
আমাদের বন্ধু ব্যাচে হাবাই সর্বপ্রথম অবৈধ সন্তান উৎপাদনে সক্ষম হয়েছিল ক্লাস ইলেভেনে পড়ার সময়। ক্ষ্যাপা মাষ্টারের কাছে প্রাইভেট টিউশনি শেষ করা এবং ইস্কুলের গণ্ডী পেরোবার সীমারেখা থেকেই হাবা-র কাছে তার নিজেরই ‘রঞ্জিত’ নামটি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। ক্ষ্যাপা মাষ্টার আজ আর নেই – আমাদের গ্রাম থেকেই টিউশনি পড়িয়ে ফেরবার পথে জি টি রোডে লরির ধাক্কায় প্রাণ হারাণ। এই ঘটনা আমাদের বিষাদগ্রস্ত করেছিল কিছুদিন কারণ খ্যাপা মাষ্টার আমাদের নিমো গ্রামের অনেক ছেলেরই কৈশোরের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা তাই ক্ষ্যাপা ... ...

মোদীকে আমি চিনি না। চেনার দরকারও নাই। পৃথিবীতে সকল মানুষকে চেনা যায় না। আর আমি বরিশালের মনু। যেখানে বরিশালের সবারেই চিনি না—সেখানে ভারত নামের একটা রাষ্ট্রের গুজরাতের নরেন্দ্র মোদিকে চিনতে যাব কোন দূঃখে।তবে আমার পাড়ার নরেন মুদিকে চিনতাম। বেচারা নরেন মুদি। তার মুদি খানায় বিস্তর কেনাবেচা হত। হিন্দুদের চেয়ে মুসলমান খদ্দের ছিল বেশি। তারা বিশ্বাস করেন নরেন মোদি নামের এই হিন্দু লোকটা মালে ভেজাল দেবে না। আর দাম লাগাম ছাড়া নেবে না। আমাদের পাড়ার সৈয়াদুল হক চাচা এই ব্যাপারে বড় করে ঘোষণা দিয়েছিলেন, ... ...

ছোটবেলায় একটা কথা শুনতাম, মর্ণিং শোজ দ্য ডে। এক্কেবারে বাজে কথা। সকালে রোদ্দুর উঠেছে দেখে একদিন ছাতাটা বাড়িতে রেখে বেরিয়েছিলাম, আর সেদিনই কী বিষ্টি কী বিষ্টি! ভিজে জাব হয়ে ফিরতে হোল। ওসব মর্ণিং ফর্ণিং নয়, সোজাসুজি আকাশই দেখে দিনকাল যা বোঝার বুঝতে হয়। আর দিনকালের বোঝার আছে টা কী! সারা সপ্তা অফিস-টিভি-ঘুম, আর ছুটির দিন শপিং-টিভি-ঘুম, এই তো জীবন। পুরো টাকাটাই মাটি, নয়তো পুরো মাটিটাই টাকা। এর মধ্যে দিনকাল বোঝাবুঝি আসেই বা কোথা থেকে? আসে। আমাদের ধরাছোঁয়ার বাইরে যে জগত, সেটাই আকাশ। ওইজন্যেই বিখ্য ... ...

একদিন একটি শৃগাল কুকুরদের তাড়া খাইয়া পলাইতে গিয়া একটি চৌবাচ্চার ভিতর পড়িয়া গেল। সেই চৌবাচ্চায় কেহ লাল রঙ গুলিয়াছিল। তাহাতে পড়িয়া শৃগালটি লালবর্ণ হইয়া গেল। তাহার লালবর্ণ দেখিয়া অরণ্যের অন্য জীবজন্তু ভয় পাইয়া গেল। স্বয়ং পশুরাজকেও ভয় পাইতে দেখিয়া ধূর্ত শৃগাল বুঝিল যে এ হেন রক্তিম বর্ণের সাহায্যে সে সমস্ত অরণ্যবাসীদের নিয়ন্ত্রণ করিতে সক্ষম হইবে। সে অবিলম্বে নিজেকে তাহাদিগের নেতা ঘোষণা করিল এবং নূতন নিয়ম কায়েম করিল। সেটি হইল, কোনও প্রাণী কোনও শিকার ধরিলে তাহা হইতে সকলকে ভাগ না দিয়া খাইতে পারিবে ... ...

পত্রিকার সম্পাদকেরা সচরাচর আধাপাগল হন। আমার সম্পাদক বদ্ধ পাগল। নাহলে আজ সকালবেলা ফোন করে আগামীকালের মধ্যে মহাভারত নিয়ে একটা লেখা লিখতে বলেন!আরে আমি কি নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, নাকি অর্ণব গোস্বামী, যে সবকিছু নখের ডগায় থাকবে, কাগজ কলম নিয়ে বসলেই লেখা বেরোবে ফরফর, ফরফর! কে কাকে বোঝায়! ফোনটা আসবার পর থেকে সারাদিন অফিসে চিন্তা করেছি, কিস্যু আসেনি মাথায়। কয়েকজনকে জিগ্যেসও করলাম। পাশের টেবিলের বিকাশদা রেসের মাঠ থেকে সানি লিওন অনেককিছুর খবর রাখেন। আমার প্রশ্ন শুনে কাগজ পাকিয়ে কান চুলকোতে চুলকো ... ...

পশ্চিমবঙ্গে বৃষ্টি না হওয়া নিয়ে সকলের মতামতঃ তৃণমূলঃ বৃষ্টি না হওয়া সিপিএম-বিজেপি-কংগ্রেস-মাওবাদী-আনন্দবাজার-কিউবা-ভিয়েতনামের চক্রান্ত। ১৬ তারিখ ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই এসব সাজানো ঘটনা ব্যর্থ হবে, বৃষ্টি আসবে। দেরিতে আসা বৃষ্টির জন্য কেষ্টর সাহায্যে মুড়ি ও নারকেলের ব্যবস্থা করা হয়েছে। বাংলার মানুষের জন্য এটুকু করতে আমরা দায়বদ্ধ, আমরা গাধা বা ভোঁদা নই, হরিদাস পাল ও নই। আমরা গৌরী (পড়ুন সুদীপ্ত) সেন। সিপিএমঃ তৃণমূলের সন্ত্রাসে বৃষ্টি আসছেনা। এবিষয়ে বিস্তারিত ডকুমেন্ট কমঃ গৌতম দ ... ...

প্রথম জানতে পারি দীপাঞ্জনের (রায়চৌধুরি) কাছ থেকে, শ্রমজীবী হাসপাতাল একটি স্কুল তৈরির কথা ভাবছে। আমি কি আগ্রহী? আগ্রহী তো বটেই, এই রকম যে কোনো প্রচেষ্টায় আমি আগ্রহী। কিন্তু এই স্কুল তৈরির কথা শুনে শুনে কান পচে গেছে, ‘আপনাকে বলছি স্যার’ পড়লেই স্কুল করার কথা মনে পড়ে, আর ক’দিন পরেই আরও অনেক ভালো ইচ্ছার মত এও উপে যায়। না, না, এনাদের কথা শুনে মনে হচ্ছে এঁরা সিরিয়াস। স্কুলটা ওঁরা করতে চাইছেন আমাদের পদ্ধতি মেনে, আমাদের একেবারে ফ্রি হ্যান্ড দেবেন। দরিদ্র কিন্তু মেধাবী ছেলেমেয়েদের নিয়ে হবে স্কুল। পুরো ফ্র ... ...

‘চুল’কানিস্থানঃ রানাঘাট স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম।কালঃ রাজ্যে পঞ্চম তথা শেষ দফা ভোটের আগের দিনের সকাল।পাত্রঃ চিনতে হলে শেষ অবধি ধৈর্য ধরুন।পোলিং পার্টির বাসে রানাঘাট কোর্ট পাড়ায় নেমে ষ্টেশন অবধি আসতে আসতে পাক্কা ছ’ মিনিটের জন্য ফুলিয়ার ট্রেনটা যখন মিস করলাম তখন অশান্ত মনের হোমাগ্নিতে আরও খানিক হবি বিসর্জন হল। সকাল চারটেয় উঠে রেডি হয়ে বেরতে দাঁতে কুটোটি কাটার সুযোগ পাইনি। সামনের শেডে ভাজা কচুরি দেখে মনে অসম্ভব লোভ সৃষ্টি হ ... ...

নিবন্ধ লে হালুয়া অভীক মুখোপাধ্যায় (১)‘রাখাল একজন বাজে ছেলে – Rakhal is a cheater.’ লাইনটা খাতায় দেখে চমকে উঠলাম। বাঁদর ছেলে পড়াশোনায় মন নেই, ভুলভাল লিখে খাতা ভরিয়ে নিয়ে এসেছে। বাপ-মা কতো আশা করে মানুষ করার চেষ্টা করছে আর ইনি আমার কাছে ইংরাজি শিখে নিজের বংশ ... ...

৩৬।একা থাকার অভ্যেসটা অনেক দিনের।ধীরে ধীরে, তিলে তিলে রপ্ত করা। অভ্যেসটা কবে থেকে রপ্ত করা শুরু করেছেন তা আর আজকে মনে পড়ে না। পাবনায় যাওয়ার পর থেকেই কি? না বোধহয়! কোলকাতার আলোক মালার বৃত্তের মাঝেই হয়ত শুরু হয়ে গেছিল এই একাকিত্বের যাত্রা; হয়ত সেটাকে চিহ্নিত করে উঠতে পারেননি তখন – এই যা! নাকি পেরেছিলেন ? শুধু নিজেকে ভুলিয়ে রাখার জন্য যেটুকু ব্যসন আসনের দরকার হয়, সে গুলির আড়ালটা ব্যবহার করেছিলেন মাত্র! আর তারো আগেকার, মানে কার্সিয়াঙের জীবনটাকে ধর্তব্যের মধ্যে আনা চলেনা। ঐ বালিকা বয়সে কেউ ... ...

প্রথম শব্দই ছিল বেশ্যা আর প্রথম স্পর্শে তীব্র অসতীত্ব প্রথম রাত্রির পর দরজায় প্রচণ্ড আঘাত সেসব পেরিয়ে এসে প্রেম, কালো ঘর ? লিপস্টিক পুরনো হলে ফেলে দিতে নেই বিশেষত কালো লিপস্টিক চটচটে চ্যাটচ্যাটে সমস্ত রকম দাগ অনিচ্ছের সংসারে কত কাজে লাগে কেই বা উপোসে থাকে কার দুঃখে কেঁদেছ দেবতা মুখ বন্ধ করে থেকে থেকে মুখই খুঁজে পাচ্ছিনা আর প্রভু হে, এ জনমে প্রেম সাধিব না কিন্তু দরজা খুলতে গিয়ে দেখছি দরজা নেই শুধু একটা 2-D ফ্রেম আর তার দ ... ...

তেঁতুল পাতায় নজন সুজন গল্প করে।গল্প করে - ওমনি আবার গানটা ধরে।।গানটা ধরে টুক্ টুকা টুক্ তাল ঠুকে যায়। তাল ঠুকে যায় আঙুল মেরে হাঁটুর গোড়ায়।।হাঁটুর গোড়ায় ঝিন্কি ধরে - রক্ত নাচে।রক্ত নাচে বিদ্রোহী কোন কবির ধাঁচে।।কবির ধাঁচে মনের কোণে পদ্য ঘোরে।পদ্য ঘোরে - ঘূর্ণি যেন দূর সাগরে।।দূর সাগরে নোনতা জলের উড়ছে ছিটে।উড়ছে ছিটে দমকা ঝড়ের ব্যপ্ত পিঠে।।ব্যপ্ত পিঠেও রক্ত তখন নাচছে সমান।নাচছে সমান - চলছে তেড়ে আজগুবি গান।। ... ...

ফোর টোয়েন্টিঅভীক মুখোপাধ্যায়‘হুজুর একটু দেখবেন। আপনারাই মা- বাপ।’ আচমকা একথা কানে আসতেই ঘাড় ঘোরালাম, যে দৃশ্য চোখে পড়ল তাতে অবাক না হয়ে পারলাম না। মার্চের প্রথম সপ্তাহের দুপুর, গরম খুব বেশী না হলেও নেহাত কমও বলা চলে না। এই গরমে কমলা রঙের হনুমান টুপি পরা বেঁটে খাটো চেহারার একজন মানুষকে দেখে একটু অবাক হলাম। গায়ে কটে যাওয়া নীল কোট। উদ্ভট লাগায় কৌতুহল আরও বেড়ে গেলো। ডান হাতের তর্জনীটাকে এমন ভাবে আমার দিকে তুলে মুখে চোখে একটা সনির্বন্ধ অনুরোধ নিয়ে তাকিয়ে আছেন যেন ‘একটাই মাত্র কোনও কথা’ ... ...

অর্ক’টা আজকাল বাইরে বিস্তর তেলে ভাজা খাচ্ছে।যেসব পেটরোগা’রা কবজহার খেয়ে দিন কাটায়,তারা যেচে এসে বাড়িতে খবর দিয়ে যাচ্ছে যে অর্ক'কে আজ অমুক বা কাল তমুক জায়গায় পাঁচটা চপ কি সাতটা সিঙ্গাড়া খেতে দেখা গেছে।তা নিয়ে যথারীতি বাড়িতে বকাবকি চলছে।আমি সেদিন ডেকে বললুম,‘হ্যাঁরে হতভাগা,একটু কমসম করে খেতে পারিস না?দু-একটা করে খেলেই তো ঝামেলা হয় না’।(প্রসঙ্গত,একদম তো আর না খেতে বলতে পারিনা,তাহলে তো হজরত মোহাম্মদ অণুসরণ করে আগে আমাকেই খাওয়া ছাড়তে হয়,আর সেটা অসম্ভব,পাতি বাংলায় ইমপসিবল)।অর্ক মাথ ... ...

আম পাতা জোড়া জোড়াতৎকালে লোকে প্রেমকে লাইন বলিতো। আমাদিগকে বলা হইয়াছিলো, ইহা ভালো নয়। ভাবেসাবে আমরা বুঝিয়াছিলাম, লাইন একটি বখাটেপনা, সামাজিক অপরাধ বিশেষ। …এই ঢাকা তখন সেই ঢাকা ছিলো না। ফুলবাড়িয়াতে ছিলো রেল স্টেশন। রিকশাই ছিলো সর্বত্র জনপ্রিয় বাহন। ইপিআরটিসি’র লাল দোতলা বাস বিআরটিসি হইয়াছে মাত্র। বাবার হাত ধরিয়া সেই দোতলা বাসে চাপিয়া মিরপুর-ফুলবাড়িয়া ভ্রমন করিয়া জীবনকে মনে হইয়াছিলো সার্থক। রমনা পার্কের দোলনায় আবার কবে চড়িবো, সেই ভাবনায় ছোট্ট শিশু মন কতই না রঙিন স্ব ... ...

(স্থানঃ রিজার্ভ ফরেস্ট। পরিবর্তে কচুবন ও চলবে।কালঃ একটা হলেই হোল। কল সেন্টারের যুগে রাউন্ড দ্য ক্লক কাজকম্মো চলে।পাত্রঃ যে কটা বিনা পয়সায় নাটক করতে রাজী হয় আর কি।)দ্রোণঃ একি, প্র্যাকটিশ ছেড়ে কোথায় গেল সব? যুধিষ্ঠির!যুধিঃ প্রেজেন্ট প্লিজ!দ্রোণঃ রোলকল করছিনা। পান্ডবগণ, কৌরবগণ, কোথায় সবাই?যুধিঃ অল গন স্যার, হাইডিং।দ্রোণঃ কী! শুটিং ছেড়ে লুকোচুরি খেলা হচ্ছে!!যুধিঃ নট প্লেয়িং স্যার, ভয়ে হাইডিং।দ্রোণঃ অসম্ভব!! আমার ছাত্ররা ভয়ে লুকোতেই পারে না! কোথায়, ড ... ...

কৃষ,তোকে এস এম এস না করে কেন খামোখা চিঠি লিখতে যাব, বলতো? লিখতাম না। কিন্তু তোর ফোন সুইচ অফ আছে, কতদিন কতবার চেষ্টা করেছি। তোর মোবাইলে এখন বোধ হয় শুধু গান শুধু গান। তোর মোবাইলে এখন বোধ হয় সিম নেই। তুই কেন সিম ফেলে দিলি কেষ্টা, আমাকে অ্যাভয়েড করবি বলে, নাকি পুলিশ তোকে খুঁজছে বলে?আমি কিছুতেই মানতে পারিনা, এবারও আমার ভুল সম্পর্ক করা হয়ে গেছে! না, আমি বিশ্বাস করিনা... গোয়ালাপাড়ায় লোকজন বলছে, কয়েকটা বাচ্চা মেয়ের সঙ্গে ছেড়ছাড় করেছিলি। তারপর থেকে পুলিশ তোকে খুঁজছে। আমার কেষ্টা, আমার কৃষ, যাক ... ...

একদিন সকালে খবরের কাগজটা হাতে নিয়েই বড়মা-র সে কি হাঁউমাউ চিৎকার!-‘ওরে কে কোথায় আছিস, ছুটে আয়!’আমি তখন ইস্কুল যাওয়ার আগে ব্রেকফাস্টের পাঁউরুটিটা লুকিয়ে ভুলোকে খাওয়াচ্ছিলুম। দাদা স্কুলের ব্যাগ-এর মধ্যে কী একটা যেন খুঁজছিল। মা ফোর্থ গিয়ারে খুন্তি নাড়িয়ে আমাদের টিফিনের জন্য চিঁড়ের পোলাও বানাচ্ছিল। বড়মার আওয়াজ শুনেই আমরা তিনজনে চমকে মোমকে আমি পাঁউরুটি ছুঁড়ে, দাদা ব্যাগ ফেলে, মা খুন্তি ঠেলে ছুট লাগালুম ‘কী হলো, কী হলো’ বলে।ভুলোও কিছু না বুঝে লেজ নাড়তে নাড়তে আমাদের পিছন পিছন এল।দেখি ... ...

একটি রুপোলি আলোয়ান গায়ে জড়িয়েধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে সালেমানের মাশরীরে এখনও সদ্য-প্রসবিনীর শৈথিল্য এ নিম্নগামী পথ তার আপনার নয়দু'হাতে আঁকড়ে রাখা সন্তানের কোল বদল হয় নিয়তঅনাদরে, অবজ্ঞায় মাসিক মন্দার সুরাহা হলেও হতে পারে আজতাই পিঁচুটি পড়া চোখের কোণ ধুয়েসালেমানের মা এগিয়ে আসছে চৌহদ্দির ঈশান কোণের ঘরেযেখানে অপেক্ষারত অর্থ-সংবাহকযার বয়স-ধর্ম-পেশা-রুচিএ সকল জানা বাধ্যতামূলক নয়, কখনও ছিল নাঅথচ টেবিলের দু’প্রান্তে বসে থাকা অন্যস ... ...

মে-দিবসের গপ্পো--------------------------এই কাজটা অনেকদিন ধরে করছি, কিন্তু এখনও নির্দ্বিধা হতে পারিনা। মানুষের মূল্যায়ণ ! না, শুধু তার কাজের ? কিন্তু কাজটি তো মানুষের সঙ্গে ওতপ্রোত। কীভাবে করা যাবে এই কাজ ? বাংলায় অনেকগুলি শব্দ আছে, জাজমেন্টাল, ওপিনিওনেটেড, বায়াসড, ওপন, ফোকাসড, স্ট্রাকচার্ড, পজিটিভ, টাইরান্ট, নানা রকম মানে আছে এই সব শব্দের। যাঁরা চাকরি করে খান, তাঁরা নিজের নিজের উপরওয়ালা সম্বন্ধে এ রকম নানা বিশেষণ ব্যবহার করেন। বসের তো দুরকম অবতার রয়েছে। এক, নিত্যদ ... ...