে দাও এটাই বা কিভাবে একসঙ্গে চলে। আফটার অল হ্যাপিনেস ইস হওয়াত উই ফীল তাইনা :) এই দিয়েই তো আমেরিকার একটি রাজ্যে মারিয়না লিগাল হয় আর আরেক রাজ্যে এবরশন নিষিদ্ধ।
    আর গর্ভমেন্ট এর রোল যদি বলেন সেটা "লিমিটেড " মানে কি। আজ আমি একটি ব্যক্তি এবং প্রাইভেট কোম্পানি এক্স যে আমাকে সার্ভিস দিচ্ছে তার মধ্যে যদি গোলমাল হয় দেখবে কে ? দ্য জুর তো গর্ভমেন্ট। তাহলে তাকে যদি ঝামেলা পাকার পর দেখতে হয় সে নিশ্চই ঝামেলা পাকার আগে রেগুলেট করতে চাইবে। নইলে দিকে দিকে কন্সিউমার্স রাইট এর গুষ্টির তুষ্টি পুজো হলে খামোখা গভমেন্ট শেষ মুহুর্তে এসে বিচারসভা বসাতে যাবে কেন ? তখন বসিয়ে লাভ টা কি ?
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:২৬637088
  • "প্রথম কথা এটা যদি তুমি ও বামেরা না বুঝে থাকে যে ভারতবর্ষে ক্ষমতায় আসতে গেলে কং বা বিজেপির হাত না ধরলে সেটা সম্ভব নয়, তবে ঘুনু কত্তে যাওয়াই ভালো।"
    বুঝলাম যে এর উত্তর তোমার জানা নেই।

    "আর ক্ষমতায় আসতে হবেই কেন? গণতন্ত্রে বিরোধীতারও একটা বড় জায়গা আছে।"
    ????????????????????????

    তাত্বিকতার এই এক সমস্যা!!
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:৩২637089
  • Ekak, হতেও পারে বেসিক স্বাস্থ্য আর বেসিক মানবাধিকার আসলে ধোকার টাটি, সব সরকারই আমাদের বোকা বানায়। কোন পার্টি বা সরকারের ক্থা যে আমি ধ্রুব সত্য বলে মানি, তাও তো না।

    আর গোলমাল হলে তো আমি কোর্টেও কেস ঠুকতে পারি। একেবারে শেষে ল এন্ড অর্ডার প্রব্লেম হলে তখন সরকারকে সরাসরি ইন্ভল্ভ্ড হতে হবে, কিন্তু অতদূর অবধি কি সব কেসই গড়ায়? এটা যেন মনে হলো আপনি মডেলটাকে ব্রেক পয়েন্ট অবধি টেনে নিয়ে যাচ্ছেন।
  • cm | 37.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:৩৬637090
  • আজ্ঞে কোন মডেলকে বুঝতে হলে এক্সট্রীম সিচুয়েশনগুলো ছাড়া মনে হয় ঠিক হবেনা।

    আর শিক্ষা, স্বাস্থ্য প্রসঙ্গে কম্যুনিস্ট রাশিয়ার টই দেখতে পারেন।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:৩৯637091
  • "আজ্ঞে কোন মডেলকে বুঝতে হলে এক্সট্রীম সিচুয়েশনগুলো ছাড়া মনে হয় ঠিক হবেনা।"

    হতে পারে, এই নিয়ে আমার খুব একটা ধারনা নেই।
  • dd | 132.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:৪৯637093
  • কল্লোল য্যামোন কইলো। বাটার স্ট্রাইকের কথা আমার মনে আছে। ওটায় একটা ল্যান্ডমার্ক ফয়সালা হয়েছিলো।

    ম্যানেজমেন্ট ৩০ দফা দাবী সনদ দিয়েছিলো। আর নেগোসিয়েশন টেবিলে চেঁচিয়ে বলতো "শ্রমিক, তুমি হুঁসিয়ার"।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ২০:৫৬637094
  • সাবসিডি এত inefficient হলে এগুলো কেন দেওয়া হচ্ছে কে জানে!! তবে দেখলাম স্বাস্থ্য আর শিক্ষায় সাবসিডি নিয়ে আপত্তি আছে-বোধহয় সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে বলে। অর্থাৎ সাবসিডিতে আপত্তি নাই-প্রাপক কে সেটাই কোশ্চেন?

    In the United States, credible estimates of annual fossil fuel subsidies range from $14 billion to $52 billion annually, while even efforts to remove small portions of those subsidies have been defeated in Congress,
    http://priceofoil.org/fossil-fuel-subsidies/

    A Depression-era program intended to save American farmers from ruin has grown into a 21st-century crutch enabling affluent growers and financial institutions to thrive at taxpayer expense.
    http://www.bloomberg.com/news/2013-09-09/farmers-boost-revenue-sowing-subsidies-for-crop-insurance.html

    The Atlantic has put together a list of the top nine products that the government most heavily subsidizes:

    1.Corn
    2.Wheat
    3.Soybeans
    4.Rice
    5.Beer
    6.Milk
    7.Beef
    8.Peanut Butter
    9.Sunflower Oil
    http://articles.mercola.com/sites/articles/archive/2011/08/03/the-9-foods-the-us-government-is-paying-you-to-eat.aspx
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২১:০২637095
  • PT ঠিক বলেছেন, এই সাবসিডি গুলো একেবারেই দেওয়া উচিত না। এটা আমেরিকান সরকারের একেবারেই ভুল পলিসি।
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ২১:০৩637096
  • মডেল এর তর্কে পরে ফিরব।

    গত প্রায় দু বছর ধরে এই টা চলছে। টেড টক ইত্যাদি দেখে যাঁরা ভাবেন ওত শুধু কিছু মুষ্টিমেয় লোকের জন্যে তাঁরাও একটু খ্যাল রাখুন। এন্তার্প্রায়স ফ্রেন্ডলি হওয়ার ডাকে সারা ভারত এমনি এমনি সাড়া দেয়নি। কী বুঝে ছে সেটা কথা না। কিন্তু কী হইতে কী হইআ গেল তাও নয়। ভাবতে পেরেছেন "বাম " এরা এমন কিছু ? তাঁদের না "গ্রাম এ যাওয়ার " আরও কতকিছু করার কথা ছিল :)

    http://www.jagritiyatra.com/
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২১:১০637097
  • Ekak শুধু এটা কেন? আমি টিভি ডিবেটে শুনলাম, আর আমার কিছু বন্ধুও কনফার্ম করেছে, এবার বিজেপি রীতিমতো মডার্ন ম্যনেজেমেন্ট পলিসি সব অ্যাপ্লাই করেছে! আর প্রচুর ডেটা অ্যানালিসিস করেছে, টার্গেট সেগমেন্টেশন করেছে, তারপার একেকটা জায়্গার ক্যাম্পেন প্ল্যান তৈরী করেছে। অমিত শাহ UP তে যে কান্ড ঘটিয়েছেন, তার পেছনে এইসবেরও কিছু অবদান আছে! এবার বিজেপির ক্যাম্পেনের অনেক দিক নিয়েই আমি বেশ ইমপ্রেসড।
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ২১:২৫637098
  • সেসব তো করেছেই। আমি এগুলোকে পসিটিভ লাইট এই নিচ্ছি। এখন সিপুএম (বারবার বাম বললে বড্ড বেশি স্পেস দেওয়া হয়ে যায় ) লোকজন বলবেন এইসব লোকদেখানো গ্রাম যাত্রা - শহুরে পোলাপান দের নিয়ে সোশাল ওয়ার্ক করানো এগুলো আলটিমেটলি ক্ষমতার হাত শক্ত করে। আসলে এই প্রয়াস কোনো মৌলিক পরিবর্তন ঘটাতে অসমর্থ ই: ই: ই: শুনে শুনে কান পচে গ্যালো :( এরা ভাবতেই পারেনা যে একশোটা লোক কে একটা সফিস্তিকেতেদ মডেলের মধ্যে ফেললে তারা সেটা চট করে এক্সেপ্ট করে নেয়, ৯৫ টা লোক ওখানে আটকে থাকলেও পাঁচজন তার মধ্যেই ফাঁক দেখতে পায়। প্রশ্ন করে। প্রসেস টা এগোয়। যখন সবাই একটা মরিচিকার পেছনে দৌড়ায় তখন ভব্বিযুক্তের মত "উহা তো মরিচিকা " বলে লাভ নেই। বরং যোগাযোগের রাস্তা টা ক্লিআর রাখলে যে লোকগুলো দৌড়চ্ছে তাদের মধ্যেই অন্য কথা বলার লোক তৈরী হয়। তারা সঙ্গে এসে জোটে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২১:৩২637099
  • Ekak ঠিকই বলেছেন। আমার যেটা মনে হয়, এখন টেকনোলজির যুগ। বিজেপি যে সফিস্টিকেটেদ টেকনোলজি আর মার্কেট অ্যানালিসিস ব্যাবহার করেছে, এটা আমার বেশ ভাল্লেগেছে। আর কংগ্রেস এখন বলছে ওরা নাকি সোশ্যাল মিডিয়া ইত্যাদি ভালো মতো ব্যাবহার করতে পারেনি! বোঝো!

    আর বামেদের বাদ দিলাম, ওরা চিরকাল কম্পিউটারকে ভয় পেয়ে এসেছে :D
  • π | ১৮ মে ২০১৪ ২১:৩৫637100
  • জাগৃতিযাত্রা কি বিজেপি র প্রোগ্রাম নাকি ? PL এর 'কক শুধু এটা কেন?' শুনে সেরকম মনে হল। কিন্তু এটা তো এনজিও ইনিশিয়েটিভ জানতাম।
  • π | ১৮ মে ২০১৪ ২১:৩৭637101
  • কক নয়, একক ঃ))
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ২১:৪৪637102
  • π জাগৃতিযাত্রার থিম দেখে মনে হলো বিজেপি ঘেঁসা, তাই বললাম। অনুমান মাত্র।
  • Ekak | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ২১:৪৮637104
  • এই মরেছে। এইভাবে "বিজেপি প্রোগ্রাম " বলে তো দাগাতে পারবনা :) তাহলে তো প্রচুর এনজিও কে আপ এর প্রোগ্রাম বলতে হয় !! আমি তো একটা গোটা লাইন দেখতে পাচ্ছি যেখানে সরকারের প্যারালাল একটা উদ্যোগ গড়ে উঠছে আধুনিক টেকনোলজি কে কাজে লাগিয়ে এবং যার উদ্দেশ্য হচ্ছে ড্রীম সেলিং টু দ্য মিডল ইন্ডিয়া ইউথ।
    এবার এই স্পেকট্রাম এর মধ্যে কিছু লোক বলছে চল বিগ কর্প কে জায়গা দি, কেও বলছে চল ডিভলভ করি এই ........যে যার মত বলে যাচ্ছে কিন্তু টার্গেট অডিয়েন্স ঠিক রেখে এবং তাদের এই বিশ্বাস করিয়ে যে এভাবে সম্ভব।
    এর বাইরে পরে আছে দুটো দল। এক কংগ্রেস। ওরা জানে যে কোনো এক্সট্রিম প্রপসিষণ করতে গেলে পাওয়ার ওদের হাতের বাইরে যাবে কারণ ভারতে তোষণ বাদী পলিটিক্স লং টার্মে টিকাও।
    আর বাইরে আছে সিপুএম। এরা এই মিডল ইউথ কে টার্গেট করাতে বিশ্বাস ই করেনা। লং টার্ম প্রপসিষণ কে টুকরো টুকরো করে দেখতে পায়না। ম্যানড্রেক সিন্দ্রমে ভোগে। ওরা ভাবে কিভাবে "প্রান্তিক শ্রমজীবি " মানুষের কাছে পৌছে বেতের ঝুরি বোনা শেখানো যায় যেখানে অলরেডি সেই প্রান্তিক মবাইলের রিংটন পচ্ছন্দ করতে শিখে গেছে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন