এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধাঁধা - ২

    Arpan
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১০ | ৪০৮৭৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | ১৬ মার্চ ২০১০ ২৩:২০438150
  • ৪ নম্বর হিন্টে তিনজনের কথা মনে হত - ভীষ্মদেব, জ্ঞান গোঁসাই আর তারাপদ চক্রবর্তীর কথা। গলা তো এঁদের কারুর নয় বলে মনে হল। বাকি রইলেন জ্ঞানপ্রকাশ ঘোষ। ওনার গলা চিনিনা। যোধপুর পার্কেও থাকতেন না। তবে কে?
  • a x | ১৬ মার্চ ২০১০ ২৩:২১438152
  • ওয়েট ওয়েট। হিন্দুস্থানী ক্লাসিকাল কি গান গেয়ে না বাজিয়ে?
  • kc | ১৬ মার্চ ২০১০ ২৩:২২438155
  • ৫) ইনি গায়ক হিসেবে পরিচিতি পাননি। গানটা শুনুন, গায়ক হিসেবেও বিখ্যাত হতেন, অবশ্যই।
  • . | ১৬ মার্চ ২০১০ ২৩:২২438154
  • আর ভীষ্মদেব তো পন্ডিচেরি উত্তর জীবনে কেক কাটার অবস্থায় ছিলেন বলেও মনে হয় না।
  • nyara | ১৬ মার্চ ২০১০ ২৩:২২438153
  • নিখিল বন্দোপাধ্যায় কী ভাবে মারা গেছিলেন?
  • . | ১৬ মার্চ ২০১০ ২৩:২৩438156
  • উপ্‌স! ইয়েস। গুড পয়েন্ট। নিখিল বন্দ্যোপাধ্যায়?
  • a x | ১৬ মার্চ ২০১০ ২৩:২৪438157
  • রবিশঙ্করের বয়স মিলে যায়। কিন্তু রবিশঙ্করের গলাটা আরেকটু মিহি টাইপ না?
  • a x | ১৬ মার্চ ২০১০ ২৩:২৫438161
  • উপস্‌ সগ্গে যেতে হবে তো
  • Du | ১৬ মার্চ ২০১০ ২৩:২৫438159
  • পাহাড়ী সান্যালের গলা মনে হচ্ছে আমার। জানি ভুল তাও বললাম
  • . | ১৬ মার্চ ২০১০ ২৩:২৫438158
  • কিন্তু ৭১-৭২ সালে নিখিলবাবুর বয়স চল্লিশের কাছে। পঞ্চাশ তো নয়।
  • kc | ১৬ মার্চ ২০১০ ২৩:২৭438162
  • নিখিলবাবু হার্ট অ্যাটাকে মারা গেছিলেন।
  • . | ১৬ মার্চ ২০১০ ২৩:২৮438163
  • রাধিকামোহন মৈত্র নন। কারন উনি ব্রেন হেমারেজ হয়ে মারা যান।
  • kc | ১৬ মার্চ ২০১০ ২৩:২৯438164
  • ওহ সরি। রেকর্ডিঙের সালটা হবে ৮১-৮২। মিশটেক।
  • . | ১৬ মার্চ ২০১০ ২৩:৩০438165
  • বোঝো!

    বাট গুড কালেকশন। থ্যাঙ্কু।
  • a x | ১৬ মার্চ ২০১০ ২৩:৩১438166
  • ব্যাস এবার সবাইকে প্রাইজ দিতে হবে ভুল ক্লু-র জন্য।
  • kc | ১৬ মার্চ ২০১০ ২৩:৩৫438168
  • ভুল ক্লুএর পেরাইজ হল গানদুটোই। নামিয়ে নিন, অনেককে অবাক করতে পারবেন।
    বৈচ তালিয়া। ওটা নিখিলবাবুই।
  • nyara | ১৬ মার্চ ২০১০ ২৩:৩৫438167
  • তবে কী দাঁড়াল? নিখিলবাবুর গাওয়া?

    BTW, সেদিন স্বপন বন্দোপাধ্যায়ের লেখা অন্নপূর্ণা দেবীর বায়োগ্রাফিটা কিনলাম। এখনও শুরু করিনি। কেউ পড়েছেন? কেমন?
  • a x | ১৬ মার্চ ২০১০ ২৩:৩৬438169
  • আরে ফার্স্ট ব্রেক করলাম তো আমি! যে গাইয়ে না বাজিয়ে, তারপর ন্যাড়াদা বললেন নিখিল বাবু! একি রকমের পার্শিয়ালিটি, তাও আবার ভুল ক্লু দিয়ে, নৈলে আমি কবেই বলে দিতাম :-|
  • kc | ১৬ মার্চ ২০১০ ২৩:৩৭438172
  • স্বপন ব্যানার্জীর লেখাটা সেই ""তার ছিঁড়ে গেছে কবে''র ঢঙেই। পড়তে ভালো, তবে মনে থাকেনা।
  • . | ১৬ মার্চ ২০১০ ২৩:৩৭438170
  • কিছু কিছু পড়েছি যখন ধারাবাহিকভাবে বেরিয়েছিল। তখন তো ভালই লেগেছিল।
  • kc | ১৬ মার্চ ২০১০ ২৩:৪৩438173
  • সবার জন্যই এই পেরাইজ
    অপ্রকাশিত, আমীর খান, নট ভৈরব
    http://www.mediafire.com/?jzdwymjmmh4
  • Arpan | ১৭ মার্চ ২০১০ ০০:২৫438174
  • কেসি, সপ্তর্ষিকে চেনো?
  • aka | ১৭ মার্চ ২০১০ ০০:২৯438175
  • অভ্যু একটা শক্ত দেখে ধাঁধা (অংক) দে দিকি।
  • kc | ১৭ মার্চ ২০১০ ০৮:২৬438176
  • অর্পণ, সপ্তর্ষিকে চিনিতো।
  • aka | ০১ এপ্রিল ২০১০ ২৩:১৯438177
  • এটা তুললাম ঈশ্বর কণিকার সাথে ভালো যাবে বলে তুলে দিলাম।

    যুক্তি সহকারে প্রমাণ করুন ২n = n, n এর যেকোন মানের জন্য,(n একটি রিয়েল নাম্বার)। যুক্তিতে ফ্যালাসি থাকলেও সেটা যেন ইন্টারেস্টিং হয়।

    ফাস পেরাইজ চারটে নকুলদানা, সেকেন হলে দুটো কমে যাবে, আর থার পেরাইজ নেই।
  • Abhyu | ০১ এপ্রিল ২০১০ ২৩:৪৫438178
  • এই য্‌যা: আকা আমাকে ডেকেছিল - মিস করে গেছি :(
  • Abhyu | ০১ এপ্রিল ২০১০ ২৩:৫৪438179
  • আগে দিয়েছিলাম কি না মনে পড়ছে না -

    একটা বিরাট ঘরে ১০০০০ তৃণমূল সমর্থক আছে। আর ঘরটাও তেমনি বড়। ১০০০০টা দরজা। রাত্তিরবেলা পার্থবাবু সবার ঢালাও শোবার ব্যবস্থা করে সবকটা দরজা বন্ধ করে চলে গেলেন। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে বেরোবে। বেরোনোর সময় প্রত্যেকে কোনো কোনো দরজা খুলে বা বন্ধ করে বেরোবে, কিন্তু এই নিয়ম মেনে।

    প্রথম লোকটা সবকটা দরজা খুলে দিল।
    দ্বিতীয় লোকটা জোড় সংখ্যার দরজাগুলো বন্ধ করে দিল।
    তৃতীয় লোকটা তিনের গুণিতক সংখ্যার দরজাগুলো নিয়ে পড়ল। খোলা থাকলে বন্ধ করল, বন্ধ থাকলে খুলে দিল। মানে দরজা নং তিন বন্ধ হল আর দরজা নং ছয় খোলা হল, নয় নং বন্ধ হল ইত্যাদি।
    চতুর্থ লোকটা চারের গুণিতক সংখ্যার দরজাগুলোর ব্যবস্থা করল।
    এই ভাবে চলতে থাকল।

    শেষ লোকটা বেরিয়ে যাবার পর কবীর সুমন এসে ঢুকলেন ঘরে। উনি কটা দরজা বন্ধ আর কটা খোলা দেখবেন? যুক্তিসহ উত্তর দিন।
  • Sibu | ০২ এপ্রিল ২০১০ ০০:১৩438180
  • ১০০?
  • Sibu | ০২ এপ্রিল ২০১০ ০০:১৪438181
  • মানে ১০০-টা খোলা?
  • Abhyu | ০২ এপ্রিল ২০১০ ০০:২৪438183
  • শিবুদার যুক্তি কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন