

চামেলিপিসিদের খাটের নীচে কী আছে সেটা দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু জিজি মানা করেছে। অন্যদের বাড়ি গিয়ে তাদের জিনিষপত্রের দিকে তাকানো নাকি ভারী অসভ্যতা। ওদের চৌকির তলায় এত এত জিনিষ যে কখনো পাশ দিয়ে অসাবধানে যেতে গেলেও পায়ে গুঁতো লাগে শক্ত বস্তামত কীসবের সাথে। চামেলিপিসির বাড়ি থেকে ফেরার সময় প্রথমদিন অত লোককে রাস্তায় লাইন করে বসে খেতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। অনেকেই কেমন নোংরা কালো জামা পরা, একদম সামনে যে তার শার্টের কাঁধে এত্তটা ছেঁড়া! ওদের মায়েরা বকে না জামা নোংরা করলে? জিজি তাড়াতাড়ি হাত ধরে টেনে নিয়ে আসে, ওদের নাকি বলে কাঙালি। শ্রীহরি ওদের ভোজন করায়। রোজ রোজ লুচি ছোলারডাল খেতে পায় কী মজা! মা বোঝায় না মোটেই মজা নয়, সারাদিনে ওরা অনেকেই হয়ত আর কিচ্ছুই খেতে পাবে না। ওরা রাস্তায়ই থাকে, অনেকের মায়েরাও হয়ত ওই লাইনেই বসেছে। আমার খটকা যায় না, রাস্তায় থাকাটা কি খুব খারাপ ব্যপার? কেমন ইচ্ছেমত ঘুরে বেড়াতে পারে। ... ...


এর মধ্যেও দুই তিনদিন সাড়ে দশটায় বাস ধরতে হয়েছে আর দিদিটাও সমানে ব্যাটারি ব্যাটারি করে গেছে। এখন আবার ওর সঙ্গের আরো দুটো দিদিও হাসে আর চোখের সামনে কিলবিলিয়ে আঙুল নাচায়। ইচ্ছে করে ঘ্যাঁক করে কামড়ে ধরি একটা আঙুল। কিন্তু ঠিক সাহস হয় না। খালি মনে মনে ভাবি দাঁড়াও না মা বলেছে চশমা পরলে আর চোখের নড়াচড়া টের পাওয়া যাবে না, আসুক আমার চশমাটা তৈরী হয়ে। কিন্তু অনেক ছোট একটা মেয়েকে অবাধে লাঞ্ছনা করার এমন সুযোগ ওরা ছেড়ে দেবে কেন? কাজেই প্রথম যেদিন চশমা পরে বাসে উঠলাম ওরা একেবারে হইহই করে উঠল ‘আরে আরে দেখ ব্যাটারির চারচোখ’। এবারে নতুন খেলা, চোখ থেকে চশমাটা খুলে নিয়ে জানলার বাইরে হাত বের করে ঝুলিয়ে রাখা ‘এই ফেলে দিলাম ফেলে দিলাম’। ভয়ে কাঠ আমি, চশমা ভেঙে গেলে বা হারিয়ে গেলে মা হয়ত মেরেই ফেলবে আমাকে, বারেবারে বলে দিয়েছে সাবধানে রাখতে। হোঁচট খাচ্ছিলাম বলে বকেছে পড়ে যেন চশমা না ভাঙে। ... ...




জেনোফোবিয়া এবং জেনোসাইডের আঁচে উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য। ... ...

পিওর মালবেরী সিল্ক ছাড়াও আজকালকার গরদ শাড়ির আরেকটি বৈশিষ্ট্য হল ভেলভেট পাড় - সামনের দিকে জেল্লাদার, উল্টোদিকে সামান্য ম্যাট ফিনিশ। এইরকম পাড় বুনতে গেলে ব্যবহার করতে হয় ৪*১ ট্যুইল টেকনিক। মজার কথা হল কোভিড পূর্ব সময়ে যা আমার এবং আরও অনেক মেয়ের প্রায় জাতীয় পোশাক ছিল অর্থাৎ ডেনিম জিন্স- তা বোনা হয় এই ট্যুইল পদ্ধতিতে; আবার পুজোর সময় যখন হাজার আলসেমি অনায়াসে কাটিয়ে আলমারিতে মা-জেঠিমার গরদের দিকে চোখ যায়- সেখানেও এই একই বয়নপদ্ধতির ছোঁয়া! ... ...

শুক্তোর সব আনাজ আগে ভেজে নেওয়া হয়। শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন দিয়ে আদাবাটা, সর্ষে বাটা, চিনেবাদামবাটা, চারমগজ বাটা দিয়ে কষা হয়। এবারে ভাজা আনাজ দিয়ে কষে জল, নারকেল দুধ, নুন, মিষ্টি দেওয়া হয়। নামানোর আগে ভাজা লঙ্কাগুঁড়ো, ভাজা সর্ষের গুঁড়ো, চিনেবাদাম গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। এখানে শুক্তোয় ঝাল মশলার প্রাবল্য বেশি। অথচ ছোটবেলা থেকে ছড়া পড়েছি, ছি ছি ছি, রানী রাঁধতে শেখেনি। শুক্তুনিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। এবাড়িতে অম্বলেতে ঘি না পড়লেও শুক্তোয় এত লঙ্কা দেখে খুবই অবাক হয়েছিলাম প্রথমদিকে। ... ...

আজ অষ্টমীতে, গোপীনাথ মন্দিরে খিচুড়ি ভোগ। দুর্গাদেবীর কাছে টমেটো খেজুর, কাজুবাদামের চাটনি, কুমড়ো ঘন্ট, আট রকম ভাজা, সুজি, লুচি, সিমাইয়ের পায়েস, কলার বড়া, খই, মুড়কি, দুরকম নারকেল নাড়ু - এই হল অষ্টমীর ভোগ। ... ...

সপ্তমীর ভোগ সাতরকম ভাজা, ডাল, শুক্তো, আলুপটল, নটেশাকের ঘন্ট, চালতার চাটনি, সিমাইয়ের পায়েস, লুচি, সুজি, চিনি আর গুড়ের নাড়ু, সন্দেশ আর ফলপ্রসাদ। এটি আমার শ্বশুরবাড়ির পুজো। এই প্রসাদ কিন্তু আমরা দুপুরে পাবোনা। কারণ দুর্গাপুজো শেষ হতে সন্ধ্যে হয়ে যায়। তাছাড়া কায়স্থ বাড়ি বলে অন্নভোগ দেওয়া যায়না। ঠাকুরের রান্নাঘরে আজ যা রান্না হচ্ছে, তার থেকে কিছুটা সরিয়ে রেখে গোপীনাথের মন্দিরে অন্নভোগ দেওয়া হবে। সেটা আমরা দুপুরে খাব। আর দুর্গাদেবীর প্রসাদ খাওয়া হবে রাতে। মানে early dinner। গোপীনাথের মন্দিরে নিত্য অন্নভোগ গত দুশ বছর ধরে চলছে। কোনদিন বন্ধ হয়নি। আগে এলাকার বহু নিরন্ন মানুষের দুপুরের খাবারের যোগানদাতা ছিল এই মন্দির। কিন্তু এখন এলাকায় গরীব মানুষ কমে গেছে। পরিবারেরও সঙ্গতি কমেছে, তাই সাধারণ দিনে এখন সাত আটজনের মতো রান্না হয়। ... ...

সেক্স একটি অতি সেক্সি বিষয়। কিন্তু সেক্সের কোনো বাংলা নেই। ... ...

সেক্স একটি অতি সেক্সি বিষয়। কিন্তু সেক্সের কোনো বাংলা নেই। ... ...

এখনও ভোর হয়নি বোধহয়। কিন্তু আমার বড্ড শীত করছে। পা দিয়ে লেপ বা কম্বল টানতে গিয়ে দেখছি পা অবশ, নড়ছে না। ঝিঁঝিঁ ধরেছে। সেটা হতেই পারে। ছোটবেলা থেকেই আমার এই রোগটা রয়েছে — অবশ্য যদি এটাকে কোন রোগ বলা যায়। ... ...

আচ্ছা, বয়স্ক লোকগুলো কি একটু বোকা হয়? সবার কথা বলছি না, আমার বাবা মোটেই বোকা ছিলেন না। মঙ্গলা পঞ্চায়েতের কত লোকজন ওনার কাছে পরামর্শ নিতে আসে। কিন্তু যারা একটু ফ্রাস্টু গোছের? যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সকরী শাখার হেড ক্যাশিয়ার বিনোদ আংকল? ... ...

সত্যিটা কী? চারদিকে যা দেখছি, যা শুনছি? কিন্তু চোখ তো মরুভূমিতে জল টলটল সরোবর দেখে, কান যে কখনও কখনও স্বপনপারের ডাক শোনে যা অন্য কেউ শুনতে পায় না। তবে কি বোধবুদ্ধি বা অনুভব? জেগে স্বপ্ন দেখছি, নাকি স্বপ্নে জেগে আছি? দুটোর মধ্যে তফাৎ কী? আছে, তফাৎ আছে। স্বপ্নে গেলাস গেলাস এক কুঁজো জল খাও ঢক ঢক করে খাও বা যেমনই ইচ্ছে, তেষ্টা মেটে না। তাহলে আমার যে সারাজীবন তেষ্টা মেটেনি, তবে আমি কি স্বপ্ন দেখছি? স্বপনে রয়েছি গো সখি, আমারে জাগায়ো না। ... ...

কালীপূজোর সময় ছাত থেকে বোতলের সাহায্যে ছাড়া হত হাউইবাজি, পরের প্রজন্মে রকেট বোম। তারাও ফিরে আসত প্যারাবোলার পথেই। কিন্তু প্যারাবোলার গঠন তো রেললাইনের মত সমান্তরাল নয়, বরং খানিকটা চুলের কাঁটার মত; ফলে শুরুর বিন্দু আর শেষের বিন্দু একজায়গায় মেলে না। ভূমি একই, কিন্তু দুটোর মধ্যে বেশ কিছু তফাৎ থেকে যায়। ... ...

মেহতা সাব কেমন যেন চুপসে গেছেন, থ্যালিয়াম সালফেটের ভিসেরা রিপোর্ট দেখার পর কি? কুমড়োপটাশ পরিহারজি আঙুলের নখ খুঁটতে ব্যস্ত হয়ে পড়েছেন। কোসলে স্যার ফাইলে কোন কাগজ দেখছেন, এবং নিজের কিছু নোটস। এবার সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলেন। ... ...

এই আচমকা বাম্পার যেন কুমারসাহেবের হেলমেট ছুঁয়ে গেল। উনি ডাক করার সময় পেলেন না। ক্রুদ্ধ চোখে কোসলে স্যারের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে কেটে কেটে বললেন — তার মানে আপনি ওই ডাইনি দুটোর কথা বিশ্বাস করছেন? ... ...