এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ৩১৬৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৪ মে ২০১৩ ০৬:১২605853
  • হ্যাঁ, ন্যাড়াবাবুর ৩ নম্বর প্যারাকে আন্তরিক সমর্থন।
  • ranjan roy | ১৪ মে ২০১৩ ০৬:২৪605854
  • ওই মহিলাটির আই টি ফার্মের ক্লায়েন্ট ডোমেন, ওয়ার্ক কালচার, ইত্যাদি নিয়ে কোন ধারণা/অবসার্ভেশন নাই। তার অভিজ্ঞতা সরকারি অফিস, ব্যাংক, বেশ কিছু মার্কেন্টাইল ফার্ম নিয়ে যাদের দিল্লি, মুম্বাই, লুরু ও কোলকাতায় অফিস আছে। কিছু সেক্টর ফাইভেও। আর অবশ্যই দোকানপাট।
  • bb | ১৪ মে ২০১৩ ০৮:৪৪605855
  • রঞ্জনদা - আমার মেয়ে ১৪তে পড়ল, সম্পুর্ণ প্রবাসে মানুষ। তবে বাংলা পড়তে পারে আর বাড়ীতে বাংলায় কথা হয়। ওরও রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে অনীহা আছে, কারণ বুঝতে পারে না, আমরা জোর করিনি, কিন্তু বাড়ীতে রবীন্দ্রসংগীত চলে, আর ওকে বাংলা অনুষ্ঠানে নিয়ে যাই টাই। এখন দেখি আস্তে আস্তে নিজেই কিছু কিছু গান শোনে, গুনগুন করে। এইভাল লাগার জায়গাটা নিজে নিজে করে নিচ্ছে।

    শংখকে অনেকগুলি 'ক'। ব্ল্যাংকি যতই রাগ করুক, কোলকাতায় কাজের কালচার খুউউউউউউউউউউউউব খারাপ।
    ১) সময়ানুবর্তীতা নেই
    ২) অন্য লোককে সম্মান নেওয়া নেই।
    ৩) বেশীরভাগ লোকে প্রথমেই কাজটা কেন হবে না, বা অন্যের কি ভুল সেইটা জানাতেই ব্যস্ত।
    ৪) কর্ম উপলক্ষে আবার কিছুদিন কলকাতা যাচ্ছি তাই বলতে পারি দায়িত্ব নিয়ে ব্যাংক বা সরকারী জায়গার কর্মসংস্কৃতিতে দক্ষিণ ভারত গুণে গুণে ১০ গোল দেবে কোলকাতাকে।
  • dukhe | ১৪ মে ২০১৩ ০৯:১৪605856
  • ওঃ, এইটা হেব্বি। দাদুকে পাবলিকলি ব্যান করা হবে। বইফই জাস্ট উধাও। রাত্রিবেলা সিক্রেট সোসাইটির লোকেদের কছে আনডিসক্লোজড নং থেকে ফোন আসবে - 'সানাই'-এর একটা কপি বের করা যাবে? আর্জেন্ট। ছদ্মবেশী মুদির দোকানে লুকোনো সাইলেন্ট জেরক্স মেশিন অন্ধকারে চালু হবে। এনক্রিপ্টেড ইমেল ভেঙে পুলিশ দেখবে কোনো এক G-র MDS হাতবদল হয়েছে, মাথা খুঁড়েও উদ্ধার করতে পারবে না ওটা জর্জবাবুর মম দুঃখের সাধন। অভ্যু আন্ডারগ্রাউন্ডে। শঙ্খবাবুর ওপর ২৪x৭ নজরদারি যাতে বেফাঁস কিছু লিখে না ফেলেন। কবিদের নিয়ে ডবল চাপ - এমনিতেই কিছু বোঝা যায় না, তায় শুঁকে দেখতে হবে দাদুর গন্ধ আসছে কিনা। পুরো ব্যাপারটাই এত্ত রোমহর্ষক যে চারটে প্যাঁচালি হাসতে হাসতে নেমে যাবে।
  • সিকি | ১৪ মে ২০১৩ ০৯:২০605857
  • :)
  • sd | ১৪ মে ২০১৩ ০৯:৩৬605858
  • ঃ))))
  • | ১৪ মে ২০১৩ ০৯:৪৭605859
  • ব্ল্যাঙ্কি,
    তোদের অ্যাকাউন্টে কজন মেয়ে? তার মধ্যে কজন অ্যাসিসটেন্ট ম্যানেজার বা তার ওপরে ?

    আমি শুরুতে কলকাআয় ও আশেপাশে, পরে বাইরে মাঝে কিছুদিন কলকাতায় আবার বাইরে কাজ করেছি। ঐ 'দাদা দাদা দিদি দিদি' থেকে বাইরে গিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিলাম। বাইরে অভ্যস্ত হয়ে গেলে ঐ 'দাদা দাদা দিদি দিদি'তে খাপ খাওয়ান হেবি চাপ।
  • kumu | ১৪ মে ২০১৩ ০৯:৫২605860
  • দুখে, সবচে ভাল হল কুমুকে হয়তো জেলে রাখা হবে (তিহারে রাখলে বাড়ীর কাছেও হবে আর সিকি শ্রাবণী ইঃরা দেখেতে আসতে পার্বে), তাইলে ছাতার চাগরী থেকে ছু টি ইই
  • Blank | ১৪ মে ২০১৩ ০৯:৫৯605861
  • দম দি ২০% মতন মেয়ে, একজন ওপরের লেভেলে - আপাতত। তারো আগে ডিরেক্টর লেভেলে একজন ছিলেন, প্রোজেক্ট ছোট হয়ে যাওয়ায় এই দিকে সেই ভাবে আর নেই উনি।
  • | ১৪ মে ২০১৩ ১০:০৪605863
  • হুঁ ঠিক আছে।
    ওয়ার্ক কালচার নিয়ে পরে লিখছি
  • kumu | ১৪ মে ২০১৩ ১০:০৬605865
  • কলিতে চাগ্রী করিনি, তাই মূঃমঃ থেকে আপোনাদের বঞ্চিত কত্তে হল।
  • bb | ১৪ মে ২০১৩ ১০:০৬605864
  • দ কে -ক, আমি য্খন এক বিগ ফোরে কাজ করতাম সেখানে ঐ প্রথম দাদা দিদি শুনি - বাপরে- পার্টনার ও দা বা দি - এমনকি মেলেও তাই -খুব বাজে লেগেছিল ঐ কালচার।
  • dukhe | ১৪ মে ২০১৩ ১০:১১605866
  • দাদা দিদি কেসটা কী?
  • Blank | ১৪ মে ২০১৩ ১০:১৫605868
  • দা দি ডাকার সাথে ওয়ার্ক কালচারের কি সমস্যা ? আমার তো বয়স্ক লোকজনকে শুধু নাম ধরে ডাকতে বড্ড অস্বস্তি হয়।
    আর বিবি দার কথা বুঝলাম না -
    ১) সময়ানুবর্তীতা নেই !!!! এটা না থাকলে তো সকাল বিকেল এসক্যালেশান হতো।
  • | ১৪ মে ২০১৩ ১০:১৫605867
  • ক্লায়েন্ট কলে ও বলে অমুক দা বলেছে এই রকম করতে। তারপরে হিরন্ময় নীরবতা। এবং ফোন মিউট করে বকা।

    মেলে তো দা আর দি র ছড়াছড়ি। ঃ((
  • | ১৪ মে ২০১৩ ১০:১৬605869
  • সিনিয়ার দের দাদা এবং দিদি বলা।

    দাদা নয় দা। এবং দি।
  • dukhe | ১৪ মে ২০১৩ ১০:২২605870
  • আমরা তো জাপানী ক্লায়েন্টকেও শুধু নাম ধরে ডাকি না, সান জুড়ে দিই। অনেককে মিস্টার/মিসেস বলেও মেইল করি। সবসময় শুধু নাম ধরে ডাকা হয় না তো।
  • | ১৪ মে ২০১৩ ১০:২৭605871
  • না ধরো US বা UK ক্লায়েন্ট র সাথে স্ট্যাটাস কল হচ্ছে। ক্লায়েন্ট জিগালো এইঅরক্ম করেছো কেন।

    আমাদের ছেলে পুলে ঃ "অমিত দা বলেছে তো"। অমিত দা অন সাইট কোঅর্ডিনেটার।
  • dukhe | ১৪ মে ২০১৩ ১০:৩২605872
  • এইটা রেগুলার শুনলে ক্লায়েন্ট ফান্ডাটা বুঝে যায়। UK হলে তো কথাই নেই। ক্রিকেট-খেলা দেশগুলো 'দাদা' ব্যাপারটা বুঝে গেছে।
  • bb | ১৪ মে ২০১৩ ১০:৩৭605874
  • ব্ল্যাংকি - যে কাজটা অন্য জায়্গায় ১০ মিনিটে হয়, কোলকাতায় সেটা ২ ঘন্টা লাগে এবং প্রশ্ন করলে উত্তর আসে এইটাই দস্তুর, না পোষালে চলে যান।
    আর আমেরিকান ক্ল্যায়েন্টতো আর ১০ টায় আসে না তাই সকালে অফিসের উপস্থিতি সে দেখতে পারেনা।
  • siki | ১৪ মে ২০১৩ ১০:৩৮605876
  • আমি এইজন্য সব্বাইকে বারণ করে দিই আমার নামের সঙ্গে দা' জুড়তে। স্পেশালি বাঙালিদের। প্রথম আলাপ থেকেই নাম ধরে ডাকতে এনকারেজ করি।
  • কৃশানু | ১৪ মে ২০১৩ ১০:৩৮605875
  • আমি চেন্নাই তে চাগ্রি করেছি। কোনো অসুবিধে হয় নি। আরামে কাজ করেছি।
    ফিরে এসেছি। বিভিন্ন কারণে, যার একটাও চাগ্রি সংক্রান্ত নয়। এখানেও কোনো অসুবিধে হচ্ছে না।
    অফ কোর্স চেন্নাইতে থাকা কালীন কাউকে দাদা দিদি বলতাম না। এখানে বলি, না বললে নিজেরই অস্বস্তি হয়। কিন্তু ক্লায়েন্ট কপিড কম্যুনিকেশনে বা কলে ক্লায়েন্ট থাকলে বলি না। সিপ্ম্পিল।

    কিন্তু আমার যে কোথাওই কাজ করতে অসুবিধে হলো না, তার কি হবে?
  • কৃশানু | ১৪ মে ২০১৩ ১০:৪২605877
  • কিন্তু আমার আর একটা প্রশ্ন আছে। কাজের জায়গায় এসে কাজ করতে হবে কেন?
    মানে আমি তো ঠিক সেটুকুই কাজ করি যাতে আমার মাইনে টাইনে ঠিক থাকে, মাঝে সাঝে প্রমোশন হয়, অকারণে যাতে তাড়িয়ে না দেয়। এবার মন্দার বাজারে আমাকেও তাড়াবে, শ্যামলালকেও। কাজেই আমিও কল্যাণী ফিরতে হলে তাড়াতাড়ি আপিস কাটি, যাতে ভির ট্রেনে ফিরতে না হয়। আবার কাল ড্যানচিনামা পরছিলাম বলে দুপুর দুটোয় আপিস এলাম।
    এখন যিনি পাবলিক সার্ভিস করেন তিনি কি বাড়ি যাবেন না?
  • dukhe | ১৪ মে ২০১৩ ১০:৪৭605878
  • আহা, কর্ম আর সংস্কৃতি দুটো আলাদা শব্দ। জোর করে জুড়লেই তো আর হবে না। জব স্যাটিসফ্যাকশনের মত।
  • কৃশানু | ১৪ মে ২০১৩ ১০:৫০605879
  • ঠিক ঠিক!! পছন্দ হয়েছে :-)
  • Blank | ১৪ মে ২০১৩ ১১:০৪605881
  • বিবি দা কি ধরনের কাজের কথা হচ্ছে এখানে ? সরকারী আপিস গুলো নাকি আমাদের মতন কনসালটেন্সি গুলো?
    কনসালটেন্সি গুলোর প্রতিটা কাজের বেঞ্চমার্ক থাকে। ১০ মিনিটের কাজ ২ ঘন্টায় করলে দুদিনের মধ্যেই সেই চাকরীতে ঢ্যাঁড়া পরবে - এত ডেভিয়েশান কোনো সিস্টেমে অ্যাকসেপটেড নয়।
    আর আম্রিকান ক্লায়েন্ট আপিসের উপস্থিতি দেখবেই বা কেন? সেটা তার কাজ নয় আর সে সেটা দেখার জন্য অথরাইজড ও নয়। তার সাথে কাজের ডেলিভারি নিয়ে কথা। কেউ সারাদিন আপিসে না গিয়েও যদি প্রতিটা ডেলিভারি ডেট মিট করে, তাতে সমস্যা কোথায়? এমনকি আপিসেও এই নিয়ে কেউ মাথা ঘামায় না, যতক্ষন নিজের কাজ নিজের মতন সময়ে লোকে করছে।
  • riddhi | ১৪ মে ২০১৩ ১১:০৪605880
  • সরকারী আপিস আর ব্যান্ক কল্কাতায় কত খারাপ সেটার ডেটা মেয়েটি দেবে। এবারে প্রাইভেট কোম্পানীঃ
    আমি ছোত্তবেলা থেকে যেটা একদম বুঝি না, মানে বুঝতে চাই, মানে যারা এই কোম্পানীতে ওয়ার্ক কাল্চার নিয়ে ঘ্যানঘ্যান করে তাদের কাছে আমার মূল প্রশ্ন টা এটাই যে - তাতে তোর কি? তুই ঠিক আছিস তো, হেবি ভাল ? কর্মবীর? মারা তো যাচ্ছে মালিকের। আমার বেশ কজন বন্ধু বেছে বেছে বোম্বে দিল্লীকে লাথি মেরে কল্কাতয় চাকরী নিয়েছে যাতে কাজ না করতে হয়। এসব বালের চাকরি করতে হয় বলে করা, করলে দেশের কচু হবে। মানে আমাদের লাইনের কথা বলছি, ডেটা মাইনিং, ইন্ফো-সায়েন্স। আর এ তো নাম করা যায়, সিটিএস টিসিএস আই বিএম আইসিআই সি আই, এইচ ডিফ সি, এই তো হাতে গোনা কটা মাল আছে বাজারে, সব সালা এর কোন একটার ভেতরে ঢুকে বসে আছি। বসে গুরু ফেসবুক করছি। কথাটা হল এই সব কোম্পানীর বড়সায়েবরা কিন্তু ধুরন্দর লোক, সব পাই পয়্সা বুঝে নেয়, বাঙ্গালী লস খাওয়াচ্ছে দেখলে সোজা কোম্পানী তুলে নিয়ে চলে যাবে। সে তার ব্যাপার সে বুঝবে কিন্তু তোকে কে ভাবার দায় দিয়েছে, তুই কি অফিসের মনিটর নাকি?
  • Blank | ১৪ মে ২০১৩ ১১:০৬605882
  • অনেক দিন আগে আমাদের এক ক্লায়েন্ট মেলে চেনের নীচে এমনি 'দা' ছিল। তো সে আম্রিকান জানতে চেয়েছিল লাস্টনেম পাল্টালো কেন? তখন তাকে বোঝানো হয়েছিল যে লোক কে রেসপেক্ট করে দা জোড়া হয় বাংলায়। শুনে সে খুব খুশী।
    তারপর যা হলো, সে মাঝে মাঝে ছেলে মেয়ে নির্বিশেষে দা জুড়ে মেল করে দিতো।
  • riddhi | ১৪ মে ২০১৩ ১১:০৯605883
  • আর সবথেকে ট্যান গেল রন্জন্দার পোস্টে দোকানপাটে ওয়ার্ক কালচার। দোকান মানে? মুদির দোকান, মিষ্টির ? রসগোল্লা দিতে দেরি হয়ে গেছে? এগুলোতে উইকলি কত টাইম লস হয়? মেয়েটি রাস্তাঘাতে দড়িয়ে একটুও ভাট করে না? নাকি শুধু আপনার সাথেই ভাটাই? এবার কিন্তু রন্জন্দাকে একটু কড়া হতে হবে। দোকানেও ওয়ার্ক-কালচার !!
  • j | ১৪ মে ২০১৩ ১১:১০605885
  • ব্ল্যাংক একটা পয়েন ঠিকই ধরেছে

    প্রবাসী উন্নাসিকতা ;-)

    বাইরে এসে একটা বেটার জব পেয়ে আমারও প্রথম প্রথ্ম মনে হত কি হনু রে, কলকাতার লোক কিস্যু করে না ইত্যাদি ইত্যাদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন