
অশোক যেমন বাপের চাকুরী পেয়েছিল তেমনই তার বউ করত তার মৃত স্বামীর থেকে পাওয়া চাকুরীটা। সরকারী চাকুরী করা ছেলের ভালো পাত্রী পাওয়াটাই চল ছিল তখন – তাই অশোক এক মেয়ে সমেত বিধবাকে বিয়ে করল কেন সেটা আলোচনার বিষয় হয়ে উঠল গ্রামের জটলাগুলিতে, শিতের খামাড়ে বা রোদ পোয়ানো ছাদে। যাদের ব্রেন সুদূরপ্রসারী – যারা অন্ধের মাঝে কানা ছিল তারা ভাবে বার করল অশোকের এহেন আচরণের মূলে হল তার নিজের বাড়িতে তরুণ ঘটিত কমপ্লেক্সিটি।কিন্তু উহারা অচিরেই ভুল প্রমানিত হল – বেগারস্ ক্যান নট বি চুজারস্ আপ্তবাক্য ভুল প্রমা ... ...

৬। কারো বাঁশির মতন নাক ভালো লাগে,কারো হরিণের মতন চাহনি নেশা ধরায়-কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে,ঝঞ্ঝাক্ষুদ্ধ সমুদ্রে জ্বলে ওঠেনা তাদের দৃপ্ত মুখফসফরাসের মতকলেজের গেট থেকে কলকল করতে করতে মেয়েরা বেরোচ্ছে। ছেলেরা তাদের পেছনে পেছনে; একটু তফাৎ রেখে। সুধা মেয়েদের ভিড়টাকে বাঁচিয়ে বেরিয়ে আসছে কলেজের ভেতর থেকে। চেনা কারোর সাথে দেখা হলে দু-এক কথায় সময় নষ্ট হবে। এখন পড়াতে যাওয়া আছে পোড়ামাতলায়। একটা বাড়িতে দুই ভাই বোনকে পড়াতে হয়। স্কুলের নিচু ক্লাসে পড়ে দুজন ... ...

এটা গতকালই লিখব ভেবেছিলাম, তালেগোলে হয়ে উঠল না। মোদ্দা কথা হল, শচীন রিটায়ার করছেন, শেষের আগের টেস্টটা খোদ ইডেনে। ওঁরা - মিডিয়ার লোকজন - নানান্ কথা লিখবেন, প্রাক্তন ধারাভাষ্যকাররা বলবেন, সাহিত্যিকরা বলবেন, আর - আমরাও কিছু বলব।এর কয়েকটা ঘটনা আজ ঘটে গেছে। কয়েকটা কাল ঘটবে, কয়েকটা হয়ত ঘটবেই না। বেশিটাই আনুমানিক। তবে ঐ, লিখতে তো ক্ষতি নেই!***বিষয়: ধোনি টস করতে গেলেন।আনন্দবাজার: শেষ সিরিজ। ১৯৮ টেস্টের অভিজ্ঞতা সত্ত্বেও বিশ্বক্রিকেটের সবথেকে বর্ষীয়ান সদস্যের ... ...

পুলিশ ! ওরে পুলিশ! (শেষ কিস্তি) ৩১ ডিসেম্বরের রাত। মাঝরাতে নববর্ষ বরণ। মোবাইলে নেমন্তন্ন পেয়ে গি্ন্নি ও বাচ্চাদের চোখ এড়িয়ে ঠিক সময়ে পৌঁছেচি গজ্জুশেঠের হোটেলে।প্রায় সমবয়সী শেঠজি আমার বন্ধু। জড়ো হয়েছি আমরা ক’জন, প্রায় জনাদশেক; কেউ ফক্কড়কবি বাবা নাগার্জুনের চেলা, তো কেউ কবি সম্মেলন আলো করা গোপালদাস নীরজের। তবে সবকটাই একলব্য–শিষ্য; গুরুর সঙ্গে সাক্ষাৎ পরিচয় নেই কিন্তু শিষ্য বটেক, খানিকটা বিদ্রোহী নাগাদের স্বঘোষিত কম্যান্ডারের মত। একটা হলঘরের মেজেতে গদির ওপর বিছানা পাতা।হেলান দ ... ...

বাঁশের তীর ধনুক দিয়ে পাখি মারার পর্যায়ের বয়সটা সবে শেষ করে মোড়লদের বাগানে নেউল কামারের তৈরী কাঠের ব্যাট নিয়ে ক্রিকেট খেলায় ঢুকেছি আর ঠিক তখনই প্রথম ঝটকাটা লাগল। সেই তখনও পর্যন্ত আমার মূল কৌতূহল সাধারণত খাদ্য বস্তুর ভিতরেই সীমাবদ্ধ ছিল। আনন্দমার্গ স্কুল থেকে সুবল কাকা সাইকেলে করে বাড়ি নিয়ে আসার সময় খালের মিষ্টির দোকানে পেটা সন্দেশ আমার বরাদ্দ ছিল। তৎকালীন বয়েসে আমি বেশীর ভাগ ভাবনাটাই কেন্দ্রীভূত করেছিলাম এটা বের করার জন্য যে পেটা সন্দেশ এ্যাতো ভালো খেতে হয় কেন! জ্যাঠা কলকাতা থেকে হালখাতার সময় মহা ... ...

৫।ওদের কথায় ধাঁধাঁ লাগে তোমার কথা আমি বুঝি,তোমার আকাশ, তোমার বাতাসএই তো সবই সোজাসুজি!বরাবরই খুব ভোরে ওঠা অভ্যেস সুবোধের। ছোটোবেলায় মা করিয়েছিলেন অভ্যেসটা। এগারো বছর বয়সে মা চলে গেলেন। অভ্যেসটা অবশ্য সঙ্গ ছাড়েনি। বাবার স্মৃতি প্রায় নেই বললেই চলে। তিন বছর বয়সেই পিতৃহীণ সুবোধ।তা এ হেন একটা মানুষের শৈশব-কৈশোর যেরকম করুণ আর অযত্ন লালিত হওয়ার কথা, সুবোধের বেলায় তা ঘটেনি। না ঘটার পেছনে যে মানুষটা, তিনি মেজকাকা সমরেন্দ্রনাথ। বিষয় সম্পত্তি সব ম ... ...

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দয়ায় পাওয়া নয় ছাত্র অবস্থায় আপনার কবিতা পড়ে আমরা মুগ্ধ হয়েছিলাম। সদ্য যুদ্ধ ফেরৎ কবি, আপনি ১৯৭১ এর বারুদের সৌরভ ছড়িয়ে লিখেছিলেন: "আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো ইতিহাসের সামনে হাতে দিয়েছো স্টেনগান আঙ্গুল ভর্তি ট্রিগার এখন আমার আর ফেরার কোনো পথ নেই…" ... ...

।। রেল যাবে,সভ্যতা যাবে বুকের উপর দিয়ে। ।দখলদারের সভ্যতা মানে গতি।মানে তুঙ্গ শক্তিমত্ততা। ইঁটের মাপ, দাঁতের ডাক্তারি, ওজন এবং স্থাপত্যের আশ্চর্য্য জ্যামিতি ছাপিয়ে সে চলে যায়। তার সময় নেই। তাকে একজীবনে অনেক কিছু করতে হবে, পেতে হবে। কে পরে থাকছে, কে অক্ষম, কে দুর্বল, কে সঙ্গ ছেড়ে দিল সে সব নিয়ে তার মাথা ঘামাবার সময় কই? সে জানে শুধু তাকে পেতে হবে। দেবার কথা নিয়ে মাথা সে ঘামাতে রাজী না। পেতে গেলে যে সামান্য দিতে হয় তাতেও তার কুন্ঠা, তার হিসেব, তার কার্পণ্য। কাজেই উইলিয়াম ভাবছিল নেটিভের সাহ ... ...

বেশ নেশায় পড়ে গেছি। কেবল পাখির কথা মনে হচ্ছে। চেম্বারে রোগী বলছে বুক ধুপধাপ করছে-আমার মাথায় ঘুরছে অ্যাশি প্রিনিয়া। রেড স্কেলড মুনিয়া। ইকো করতে করতে মনে পড়ছে ওরিয়েন্টাল হোয়াইট আই। যদি আর একটু সময় নিয়ে ছবি নিতাম। যদি আর একটু কেয়ারফুল থাকতাম! অত হন্তদন্ত ভাব কোনো পাখিই পছন্দ করে না।সার্কল অফ ফিয়ার বলে একটা ব্যাপার আছে না ! আহা, যদি সেন্টার ওয়েটেড মিটারিং রাখতাম! কেন যে ম্যাট্রিক্স মিটারিং ব্যাভার করতে গেলাম! আহা, যদি ৮০-৪০০ থাকতো ! আর একটু সময় পেলে পাইড কিংফিশারের ছবি হত। ওটা কী ঈগল-লং লেগড না কমন ... ...

৪।কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান,কোনখানে তোর স্থান?পণ্ডিতেরা থাকেন যেথায় বিদ্যেরত্ন পাড়ায়,নস্য উড়ে আকাশ জুড়ে, কাহার সাধ্য দাঁড়ায়,চলছে সেথায় সূক্ষ্ম তর্ক সদাই দিবারাত্রপাত্রাধার কি তৈল কিম্বা তৈলাধার কি পাত্র,পুঁথিপত্র মেলাই আছে মোহধ্বান্তনাশন-তারি মধ্যে একটি প্রান্তে পেতে চাস কি আসন?গান তা শুনিয়া গুঞ্জরিয়া কহে নহে, নহে, নহে।।ঘরের জানলা দিয়ে সকালের রোদ আসছে। মেঝেতে ফরাসের ওপর বসে গলা সাধছে বিশ্বনাথ। দেশ রাগ। সাধ ... ...

আপনি কি ভারতবর্ষে নারীর দুর্গতির এক ও একমাত্র কারণ খুব সহজে জানতে চান? আপনি কি নারীবাদ ও নারী-আন্দোলনের যথাযথ দিশার সন্ধান চান? আপনি কি কেবলমাত্র, সময় ও আগ্রহের অভাবে এসব কঠিন জিনিস খুঁজতে ও পড়তে পারেননা, এবং তজ্জনিত হতাশায় সন্ধ্যাবেলায় হয় রয়্যাল স্ট্যাগ নয়তো টিভি সিরিয়াল দেখে কালাতিপাত করেন? হতাশার আর প্রয়োজন নেই। আক্ষেপেরও কোনো কারণ নেই। কুঁড়ে মদ্যপ বা সরলমতি সিরিয়ালপ্রিয়দের জন্য এইসব দুরূহ বিষয়ে এতদিন কোনো সহজপাঠ না থাকলেও, এখন সে অভাব মিটেছে। আপনার হতাশা ও অভাববোধের ওষুধ হিসেবে বাজ ... ...

আমার প্রথম “ব্লগ” আমারে চেনো কি? লেখাটি নিয়ে বেশ কিছু মতামত দিয়েছেন অনেকে। একজন বেশ উষ্মা প্রকাশ করেছেন। আমি আলাদা করে কারোকে জবাব দেব না। নিজস্ব মতামত সকলেরই ধারণ করার অধিকার আছে এবং সেই মতকে রক্ষা করার জন্য ভূমির পরে জানু পেতে লড়ে যাবার অধিকার আছে। তাঁর সেই অধিকার তাঁকে দেবার জন্য আমিও লড়ে যাব। এমন করতে ভলতেয়র, না কি রুশো, না কি মমতা, কে যেন উপদেশ দিয়েছিলেন। তবে যিনি যা ইচ্ছে বলুন, কিন্তু দোহাই আপনার, কাউকে, বা কারো মতামতে, বা বিশ্বাসে অযথা আঘাত দেবেন না (শুধু মোদি ইয়ে, মানে, সাহেবকে যা ই ... ...

আমার সাবেক নকশালাইট বাবা আজিজ মেহেরের কাছে শুনেছি চিকা মারার (দেয়াল লিখন) ইতিকথা। ‘৭০ সালে কমরেড মনি সিং যখন পাকিস্তান সামরিক জান্তার কারাগার বন্দি হন, তখন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পক্ষে তারা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার কালো রাজপথে সাদা চুন দিয়ে লিখেছিলেন: “কমরেড মনি সিং এর মুক্তি চাই!” তবে চিকা মারা নাকি শুরু হয়েছিলো ‘৬৯ এর গণ অভ্যূত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে সময় ছাত্ররা জিগা গাছের ডালের এক মাথা থেঁতো করে বানাতো ব্রাশ। আর আলকাতরা দিয়ে দেয়ালে লেখা হতো ... ...

জলধরবাবু একজন পোড়-খাওয়া এন আর আই বা ভাপাভা ("ভারত-পালানো-ভারতীয়")। তাঁর লেট-যৌবন-আর্লি-প্রৌঢ়ত্বে জলধরবাবু একটি মস্করামূলক প্রবন্ধ লিখে হালকা করে দেশে ফেরত যাবার মনোবাসনা ব্যক্ত করেছিলেন। দোষের মধ্যে তো এই। এই দেখেই আকাশের দেবতা মুচকি হাসিলেন। বলিলেন, "তোর ফেসবুক পোস্টিং ১০০১ বার শেয়ার না করাতেই বর দিলাম। যাবি তো যা। " অতঃপর জলধরবাবু বৌ-বাচ্চা-বাক্স-প্যাঁটরাসহ ভারতবর্ষে ... ...

কুলদা রায়বাড়িটির নাম চিলেকোঠা। চারিদিকে বাগান। মাঝখানে ছোটো বাংলো ধরনের টিনের ঘর। কোনো চিলেকোঠা নেই এই ঘরটিতে। মধ্য পাড়ার প্রবীণ মোক্তার অসিতবরণ সরকার মফস্বলের ইতিহাস নামে একটি রচনায় লিখেছেন—এই এলাকায় গ্রেগরী চিলম্যান নামে এক ইংরেজ এসেছিলেন ১৮০৩ সালে। শুরু করেছিলেন নীলচাষ। এই নীলচাষের স্মৃতিচিহ্ন হিসেবে একটি মাঠের নাম আজও জারী আছে। নাম–নীলার মাঠ। এই নীলার মাঠে প্রতিবছর পহেলা বৈশাখে ঘোড়-দৌঁড় হয়। অসিতবরণ বাবু আরও লিখেছেন—এই চিলম্যান সাহেব মধুমতী নদীর তীরে পাঁচ বিঘা জমির উপরে এই ... ...

মাস তিনেকের জন্য প্রজেক্টে লঙ্কাকাণ্ড বাধাবার কড়ারে এসেছি ব্যাঙ্গালোরে। তো শুরু থেকেই প্রজেক্টে এমন আগুন জ্বলে রয়েছে, যে আমাকে আলাদা করে আর কিছু করতে হচ্ছে না, ধুনুচির বাতাস করা ছাড়া। আগুন সেঁকছি, ঘ্যানঘ্যান করছি, আর দিল্লি ফেরার দিন গুনছি। এই সময়ে জনৈকা হেইচার মেল করে জানালেন, সারামাসব্যাপী ক্যাম্পাস রিক্রুটমেন্টের ড্রাইভ চলেছে কর্ণাটক জুড়ে। প্রতি উইকেন্ডে কর্ণাটকের এক এক প্রান্ত। কে কোন উইকেন্ডে খালি আছো, জানিয়ে মেল করো। চাকরি জীবনে অজস্র ইন্টারভিউ নিয়েছি, নিয়েই থাকি। কিন্তু সে সব এক ... ...

মাধুরী চলে গেলেন... সকালে জানলুম | সকালবেলায় যাঁদের গান শুনে দিন শুরু হয় নিয়মিত‚ মাধুরী তাঁদের একজন | আজ নয়‚ গত অন্তত: চল্লিশ বছর ধরে‚ যখন থেকে গান শুনতে শিখছি‚ মাধুরী আমার প্রিয় শিল্পী | মৌলিক ও তৎপর গায়নশৈলি‚ নির্ভুল সুরেলা কণ্ঠসম্পদ এবং ভারহীন আন্তরিক পরিবেশনা ছিলো তাঁর | বাংলাগানের আদর্শ প্রসাদগুণ এনে দিতে পারতেন শ্রোতাদের কাছে ... ...

।। গণতন্ত্র,জন মার্শাল,সিন্ধু সভ্যতা আর ক্লাইভ । ।এই বঙ্গ যা ক্লাইভ ধীরে ধীরে গ্রাসে নেবে সেট নবাবের ভোগ দখলের রাজত্ব। এ অভিজাতদের মৃগয়াক্ষেত্র। মীরমদন বা মদনলাল হল শুধু বিশ্বস্ত যোদ্ধা এবং সন্মানজ্ঞান সম্পণ্ণ মানুষ। মীর জাফর নিজের রাজত্ব চেয়েছিল মাত্র। সেটা বাকী ভারতবর্ষে কি অস্বাভাবিক ঘটনা? দক্ষিণ থেকে উত্তরে, মুঘল থেকে মারাঠা সকলেই বিভিন্ন ইউরোপীয় শক্তির সাহায্য নিচ্ছে। এককালে যেমন তুর্কী থেকে আফগান বিভিন্ন যোদ্ধাদের সাহায্য নিত সকলে। ব্যবসায়ীরা ধন সম্পদ বানিয়েছে ভোগ করবে ... ...

৩।I loved you, and that love, to die refusing,May still – who knows! – be smoulderingin my breast.……………………………………………I loved you mutely, hopelessly and truly,With shy yet fervent tenderness aglow;Mine was a jealous passion and unruly…May Heaven grant another loves you so!দুপুরের দিকটায় একটু বিশ্রাম পাওয়া যায়। সকাল থেকে রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটে। তারপর মেয়েরা স্কুলে কলেজে চলে গেলে ওদের বাবাও রওনা হন স্কুলের জন্য। বাসন কোসন মেজে স ... ...

'শোনা গেল লাশকাটা ঘরে/নিয়ে গেছে তারে;/কাল রাতে - ফাল্গুনের রাতের আধাঁরে...'০১. একের পর এক সাপ্তাহিকীতে কলম-পেষার পর নয়ের দশকের শুরুতে দৈনিক আজকের কাগজে তিন হাজার+ অনিয়মিত বেতনে ক্ষুদে রিপোর্টার হিসেবে প্রথম চাকরীতে যোগদান। সেই সময় দুর্ধর্ষ ক্রাইম রিপোর্টার আমিনুর রহমান তাজ (এখন অবসর জীবনে) ভাইকে দেখে অধমেরও শখ জাগে ওনার মতো খ্যাতনামা ও ক্ষমতাধর ক্রাইম রিপোর্টার হওয়ার। শুরু হয় তাজ ভাইয়ের পেছনে ঘোরাঘুরি।তখনই বোঝা হয়ে গিয়েছিলো, সাংবাদিকতায় রাজনৈতিক ও অপরাধ বিষয়ক রিপোর ... ...