এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৮৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ মার্চ ২০১৭ ১১:৪৭365322
  • নীতিশের স্ট্যান্ড ঠিকঠাক বলতে আদর্শ ইত্যাদি নয়। ঠিকঠাক বলতে যেটা পলিটিকাল মাইলেজ দেবে।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:৫১365325
  • ডিমনি নিয়ে বিরোধীরা গ্রাউন্ড লেভেলে কিস্যু করেনি। একটা পার্টি একটা স্ট্রাইকও কল করেনি। এখন সেটা এইজন্যও হতে পারে যে সব পার্টিই সেন্স করেছে যে সাধারন মানুষ ডিমনিকে সাপোর্ট করছে। সেক্ষেত্রে টোকেন বিরোধিতা করে বিরোধী পার্টিগুলো আরোই নিজেদের পায়ে কুড়ুল মেরেছে।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:৫১365324
  • সেদিন বিজনেস স্ট্যান্ডার্ডে ইউ পি র মুসলিম এলাকা নিয়ে একটা বিশ্লেষণ পড়লাম। অনলাইন আছে কিনা জানিনা। মুসলিম কিছু কলেজ ইউনির ছাত্রদের সাক্ষাৎকার ছিল। বলছিল, তাদের মূল লক্ষ্য ভাল চাকরি পাওয়া, যা তারা পাচ্ছেনা। যে চাকরি এনশিওর করবে, সেই দলকেই ভোট দেবে। বিজেপি হলেও। খুব স্পষ্ট করেই বলল। তার সাথে এও জুড়লো, যে এখন যেহেতু চাকরির অবস্থা খারাপ, তাই তারা বিজেপিই ভাবছিল, কিন্তু প্রতিবারই এরকম ভাবার সময় বিজেপির কেউ না কেউ এমন একেকটা মন্তব্য করে দেয় বা ইস্যু তুলে দেয় যে তারা দু'বার ভাবতে বসে। আবার ড্যামেজ কন্ট্রোল করা হলে বিজেপির দিকে ঝোঁকে বা ঝুঁকতে পারে। এইসব।
    ঐ বাটলা হাউস এনকাউণ্টারের পরে আজমগড়ের মুসলিম ছেলেদের নাকি সারা ভারতে কোথাও চাকরি পাওয়া, এমনকি জায়গা পাওয়াও মুশকিল হয়ে গেছে। তো, এরা ধরেই নিয়েছে, সংখ্যালঘু হিসেবে এগুলো এদেশে এগুলো ভবিতব্যই। মানে এর্কম কিছু কিছু ঘটনা। কিন্তু নিজেরা ভাল চাকরি পেলে অবস্থা ভাল হবে। যে দল কর্মসংস্থান করবে মনে করছে, তাদেরি ভোট দেবে।

    তবে কর্মসংস্থান এবার ইন জেনেরাল বড় ইস্যু ছিল, বিশেষ করে পিছিয়ে থাকা পূঃ উই পি তে।
    অখিলেশ উন্নয়ন কিছু করেছেন, কিন্তু এদিকে কত কী করেছেন জানিনা। প্রচুর হাইওয়ে ফ্লাই ওভার বানানোর উন্নয়ন, তলার লোকের জন্য সেভাবে কিছু না করে ( কাল দমদির পোস্ট পড়ে মনে হচ্ছিল) সেই চন্দ্রবাবু নাইডু কি বাজপেয়ীরি শাইনিং ইন্ডিয়ার ব্যর্থতার মত নয় তো ?
  • PM | ১১ মার্চ ২০১৭ ১১:৫১365323
  • ডিডি দা -- আমরা কি দোষ করলুম ঃ( --- আমাদের কথা ভেবেও তো দু চারটে পোস্ত করতে পারেন নাকি ?
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:৫৫365326
  • অখিলেশ আর মুলায়ম এর স্প্লিট অখিলেশের বিরুদ্ধে গেছে মনে হয়।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:৫৭365327
  • আরে সে করুন না ইয়ার্কি। আপনার মারত্মক উইটের জন্য মতে না মিললেও পড়তে তো ভালই লাগে।
    ইয়ার্কির টোন নিয়ে কোন বক্তব্যই নেই। কিন্তু কোন কিছু নিয়ে ইয়ার্কি তো কন্টেন্টের কারণেই থাকে বলে জানি। এই যেমন ভাঙরের ছাগল সমস্যা নিয়ে যখন যে খিল্লি করে, খিল্লিযোগ্য মনে হয় বলেই তো করে। সেরকমই শর্মিলার প্রচণ্ড কম ভোট পাওয়াটা খিল্লিযোগ্য মনে করেন কিনা, সেই প্রশ্ন করেছিলাম। খিল্লিযোগ্য মনে করতে পারেন না, সেকথাও একেবারেই বলিনি।
    আপনি লিখুন না অন্যদের মত। অন্যেরাও তো মন্তব্য করবে, আপনারই মত। অন্যরা আপনার পোস্ট নিয়ে কিছু বলবে না ভাবলে আপনিও অন্যদের পোস্ট নিয়ে ভাববেন না খন ঃ)
    বিন্দাস লিখে যান।
  • SC | ১১ মার্চ ২০১৭ ১২:১৩365328
  • কয়েকটা কথা বলি।

    প্রথমত, এই জয় ঐতিহাসিক। কোনো সন্দেহ নেই। কেন? আমার জীবদ্দশায় উত্তরপ্রেদেশের এই ভীষণ ফ্রাগমেন্টেড রাজনীতি তে তিন বছর এর মধ্যে দু দুবার এইরকম ক্লিন sweep আমি কাউকে করতে দেখিনি। এমনকি র্যাম মন্দির আন্দোলনের মতো অস্বাভাবিক পরিস্থিতেও না।
    নরেন্দ্র মোদী ভারতের রাজনীতি কে যেভাবে ডমিনেট করছেন, খুব খুউব কম নেতা পেরেছেন। হয়তো নেহেরু। ইটা ভারতীয় রাজনীতির মোদী যুগ.।জানি এখানে অনেকে আমার মতোই বামপন্থী, তাই হয়তো শুনে খেপে গিয়ে ইন্ট পাটকেল ছুড়বেন, কিন্তু এটা জাস্ট সত্যি। সরি, সচিন বা অমিতাভের দাপটের মতোই সত্যি.।

    তবে ওই কোথায় যেমন বলে, জিনিয়াসের ৯৯ শতাংশই সবার অলক্ষ্যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম, এটাও সেরকম। মোদী র charisma যদি ১% হয়, ৯৯% অমিত শাহ। ভারতবর্ষে নির্বাচন কি করে জিততে হয়, তার সংজ্ঞাটাই ভদ্রলোক পাল্টে দিয়েছেন। অমিত শাহ যেভাবে শেষ তিন বছর তিল তিল করে সংগঠন তৈরী করেছেন, প্রত্যেকটা বুথে বুথে একদম মুদির দোকানের খাতা পেন নিয়ে হিসেবে কষেছেন, এই অধ্যাবসায় আজকে সফল। এই সাংগঠনিক দক্ষতা একদম উপর থেকে আসে। সপা বা বসপা র মতো ব্যক্তিত্ব নির্ভর দলের এর ধারে কাছে কিছু নেই। সেখানে এই দলগুলো মার্র খেয়েছে।

    একটু আগে কেউ লিখলেন আইডেন্টিটির রাজনীতি মনেহয় ধুয়ে মুছে গেছে। আমার তা মনে হয় না। বিহারে আইডেন্টিটি র রাজনীতি নিয়ে মোদী রথ থামিয়ে দেওয়া গিয়েছিলো। কিন্তু সেই রাজনীতিটা যাদের করার কথা ছিল, তারা করলেন না। অখিলেশ যাদব বাবার প্রদর্শিত পথের বাইরে গিয়ে নতুন যুগের যুবনেতার ভূমিকা পালন করলেন, গ্রামে গ্রামে ল্যাপটপ নিয়ে আসা নেতা। ভালো কি খারাপ টা বলছি না, কিন্ত যাদব ভোটব্যাংক অটুট রাখার রাজনীতি উনি করলেন না, চেনা উইকেট ছেড়ে অচেনা খেলা খেলতে গেলেন, হয়তো মোদির দ্বারা প্রভাবিত হয়ে। বাকি রইলো মায়াবতী। তিনিও ব্রাহ্মণ কে চার চপ্পল মারার উগ্র দলিত রাজনীতির মেইনস্ট্রিম থেকে সরে এসে ইনক্লুসিভ রাজনীতি করলেন। ফলে এরা কেউই নিজেদের ট্রাডিশনাল ভোটব্যাংক এর ফাটল আটকাতে পারলেন না। অন্য দিকে বিজেপি কিন্তু ওবিসি সম্প্রদায় কে অনেক বেশি সামনে এনেছে, তাদের সম্প্রদায় থেকে অনেক কে টিকেট দিয়েছে।

    ডেমোনেটিজটিও এই নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি। যদি না ফেলে থাকে, আরেকটা অপ্রিয় কথা বলে ফেলি, তাহলে হয়তো যে দিগ্গজ অর্থনীতির পন্ডিতরা ঠান্ডা ঘরে বসে লম্বা চওড়া আর্টিকেল লিখছিলেন, তারা ভুল লিখছিলেন (ঠিক যেমন আগেও লিখতেন)। সংসদীয় গণতন্ত্রে নির্বাচনই শেষ কথা বলে। উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে বিরাট ক্ষোভ থাকলে ৩০০ র বেশি ভোটে মোদী যেতেন না। সে যত বড় নোবেল পেরাইজ পাওয়া তালেবর অর্থনীতির পন্ডিত যাই বলুন না কেন। এটা লিখলাম কারণ এই নির্বাচনে একটা বড় কৌতূহল ছিল জানার, যে এই যে বিরাট একটা demonetization ঘটে গেলো, এই নিয়ে দেশের সাধারণ মানুষ কি ভাবছে। আগের অভিজ্ঞতা থেকেই বুদ্ধিজীবী দের কোথায় ভরসা করি না।

    পরিশেষে বলি, ভারতে বাং ঘেঁষা রাজনীতি (মানে সপা/কঙ/টিমসি/আপ ) র ভবিষ্যৎ খুব উজ্জ্বল নয়। কিছুটা এই সময়ের ধারা। প্রাইভেট ইনভেস্টমেন্ট এর উপরে নির্ভরশীল উন্নয়ন এর স্বপ্ন দেখছে গোটা দেশ। পোস্ট সোভিএট্ পৃথিবী তে আর কারুর কাছে অন্য কোনো ধারায় যাওয়া খুব শক্ত। আর একটা বড় ব্যাপার, নরেন্দ্র মোদির সামনে দাঁড়ানোর মতো নেতা বাঁ দিকে কেউ নেই। একমাত্র অরবিন্দ কেজরিওয়াল আর নীতিশ কুমার এর উপরে কিছুটা ভরসা রাখি। কেজরিওয়াল এর ব্যক্তিত্বের জোর আছে, তবে ইউ পি জেতার সংগঠন নেই। তাই খুব বেশি আশা দেখছি না।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১২:১৬365329
  • কানহাইয়া কুমারের পোটেনশিয়াল আছে।
  • Arpan | ১১ মার্চ ২০১৭ ১২:১৮365330
  • এসসি কে মোটামুটি ক।
  • PM | ১১ মার্চ ২০১৭ ১২:১৯365332
  • এর প্রভাব পঃবঃ এর রাজনীতিতে কি হবে ? কিছু হবেই বলে মনে হচ্ছে।

    বিজেপির কি আর দিদিকে দরকার হবে সেন্টারে?
  • Arpan | ১১ মার্চ ২০১৭ ১২:২৪365333
  • কানহাইয়া আগে সংগঠন বানাক। তারপরে না হয় আলোচনা করা যাবে। ডিইউ'র ঘেটোতে কন্ট্রোলড এক্সপেরিমেন্ট হয়, রিয়েল লাইফে সেই মডেল আনতে গেলে প্রচুর পথ পেরোতে হবে। আর এই মুহূর্তে রাইট উইং রাজনীতিকে আটকাতে যেখানে সেন্ট্রিস্ট পার্টিগুলি দিশা হারাচ্ছে, সেখানে লেফটিস্টদের ভূমিকা সেন্ট্রিস্টদের সাথে কোলাবরেশন করা ছাড়া অন্য কোন অপশন নেই।
  • Arpan | ১১ মার্চ ২০১৭ ১২:২৬365334
  • * সেখানে লেফটিস্টদের সেন্ট্রিস্টদের সাথে কোলাবরেশন করা ছাড়া অন্য কোন অপশন নেই।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১২:২৭365336
  • বাম আপ জোট প্রচণ্ড দরকার, অনেক দিন থেকেই মনে হয়।

    লেফ্ট সেন্ট্রিস্ট জোটের প্রয়োজনীয়তা নিয়ে একমত। কিন্ত কানহাইয়া তো একটা সংগঠন করেই।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১২:২৭365335
  • SCর কিছু কিছু পয়েন্টে একমত। আগেও লিখলাম, মোদি-অমিত শাহর ইলেক্টোরাল স্ট্র্যাটেজি সত্যি ভয় জাগানো ভালো। আর কোন পার্টি এই দুজনের ধারেকাছে নেই, তার ওপর আরেসেসের গ্রাসরুট আউটরিচ, প্রচুর ফান্ডিং ইত্যাদি মিশে ইউপির মতো ল্যান্ডস্লাইড ভিক্টরি সম্ভব হচ্ছে।

    কিছুটা দ্বিমত আছে এখানেঃ " যে দিগ্গজ অর্থনীতির পন্ডিতরা ঠান্ডা ঘরে বসে লম্বা চওড়া আর্টিকেল লিখছিলেন, তারা ভুল লিখছিলেন (ঠিক যেমন আগেও লিখতেন)"

    এটা আমি মনে করিনা। আমি নিজে প্রথম থেকেই ডিমনি সপোর্ট করেছি, কিন্তু সেটা থিওরেটিকাল কারনে, এইজন্য না যে দেশের মানুষ এটা সমর্থন করেছেন। দেশের মানুষ বিরোধিতা করলেও আমি ডিমনিকে সাপোর্ট করতাম, ঐ একই থিওরেটিকাল কারনে। এর আগেও গুরুতে লিখেছি, ইকনমিক পলিসি বোধায় দেশের মানুষ সাপোর্ট করল কিনা সেই বেসিসে নেওয়া উচিত না (এটা আমার নিজস্ব মত), কারন তাহলে তো মনমোহনের ইকনমিক রিফর্মসও নেওয়া যেতনা। আজ এই রিফর্মস অনেকে সাপোর্ট করেন, কিন্তু প্রথমদিকে অনেকে বিরোধিতা করেছিলেন। আর সেজন্যই, যে অর্থনিতীবিদরা ডিমনির বিরোধিতা করছেন তাঁরা শুধু এইজন্য ভুল হয়ে গেলেন না কারন দেশের মানুষ এটা সাপোর্ট করেছে। তাঁদের বিরোধিতাতেও যুক্তি আছে। ডিমনির সুফল-কুফল ভালো বোঝা যাবে আরো তিন-চার বছর পরে, এখনই বোধায় দিগ্গাজ ইত্যাদি বলে দেওয়া ঠিক হবেনা।

    আইডেন্টিটি পলিটিক্স নিয়ে আমার নিজস্ব মত তেমন নেই, এর সুফল কুফল দুইই আছে।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১২:২৮365338
  • হ্যাঁ, কানাই কুমারের বহু পথ পেরনো বাকি আছে, অন্তত দশ থেকে পনেরো বছর।
  • SC | ১১ মার্চ ২০১৭ ১২:২৮365337
  • পব তেও বিজেপির প্রভাব বাড়তে পারে। মমতা আগের নির্বাচনে খুব ভালো করেছেন, সেটা আশার কথা। তবে ওনাকেও খেয়াল রাখতে হবে উনি যেন মায়াবতী না হয়ে যান।
    ইউ পি তেও লোকে বলতো মুসলিম ভোট ছাড়া কেউ জিততে পারবে না, কিন্তু সেখানেও মোদী জিতলো। তাই পব ও সেফ এরকম মনে করার কোনো কারণ নেই।

    আরেকটা বিষয়, বিজেপি খুব ভালো করে রীতিমতো অংক কষে optimize করে ফেলেছে, ঠিক কতখানি হিন্দুত্বের মশলা দিলে খাবার সুস্বাদু হবে। সেই আদভানি যুগের উগ্র হিন্দুত্ব আর নেই। ওই এখানে ওখানে আদিত্যনাথ এর মতো কিছু ছড়িয়ে দিয়েছে, কিন্তু সুর চড়ায়নি। খুব বেশি পোলারিজাশন ও তৈরী করেনি, কিন্তু কাজ হাসিল করে নিয়েছে। সেটাও একটা বড় ফ্যাক্টর ইউ পি জেতার।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১২:২৯365339
  • "আরেকটা বিষয়, বিজেপি খুব ভালো করে রীতিমতো অংক কষে ওপ্তিমিএ করে ফেলেছে, ঠিক কতখানি হিন্দুত্বের মশলা দিলে খাবার সুস্বাদু হবে"

    এক্স্যাক্টলি। বিজেপি কিন্তু বারবার নিজের ভুল থেকে শিখছে, কোর্স কারেকশান করছে। এটা আরও ভয়ের কথা।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১২:৩২365341
  • মণিপুরে এখন কং ১৭, বিজেপি ১৭ (৪১ এর মধ্যে)।

    গোয়ায় কং ১১, বিজেপি ৭ (২৫ এর মধ্যে)।

    হাড্ডাহাড্ডি লড়াই।
  • Arpan | ১১ মার্চ ২০১৭ ১২:৩২365340
  • স্টুডেন্ট ইউনিয়নের কথা বলছি না। সিপিআইয়ের কথা বলছি।
  • SC | ১১ মার্চ ২০১৭ ১২:৩৩365344
  • ডিডি, সরি ওই demonetization এর পয়েন্ট টা ঠিক করে বোঝাতে পারিনি। অর্থনীতির উপরে কি প্রভাব পড়বে এই পলিসি র সে নিয়ে আমার বিশেষ জ্ঞান/ মতামত কোনোটাই নেই। আমি sure অর্থনীতিবিদ রা সেই বিষয়ে অনেক জানেন।
    আমার বক্তব্য ছিল, "এই পলিসি র ফলে দেশের মানুষ ক্ষেপে গেছে মোদির বিরুদ্ধে, কালকেই ছুঁড়ে ফেলে দেবে ", এই রাজনৈতিক কনক্লুশন এ যারা এসেছিলেন তাদের বিরুদ্ধে। আমি মনে করি এই নির্বাচন দেখিয়েছে সেটা ঠিক নয়। কেন ঠিক না, সেই নিয়ে আলোচনা হতে পারে, তবে মোদী কে দেশের মানুষ ছুঁড়ে ফেলে দেয়নি।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১২:৩৪365345
  • বিজেপি নাকি একেকে জায়গায় চারবার সার্ভে করে এবার প্রার্থী দিয়েছিল !

    কানহাইয়া কুমার কেজরিওয়াল এদের সামনে রেখে লেফ্টিস্ট সেন্ট্রিস্ট জোট ভাবতেই পারে। সেটা ধরে রাখা কি এগোনোতেই পরীক্ষা হয়ে যাবে। কিন্তু আগে অন্য পরীক্ষা নিয়ে পাশ করুক, তারপর ভাবা যাবে ভাবলে হয়তো অনেক দেরি হয়ে যাবে।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১২:৩৭365346
  • লোকের কষ্ট হয়েছে, কিন্তু দেশের ভালর জন্য এই কষ্ট করাই যায়, দেশের জন্য আত্মত্যাগের মহিমা ও সার্থকতা, এই লাইনটা ভাল কার্যকরী হয়েছে। লোকের অসুবিধে হয়নি, এরকম খুব কম লোকে বলছে। কিন্তু কোন এক দিন এর ফলে দেশ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এই গাজর খুবই লোভনীয়।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১২:৩৯365347
  • "লোকের কষ্ট হয়েছে, কিন্তু দেশের ভালর জন্য এই কষ্ট করাই যায়, দেশের জন্য আত্মত্যাগের মহিমা ও সার্থকতা"

    দ্য মিডিয়াম ইস দ্য মেসেজ :p
  • Arpan | ১১ মার্চ ২০১৭ ১২:৪২365348
  • সে জোট করুক না। অস্তিত্বের লড়াইয়ে সবাইকে একজোট হতে হবে।

    কিন্তু অতীতে হরকিষেন সিং সুরজিত মডেলে তৃতীয় বিকল্পের ক্যাটালিস্ট ভূমিকা পালন করতে গিয়ে অন্ধ্রা বা বিহারে লেফট বেস পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এইটা মাথায় রাখা ভালো।

    আর কানহাইয়াকে কেজরি বা নীতিশের সাথে এখনই এক ব্র্যাকেটে রাখা যায় না। বড়জোর সামান্য কিছু পকেটে সিপিআই নিজের ভোটব্যাঙ্ক বৃহত্তর জোটের দিকে জুড়তে পারে, কিন্তু তার বিপদও পার্টি সংগঠনের দিক থেকে ভাবলে কিছু কম না। আগেই লিখেছি।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১২:৪৫365349
  • লেফট তো ধুয়েমুছে সাফ হয়ে গেছে, তার কারন বহু বছর ধরে লেফট লিডারশিপের সর্বস্তরে শোচনীয় ব্যর্থতা। আমার মনে হয়্না লেফটের সাথে জোট করার কথা আদৌ কেউ ভাবছে।
  • SC | ১১ মার্চ ২০১৭ ১২:৪৮365350
  • হ্যাঁ সেটা তো বটেই কিছুটা। তবে এফেক্ট টা শহুরে মধ্যবিত্তের কতটা, ভার্সেস গ্রামের, সেটাও আমার কাছে প্রশ্ন।
    কানহাইয়া কুমার সুবক্তা তবে আমারও মনেহয় কিছুদূর যেতে হবে, মানে আগে নির্বাচন জিতে দেখতে হবে। কানহাইয়ার অগ্রজ অনেক বামপন্থী নেতারা যে ভুল করেছেন, পিপলস ডেমোক্রেসি র পাতায় হারিয়ে গেছেন, সেটা করলে বেশি দূর যাবে না।
    জাতীয় লেভেল এ নেতা হতে গেলে, নিজের কালিবারে নির্বাচন জেতাতে হবে দলকে, কোনো স্টেট্ ইলেকশন বা কিছু। কেজরিওয়াল করে দেখিয়েছে, মমতা করেছে, মোদী গুজরাটে তিন তিন বার করেছে। কানহাইয়া কেও সেটা করতে হবে।
    (যারা করেনি তাদের তালিকায় হচ্ছে রাহুল গান্ধী ইত্যাদি)
  • Arpan | ১১ মার্চ ২০১৭ ১২:৫০365351
  • দেশের জন্য আত্মাত্যাহ-ফ্যাগ কিছু না। ওসব মেসেজ দেশ স্বাধীন হবার পরে লোকে খেত।

    আমার বাঁশ হচ্ছে হোক, যারা এতদিন কালো টাকার পাহাড়ে বসেছিল তারা আরো বেশি বাঁশ খাচ্ছে - এই মর্ষকামী আনন্দেই লোকে উলুত্প্লুত হয়েছে। এইবার আপনি ডিমানিটাইজেশনের বিরুদ্ধে বলতে গেলেই আপনি কালো টাকার মালিক কাজেই এর বিরোধিতা করছেন। ঃ)
  • Arpan | ১১ মার্চ ২০১৭ ১২:৫১365352
  • হ্যাঁ, এসসির ১২ঃ৪৮ পিএমে আবার ক।
  • SC | ১১ মার্চ ২০১৭ ১২:৫২365353
  • হ্যাঁ, আর দক্ষিণপন্থী নেতা দের পিছনে একটা কারণে মানুষ সমর্থন করে, যে "আরে কিছু তো একটা করে দেখিয়েছে, আগের মাল তা তো কিছু করতো না"। সেই সেন্টিমেন্ট টাও কাজ করেছে। লোকে বলেছে, এই দ্যাখ, লোকটার চেষ্টা তো আছে কিছু।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১২:৫৩365356
  • দুটোই আছে, দুটোই। কখনো একজনের মধ্যে দুটোই, কখনো একেকজনের মধ্যে একেকটা।

    দেশ, দেশের জন্য আত্মত্যাগ, এটাকে আবার ভাল করেই ফিরিয়ে আনা হয়েছে। নইলে এই দেশপ্রেম, দেশদ্রোহিতা, আর্মি, এই নিয়ে এত প্রচণ্ড সেন্টিমেন্টের ব্যাখ্যাই বা কী ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন