.jpg)
ই. সন্তোষ কুমার। আধুনিক কাহিনিকার। ভাষা মলয়ালম। একগুচ্ছ গল্প। রহস্যময়—প্রকৃতির অতীন্দ্রীয় রহস্য নয়, মানবজীবনের ছোটো ছোটো অপরাধ বড়ো বড়ো পাপ আর গোপনীয়তায় সে রহস্যের নির্মাণ। প্রতি মুহূর্তে পাঠকের মনে এক উৎকণ্ঠা তৈরি হয়। কাহিনির চলনে থাকে থ্রিলারের স্বাদ। পড়লেন লেখক ও তরজমাকার তৃষ্ণা বসাক ... ...

এ এক মহাসংকটের কাল। যার রাজনৈতিক, অর্থনৈতিক এপিসেন্টার রাজধানী দিল্লি। সামাজিক সাংস্কৃতিক বৌদ্ধিক উপকেন্দ্রটি অবশ্যই নাগপুর। কাশ্মীর থেকে অসম—দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ওপর তার প্রত্যক্ষ প্রভাবের চিত্র। একটি নিবন্ধসংকলন। পড়লেন সৌমিত্র দস্তিদার ... ...

“সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল—আকাশে এক তিল ফাঁক ছিল না”—কবির এ উচ্চারণেও আছে বিজ্ঞানের অনেক লুকোনো কথা। কিংবা ভিন্দেশের নানা ডাকটিকিটের ছবিতে। সেইসব ক্লু ধরে ধরেই সরল ভাষায় অনেক জটিল বিষয়ে আলোচনা। বিজ্ঞানকে জনপ্রিয় করতে এমন কেতাব বাংলায় বিরল। পড়লেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব, পদার্থবিদ্যার অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় ... ...

ফরাসি সাহিত্যের সাত লেখক। অষ্টাদশ ও ঊনবিংশ শতকের। তাঁদের নিয়ে একগুচ্ছ প্রবন্ধ। নানা দৃষ্টিকোণ থেকে তাঁরা কী ভাবে পঠিত হয়েছেন বিভিন্ন যুগে তার খোঁজ। একটি নিবন্ধসংকলন। পড়লেন ফরাসি ভাষার শিক্ষক ও তরজমাকার পার্থপ্রতিম মণ্ডল ... ...

মাইকেল গুটেনব্রুনের। অস্ট্রিয়ার কবি ও গদ্যকার। লেখেন জার্মান ভাষায়। নাৎজিবাদের বিরোধিতার জন্য কারারুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত। হিটলার পরাজিত হওয়ায় মুক্তি। আধুনিক জার্মান কাব্যধারা অন্যতম স্বর। লিখছেন কবি ও তরজমাকার হিন্দোল ভট্টাচার্য ... ...

পঁচিশটি ছোটোগল্পের একটি সংকলন। লেখক বিপুল দাস। তাঁর লেখনী বহন করে নিজস্ব সিগনেচার। অন্যস্বরের গদ্যকার। আপাত-শান্ত জীবনযাপনের আত্মার ভিতরে লুকিয়ে থাকা অভিশাপ, জটিলতা ও অন্ধকার বারবার তাঁর লেখার বিষয় হয়ে ফিরে ফিরে আসে তাঁর উপন্যাসে, ছোটোগল্পে। পড়লেন সুদীপ বসু ... ...

মধ্যযুগে হুগলি বন্দর ঘিরে গড়ে উঠেছিল গমগমে নানা জনপদ। বাণিজ্যের টানে এখানে যেমন ছিল পাকাপাকি মুঘল উপস্থিতি, তেমনই পরবর্তী কালে শুরু হয় ইউরোপীয় নানা ইস্টইন্ডিয়া কোম্পানির আনাগোনা। বিবিধ গবেষণাগ্রন্থে উঠে এসেছে এই জেলার ইতিহাস। তেমনই বাংলা গবেষণাগ্রন্থগুলির হদিশ এবার দুই মলাটের মধ্যে। পড়লেন রামামৃত সিংহ মহাপাত্র ... ...

চেনা দৃশ্য, পরিচিত মানুষজন হয়ে ওঠে বর্ণময়। আর সেই রঙিন মোড়কের আড়ালে রয়েছে এক হিংস্র ও নিষ্ঠুর জীবনের ছবি। পাঠক নিমজ্জিত হন এক চমকপ্রদ মায়াবী জগতের ভিতর। ছোটা ছোটো মোচড়ে পরতে পরতে ফ্যান্টাসি জড়ানো গল্পগুলির মধ্যে বারবার নানা চোরাটান, ঘূর্ণি ও অভিঘাত তৈরি হতে থাকে। একটি গল্পসংকলন। লেখক সুদীপ বসু। পড়লেন রাহুল দাশগুপ্ত ... ...

স্বাধীনতা আন্দোলন বলতে আমরা শুধু ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আন্দোলনকে বোঝাই, ভারতীয় সমাজের অভ্যন্তরে সামাজিক দাসত্ব থেকে মুক্তি সংগ্রামের কথা মাথায় রাখি না। শ্রমিক-কৃষক-খেটে খাওয়া মানুষের অধিকারের প্রশ্নের মতো দলিত জনগণের মুক্তি, আদিবাসী জনগণের মর্যাদা, নারী স্বাধীনতার প্রশ্নও ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল প্রশ্ন হয়ে ওঠেনি। এবং এই সুযোগেই ভারতে ঘটেছে ফ্যাসিবাদের প্রসার ও উত্থান। একটি সাম্প্রতিক বই। লেখক অরুন্ধতী রায়। পড়লেন দীপঙ্কর ভট্টাচার্য ... ...

সম্প্রতি প্রকাশিত তিনটি বইয়ের সংক্ষিপ্ত আলোচনা। লিখেছেন নবকুমার ... ...

মির্জা অসদুল্লা খান গালিব। নিজের কালে পরিচিতই ছিলেন ‘মুশকিল-পসন্দ্’ বলে। তাঁর চারপাশে তৈরি হয়েছে এনিগমার কুহেলি। কারণ তিনি আধুনিক, তিনি যুগের থেকে এগিয়ে। উর্দুর মহানতম কবি। কিন্তু শুধু সেইটুকুই নয়, এ কেতাব জুড়ে উঠে এসেছেন এক রক্তমাংসের মানুষ, সব দুর্বলতা, ব্যর্থতা নিয়ে। ইংরেজিতে যাকে বলে—‘আপ, ক্লোজ অ্যান্ড পার্সোনাল’। তাই এ বইয়ের স্বাদই আলাদা। পড়লেন তৃষ্ণা বসাক ... ...

দেবীপ্রসাদ রায়চৌধুরী। বিখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর। আর তেমনই বৈচিত্রময় জীবন। কী করেননি? গুরুর জুতো পালিশ, ঘর ঝাঁট দেওয়া, নিজের ছবি ফেরি করা... শিল্পীর নিজের কথায় এবং তাঁর স্ত্রী চারুলতা রায়চৌধুরীর ভাষ্যে সেই চিত্তাকর্ষক জীবনের কথা। একটি বই। পড়লেন শিল্পী কৃষ্ণেন্দু চাকী ... ...

সম্প্রতি প্রকাশিত তিনটি বইয়ের সংক্ষিপ্ত আলোচনা। লিখেছেন নবকুমার ... ...

উৎসাহী পর্যটক গোটা অঞ্চলটির গায়ে লেপে দেন একটিই নাম—দার্জিলিং। নস্টালজিয়ায় ভরপুর অনেক রোমান্টিক যাতায়াতের পরেও তাঁর নজরের বাইরেই থেকে যায় সেই পাহাড় জুড়ে নিজ নিজ ভাষা, সংস্কৃতি, বঞ্চনা, ক্ষোভ নিয়ে বেঁচে থাকা বিবিধ জনগোষ্ঠীর একদিন প্রতিদিনের বাস্তব। সেইসব মানুষের কথা। নেপালি ভাষায় লেখা উপন্যাস—ফাৎসুঙ্। লেখক ছুদেন কাবিমো। বাংলা তরজমায় পড়লেন বিমল লামা ... ...

আব্দেল্লাতিফ লাবি। মরক্কোর প্রথম সারির কবি। লেখেন ফরাসি ভাষায়। বহু পুরস্কারে সম্মানিত। কিন্তু দীর্ঘকাল মরক্কোর শাসকশ্রেণির চক্ষুশূল। ফলত প্রথমে আট বছর কারাবাস ও পরে নির্বাসন। তিরিশ বছর দেশছাড়া হলেও মরক্কো তার কবিতার প্রতিটি শব্দে, প্রতিটি উচ্চারণে। লিখছেন পার্থপ্রতিম মণ্ডল ... ...

ব্রিটেনে তো তুলো হয় না। ইউরোপে কোথাও না। তা হলে সে মহাদেশে কী করে অষ্টাদশ শতক থেকে গড়ে উঠেছিল এত বিপুল সংখ্যক সুতিবস্ত্র কারখানা—উন্নত অর্থনীতির অন্যতম চালিকাশক্তি? যুগ যুগ ধরে তুলো চাষের প্রধান ক্ষেত্র ভারতীয় উপমহাদেশ। কীভাবে সেই ভারতীয় তুলো পৌঁছে গেল ইউরোপীয় কারখানা হয়ে দুনিয়ার বাজারে? মর্মন্তুদ সে ইতিহাস। একটি সাম্প্রতিক বই। পড়লেন বিশ্বেন্দু নন্দ ... ...

চ্যাপলিন তাঁর আত্মজীবনী লিখেছেন, একাধিক ভাষ্যে; তাঁর প্রামাণ্য জীবনী লিখেছেন ডেভিড রবিনসন। কিন্তু সারাজীবন তিনি সযত্নে আড়াল করে রেখেছেন তাঁর ছবি তৈরির প্রক্রিয়া। সাক্ষাৎকারে, বক্তৃতায়, সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলেছেন তিনি নিজের জীবন ও বিশ্বাস বিষয়ে; এত মানুষের সঙ্গে পরিচয়, আলাপ ও সঙ্গ ঘটেছে তাঁর, তাঁরাও লিখেছেন, তাঁর সম্পর্কে; এই সব কিছু মেলালে চ্যাপলিনের যে জীবনচিত্র তৈরি হয়ে ওঠে, তা তাঁর জীবনী বা আত্মজীবনীর ধরাবাঁধা, সুবিন্যস্ত বৃত্তান্ত তথা পরিচিতি পেরিয়ে আরও বিস্তীর্ণ হয়ে ওঠে। ... ...

বাইশটি নিবন্ধের সংকলন। লেখক মনোরঞ্জন ব্যাপারী। অতিকথন ও যুক্তি-তথ্য বিন্যাসে কিছু গরমিল সত্ত্বেও, এ গ্রন্থ জুড়ে রয়েছে এমন কিছু চাঁছাছোলা সত্য যা যতবার বলা যায় এবং যত মানুষকে বোঝানো যায় ততই ভালো এবং তা অতিশয় জরুরি। পড়লেন মীরাতুন নাহার ... ...

সুধীর চক্রবর্তী। প্রয়াত হলেন সম্প্রতি। অনন্য প্রাবন্ধিক। অসাধারণ বাগ্মী। তেমনই ছিলেন একজন চিরায়ত শিক্ষক, যে শিক্ষক স্নেহপ্রবণ, যে শিক্ষকের আশীর্বাদমুদ্রা সতত তাঁর ছাত্রদের মাথার উপরে। বিবিধ বিষয়ে তাঁর গভীর গবেষণা। প্রেম, প্রকৃতি, মানুষ ও ঈশ্বর সম্পর্কিত যে বোধগুলি লোকধর্মগুলি নুড়িপাথরের মতো পড়েছিল, সুধীরবাবু তর্জনী নির্দেশে দেখালেন, এই দ্যাখো, এগুলো রত্ন। লিখছেন স্বপ্নময় চক্রবর্তী ... ...

তারা মীরচন্দানী। এ সময়ের এক অনন্য সিন্ধী সাহিত্যিক। চারপাশের চেনা জগত থেকে উঠে আসে তাঁর কথাবস্তু। মানুষের যন্ত্রণা আনন্দ দিয়ে তিনি কাহিনি বুনে চলেন অনায়াস দক্ষতায়। উপন্যাসের নাম হঠযোগী। বাংলা তরজমায় পড়লেন তৃষ্ণা বসাক ... ...