
শিবপালগঞ্জ গাঁ বটে, কিন্তু বসেছে শহরের কাছালাছি বড় রাস্তার ধারে। অতএব বড় বড় নেতা ও অফিসারকুলের এখানে আসতে কোন নীতিগত আপত্তি হওয়ার কথা নয়। এখানে শুধু কুয়ো নয়, টিউবওয়েলও আছে। বাইরে থেকে দেখতে আসা বড় মানুষেরা তেষ্টা পেলে প্রাণসংশয় না করেই এখানকার জল খেতে পারেন। এইসব ছোটখাট অফিসারের মধ্যে কোন না কোন এমন একজন দেখা দেন যে তাঁর ঠাটবাট দেখে স্থানীয় লোকজন বুঝে যায় যে এ এক্কেবারে পয়লা নম্বরের বেইমান। ... ...

ছেলেবেলার কথা মনে হলে আমার মাঝে মাঝে মনে হয় ছেলেবেলাটা অনেক বেশি ভাল ছিল। ঠাকুমার পুনর্জন্মের ইচ্ছা আর কিছু না হোক আমার মেয়েলিপনা বা ঠাকুমাপনায় কোনও অসুবিধা ঘটায় নি।তাই একটা বয়স পর্যন্ত চুড়ি হার টিপ চাইলেই পেতাম। আমার সব কিছুতেই সকলের প্রশ্রয় একটা থাকতই। ... ...

সে সব অনেক বছর আগের কথা। যে সংগঠনে আমার কাজের শুরু,একবার কোলকাতার উপকন্ঠে সেই সংগঠনের সকলকে নিয়ে এক আবাসিক কর্মশালার আয়োজন হয়েছিল। আমার মত অন্য যৌনতায় বিশ্বাসী এতগুলো মানুষের সঙ্গে একসঙ্গে কয়েকটা দিন কাটানো আমার সেই প্রথম। অতবছর আগেও বিশ্বাস করতাম নারীত্ব একটা অনুভুতি। আজও সেটাই বিশ্বাস করি।আমরা বিভিন্ন আর্থ-সামাজিক ও ভৌগোলিক অবস্থানে বসবাসকরা বিভিন্ন মানুষ। এই চারদিনব্যাপী কর্মশালার মাঝে এই যে মনের আদান প্রদান, গ্রাম, শহর, মফস্বল,আধা মফস্বল বিভিন্ন রকম জীবনযাপনে অভ্যস্ত বিভিন্ন বয়সের মানুষ আমাদের এক এক জনের অভিজ্ঞতাও এক এক রকমের ... ...


আমি জয়দীপ, যে মনে করে সেক্সুয়ালিটি তার পরিচয় না, তবুও নিজের যৌনতা ও লিঙ্গ পরিচয় নিয়ে সোচ্চার। বহু বছর ধরে। একই সাথে এইচআইভি নিয়ে যাপন করছি ২০০৬ থেকে এবং এইচআইভি নিয়েও কিভাবে ভালো থাকা যায় তার প্রচার ও এইচআইভি নিয়ে মিথ ও মিস কনসেপ্শন পরিবর্তনের কাজ আজ আমার কর্মজীবনের অঙ্গ। এতগুলো বছরের লিঙ্গ রাজনীতির স্বপক্ষে বিপক্ষে চলতে চলতে কখন নিজের অজান্তেই জড়িয়ে গেছি আন্দোলনের সাথে তা আজ আমার জীবনের সাথে মিলে মিশে গেছে। সেই সঙ্গে নিজের জীবনের ছোটবেলা, বড়বেলা, হোমোবেলার স্মৃতি ভাগ করে নিতেই শুরু করছি পুরোনো কথার ঝাঁপি। ... ...

দূরবীন সিংযের একটি বৈশিষ্ট্য হল উনি কখনও কারও ঘরে সিঁদ দিতেন না, সোজা পাঁচিল টপকে ঢুকতেন। উনি সুযোগ পেলে যেকোন রাজ্যে পোলভল্ট চ্যাম্পিয়ন হতে পারতেন। গোড়ার দিকে টাকাপয়সার টানাটানি হলে কালেভদ্রে পাঁচিল টপকাতে যেতেন। পরের দিকে এ’ধরণের কাজকম্মো কখনো সখনো শুধু নতুন চ্যালাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেবার জন্যে করতেন। সে যুগে চোর শুধু চোরই হত, আর ডাকাতেরা ডাকাত। ... ...

ছাতের কামরাটি সংযুক্ত পরিবারের পাঠ্যপুস্তকের মত সবসময় খোলা পড়ে থাকে। ঘরের কো্নে একজোড়া মুগুর, মানে সরকারিভাবে ঘরটার মালিক বড়ছেলে বদ্রী পালোয়ান। তবে পরিবারের অন্য সদস্যরাও নিজেদের ইচ্ছেমত ঘরটার ব্যবহার করে থাকে। মহিলারা নানান কিসিমের কাঁচের বয়াম ও মাটির পাত্রে নানাধরণের আচার ভরে ছাতে রোদ খাইয়ে বিকেল হবার মুখে ঘরটার মধ্যে ভরে দেন। ছাতে শুকুতে দেয়া কাপড়চোপড়েরও একই হাল। ... ...


কলম্বাস বাবু শুধু ভারতকে নিয়েই কনফিউশনে ভোগেন নি – ক্যারাবিয়ান দ্বীপে পৌঁছেও বেশ ছড়িয়ে ছিলেন, ছড়ানোর মধ্যে এক অন্যতম উদাহরণ হছে চিলি-এর সাথে পেপার-কে ঘুলিয়ে ফেলা! ক্যারাবিয়ান দ্বীপ সান সালভাদরে (আজকের দিনের ওয়াটলিং দ্বীপ) পৌঁছে ঝাল ঝাল খাবার খেয়ে তিনি মনস্থির করে নিলেন যে যা থেকে ঝালের স্বাদ আসচে তাহাই ব্ল্যাক পেপার! কালো মরিচের স্বপ্নে তাঁর মন আচ্ছন্ন ছিল তখনো! যতক্ষণে তিনি বুঝতে পারলেন যে সেই ঝাল কালো মরিচ থেকে নয় বরং ছোট কুঁড়ি জাতীয় ফল এর জন্য এর জন্য দায়ী – ততক্ষণে বড় দেরী হয়ে গেছে। স্প্যানিশরা এই ছোট কুঁড়ি ফলকে পেপার বলে ডাকতে শুরু করে দেয় – সেই থেকে নামটা প্রচলন হয়ে গেছে! ... ...

অ্যাডমিন, পর্বগুলোর লিংক পাশাপাশি করে দেবেন, প্লীজ। ... ...




হিন্দি গদ্যরচনার একটি শ্রেষ্ঠ সাহিত্য কর্ম। ব্যঙ্গাত্মক শৈলীতে লেখা। আজও গোবলয়ের সামাজিক রাজনৈতিক মূল্যবোধে কতটু্কু পরিবর্তন হয়েছে সে বিচারের ভার পাঠকের উপরে। ... ...


আগে যাঁরা ভাগাড়পাড়া স্কুলের গল্প পড়েছেন তাঁদের অনেক জায়গাই রিপীটেশান মনে হবে। বস্তুত ঐটা আর এদিক ওদিক লেখা আরো কিছু কুড়িয়ে বাড়িয়েই এটা চলবে। আরেকবার ফিরেদেখা। কেউ যদি পড়ে মন্তব্য করেন সম্ভবতঃ উত্তর দেব না, কারণ এটা আমার নিজের জন্যই নিজের সাথে কথা বলা। আগাম মাপ চেয়ে রাখলাম। ... ...

লোকনৃত্য সমাজকে সংহত করতে বিশেষ ভূমিকা পালন করে। ... ...

আগে যাঁরা ভাগাড়পাড়া স্কুলের গল্প পড়েছেন তাঁদের অনেক জায়গাই রিপীটেশান মনে হবে। বস্তুত ঐটা আর এদিক ওদিক লেখা আরো কিছু কুড়িয়ে বাড়িয়েই এটা চলবে। আরেকবার ফিরেদেখা। কেউ যদি পড়ে মন্তব্য করেন সম্ভবতঃ উত্তর দেব না, কারণ এটা আমার নিজের জন্যই নিজের সাথে কথা বলা। আগাম মাপ চেয়ে রাখলাম। ... ...

আমাদের যেতে হবে আরও দু’কোশ পথ। এর মধ্যে যত গাঁয়ের পাশ দিয়ে যাচ্ছি সেখান থেকে ভিড় এসে মিছিলে পা মেলাচ্ছে। কেউ কেউ চালির উপরে ফুল ছড়িয়ে দিচ্ছে। কাল রাত্তিরে বৃষ্টি হয়ে রাস্তায় একটু কাদা। এখন মেঘলা আকাশের ফাঁক দিয়ে কড়া রোদ্দূর। আমাদের পিঠে কপালে চিট চিট করছে ঘাম। কিন্তু আমরা তোয়াক্কা করছি না। এখনও অনেক পথ বাকি। আমার চোখে জল নেই। আমি জানি যে রমেনের আর কিছু চাওয়ার ছিল না। ... ...

করোনাকালীন প্রথম ও দ্বিতীয়র পরেও অনেক কথা থেকে যায়। মাথায় ভোরের শিশিরের মত তারা টুপটাপ ঝরে পড়ে। আকন্ঠ পান করে নিতে চাই এ দেশের কথা। অতীত ও বর্তমান। ... ...