এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি-৬

    pi
    নাটক | ১১ আগস্ট ২০১১ | ২২৩৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১৫:২০481056
  • হিন্দু তো সেভাবেই হয়।
  • Jhiki | ১২ আগস্ট ২০১১ ১৫:২১481057
  • হ্যাঁ, বাবা ঘটি, মা ও ঘটি, তাই আমি ও ঘটি বা মোহনবাগানী। আমার কাছে এটা সমার্থক শব্দ।
  • nyara | ১২ আগস্ট ২০১১ ১৫:২৬481058
  • সমার্থক হতে পারে, সমর্থক নয়। এরকম মোহনবাগানীদের আমরা ধরি না। পাত্তাও দিই না।
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১৫:২৭481059
  • মোহনবাগান একটি ধর্ম। একটি জাতীয়তা। এবং আরো অনেক কিছু।
    উহাকে 'ঢপের চপ' বললে kc-র লিস্টিতে ঢুকিয়ে দেব।
  • siki | ১২ আগস্ট ২০১১ ১৫:২৮481060
  • বর্ধমান বয়েজ স্কুলে একটুর জন্য চান্স পেতে পেতেও পাই নি। সে ক্ষী আজকের ঘটনা? তখনো উত্তমকুমার বেঁচে।
  • Jhiki | ১২ আগস্ট ২০১১ ১৫:২৯481061
  • আহা চটছেন কেন? জানি কানাকে কানা বলতে নেই, কিন্তু কানা তো আসলে কানা-ই।
  • Jhiki | ১২ আগস্ট ২০১১ ১৫:৩২481062
  • ঢপের চপ কে বলল, কখন বলল?
  • de | ১২ আগস্ট ২০১১ ১৫:৩৩481063
  • দুখের পোস্টটা আজ বাড়ি গিয়ে এক জন্মসূত্রে বাঙাল কিন্তু পাঁড় মোহনবাগানীকে দেখাবো -- মোবাসক্তি যদি কিছু কম কত্তে পারি!
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১৫:৩৪481064
  • আরে না না। কেউ বলেনি। 'সব ধর্মই একেকটি ঢপের চপ' বলে একখান টই আছে। মোহনবাগানকে সেই লিস্টিতে ঢোকালে মহাপাতক হবে।
  • siki | ১২ আগস্ট ২০১১ ১৫:৩৫481066
  • মোহনবাগান আসলে একটি আপেক্ষিক অবস্থান মাত্র।
  • nyara | ১২ আগস্ট ২০১১ ১৫:৪১481067
  • মোহনবাগান একই সঙ্গে ধর্ম, দর্শন, জীবনযাপন পদ্ধতি। বাঙালরা বুঝতে গিয়ে ন্যাজে-গোবরে হয়ে যায়। তাও পাচিত্তির-টিত্তির করে কয়েক পিস জাতে ওঠে।
  • siki | ১২ আগস্ট ২০১১ ১৫:৪৪481068
  • তাইলে কি আমি বাঙাল???

    ক্ষী আইডেন্টিটি ক্রাইসিস!
  • kc | ১২ আগস্ট ২০১১ ১৫:৪৯481069
  • মোহনবাগান হল চেতনার রঙ। আত্মার আনন্দের নামই হল মোহনবাগান। মোহনবাগান হল জীবনের প্রথম এবং লাস্ট প্রেমের নাম।

    আমাকে আমার এক মহা ফিঁচেল বন্ধু একবার একটা লাল পতাকা প্রেজেন্ট করেছিল। তাতে ইয়া বড় করে হলুদ রঙে কাস্তে-হাতুড়ি-তারা আঁকা ছিল।
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৫:৫৪481070
  • নো ডাউট, ফিচেল শব্দে চন্দ্রবিন্দু বসাতে একমাত্র মোহনবাগানিরাই পারেন। চেতনা উপচে পড়লে যা হয় আর কী!
  • umesh | ১২ আগস্ট ২০১১ ১৬:০১481071
  • মোহনবাগান = চেতনার রঙ
    মোহনবাগান = মেরুন
    তাহলে,
    চেতনার রঙ = মেরুন
    আবার
    মেরুন = বিষন্ন
    সমাধান হলো,
    চেতনার রঙ = বিষন্ন
  • kc | ১২ আগস্ট ২০১১ ১৬:০৬481072
  • প্পন, আই স্ট্যান্ড কারেক্টেড।
  • pi | ১২ আগস্ট ২০১১ ১৮:২৮481073
  • দুখেদার পোস্টটা দেদির মত আমাকেও (এই জন্মসূত্রে ঘটি ও প্রায় পাঁড় ইস্টবেঙ্গল আমাকেও) এক জন্মসূত্রে বাঙ্গাল ও পাঁড় মোহনবাগানীকে ( দুর্জনে বলে বাল্যকালে কোন এক মোহুনবাগানী দাদা চকোলেটের ঘুষ দিয়ে এই অপকম্মোটি করেছিলেন)দেখাতে হবে।
  • kc | ১২ আগস্ট ২০১১ ১৮:৫৭481074
  • আবার লাইনে ফিরুন মহায়রা। একটু আগে ব্রাত্য বসু কইলেন, সরকারের হাতে শিক্ষাব্যবস্থাটাই থাকা উচিত নয়। ইটিভি আমার বাংলায়।
  • aka | ১২ আগস্ট ২০১১ ১৯:০২481075
  • এই ব্রাত্য বসুর মধ্যে লিজেন্ড হবার সমস্ত মেটিরিয়াল মজুত আছে। এনারাই আমাদের সম্পদ।
  • quark | ১২ আগস্ট ২০১১ ১৯:৩২481077
  • ইয়ে, মানে ওটা কার বা কাদের হাতে যাওয়া উচিৎ সে ব্যাপারে উনি কিছু বলেছেন?
  • lcm | ১২ আগস্ট ২০১১ ১৯:৪৪481078
  • প্রাথমিক, মধ্য, উচ্চ শিক্ষা - কোনটা সরকারের হাতে থাকা উচিত নয়? সব স্তরেই বেসরকারি অপশন অলরেডি আছে।
  • aka | ১২ আগস্ট ২০১১ ২০:৫০481079
  • আরে যেটাতে উনি মন্ত্রী। মানে উনি মন্ত্রী হবেন কিন্তু কাজ থাকবে না, লাল আলোর গাড়ি চড়ে নাটক করতে যাবেন। অবশ্যই এর পরে ডি: আসবে এরজন্য আমরা কমিটি ঠিক করব ব্লা ব্লা ব্লা।
  • pi | ১২ আগস্ট ২০১১ ২০:৫৩481080
  • আলোচনা করার আগে একটা জিনিস জেনে নিতে চাই। ঠিক কী কী ভাবে কী কী তর্ক, এবং মোর ইম্পর্ট্যান্টলি, কে কে করলে 'দুরভিসন্ধা'র অভিযোগ ও শুয়োরের বাচ্চা থেকে শুরু করে সিয়ার দালাল ইত্যাদি নানাবিধ লেবেলিং এর তকমা প্রযুক্ত হবেনা ?
  • kallol | ১২ আগস্ট ২০১১ ২০:৫৮481081
  • অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, কয়েকজনের সাথে কোন আলোচনায় যাবো না। এরা শিবু, কেসি, পিটি ও বিবি। আমার মনে হয়েছে কোন বিষয়েই এরা অলোচনার যোগ্য নন। এভাবে কথা বলার জন্য দু:খিত, কিন্তু কোথাও একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন অনুভব করছিলাম, তাই এভাবেই বলতে হলো।
  • bb | ১২ আগস্ট ২০১১ ২১:২১481082
  • সেটা ঠিক আছে, কারণ এরাই ঐ Holier than Thou অবস্থান আর সেখান থেকে উদগ্র সিপিএম বিরোধীতার প্রতিবাদ করেছিল।
  • r2h | ১২ আগস্ট ২০১১ ২১:২২481083
  • ঘ্রাউ
  • ranjan roy | ১২ আগস্ট ২০১১ ২১:৩২481084
  • বিবি,
    ""উদগ্র সিপিএম বিরোধিতা''র প্রতিবাদ সেই বক্তব্যের বিরোধিতা দিয়ে করাই যথেষ্ট নয় কি?
    তার জন্যে কাউকে আমেরিকার টাকা খাওয়া এজেন্ট বলতেই হবে ? নাকি তা না হলে "" উদগ্র সিপিএম সমর্থন'' করা যায় না?
    আর "" holier than thou''? যাঁরা খোলা পাতায় কাউকে ব্যক্তিগত তকমা আঁটার অধিকারকে ডিফেন্ড করছেন তাঁদের থেকে holier than thou কে হতে পারে!
  • nyara | ১২ আগস্ট ২০১১ ২১:৫৩481085
  • bb, দেখবেন, নিজের পিঠ নিজে চাপড়াতে গিয়ে হাত মচকে ফেলবেন না যেন।
  • Ishan | ১২ আগস্ট ২০১১ ২২:২৬481086
  • কি আর বলব। এই ধরনের অশালীন লেবেলিং এর বিরুদ্ধে প্রতিবাদটা জানিয়ে গেলাম। এক লাইনে।
  • Ishan | ১২ আগস্ট ২০১১ ২২:৩০481088
  • বলা বাহুল্য এটা ঐ সিয়ার দালাল, শুয়োরের বাচ্চা ইত্যাদি প্রসঙ্গে।

    তবে এতে দু:খ পাবার কিছু নেই। রিসেন্টলি শুনলাম আমি/আমরা আওয়ামি লীগেরও টাকা খাই। আমার এক বন্ধু বলল ছ্যাছ্যা সিয়া-টিয়া ছেড়ে শেষে এই? স্ট্যান্ডার্ড এতো নেমে গেল? সেই কথা শুনে দু:খ পেলাম। মাইরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন