এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ২১০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | ২০ মে ২০১১ ০০:৫৭475460
  • ওফ পাগলা লজিক। সেই ক্ষেত্রে গৌতম দেবের মতামতও, নিজস্ব মতামত ছিল কি না, ভেবে বলবেন তো :)

    আমি আবার বলছি, সিপিয়েম সমর্থনে বলছি না, সে বিষয়ে এখানে আজ অবধি কোন কথা বলিনি, লজিকের দিক দিয়ে বলছি (এখানে ব্র্যন্ডিং খুব হয়, তাই বলে রাখলুম)
  • omnath | ২০ মে ২০১১ ০১:৪০475461
  • ব্রাত্য বসু কে আজ ই-টিভিতে "ওয়াও" খেলতে দেখলাম। কি খোরাক সব খেলা শুরু হয়েছে চ্যানেলগুলোয়। এটা কি নির্মল আনন্দের টইয়ে যেত?
  • aka | ২০ মে ২০১১ ০২:৪৭475462
  • 'ওয়াও' খেলাটা কি?
  • aka | ২০ মে ২০১১ ০২:৫১475463
  • ভাষাটা ইম্পর্ট্যান্ট নয়। মন্ত্রী হিসেবে সৌমিত্রকে দেখে নেব টাইপ হাবভাবটা অসহ্য। বলেছে ক্ষমতায় আসতে দিন সমস্ত কেচ্ছা বের করে দেব। ঋত্বিককে বা সত্যজিতকে কিছু বললে নিজেকে খেলো করা হয় সে করার অধিকার ব্রাত্যর অবশ্যই আছে। কিন্তু মন্ত্রী হয়েছে বলে পেশীর আস্ফালন যাস্ট অসহ্য। যেমন অসহ্য ছিল বিনয় কোঙারের হুমকি তেমনই।
  • kd | ২০ মে ২০১১ ০৩:০৩475464
  • ব্লাসফেমি?
    জানি অনেকের কাছে সত্যজিত/সৌমিত্র ভগবানের কাছাকাছি, কিন্তু এটা একটু বাড়াবাড়ি না?

    ডি: আমি আজকালের ভোক্যাব বিশেষ জানি না - কবে যেন ""ব্যাড লাকটা খুব খারাপ যাচ্ছে'' ভুল ধরে প্যাঁক খেয়েছিলুম। এটাও তেমন কিছু কি?
  • santanu | ২০ মে ২০১১ ১৫:৪৯475465
  • আজ প্রতিদিনে কলকাতা পৌরসংস্থা ১/৪ পাতা দিদি ও মা-মা-মা র অ্যাড দিয়েছে।
  • dukhe | ২০ মে ২০১১ ১৬:১৫475466
  • থিয়েটারের সঙ্গে সিরিয়াসলি যুক্ত কেউ যদি বলে সৌমিত্র অভিনয় জানে না, তাহলে দুটো সম্ভাবনা -
    ১। মাথা খারাপ হয়ে গেছে
    ২। কিছু খেয়েছে (গাঁজায় এ জিনিস হবে না, উন্নততর কিছু)
  • ranjan roy | ২০ মে ২০১১ ১৬:১৮475467
  • আকাকে ক'।
    ব্যক্তিগত মতামত, মূল্যায়ন,আর আস্ফালনে কোথায় যেন একটু তফাৎ আছে। আর মন্ত্রীর কাজ কি সৌমিত্র বা আর কারো ভেতরের কেচ্ছা বের করা! অবশ্যই এই নিয়ে লিংক জানা গেলে কথা বলা সমীচীন হবে!
  • ranjan roy | ২০ মে ২০১১ ১৬:২০475468
  • স্টারানন্দের ব্যক্তিপূজা/গদগদ ভাব অসহ্য লাগছে।
  • ranjan roy | ২০ মে ২০১১ ১৬:২২475470
  • কেসি,
    মানে আপনি আর শিবাংশু সংগীতের ব্যাপারে, আমার চোখে,এমন ব্যুৎপত্তি রাখেন যে আপনা থেকেই আপনি এসে পরে।
  • til | ২০ মে ২০১১ ১৬:২৪475471
  • বছর দুয়েক আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার ওয়ান টু ওয়ান দু ঘন্টা থাকবার সৌভাগ্য হয়েছিল। ( তার আগের দিন ডিনারের অভিজ্ঞতাও)।
    যথারীতি ওঁর প্রোগ্রাম সকলের শেষে, আমার ওপর ভার ছিল to keep him engaged; অনেক কথা হল। সে সব আমি লিখতে পারিনে, তাঁর অনুমতি ছাড়া।
    তবে হ্যাঁ, অতি সজ্জন, এতটুকু হামবড়াই নেই। ভাবুন, যার এত নাম, যিনি সুচিত্রা উত্তমের সঙ্গে অভিনয় করেছেন, সত্যজিতের এত ফেভারিট!
    যাউকগ্গা! ((c) বড় M)
  • dukhe | ২০ মে ২০১১ ১৬:৪৫475472
  • আহা - অসহ্য কেন ?
    পার্টিপুজো হল নিরাকারের পুজো, ব্যক্তিপুজো সাকারের - এই তো তফাৎ।
  • h | ২০ মে ২০১১ ১৭:১৩475473
  • এইটা হেবি দিয়েছে:-)))))))) নাইস ওয়ান।

    প্রগতিবাদী তথা কমিউনিসে্‌ট্‌দর মধ্যে বিধর্মী বেম্মো বা অবিশ্বাসী যবনের পো দেখতে পাওয়াটা খারাপ শুরু না। ধর্ম না হোক ধর্মীয় চিহ্নের ব্যবহারটা বেড়েছে, শুধু এই একটা এক গতে নয়, আগেই। এটা যাকে বলে 'ইন্টারেস্টিং' না হয়ে উথলেই হল।
  • Bratin | ২০ মে ২০১১ ১৭:৪৭475474
  • ব্রাত্য বসু কে আমার একদম ভালো লাগে না। কেমন একটা হামবড়া, সব জেনে ফেলেছি টাইপএ ভাব। আর অন্যরা যখন কথা বলছে নিজে বলার জন্যে কেমন যেন ছটফট করে। অত্যন্ত বিরিক্তিকর। অথা বলার সময় একটা অকারন উদ্ধত্য।

    ও মন্ত্রী না হলে খুব খুশী হতাম।
  • Bratin | ২০ মে ২০১১ ১৭:৫০475475
  • অথা নয় কথা :-))
  • h | ২০ মে ২০১১ ১৮:০৫475476
  • বোতিন, রাগ কোরো না, তবে ট্র্যাডিশনাল কংগ্রেস সমর্থকের পক্ষে, ব্রাত্য কে ভালো লাগা কঠিন। ওটার জন্য একটু নতুন কং সমর্থক হতে হবে। সিপি এম তাড়ানোর জন্য এটুকু কষ্ট অনেকেই করেছেন।

    মজাদুটি হল:

    - তোমার অমিত মিত্র কে হয়তো ভাল্লাগে, বা ধর স্বয়ং মমতা কে। এঁদের প্রথম জন কুহ্ব বিনয়ী বলে পরিচিত নন, দ্বিতীয়জন কোনো বিষয়েই কিছু কম জানতে পারেন, এটা এখন কেউ বিশ্বাস করবেন না, অবশ্য এটা মূলত জাজমেন্টের ব্যাপারে, ডোমেন নলেজের ব্যাপারে নয়।

    - ঠিক এক ই কারণেই, রেজ্জাক মোল্লা র পক্ষে নিরুপম বা বুদ্ধ কে পসন্দ করা সম্বব না। হয়তো উনি নজ্জার মাথা খেয়ে বিনয় কোঙার কে পসন্দ করেন :-)
    মাইরি বলছি আমাকে এই জন্যেই অনেকেই পছন্দ করেন না, সবজান্তা ভাবের জন্য, অথচ বলতে নেই আমার দিদি ঠিক এই 'জেনেরাল নলেজ' বেশি হওয়ার জন্য আবার আমায় পোচোন্ডো ভালোবাসে, গিয়ে বলো দেখি তাকে নিন্দেমন্দ, মার খাবা :-))

    কনভার্স গুলো অনেক ক্ষেত্রেই, উইথ বিট অ্যাকসেপটেবল ভ্যারিএন্স, ট্রু।

    কেস হলো, কিচুটা ইমেজ টিমেজ, কিছুটা একেকটা সময়ে একেকটা রেটোরিকের ওঠাপড়া, কখনো কোনধরণের ধারাবিবরণীর জনপ্রিয়তা বাড়ে বা কমে। ইত্যাদি।

    এত এম্বারাসড হওয়ার কিছু নেই, ব্রাত্য বসু আর পাঁচটা বাঙালি ভদ্দর্লোক মন্ত্রী যেমন কাজ করেন তেমন ই করবেন, কাজটা শুরু তো করুক রে বাবা। বেশি যদি পার্সোনাল ইকুএশন সল্‌ব্‌হ করেন, তাইলে একটু নিন্দে বেশি হবে, নীতি নির্ধারণ করার সময়্‌টা তো দিতে হবে।
  • . | ২০ মে ২০১১ ২১:২৫475477
  • .
  • aka | ২১ মে ২০১১ ০৮:২৩475478


  • কি মমতা বিরোধীতা। ""ডা:"" পবিত্র সরকার।
  • aka | ২১ মে ২০১১ ০৮:২৯475479
  • অপসাংস্কৃতিক এই ভদ্রমহিলার কাছ থেকে শিখলেও পারত।



    তবে আমার আবার এনার প্রতি পার্সোনাল বায়াস আছে। দুর্দান্ত স্পিরিটেড মহিলা, আর স্পিরিটেড মহিলাদের প্রতি আমার আবার একটু ইয়ে আছে।
  • Bratin | ২১ মে ২০১১ ০৯:২৭475482
  • ব্রাত্য বসু : উচ্চশিক্ষা মন্ত্রী। একেবারেই পছন্দ হল না। আমি ভেবেছিলাম রবিরঞ্জন চট্টোপাধ্যায় হবে।
  • Kaju | ২১ মে ২০১১ ১১:০৩475483
  • রবিরঞ্জন কারিগরি শিক্ষার দিকে আছেন। স্কুলশিক্ষা আর উচ্চশিক্ষা নিয়ে একটু কিন্তু কিন্তু লাগছে। তবে পারবেন বলেই নিশ্চয়ই নিয়েছেন। মাথার ওপর সি এম তো আছেনই। প্ল্যানমাফিক চলতে পারলে কাজ করতে করতে ঠিকই চোস্ত হয়ে যাবেন ব্রাত্য। মেন মেন দশটা দপ্তর তো নিজের হাতেই রেখেছেন। এটা খুব ভালো হয়েছে। আমাদের সব থেকে দুর্বল জায়গা স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি সংস্কার, পার্বত্য উন্নয়ন।

    তবে পুর ও নগরোন্নয়নে সুব্রত মুখুজ্জেকে দিলে ভালো হত। উনি মেয়র থাকাকালীন দারুণ কাজ করেছিলেন। দেখা যাক। আগেই আকাশপাতাল ভেবে সমালোচনা করা ঠিক নয়।

    শিল্প, বাণিজ্য, আই টি তে পার্থ চাটুজ্জে, ওখানে মনীশ গুপ্তকে দিলে ভালো হত।
  • santanu | ২১ মে ২০১১ ১৫:৪৪475484
  • এটা কনস্পিরেসি থিয়োরি তে যেতে পারে - আমার কিরকম মন বলছে, রতনবাবু একটু গাঁইগুঁই করে ঐ ৬০০ একর এ রাজী হয়ে গিয়ে, ওখানে কিছু একটা বানানোর কথা বলে দেবেন। তাপ্পর দেখা যাবে।
  • bb | ২১ মে ২০১১ ১৬:৫৯475485
  • বাজারী কাগজের সেই ছোট মন্ত্রীসভার গুল্পের কি হল?
  • aka | ২১ মে ২০১১ ১৭:৩৫475486
  • সিপিএমের কজন মন্ত্রী ছিল?
  • santanu | ২১ মে ২০১১ ১৭:৪৭475487
  • সিপিএমের ৪৪ ছিল, দিদির ৩৮ আর ৬ টা নাকি আসবে - লোকে একটু খোঁচাবে (যথা বিবি, আজকের বাজারী কাগজ ইত্যাদি)কারণ দিদি নাকি বলেছিলেন ছোটো মন্ত্রিসভা করবেন। কোথায় বলেছিলেন, তা জানিনা।
  • pinaki | ২১ মে ২০১১ ১৭:৫২475488
  • সৌমিত্রর ব্যবহার সম্পর্কে অবশ্য আমার এবং আমার মত আরো কিছু লোকের অভিজ্ঞতা খুব ভালো নয়। কিন্তু সেটা দিয়ে জেনারালাইজ করার কোনো মানেই নেই। আর সবচেয়ে বড় কথা সেটার সাথে অভিনয় ক্ষমতার কোনো সম্পক্কো নাই। গ্রেট অভিনেতা। আর ব্রাত্যর হাবভাব খুব বিরক্তিকর লাগে আজকাল। কিন্তু যদুপুরে যখন উইঙ্কল টুইঙ্কল হল - তখন খুব ভালো ব্যবহার দেখেছিলাম। কার যে কখন কি মতি হয় - কে জানে! কবীর সুমনের ক্ষেত্রেও এরকম ১৮০ ডিগ্রী উল্টো ব্যবহারের নমুনা পাওয়া যাবে। পারফর্মাররা সাধারণত: খুব মুডি আর ইগোইস্ট হয়। সর্বক্ষন অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু থাকতে থাকতে ইগোটা এমন একটা জায়গায় চলে যায় যে নিজের ক®¾ট্রালে থাকে না।
  • til | ২১ মে ২০১১ ১৮:০৩475489
  • পিনাকীর মন্তব্যে এক্কেবারে ক।
    এরা অর্থ্যাৎ পারফর্মাররা সকলের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু থাকতে থাকতে, মোদ্দা কথায় সকলের তেল খেতে খেতে ধরাকে সরা জ্ঞান করেন। এক নামকরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভাবলেন যে তিনি এদেশে (অষ্ট্রেলিয়াতে) এসে উদ্ধার করলেন সবাইকে, অথচ যে অরগানাইজার তার যে কিছু অবদান থাকতে পারে সে সব বেমালুম ভুলেই গেলেন।
  • Bratin | ২১ মে ২০১১ ১৮:৪১475490
  • বেশ করবে। একশ বার করবে। ৪৪ কেন? দরকার হলে ৬৪ টা মন্ত্রী করবে। টাকা নয়ছয় না করলে কাজ করলেই হলো। ব্যাস। প্লেন অ্যান্ড সিম্পল।
  • aka | ২১ মে ২০১১ ১৮:৪৪475491
  • মনে পড়েছে, ছোট সরকারের দাবীটা তো আমার ছিল, আবাপরও ছিল নাকি? দ্যাখো দিকি, গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক।
  • Bratin | ২১ মে ২০১১ ১৮:৫৫475493
  • হমমম :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন