এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৬ এপ্রিল ২০১৬ ২২:০২701557
  • কে? রজ্জাক না কসু?
  • Arpan | ২৬ এপ্রিল ২০১৬ ২২:০৩701558
  • ধা প্র প্রসঙ্গে
  • করঞ্জাক্ষ | ২৬ এপ্রিল ২০১৬ ২২:১৪701559
  • ঐ পর্যায়ে যাবার ক্ষমতা রেজ্জাকের নাই। আর ওনার সাম্প্রতিক কিছু লেখা এত কদর্য ভাষা।
  • PM | ২৬ এপ্রিল ২০১৬ ২৩:০২701560
  • মুনমুনের কমেন্ট এখনো নেট এ আসে নি T। অনন্দয় দেখাচ্ছে
  • pinaki | ২৬ এপ্রিল ২০১৬ ২৩:৩৭701563
  • উফ্ফ্ফ্ফ, পারিনা তো। :-)

    ওদিকে তো আবার ফেবুতে দেখলাম আবাপর ফ্রন্টপেজের 'প্রতিরোধ' এর মুখ রিদ্ধিবাবু হিন্দু হোস্টেলে ছাত্র ঠ্যাঙানোর দায়ে এককালে বহিষ্কৃত পোড় খাওয়া এসেফাই কর্মী। এদিকে আবার সনিয়া গান্ধী লাল ঝান্ডাকে জেতাতে বলেছেন।

    অ্যাদ্দিনে ভোটটা একটু জমেছে বলে মনে হচ্ছে। :-P
  • ঈশান | ২৭ এপ্রিল ২০১৬ ০১:১৪701565
  • রেজ্জাকের কথা তো ঠিকই লাগল। মুনমুনকে আর কী বলব। ক্কী ক্কিউট। :-)
  • S | ২৭ এপ্রিল ২০১৬ ০২:০৪701568
  • এই ভিডিওর এক্দম লাস্টে দেখবেনঃ ঐ যেখানে আঙ্গুল তুলে বন্দে মাতরম বলছেন মুনুদি। ক্ষি ক্ষিউট ঃ))

  • S | ২৭ এপ্রিল ২০১৬ ০২:৪৪701569
  • dc | ২৭ এপ্রিল ২০১৬ ০৭:৩৮701570
  • উফ্ফ্ফ ব্র্যাকেটে মুনমুন সেন! উফ্ফ্ফ! :p
  • PT | ২৭ এপ্রিল ২০১৬ ০৮:২৩701571
  • """ Kanti Ganguly would rig the polls". " The booths where Kanti Ganguly would rig the polls are 221, 224, 268, 263, 108, 109, 111, 112, 225, 235, 229, 198, 203, 202, 201," she said, waving her cellphone where she claimed to have got text messages from " some CPM workers".""
    http://epaper.telegraphindia.com/detail/184347-45618708.html
  • ranjan roy | ২৭ এপ্রিল ২০১৬ ০৯:৩১701572
  • বেহালায় আমার সত্তরোর্ধ কাকিমা সিপিএম এর মহিলা ফ্রন্টের মিছিলে গত মাস থেকেই যাচ্ছেন। গত মাসে জিগাইলাম--কী বুঝতাছ?
    জর্দা-পানখাওয়া দাঁতে মুচকি হেসে--না;, দেরি আছে। তবে অগো সীট কিছু কমব।
    কিন্তু সেদিন সল্ট লেকের ভোট দেখার পর ও কল্যাণীর বি-ব্লকের দাদা-বৌদির কথা শোনার পর আমার শরীরে কেমন একটা ঝিরিঝিরি অনুভূতি হচ্ছে। সেটা জোর পেল ৮৮ বছরের অসুস্থ দাদা লুরু থেকে এসে ব্যারাকপুরে ভোট দিয়ে যাওয়ায়।
    গাঁয়ে যেমন কেউ কেউ আছেন যাঁরা ওয়াই শেপের শুকনো ডাল হাতে নিয়ে ক্ষেতের ওপর হেঁটে শরীরে টের পান--নীচে কোথায় কী বেগে জলধারা বইছে, তেমনি আর কি!
    দেখা যাক, ১৯শে মে!!
  • amit | ২৭ এপ্রিল ২০১৬ ০৯:৫৫701573
  • তিনোদের যাত্রাপালা হয় এবারেই শেষ, নাহলে আরো কযেক বছর টিকে থাকার শেষের শুরু। এবার তো খেলা জমবে আরো, সংসদে মোদী তিনোদের গলায় দড়ি বেধে এবার বিল পাস করাবে।
  • ঊমেশ | ২৭ এপ্রিল ২০১৬ ১৪:৪৫701575
  • আচ্ছা, মুনমুন সেন কি সত্যিই এরকম ইডিয়ট না কি ওটা ওর USP?
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ১৫:০৬701576
  • আচ্ছা, আজই কি সেই ঐতিহাসিক দিন, যেদিন এক মঞ্চ থেকে বুদ্ধবাবু আর রাহুল বাবা বিপ্লবের ডাক দেবেন? আর সেই বিপ্লব টেলিভাইজ করবেন অভীক সরকার? এদিকে ফেবুতে পুরন্দর ভাটের নাম নিয়ে সিপিএমের হয়ে প্রচার হচ্ছে, ওদিকে আনন্দবাজারের নেতৃত্বে জোট সরকার গড়তে এক মঞ্চে বুদ্ধ-রাহুল। নবারুণ মরে বেঁচেছেন। এই কমেডি দেখলে পেট ফেটে মরতেন হয়তো।
  • PT | ২৭ এপ্রিল ২০১৬ ১৬:৩৬701577
  • মহাশ্বেতা দেবীকে তিনোদের হয়ে প্রচার করতে দেখে নবারুণ কি হেসেছিলেন-কেউ কি রাখে সেই খবর?
  • T | ২৭ এপ্রিল ২০১৬ ১৬:৪৩701579
  • কিছু কমেডি কিছুক্ষণের, বাকিগুলি চিরকালীন।
  • PT | ২৭ এপ্রিল ২০১৬ ১৬:৫৬701580
  • কিংবা কেউ কি জানে যে কিষেণজী যখন বিরোধী নেত্রীকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন তখন নবারুণ ফ্যাত, ফ্যাত, সাঁই, সাঁই করে হেসেছিলেন কিনা.......
  • dc | ২৭ এপ্রিল ২০১৬ ১৭:২৬701581
  • সামনের বছর সিপিএম আর কং যৌথভাবে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বিশাল মিছিল বার করবে। আইএমএফ এর কড়া সমালোচনা করবে। মনমোহন সিং চিফ গেস্টের ভাষন পেশ করবেন।
  • PM | ২৭ এপ্রিল ২০১৬ ১৭:২৭701582
  • কমন মিনিমাম প্রগ্রামে বিপ্লব নাই ঃ)
  • Arpan | ২৭ এপ্রিল ২০১৬ ১৮:৪৫701583
  • ২০১৯ এ রাগা প্রধানমন্ত্রী, সীতারাম উপ প্রধানমন্ত্রী।

    আমারে ঝাইড়েন না। সুমন চট্টো নিজের কলামে প্রেডিক্ট করেছেন।
  • cb | ২৭ এপ্রিল ২০১৬ ১৮:৫৭701584
  • লিং দেন। এসব ঐতিহাসিক প্রেডিকশন সংরক্ষণযোগ্য
  • PT | ২৭ এপ্রিল ২০১৬ ১৯:২২701586
  • এ কোন প্রেডিক্শন নহে।
    সুমন প্রত্যাশাই করেনি যে এই জোট হতে পারে। এই লেখাটি একদা ছাত্র পরিষদের কর্মী ও বর্তমানে তিনো নেতৃত্বের অনুরাগী এক সাংবাদিকের বিরক্তি ও হতাশার প্রকাশ। শেষের লাইনে সুমন তার প্রত্যাশা ব্যক্ত করেছেনঃ "একজোট হয়ে শোক দিবস পালন করা ছাড়া আর কিছুই কি করার থাকবে বাম অথবা কংগ্রেসের ?"
  • pinaki | ২৭ এপ্রিল ২০১৬ ১৯:৩৬701587
  • ঠিক এই একই রকম আনন্দবাজার-সিপিএম-কংগ্রেস জোট আমরা দেখেছিলাম সিঙ্গুরের সময়। পরে নন্দীগ্রামের সময় থেকে আবাপ আর কংগ্রেস হাওয়া খারাপ বুঝে পাল্টি খায়। এখন আবার পুরোনো লাইনে ফিরে এসেছে। সেই হিসেবে একটা বৃত্ত সম্পূর্ণ হল। এটা প্রমাণ হল পশ্চিমবঙ্গে প্রগতিশীলতার দৌড় ঐ অব্দিই। আনন্দবাজারের নেতৃত্বে বাম-কংগ্রেস। এতে করে ঘরে পীট সীগার আর পল রবসনের গান শুনে নিজেকে প্রগতিশীল ভাবার আত্মশ্লাঘাও থাকবে, ওদিকে 'শিল্পায়ন' আর 'উন্নয়ন' এর স্বার্থে বড় কর্পোরেটের এজেন্ট হতে অপরাধবোধও হবে না, বেশী প্রগতিশীলতা উপচে পড়লে হাতের পাঁচ মার্কিন সাম্রাজ্যবাদ আর সিআইএ তো রইলই। পারফেক্ট শান্তিপূর্ণ গিল্ট-ফ্রী সহাবস্থান। বাঙালীর জন্য আদর্শ।
  • T | ২৭ এপ্রিল ২০১৬ ২০:০৩701588
  • অ্যাই দ্যাকো, সিপিয়েমকে প্রগতিশীলও হতে হবে। এ মহা জ্বালা। সিপিয়েম কেবলমাত্র ক্ষমতার ঘিনঘিনে জিহ্বা ল্যাংচাইয়া বলিতেছে ভোট দে, ফিরে আসিয়া ঘাড় মটকাইব, এ তো রপিষ্কার। কিন্তু এইরম সময়েও যাদবপুর স্টেশনে ঐ টিনের চালার পিছনে প্রগতিশীলতার ধ্বজা এখনো উড়ছে তো। প্রগতিশীলরা যাদবপুর থেকে বালিগঞ্জ স্টেশন অবধিও ঘাঁটি প্রসারিত করিবেন না, ওদিকে খালি বাঙালীর দোষ। বলি জনগণের আদিগন্ত ক্ষেতে প্রগতিশীলতার চাষ করতে কে বাধা দিয়েছিল।

    আর এখনি অ্যাতো ভয় পাওয়ার কিছু নেই। দিদি এবারেও থেকে যাবেন। :)
  • T | ২৭ এপ্রিল ২০১৬ ২০:১৯701590
  • নন্দীগ্রাম পরবর্ত্তী সময়ে আমরা দেখেছিলাম আনন্দবাজার-বর্তমান-প্রতিদিন-সকালবেলা-ভোরের খবর-নিউজ বাংলা-রূপসী বাংলা-বেঙ্গল পোস্ট-তারা নিউজ-কলকাতা টিভি-প্রভাত বার্তা-চ্যানেল টেন-স্টারানন্দ-তৃণমূল কংগ্রেস-কংগ্রেসের জোট। একদিন সে বৃত্ত আবার সম্পূর্ণ হবে কমরেড। আপাতত হাপ সার্কেল।

    হাপ সার্কেলে থেকে ফুল সার্কেলকে গালি দেবেন না এফেন্দি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন