এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্যোমকেশ না ফেলুদা- কে বড়?

    I
    অন্যান্য | ০১ সেপ্টেম্বর ২০১০ | ৬৯০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩৯460898
  • তবে ব্যোমকেশ ক্লেম করে দশমাস আগেই কে খুনী সেটা সে জানত। কিন্তু 'কারুর যখন গরজ নেই, তখন আমার কী' ভেবে কাটিয়ে দিয়েছিল। কিন্তু ভেটকিমাছবাবু খুন হবার পরে তার মনে হয় যে যে লোক খুন করে নিজের সমস্যার সমাধান করতে চায়, তার শাস্তি হওয়া উচিত। অতএব, ক্লাইম্যাক্স।
  • saikat | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪০460899
  • ও।
  • saikat | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৭460900
  • কুইজ:

    পারিজাত বক্‌শী ব্যোমকেশের কে হয়?
  • Shuchismita | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৬:০০460902
  • থ্যাঙ্কু :)
  • Arya | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৬:০৯460903
  • হেমেন্দ্রকুমার রায় এর কোন বই এর সফট কপি কোথাও পাওয়া যাবে?
  • swati | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৫460904
  • ইস্নিপ্স থেকে ডাউনলোডানো যাচ্ছে না তো!! ডাউনলোডার ইনস্টল করতে বলছে। তাই করতে হবে কি? না কি আর কোন সহজ উপায় আছে??
    btw লিংক টি যিনি দিলেন তাঁকে অজস্র ধন্যবাদ!
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৬460905
  • rar ফাইলটিতে ক্লিকান। ডাউনলোডার এক্ষেত্রে ইন্সটল করতে হবে না।
  • i | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৭460906
  • সৈকতকে-কুইজের উত্তর।
    বোধ হয় ভাইপো।
    অনেকদিন আগে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটা গল্প পড়েছিলাম-'লা'। গোয়েন্দা পারিজাত বক্‌শী রহস্যসমাধান করেছিলেন-যদ্দূর মনে পড়ে।
    পেরাইজ আছে-উত্তর ঠিক হলে?
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৯460908
  • আরে এইটা তো আমিও পড়েছি। লা ফর লাউডগা, তাইতো?
  • saikat | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৪460909
  • কী সব লোকজন ! পড়েওছে, আবার মনেও রেখেছে !

    আমি তো পড়িইনি। :-)
  • swati | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৯460910
  • বা: এত্ত-ই সোজা ছিল! আবারো অনেক ধন্যবাদ অর্পণবাবু। বহুদিন পরে ছোটবেলার গন্ধ টা ফিরে পাব আশা করি।
    আচ্ছা, আমার কাছে কাঁটা সিরিজ এর সব বই আছে। কারো চাই? কি করে pdf বানাতে হয় শিখিয়ে দিলে আমি শেয়ার করতে পারি :)
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৩460911
  • বেলকাম। আবার "বাবু" কেন? :-)

    বই তুলুন আর স্ক্যান করুন। পিডিএফ ফাইল আপনাআপনি তৈরি হয়ে যাবে।
  • swati | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৮460912
  • সে তো বুঝলাম। স্ক্যান করে নয় প্রতিটি পাতা আলাদা করে সেভও করলাম.. অত:কিম? অমনি পরপর বই আকারে... মানে.... গড়গড়িয়ে পাতা উল্টে পড়ার মত...
    এসবে এট্টুও পোক্ত নই :(
  • i | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৭:২১460913
  • লা ফর লাউডগা নয় বোধ হয়। লা দিয়ে শুরু কি একটা বোটানিক্যাল নাম-বিষাক্ত কোনো গুল্ম।ঠিক মনে পড়ছে না।
    আততায়ী গাছ বিক্রি করতে এসে টেবিলের তলায় গুঁজে দিয়ে যায় বিষাক্ত এই গুল্ম।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৮:২৬460914
  • হ্যাঁ, ঠিক। তাই ছিল মনে হচ্ছে। এক পিসিমা গোছের চরিত্র ছিলেন, তাঁর নামও লা দিয়ে শুরু।
  • kk | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫৯460915
  • ফেলুদার রাঁধুনী মোটেও শ্রীনাথ নয়। শ্রীনাথ শুধু চা করে, আর লেবুর শরবৎ করে। রান্নাবান্না করে জগন্নাথ (ড: মুন্সীর ডায়েরী আরেকবার পড়ে দেখুন)।

    ফেলুদা কার কাছে চুল কাটে তার উত্তর এখনও কেউ দেয়নি। ইয়াসিন।
  • Shuchismita | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৯:০১460916
  • জ্জিও!! :))
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৮460917
  • কার দোকানের চানাচুর/ডালমুট কেনে ফেলুদা?
  • Ananya | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৯:১০460919
  • ব্যোমকেশে এর চিড়িয়াখানা এর কথা কেউ বললোনা। এতো detail চরিত্র বিশ্লেষন আর কোন গল্প এ মনে হয় নেই।
  • Ananya | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৯:১১460920
  • old New market এর একটা দোকান, নাম টা ভুলে গেছি।
  • Sahana | ০২ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৩460921
  • হাত গোনো ভাত পাঁচ
    .....
    দিক পাও ঠিক ঠিক জবাবে
    দুই মাঝে ভুঁইফোড়
    তার মাঝে তালজোড় (?)
    সন্ধানে ধন্দায় নবাবে

    পুরোটা মনে আছে?
  • kk | ০২ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৫460922
  • মুড়ো হয় বুড়ো গাছ
    হাত গোন ভাত পাঁচ
    দিক পাও ঠিক ঠিক জবাবে,
    ফাল্গুন তালজোড়
    দুইমাঝে ভুঁইফোঁড়
    সন্ধানে ধন্দায় নবাবে।
  • I | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৭460923
  • বাব্বা!! কি একখানা গাজরই ঝুলিয়েছি। একরাত্তিরে ছ-পাতা !!!

    এই ছোটাই কিন্তু একজন আদ্যন্ত স্পয়েলস্পোর্ট। অমন সুন্দর ঝগড়াটার চব্বিশ বাজিয়ে দিল। ন্যাড়াসারো অমনি বিষপুটুলি গুটিয়ে রেখে দুধ-ভাত আর হরিনামে চলে গেলেন। ঝগড়ার টই ক্যুইজের টই হয়ে গেল।

    আমার সজানো বাগান শুকিয়ে গেল।

    গোলাপ কলোনী গেছে দ'লে।
    পড়ে আছে গোপাল কলোনি, দলে দলে।
  • zzomega | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৮460924
  • গোপাল বড় সুবোধ বালক, যাহা পায় তাহাই খায়। :-)
  • zzomega | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫২460925
  • তবে এও বলি বাছা, সত্যজিৎ রায়ের মতন দয়ালু লোকের গোয়েন্দা কাহিনি লেখা উচিত হয় নি। প্রায় সবসময়ই দেখা যেতো একজন বেচারা বোকাটে গরীব আশ্রিত থাকতো বাড়ীতে, সেই লোককেই শেষ অবধি বলির পাঁঠা করা হতো। বাড়ীর বড় বড় সম্মানিত শিক্ষিত উচ্চ ধনীমানীর মান বেঁচে যেতো। বেম্ম স্টাইল।
  • nyara | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২০460926
  • ব্যোমকেশ রাঙামূলো বেরোলে আম্মো ইন্দো-ডাক্তারেরই স্টান্স নিতাম।
  • Hukomukho | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৭460927
  • ব্যাং, স্মৃতি ভুল না করলে বোধহয় লতিফের দোকান।

    ওর্কুটে ফেলুদা কম এ মারকাটারি কুইজ হত, সে থ্রেড একদিন ভুল করে ডিলিট হয়ে গেল, তাতে আমি ও আরো অনেকে বেশ কিছু কϾট্রবিউট করেছিলাম, ওখানে সৌমিত ও আরো অনেকে মিলে এই ভারটুয়াল মিউজিয়াম বানিয়েছিল ফেলুভক্তদের ভালো লাগতে পারে, তাই এখানে দিয়ে দিলাম।

    http://felumuseum.tripod.com/
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫১460928
  • অর্কুটে ফেলুদা আর সুকুমার রায় কমিউনিটিতে একসময় খুব ভালো আড্ডা হতো। ওখানে একটা নতুন গল্পও লেখা হয়েছিলো (বারোয়ারি গল্প, আমরাই কয়েকজন লিখছিলাম)। তারপরে একসময় গুচ্ছের বেনোজল ঢুকে দুটো কমেরই গঙ্গাপ্রাপ্তি ঘটেছে।
  • MR | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০১:২২460930
  • zzomega -র সাথে এব্যাপারে সম্পূর্নো একমত। এছাড়া আরো একটি জিনিষ অপছন্দ, ইংরাজী version এ সত্যজিত রায়ের স্কেচ নেই প্রচ্ছদে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন