
আপনাকে এই জানা আমার ফুরোবে নাসেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা।উপরের লাইন দুটো আমাদের সকলেরই চেনা। আমরা একটু পালটে নিয়ে বলতে পারি, তোমাকে চেনা আমার ফুরোবে না, আর সেই চেনার নিরন্তর পথ দিয়ে হাঁটার সময়ে আমি নিজেকেও চিনতে থাকবো। আমি শিক্ষক, তুমি ছাত্র। কোন দার্শনিক আত্মজ্ঞানের কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে নিছক নিজের মনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করা আমি আমার ছাত্রকে নিয়ে যা ভাবছি তা করছি কিনা, যেটা ভাবছি সেটার সম্পর্কে আমি নিশ্চিত কিনা, আমার ভাবার মধ্যে সততা আছে কিনা, স ... ...

এভারেট রাইমার নামে এক ভদ্রলোক একটা কথা বলেছিলেন যেটা আমার খুব পছন্দ। বলেছিলেন স্কুল নামক বস্তুটি মরে গেছে। বিলকুল নিকেশ। কথাটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই থেকে আমার মাথায় ঘুরছে মানেটা কী কথাটার। আজকাল মনে হয় একটু-আধটু বুঝেছি আমার মত করে। সেইসব কথা নিয়ে কথা শুরু করছি। দেখা যায় কী দাঁড়ায় ব্যাপারটা। ... ...

।। জয়ই একমাত্র গুণ। ।জিতেছিলেন সিজার। কিন্তু সেই জেতার পিছনে ছিল পরাজিত না হওয়ার ইচ্ছে। লড়াইটাকে সিজার ভাগ করেছিলেন দু-ভাগে। একভাগে ছিল ব্রিটনদের সম্পূর্ণ পরাজিত করে দখলে রাখার ভাবনা, অন্য ভাগে ছিল কৌশলের জয়। প্রথমটা সিজার খারিজ করেছিলেন প্রথমবারই। কারণ এই দেশটাতে আছে বলতে শুধু টিন। সোনা হলে কথা ছিল কিছু। কিন্তু সোনা না হলে সিজারের আলাদা করে কিছু এসে যাবেনা। তিনি ব্রিটেন না, রোম নিয়ে চিন্তিত। সমস্ত রাস্তা পৃথিবীর যাচ্ছে রোমের দিকে, আর তিনি সেই রাস্তায় হাঁটতে পারছেন না। কোনো ম ... ...

(এই প্রবন্ধ কোনও তাত্ত্বিক উপস্থাপনা নয়, এই প্রবন্ধে কেবল উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে মানুষের স্বাস্থ্য কি ভাবে উন্নয়ন বা অপউন্নয়নের সঙ্গে সম্পর্কিত।)জনস্বাস্থ্য বলতে চিকিৎসা বিজ্ঞানে বোঝানো হয় "the science and art of preventing disease, prolonging life and promoting health through the organized efforts and informed choices of society, organizations, public and private, communities and individuals" (1920, C.E.A. Winslow)। কিন্তু এই আলোচনায় আমরা জনস্বাস্থ্য বলে জনগণের স্বাস্থ্য ... ...

ষ্টুডিওতে 'পুংলিঙ্গ- স্ত্রীলিঙ্গ'এর এক্সপোর্ট বসিয়ে, ঝাড়া হাতপায়ে, লাঞ্চবক্স চালালুম। পাঁচ মিনিটেই বোঝা গেল এ হল ফারুকের সেই 'মৃদু মানুষের' চলচ্চিত্র। কিছু মোমেন্ট টোমেন্ট থাকলেও আসলে দুইপাতাতেই লিখে ফেলা যেত। দুত্তর। বাইরে বৃষ্টি, এদিকে এক্সপোর্ট হচ্ছে রাহুল দ্রাবিড়ের মত। শুভেন্দুদার ফোন ও এসেমেস কড়া নাড়িতেছে। দিল্লী থেকে বহুদিন পর ফিরেছে। রঘু রাই শুটিং এর দ্বিতীয় পর্ব সারা, দিল্লীতে ফোটো ফেস্ট চলছিল, তারও দ্বিতীয় এডিশন। গল্প তো আছেই, ক্যাটালগ-টগ নিয়ে এসেছে, গেলে হয়, কিন্তু মহীরাবনের মত শুভ'র ম ... ...

একদা রামচন্দ্র গিয়াছিলেন বনে, / সীতারে করিল হরণ মায়াবী রাবণে। / আহা বেশ বেশ বেশ!/ রামা তখন শান্তমুর্তি, না হয়ে অবাক, / লক্ষ্মণেরে দিলেন বলে ‘যা গেছে তা যাক! / আহা বেশ বেশ বেশ! ... ...

।।সভ্যতা মানেই রোম।।খ্রীষ্ট জন্মাতে তখনো দেরী ৫৪ বছর। জুলিয়াস সিজারের জাহাজ থামল ব্রিটেনের উপকূলে। ব্রিটেন দেশটি রহস্যময়। এখানে সৌভাগ্য না এলে রোমে তার ফেরা মুশকিল, আর রোমে ফিরতে না পারলে তার এই নাম-খ্যাতি এসব মূল্যহীন। কবে কোন বাহিনী তাকে ‘ইম্পারেটার’ বা কম্যান্ডার বলে স্বতস্ফূর্ত খেতাব দিয়েছে এ সবে সিজারের চলবে না। এদিকে রোমে সিজারের অবস্থা কঠিন। প্রচুর ঋণ, প্রচুর শত্রু, প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে। একটার পর একটা নির্বাচন জিততে অনেক অনেক টাকা লেগেছে। রোমান তেলেন্ত-এর ভার জমে ... ...

স্বাস্থ্য মানেই চিকিৎসা নয়—একথা সত্যি, কিন্তু অসুখ হলে চিকিৎসা দরকার, আর সেই চিকিৎসায় বড় ভূমিকা ওষুধের। খরচের হিসেবে যদি দেখি--চিকিৎসার মোট খরচের একটা বড় অংশ (৭০ থেকে ৮০%) জুড়ে থাকে ওষুধের দাম। চিকিৎসার খরচ যোগাতে দারিদ্রসীমার নীচে নেমে যায় রোগীর পরিবার।ওষুধ একটা পণ্য, ওষুধ-কোম্পানী ওষুধ তৈরী করে মুনাফার জন্য। কিন্তু অন্য পণ্যের সঙ্গে এ পণ্যের ফারাক হল ক্রেতা (অর্থাৎ রোগী) পণ্যটাকে নির্বাচন করেন না। রোগীর হয়ে পণ্যটাকে নির্বাচন করে দেন অন্য কেউ অর্থাৎ ডাক্তার। তাবলে ওষুধ সম্পর্কে সাধারণ ... ...

সারাদিনই বৃষ্টি ছিল, যেমন সংকল্প, ক্ষুদিরাম মেট্রোয় নেমে মালুর বাড়ি ভিজে-টিজে প্রকাশ্য দিবালোকে চেয়ারে গুছিয়ে বসি। ১৯৩৬ সালের সচিত্র শিশিরের একটি জাব্দা কালেকশন কোলের উপর নিয়ে শুরু করি দিন। পাতায় পাতায় ছবি। উল্টিয়ে দেখি, বোঝার চেস্টা করি কীটকাটিং এর আগে কেমন ছিল চেহারা। পুরোটা বুঝতে পারছিল না কেউই, বোঝার চেস্টাও খুব একটা করছিলাম না এটাও ঠিক। প্রসঙ্গ বদলাতে তার উপর মালুকে আমি উচ্চগ্রামে বই বাঁধানো নিয়ে জ্ঞান দিতে থাকি। চামড়া রেক্সিন, সেলাই ফোঁড় ইত্যাদি। মালুও দুই চারজন বাইন্ডারের লিঙ্কেডিং প্রোফা ... ...

আমার বাল্যবন্ধু সুজয় এখন কর্মসূত্রে সারা পৃথিবী ঘুরে বেড়ায়। রাজকার্যটা কী, কি কারণে এই পৃথিবীব্যাপী টহলদারী, জানতে চাইলে গম্ভীরমুখে বলে, "গরীব মানুষ,পাইপ বেচে খাই"। এই নিয়ে বন্ধুবান্ধবরা বহু ঠাট্টাতামাশা করে থাকে। লাল নীল ও মেরুন রঙের পাইপ হাতে নিয়ে সুজয় সিন নদীর পাড় ধরে নাগাড়ে পায়চারী করছে, আর জনে জনে জিজ্ঞাসা করছে, "আপনি কি দাদা ব্যাগপাইপার?" এমন দৃশ্য নাকি প্রতি মাসের প্রথম সোমবার দেখা যায়। স্টার থিয়েটারের সামনে শিশির ভাদুড়ির সঙ্গে থিয়েটারের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় রত, শিশির ও সুজয় ... ...

বিজ্ঞান ও পবিত্র ঘুড়ার ডিমের কাছে যে সমস্ত পাপ জমা ছিল তা গভীর জলে ভাসিয়ে দিয়ে আমি একটা নৌকা সেজেছিআর মাঝি বানিয়েছি খুব সুন্দরী একটা মেয়েকেবলেছি...সময় পেলেই তুমি আমার নৌকায় শুয়ে থাকবে ও আকাশ দেখবেজানো তো নৌকায় শুয়ে আকাশ দেখা একটি উত্তম কাজকিন্তু সুন্দরী মাঝি সাজতে চায় না চায় জলে ঝাপিয়ে পড়তে যদিও আমি তাকে ভয় দেখিয়েছি..জলে কুমির আছেওরা তুমাকে পান করবে নির্দয় আলুর দমের মতোতবু মেয়ে কথা শুনে না জলে ঝাপিয়ে পড়তে চায়আমি তাকে বাধা দেইসে আমার হাত ... ...

২ - - “ফুল বলে” “ঘর হতে শুধু দুই পা ফেলিয়া” উনি আসেন নি কখনো নিজে ফুল কিনতে। তাঁর বাড়ি থেকে সোজা রাস্তায় দক্ষিণ দিকে মিনিট দশেক হাঁটলেই তো সার দেওয়া ফুলের দোকান সব। তাই ফুলের দোকানেরা বুঝি বড় আবর্জনাময়। কিন্তু হাওড়া হাটের পাইকারি বাজারের তুলনায় তা নস্যি। সে এক নরককুণ্ড, গোড়ালি অবধি কাদায় মাখামাখি হয়ে আছে রজনীগন্ধার ডাঁটি, এক গোছা গোলাপফুলের নিচের ডালগুলো পাতা কাঁটা সমেত যা কিনা এখনো সুতো দিয়ে বাঁধা অকারণ। পচে যাওয়া কুঁচোফুল বেশিরভাগই যারা দোপাটি কাদামাটি মেখে একশা হয়ে শুয়ে আছে। আর সে ... ...

কাল কাজ কম্ম ছিল না। বেশির ভাগ দিনই থাকে না। কবিতার বই এর পাতা উল্টালাম, প্লেয়িং জাবর জাবর জব্বর। পরপর এলিয়ট বিদ্যাসাগর যাচ্ছে। না উল্টালে লোকে কী বলে। গণেশ স্টেডি রাখা দরকার। ফেসবুকে ইস্ট্যাটাস ঝুলে থাকবে। ধুকধুক করে ঝিমালাম সারাদিন, বাতিল ইস্টিম ইঞ্জিন। নতুন মহাকরণের সামানে ঘ্যানর ঘ্যানর চলছে। আকাশে পিচির পিচির। ভাবলাম দাঁড়িয়ে একটু হিসি করে দিই, মেলা লোক। ঘ্যাচ ঘ্যাচ মেশিন দিয়ে আশেপাশের গাছ হালকা করছে। সাহস পেলাম না। এই কয়েক দিনে অনেক গাছ কাটা হয়েছে। কোনো প্রতিবাদ-ফোতিবাদ হয়নি। এলাকার সবুজ স ... ...

বিস্থাপন ও আদিবাসীদের স্বাস্থ্যযেসব কারণে মানুষ নিজের বাসভূমি থেকে উৎখাত হন, সেগুলো হল শিল্পোদ্যোগ, বাঁধ, রাস্তা, খনি, বিদ্যুৎ প্রকল্প, নতুন নতুন শহর, ইত্যাদি। উন্নয়নের নামে ১৯৫৫ থেকে ১৯৯০ সময়কালে আমাদের দেশে বিস্থাপিত হয়েছেন প্রায় ২ কোটি ১০ লক্ষ মানুষ। ২০০৭-এর হিসেবে সে সময়ে মোট বিস্থাপিতের সংখ্যা ছিল ২ কোটি ১৩ লক্ষ অর্থাৎ ’৫৫-’৯০ এই ৩৫ বছরে যতজন বিস্থাপিত ছিলেন তার চেয়ে বেশী বিস্থাপিত ২০০৭-এ। এই ২ কোটি ১৩ লক্ষ বিস্থাপিতের মধ্যে বাঁধের জন্য বিস্থাপিত ১ কোটি ৬৪ লক্ষ, খনির জন ... ...

১ আমি চারপাশ থেকে জড়ো করি চুল দড়িদাড়া ভিটভিটে আলো জ্বলা সন্ধে লাল ঝুটি চাওয়া পাখিরূপ দীর্ঘসুত্রতা। নিজের কাছ থেকে নিভে যেতে চাই আমি অনেক দূর থেকে মেল ট্রেনখানি আসে মাঝে মাঝে আমাদের কাছে, জানো? এমনিতে ঘাসফড়িং দেখি আমি ওড়াউড়ি করে। কখনো কখনো অন্য পোকামাকড় দেখে ভাবি এরাও ঘাসফড়িং হতে পারত। আমি দেখি সরু সরু নীল সুতো কখনো আড়াআড়ি কখনো বা লম্বালম্বি ভাবে সরে সরে যায়। বাক্স বাক্স ঘরে বাক্স জমা হতে হতে মানুষজন মহানন্দে বাক্স রহস্যের সিনেমা দেখে ফেলে। আমি সিনেমাটা দেখি না তবে নিজের বাক্স নজরে ... ...

ভূমিকাবেশ ক'বছর আগে চেষ্টা করছিলাম উপন্যাস নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করতে। একটি শারদীয়ায় প্রকাশিত হয়েছিল তখন। বই করার কথা ছিল তাঁদের। সে সামর্থ্য নানা কারণে তাঁদের না থাকায় বই-এর চেহারা আর পায়নি। গুরুর তৃতীয় তরঙ্গ দেখে মনে হল একবার ঝালিয়ে নিই স্মৃতি। সুধীদের মতামতে সমৃদ্ধ হই। পূজো আবার আসছে। এখানের বন্ধুদের পড়া নয় সে জানি। তাই ভরসা করে দিয়ে দিলাম। অন্তত পুরোনো কাসুন্দি ঘাঁটছি বলে গাল খাবো না। ধারাবাহিক করেই দিচ্ছি। ... ...

এসে গেল গুরুর ব্লগপাতা, জনতার নিজস্ব খেরোর খাতা। এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা।পড়তে থাকুন রোজরোজ। প্রবেশ(লগ-ইন) করে দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। প্রবেশ সম্পর্কিত কিছু তথ্যঃ* গুরুর সাইটে প্রবেশ করতে হলে রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের প্রয়োজন নেই। আপনার গুগল কিংবা ফেসবুক অভিজ্ঞান (আইডি) ব্যবহার করেই সেটি করতে পারবেন।* লগ-ইন পদ্ধতিটি সম্পূর্ণভাবেই গুগল বা ফেসবুক দ্বারা নি ... ...