এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ৩০ জুলাই ২০০৮ ২৩:৪১693203
  • হ্যাস। বলে ফ্যাল।
  • dri | ০১ আগস্ট ২০০৮ ১০:৪৮693204
  • ভাষা শেখার এমন একটা ফেজ থাকে যখন বাচ্চা এক একটা ফ্রেজ শিখে অদ্ভুত অদ্ভুত জায়গায় ব্যবহার করে।

    মেয়ের মা ওকে একটা ছবি দেখিয়ে বলেছে, 'এই দেখ একটা সোয়েটার, নাও এবার হাঁ কর'। খাওয়াতে উদ্যত হাতটি প্রতিহত করে মেয়ে বলে, 'কিন্তু জামার মত দেখতে, সেটা বুঝতে হবে তোমাকে'।
  • san | ০১ আগস্ট ২০০৮ ১০:৪৯693205
  • :-)))
    সে কত বড়?
  • dri | ০১ আগস্ট ২০০৮ ১০:৫০693206
  • আড়াই।
  • Blank | ০১ আগস্ট ২০০৮ ১০:৫৯693207
  • :-D
  • raatri | ০১ আগস্ট ২০০৮ ১৬:২২693208
  • সে নাকি বড় হয়ে পাইলট হবে।খুব গপ্পো দেয় যখন তখন।সেদিন সবে শুরু করেছে-'আমি একটা হোয়াইট টুপি পরবো,একটা হোয়াইট ড্রেস পড়ব...' ঘনঘন সর্দি হওয়ায় ওর মাসি জানতে চায় 'আর নাক দিয়ে কি পড়বে?'প্রচন্ড অপমানিত হয়ে-'কিচ্ছু পড়বে না'!!
    এখন গপ্পো বলে-'আমি একটা হোয়াইট টুপি পরবো,একটা হোয়াইট ড্রেস পড়ব,আর নাক দিয়ে কিছু পড়বে না!!...' ইত্যাদি।
  • Tim | ০৪ আগস্ট ২০০৮ ০৯:৩১693209
  • :-)
  • Du | ০৪ আগস্ট ২০০৮ ২০:৫৩693210
  • বাবা পার্স ফেলে এসেছেন কোথায়। তো সেইসূত্রে আজ বেরোনোর সময় বললেন, তোমারটাও সাসপেন্ড থাকবে তুমি অন্যগুলো ইউজ করো। শুনে ব্যাকসীট থেকে ছেলের করুণ মন্তব্য - তোমাদের কত ক্রেডিট কার্ড আছে - আমার একটাও নেই :(
  • h | ০৫ আগস্ট ২০০৮ ০৮:০৮693211
  • আমাদের বাড়িতে বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। প্লাস্টিকের মোবাইল থেকেই সূয্যিমামাকে ফোন করে কুশল জিজ্ঞাসা করা যাচ্ছে, রাত্রে তার জন্য দুশ্চিন্তা করা যাচ্ছে, এমনকি বেলুন বা চশমা বা বল এই সব মহাজাগতিক জিনিসপত্র অর্ডার করা যাচ্ছে। কোন ভজঘট নেই।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৬:৪৩693213
  • আর আমাদের বাড়িতে সব কিছুই ফোনে পরিণত হয়েছে - টিভি রিমোট, পেনসিল বক্স, চিরুণি, আর মোবাইল তো বটেই। সবকিছু থেকেই শুধু "দ্দি দ্দি' কে ফোন করা যায়। আমাদেরও করতে হয়।

    আর তিনি কাল হাত ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, তার পর থেকে আর বসতে চাইছেন না। সমানে দাঁড়াচ্ছেন, ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ করে চিক্কুর দিচ্ছেন আর গৌরাঙ্গ হয়ে পা বাড়াচ্ছেন, আর ধপ্পাস করে বসে পড়ছেন।
  • siki | ০৫ আগস্ট ২০০৮ ১৭:০৬693214
  • ছোট্ট ছানাদের এই থুপুস করে পড়ে যাওয়াটা দেখতে ব্যাপক লাগে। আমরা ওভাবে পড়লে পেলভিসের হাড়ে ব্যাপক চোট লাগত, ওদের কিসুই হয় না !
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৭:২৪693215
  • আর সব জিনিসে বেশি কৌতূহল। সেদিন বারান্দায় একখান মরা টিকটিকি পড়ে ছিলো - কি করে মরলো কে জানে। হঠাৎ বাবা দেখি চেঁচিয়ে উঠেছে - ঋতি ওই টিকটিকিটাকে হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। মুখে দেয়নি কি ভাগ্যি। তারপর আবার পিঁপড়ে ধরতে যায় - একদিন কামড় দিয়েছে, তার পরেও। পায়ে মশা বসে আছে, কামড়াচ্ছে - আর ও সেটাকে ধরতে যাচ্ছে...
  • arjo | ০৭ আগস্ট ২০০৮ ০০:২৩693216
  • বাড়িতে দাদা এসেছিল কদিন আগে। দাদা বাথরুমে গেছে, ছেলেও দরজা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে (একটু আলগা)। আমি গিয়ে দরজা বন্ধ করে জ্ঞান দিচ্ছি - ""এভ্রিওয়ান নিডস প্রাইভেসি ইন বাথরুম"। ছেলে বল্লে "বাট আই ডোন্ট নিড প্রাইভেসি"। আমি বিরক্ত হয়ে বললাম "বাট উই নিড"। ছেলে বল্লে "ইউ ডোন্ট নিড হোয়াট আই ডোন্ট নিড"। বোঝো একবার। বুঝলুম শুধু চাপিয়ে দেওয়া আর যাবে না। :(
  • I | ০৭ আগস্ট ২০০৮ ২১:১৪693217
  • :-))
    কত বয়স হল যেন সাম্পানের?
  • I | ০৭ আগস্ট ২০০৮ ২১:৪৪693218
  • মাম্মাম আর দিদিভাইয়ের ভাঁজ করা শাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট বেবি থাকে। তাদের নাম গন্দু। গন্দুরা নানান বয়সের, তবে অবশ্যই টুংকাইয়ের চেয়ে ছোট। টুংকাইয়ের সঙ্গে গল্প করতে পেলে তারা যে কি খুশী হয় ! টুংকাইকে ওরা "তাত্তা' বলে ডাকে, এত ছোট যে দাদা বলতে পারেনা। কয়েকটা তো একেবারেই পুঁচকে, তারা তাত্তা-ও বলতে পারেনা। তারা বলে "আ-আ'।

    টুংকাইকে পেলেই ওরা নানান বায়নাক্কা জুড়ে দেয়। "তাত্তা মশা মেরে দে, তাত্তা জেন-এর বই পড়ে শোনা... 'ইত্যাদি। এদিকে টুংকাইয়ের ভয়ানক ব্যস্ততা-বারান্দার গ্রীল থেকে চার হাত-পায়ে ঝুলে পড়া, মাথা নীচে পা ওপরে-সোফা সেটে উর্দ্ধপদবাবু, বাদবাকি সময় ল্যাপটপ দেখা-কাজ কি আর একরকম ! এই অসম্ভব ব্যস্ত schedule-এর মধ্যেও টুংকাইকে বাধ্য হয়ে ওদের সময় দিতে হয়। ছোটর দাবী বলে কথা।
    সেদিন যেমন একজন গন্দু বলল-তাত্তা, ফিশভাজা খাবো। প্রস্তাবটা এতই অসম্ভব যে, টুংকাই জাস্ট উড়িয়ে দিচ্ছিল-উফ, এখন রাত্তির না ! রাত্তিরে আমি বাজার থেকে ফিশ আনতে পারবো না। সে কথা গন্দুই বা শুনবে কেন! সে-ও সমানে ঘ্যান ঘ্যান করছে-ফিশভাজা খাবো ফিশভাজা খাবো, ও তাত্তা, ফিশভাজা খাবো। টুংকাই তখন বলল(চোখ গোলগোল করে)-এখন অন্ধোকা-আ-র, বাইরে ভাম আছে-এ, আমাকে কাম্মে দেবে। গন্দু ব্যাটা এমনি চালাক, অমনি বলে -তাইলে কালকে খাবো। 'সকালেও ভাম আছে'-বলে টুংকাই তাড়াতাড়ি কেটে পড়ল।
    আর একদিন একটা গন্দু বলে -তাত্তা, গল্প বল!
    টুংকাইও গল্প বলছে-একটা-আ, সাধুবাবা ছিল। তা-আ-র, এত্তবড় দাড়ি। একদিন... দেখে কি... একটা-আ, মাউস। মাউসটা ওর পায়ে সুড়সুড়ি দিচ্ছে। মাউস কোত্থেকে এল... দেখে কি.. একটা বাজপাখি। সাধুবাবা মাউসটাকে পুষল। এদিকে ক্যাটটা ... পুশিক্যাটটা মাউসকে ভয় দেখাচ্ছে। তারপর...
    -তারপর?
    -তারপর... দেখে কি, একটা বাজপাখি উড়ছে। বাজপাখিটা কিন্তু আসলে একটা ঈগলপাখি। ঈগলপাখি কিন্তু, আসলে বাজপাখিটা। বাজপাখিটা মাউসটাকে ফেলে দিয়েছে.. (একই লুপ চলছে)
    -তা-আরপর কি, ও তাত্তা, তারপর?
    -তারপর... সাধুবাবা... মাউসটাকে... তারপর কি, পাপালু?
  • Ishan | ০৭ আগস্ট ২০০৮ ২২:০০693219
  • :)

    মাইরি। উজানও যখন গল্প শুরু করে, উফ্‌ফ। :)
  • arjo | ০৭ আগস্ট ২০০৮ ২৩:২০693220
  • :-)) সব বাচ্ছারা একরকম। এই লুপ শুনতে শুনতে মাথা খারাপ। আর এখন সব কথা মন দিয়ে শোনে। কিছু বুঝতে না পারলে আবার জিগ্যেস করে। সাম্পানের জাস্ট তিন হল।

    গতকাল বিকেলে বাড়ি ফিরে ফল খাচ্ছে। আমি বলেছি "এই এদিকে এসে খা, আমি তোর সাথে দৌড়তে পারব না"। সাম্পান বল্ল 'কিন্তু আমি তো দৌড়তে পারি"। বলে খানিক দৌড়ে বল্ল "এই দ্যাখ" (আমাদের তুইই বলে)। তারপর বল্লে "তুই দৌড়তে পারিস না পারিস না বিকজ বিকজ ইউ আর ওল্ড"। :((
  • rimi | ১১ আগস্ট ২০০৮ ০০:০০693221
  • টুংকাইএর গন্দুর গল্প দারুণ!!!:-)))
  • Blank | ১১ আগস্ট ২০০৮ ০৬:১২693222
  • :-D হে হে
  • raatri | ১১ আগস্ট ২০০৮ ১১:২০693224
  • অভূতপুর্ব প্রশ্ন- 'মাম্মা,ডোবারম্যান আর সুপারম্যান কি সেম সেম?'

    কোনো কথায় 'টুংকাই,তুমি এখন বড় হয়েছো কিন্তু' বললেই উত্তর রেডি 'কোথায়?আমার গলা গম্ভীর হয় নি তো!!'

    'দিদান বাড়ি গেলে দিদিভাই-বাড়ির গোন্দুরা আর দিদিভাই-বাড়ি গেলে দিদান-বাড়ির গোন্দুরা কেঁদে কেঁদে দিদান-দিদিভাই এদের 'মাথা খারাপ কোরে দেয়'।এখন আবার জামা অনুযায়ী ফুল-গোন্দু,পাতা-গোন্দু,ফুটকি-গোন্দু এসব গজায়।গোন্দুময় জীবন আমাদের!
    গোন্দু-রা দাদাকে খুব জ্বালাতন করে।বলে 'তাত্তা,তোমার হোমার্ক কোত্তে হবে না'।ওদের আর কি?ওরা তো আর স্কুলে যায় না!!যতো জ্বালা দাদার।বলে ওঠে-'উফ্‌ফ!!গোন্দু তুমি যে কবে বড়ো হবে তাই ভাবছি!!
  • raatri | ১১ আগস্ট ২০০৮ ১১:২৯693225
  • দিদান আর টুংকাই-এর কম্পিশান হয় লেখালেখি-র।টুংকাই গোড়াতেই বলে নেয়-'আমাকে তো ভালো কোরে লিখতেই হবে...পাইলট হোতে হবে না?দিদান,তুমি-ও যদি ভালো কোরে লেখো,তোমাকেও পাইলট কোরে দেব।'দিদানের তো তাই শুনে চক্ষু চড়কগাছ!এই বয়সে আবার....!!
  • Arpan | ২১ আগস্ট ২০০৮ ২১:৪৮693227
  • খুদে বাজনদারকে মেয়ের খুব পছন্দ হয়েছে। খালি বলছে "বে-বি বে-বি'।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০০693228
  • ঋতি আমার চশমা ভেঙে দিয়েছে দুদিন আগে - আমাকে ষাট ষাট করতে গিয়ে। অন্য সেটটা পরে নাকে-কানে ব্যথা।

    ইদানিং সারা বাড়ি গুটগুট করে হাঁটছে, আবার পেটের কাছে জামা ধরে - এই পোজটা কেন কে জানে। উঁচু জায়গা দেখলেই সেখানে গিয়ে বসছে...আর ঋতি তোমার ন্যাপি কই বল্লেই বেশ ন্যাপিটা দেখাচ্ছে-)
  • sarathi | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৬693229
  • ঋষা আজকে সকালে বলল " ওয়িগ্যো"

    আ, উ অনেকদিন ধরেই করছিল, স্পষ্ট উচ্চারণ আজ প্রথম!
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ০৯:০০693230
  • মেয়ে কাল কয়ামত সে কয়ামত তক দেখতে বসে খালি গায়ে আমীর খানকে দেখে চেঁচিয়ে উঠল, ঐ দাদাটার গা-টা ঠিক আমার বাবার গায়ের মত।
  • Blank | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ০৯:০৬693231
  • ইহা শিশু টক এবং বড়দের বার খাবার গপ্প। সিকি গেমন গব্বে ফুলে ফুলে উঠচে :-D
  • raatri | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪২693232
  • রাতে আলো নিভিয়ে শুয়ে পড়ে নিদেন পক্ষে একটা গপ্পো শোনাতেই হয় তাকে।শেষ বেলায় কতো গপ্পো আর বলা যায়!!সেদিন যেই 'গল্প বলো' বলেছে,অমনি মনে পড়ল 'লুকোচুরি'-র সেই 'গল্প বলো তোমায় গিয়ে কবো'।গোড়া থেকেই শুনিয়ে দিলাম।ব্যাটা বলে কি 'কবিতা??!!এবার একটা এমনি গল্প বলো,কবিতায় মেশানো গল্প নয়'!!
  • arjo | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২০:৫৯693233
  • :))))
  • raatri | ০৮ অক্টোবর ২০০৮ ১৩:১৩693235
  • কাল আমার ছেলে আমায় চাকরি থেকে জবাব দিয়ে দিল।আমি কেন অন্‌জলি দিতে চলে গেলাম ওকে একা রেখে(একা মানে সাথে আরো তিনজন গার্জেন আর একজন কাজের লোক ছিল মাত্র),সে কি রাগ!!ফিরেছি যখন,বলল-'আর তোমার কোনদিন ছেলেই হব না,অন্য মাম্মার ছেলে হব'।এত্তো confidence এই অন্য মাম্মার ব্যাপারে কে দিল,সেটাই খুঁজে দেখার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন