
প্রীতম বসু যেভাবে বাংলা তথা ভারতের জ্ঞান বিজ্ঞান জগতের বিশিষ্ট অর্জনগুলিকে একের পর এক তুলে আনেন, তার ধারাবাহিক চর্চার কথা বলেন – তা আমাদের জাতিগত গৌরবকে পুনঃনির্মাণের এক জরুরী চেষ্টা। আমাদের গণিতশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান চর্চার ব্যুৎপত্তিই হোক বা ভেষজ চিকিৎসাশাস্ত্রের বিষ্ময়কর বিকাশই হোক, অনেক পরিশ্রমসাধ্য গবেষণার মধ্যে দিয়ে প্রীতম তার স্বাদু পরিবেশন করেছেন এখানে। অনেক প্রচলিত ধারণাকে উলটে পালটে দিয়েছেন। অনেক নতুন তথ্যের সমাবেশ ঘটিয়ে আমাদের অতীতের প্রতি বিষ্ময়মুগ্ধ ভালোবাসার বোধ জাগিয়ে তুলেছেন, যা চৌথপীর চর্যাপদের অন্যতম অবদান। ... ...

প্রতিটি সাংসদের MPLADS এর টাকা, ₹১৩,৬২৩/- কোটি টাকা জিএসটির শেয়ার, রাজ্যের প্রাপ্য সমস্ত টাকাপয়সা মিটিয়ে দেবার দাবী তোলা হোক সর্বস্তর থেকে। ... ...

গোটা মানব জাতির অনেক ভাই বোন ছিল। বাকী ভাই বোনেরা এখন প্রয়াত। কেবল বেঁচে আছে হোমো সেপিয়েন্স প্রজাতিটি। অন্যান্য যে সব প্রজাতি ছিল আমাদের মানব জাতির তার মধ্যে আছে - ১) হোমো হ্যাবিলিস ২) হোমো ইরগাস্টার ৩) হোমো ইরেক্টাস ৪) হোমো ফ্লোরেসিয়েনসিস ৫) হোমো অ্যান্টেসেসর ৬) হোমো হাইডেলবার্গনেসিস ৭) হোমো নিয়ান্ডারথালেনিস এই সাতটি (এখনো অবধি জানা) প্রজাতির কেউ আর এখন বেঁচে নেই। বেঁচে আছে কেবল ৮) হোমো স্যাপিয়েন্স। এদের গল্পটা একটু শোনা যাক ... ...

আমরা এখনো যারা ধর্মের মালা জপতে জপতে, জানোয়ার কমিউনাল রাজনৈতিক নেতাদের প্ররোচনায় পা দিয়ে ওপাড়ায় গিয়ে ওদের ঘরে আগুন লাগিয় দিচ্ছি, বারবার কথায় কথায় ধর্মের কথা তুলে এনে ওদের গায়ে ভিনধর্মের ট্যাগ চাপিয়ে দিচ্ছি, ধর্মের দোহাই দিয়ে অশিক্ষিতের মত বলে চলেছি যে ওদের জন্যই আরও বেশি করে এই অতিমারি ছড়িয়ে পড়ছে তারা আসলে নিজেদের ধ্বজাধরা উগ্র জাতীয়তাবাদী মতকে প্রশয় দিয়ে ধর্মের মালা জপছি। আর মহম্মদরা রামেদের জন্য নিজেদের জীবনকেও বাজি রেখে দিচ্ছে। আর সুপ্রিম কোর্ট বলছে কারা রাস্তায় হাঁটবে সেটা তাদের দেখার কথা নয়। প্রধানমন্ত্রী কুম্ভিরাশ্রু ঝড়িয়ে বলছে তার ভুল হয়ে গেছে তিনি আগে শ্রমিকদের কথা ভাবেননি। এদিকে এখনও হাজার হাজার শ্রমিক হেঁটে বা ট্রাকের মাচায় ভেড়ার পালের মত ঘরে ফিরছে। ... ...


কোভিদ লকডাউন যুগের একটি পলায়ন কাহিনি ... ...


ঘনঘন টিভির পর্দায় ভেসে উঠছে, "লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু সংখ্যা"।বিশ্বের ধনী, শক্তিশালী দেশ গুলি কুপোকাত, বিশ্বের অর্থনীতি দিশাহীন, কি হবে আগামী দিনগুলোতে এই চিন্তায় মানুষের ঘুম ছুটে গেছে... ঠিক এমনই সময় আপনার মুঠো ফোনে ভেসে উঠলো করোনা কে নিয়ে একটা কৌতুক ম্যাসেজ!!! মৃত্যুর আবহে কৌতুক?? এও কি সম্ভব? ... ...

লকডাউনের আড়ালে কী? ... ...


প্রাণঘাতী করোনা ভাইরাস। সংক্রমণে ধরাশায়ী ইউরোপ ও আমেরিকা। জনস্বাস্থ্যে জনযুদ্ধ ঘোষণা করে সফলভাবে সামাল দিল চীন। ইউরোপের পাশে ছোট্ট দেশ কিউবার চিকিৎসকেরা। মহামারি বিরুদ্ধে লড়াইয়ে কেন ব্যর্থ মহাশক্তিধর আমেরিকা ও ইউরোপ? কেন এত মৃত্যু আটকাতে পারল না দুনিয়ার দেশে দেশে সামরিক হামলা চালানো শক্তি? ব্যর্থতা কোথায়? সেই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে এই নিবন্ধে। ... ...

হিন্দু শব্দটার উৎস নিয়ে একটা সংশয় অনেকের দেখতে পাই। এটা নিয়ে আলোকপাত করছি। শব্দটির অস্তিত্ব সুলতানী আমলের আগে ছিল কিনা সেই নিয়ে অনেকের সংশয় দেখা যায়। প্রথমেই বলি, এই লেখার উদ্দেশ্য হিন্দু ধর্মের উৎপত্তি খোঁজা নয়, বরং হিন্দু শব্দটার ব্যুৎপত্তি খোঁজা। ... ...

এরপরের ব্যাপার তো ইতিহাস! বিগত দুশো বছরে শ্যাম্পেনের ডিমান্ড এবং প্রোডাকশন বেড়েছে চড়চড় করে। যেমন ১৮০০ সালে বছরে শ্যাম্পেন উৎপাদন হত বছরে তিন লক্ষ বোতলের মত। ১৮৫০ সালের সেটা বেড়ে দাঁড়ায় বছরে দু-কোটি বোতলের মত। আর ২০০৭ সালের হিসেব অনুযায়ী বছরে ৩৪ কোটি বোতল উৎপাদন হয় শ্যাম্পেন। ... ...

বর্তমান করোনা সংক্রমণের বিষয়টি মানবসমাজের সামনে এক জটিল সমস্যা হিসাবে হাজির হয়েছে! 'লকডাউন' করলে লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজি, দেশের কৃষি, শিল্প, অর্থনীতি... সবকিছুই ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন; আবার লকডাউন না-করলে ১৩০-কোটি নাগরিকের দেশটির সামনে বিপুল সংক্রমণের বিপদ! অভূতপূর্ব সামাজিক অস্থিরতা ও বিপর্যয় যেন অবশ্যম্ভাবী! এই পরিস্থিতিতে, নৃতত্ত্বের হোলিস্টিক সহযোগিতা ছাড়া ভারতবর্ষ নামক রাষ্ট্রটির উদ্ধার পাবার আশা নেহাতই দুরাশা মাত্র। ... ...

নিউ ইয়র্ক নিবাসী ডঃ পার্থ ব্যানার্জী বিগত একমাস ধরে লিখে চলেছেন নিউ ইয়র্কে ঘটে চলা ভয়াবহ করোনা সংকটকে তিনি কীভাবে দেখছেন - সেই অভিজ্ঞতা। সঙ্গে রয়েছে এই বিপর্যয়ের কার্যকারণ প্রসঙ্গে তাঁর বিশ্লেষণ। তাঁর অনুমতি নিয়ে লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। এটি দ্বিতীয় কিস্তি। এখানে রইল ওনার লেখার পর্ব ৫-৮। ... ...

আমাদের আগের প্রজন্ম হয়ত সরাসরি উনার সংস্পর্শ পেয়ে ধন্য হয়েছে। কাজ করার সুযোগ পেয়েছে। আমরা ধন্য হয়েছি বই পড়ে। বইয়ের মাধ্যমেই উনি আমাদের এত কাছের হয়ে ছিলেন যে আমরা যখন ২০১৩ সালে শাহবাগে বিশাল ক্যানভাসে উনার অদ্ভুত জ্যোতির্ময় ছবিটা দেখি তখন বিন্দুমাত্র অবাক হইনি। রাতের বেলা যখন ছবিটার দিকে তাকাতাম তখন মনে হত ওই তো শহীদ জননী তাকিয়ে আছে আমাদের দিকে, আমাদের ভয় কী? ... ...

আপনার নির্বাচিত সরকার। আপনার দ্বারা, আপনার জন্য আপনার সরকার। আপনি আমি আলাদা কেউ নই, ভীড়ের একজন মাত্র। দায় কি নেব আমরা? ... ...

করোনা'র দিন একদিন শেষ হবেই। মাড়ি-মড়ক- মহামারিকে হারিয়ে সভ্যতা এগিয়ে চলবে। লকডাউন উঠে যাবে। রাস্তা -ঘাট,বাজার, স্টেশন আবার আমরা ধূলি-ধূসরিত করে তুলব, মাঠে ফসল বুনব,ফুল ফোটাব আবার আমরা শেতলা পূজা -মহোৎসব,দূগ্গা পূজা,নামাজ -আজান নিয়ে মেতে উঠব,পাল ঘরে সাধু হত্যার প্রতিশোধ নেব। আবার ভোট উৎসবে মেতে উঠব। আবার NRC র জিগির তুলে আধপেটা ভারতবর্ষকে ভোলানোর চেষ্টা হবে। আবার হিন্দু-মুসলিমের খেলায় মাতিয়ে বেকার ভারতবর্ষকে ভোলানোর চেষ্টা হবে,আবার দেশপ্রেমের পেটেন্ড দেখিয়ে ফসলের মুল্য না পাওয়া শরীর নিংড়ানো কৃষকের ভারতবর্ষকে ভোলানোর চেষ্টা হবে। সীমান্তে গোলাবারুদের ধোঁয়ায় হাজার হাজার মাইল পায়ে হাঁটা ভারতবর্ষকে ঢেকে দেওয়া হবে। আমরা শান্তশিষ্ট ভদ্রলোকেরা টিভিতে মহাভারত দেখতে-দেখতে "আচ্ছে দিন" আসার স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ব। প্রশ্ন গুলোর উত্তর আসবে না। ডিলিটও হবেনা, থেকে যাবে সময়ের আর্কাইভে। "যাহাদের কথা" সবাই ভুলে যায় ইতিহাস তার কিছুই ভোলেনা,প্রশ্ন কিন্তু থাকবেই যতদিন এই পচাগলা ব্যবস্থার শব আমরা বয়ে চলব ! ... ...

তিব্বতের প্রাচীন ধর্ম-বিশ্বাস ছিল 'বোন'। রাজারাও মেনে চলতেন। তারপর একদিন আকাশ থেকে এক স্বর্ণপেটিকা নেমে এলো রাজপ্রাসাদের ছাদে। তার মধ্যে 'ওঁ মনি পদ্মে হুঁ' মন্ত্র। রাজা ল্হাথো থোরি ঞাংচান নিরক্ষর। কী লেখা উদ্ধারই করতে পারলেন না। কিন্তু তিব্বতভূমে সেইদিনই প্রথম পা রাখলেন তথাগত... ... ...

লকডাউনের মধ্যেই দিল্লি থেকে স্পেশাল ট্রেনে অস্ত্র বোঝাই করে আনানো হলো ২৮ জন রেলরক্ষীকে। যার মধ্যে ৯ জনই আক্রান্ত। আহা আহা অস্ত্র দিয়ে তারা করোনার মোকাবিলা করবেন। শুধু ৯ জন আক্রান্তই নন, তাদের লুকিয়ে রাখা হলো, কাউকে কাউকে তো আবার উড়িশ্যায় ফেরতও পাঠানো হলো। এবং পরে দেখা গেলো তারা আক্রান্ত। আহা। আর খড়গপুরে যাদের রেখে দেওয়া হলো তাদের কোয়ারেন্টাইন হোমে তো পাঠানো হলোই না বরং ব্যারাকেই রেখে দেওয়া হলো পর্যবেক্ষণের জন্য। আ বেল মুঝে মার। শুধু কী তাই! রোজ রোজ ব্যারাকে তাদের নিয়মিত প্র্যাকটিসও হয়েছে। ... ...