
গিন্নি দেখি আরও এককাঠি সরেস। তৎক্ষণাৎ আলমারি খুলে একটা বাঁধানো খাতা বার করল, তাতে কোলাজের ঢংয়ে খবরের কাগজের নানান কাটিং আঠা দিয়ে সাঁটা। :পুলিশ কী পারে আর কী পারে না দেখে না্ও। না:, আমি হাল ছাড়িনি। পুলিশ সম্বন্ধে শেষ কথা বলার সময় এখন্ও আসে নি।মহাশ্বেতা দেবী বলেছেন যে সংসদে একতূতীয়াংশ মহিলা হলে সেশন অনেক সংযত ও উন্নতমানের হবে। আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় যে ওখানে সনিয়া গান্ধী, রেণুকা চৌধুরি, সুষমা স্বরাজ, বূন্দা কারাতদের সংখ্যা বেড়ে গেলে অমুকভাইয়া বা তমুকউদ্দিনদের হাতের গুলি ফো ... ...

শব্দরা ধনী। অর্থের বিত্তই তার সম্পদ। ধ্বনির শরীর থেকে উঠে আসে শব্দ। আওয়াজেরা মারা যায়, যৌথ আওয়াজে উঠে আসে মানে, দ্যোতনা, খোদাই করে রাখা অমরত্বের নিশানা। হিরণ্যগর্ভের আভাস পেয়ে ব্যক্তি মানব চিৎকার করে ওঠে - শৃণ্বন্তু। গোষ্ঠীর স্মৃতিতে থাকে অমৃতের অধিকার। আক্রান্ত গোষ্ঠীর নিশ্চিন্ততম মানুষটি শব্দের ইশারায় কেঁপে ওঠে। বিদেশ থেকে ফিরে আসে জাহানারা ইমামের সন্তান, চিরপরিচিত শব্দের মায়ায়, মর্যাদায়, শব্দের মধ্যেই ডুবে যায় একাত্তরের রুমি, একাত্তরের দিন ... ...

( ৭ জানুয়ারি, ২০১৩-য় গুরুর ফেসবুকের পেজে প্রকাশিত )বাংলা ভাষায় প্রকাশনা করেন হরেক রকম আদমি আর ঔরত। একটা শ্রেণী আছে, যারা পূর্ণ অশিক্ষিত, হেব্বি শিক্ষিতরা আছেন, মাঝামঝিরা আছেন, আর আছে কুশিক্ষিত। কুশিক্ষিত প্রকাশকদের মধ্যেও আবার ভাগ আছে, এদের কারো কারো বই এর সঙ্গে সংশ্রব বলতে বড় বাড়ির বাবুর বই, আবার কেউ নিজে ফস করে বাবু ধরে প্রুফ দেখতে গিয়ে লেখা শিখে ফেলেছে। কলেজ স্ট্রিট এ গেলে এসব এখন দেখা যায়, আর যদি প্রকাশ করার ইচ্ছে জাগে, তাহলে এরা পুরীর পান্ডার মত পেছনে লেগে যাবে।এ সম্পর্কিত অভ ... ...

১. রাগ য়মন নিয়ে পাইদিদির লেখাটি যখন খসড়া স্তরে পড়েছিলুম তখন এই সুরটি নিয়ে শ্রোতার তথা শিল্পীরও, নৈসর্গিক অনুভূতির কয়েকটি প্রোফাইল লক্ষ্য করেছি। য়মন, শুদ্ধ বা মিশ্র, যে চেহারাতেই আসুক না কেন, তার একটা নিজস্ব গরিমা থাকে। মূলরূপে সুদূর পারস্য থেকে আসা এমান নামে একটা সুর এদেশে নানা গন্ধর্বের সিদ্ধি স্পর্শ করে যে রূপটি নিয়েছে তার মধ্যে দরবারি বা বাগেশ্বরীর মতো কিছু সহজাত আভিজাত্য ওতোপ্রোত হয়ে গেছে। এদেশে তার রূপটি কিন্তু কর্ণাটকী রাগ কল্যাণীর সঙ্গে মেলে। শুদ্ধ য়মনের থেকে য়মন-কল্যাণ অনেক ব ... ...

[কুড়ি বছর আগে লেখা এক বছর-পঁচিশ বয়সী যুবকের পুরোন ডায়রি আমার হাতে এসেছে।এডিট না করেই তুলে দিলাম - কুড়ি বছরে কলকাতার বাহ্যিক রূপ কতটা পাল্টেছে সেটা দেখার জন্যে। এর আর কোন মূল্য নেই।]... এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ...- শঙ্খ ঘোষআমি হাঁটতে থাকি। যাদবপুর থেকে ঢাকুরিয়া, গড়েহাটা হয়ে বাঁদিকে গোঁত্তা খাই।গুরুসদয় দত্ত রোড হয়ে সার্কুলার থুড়ি আচার্য জগদীশচন্দ্র বসু রোডে পড়ি। বিরাট "হোয়েনএভারইউ সি কালার, থিংক অফ আস" সাইনবোর্ডের ... ...

আমি বলিঃ আপনি দাদা হিউম্যান রাইটস্ এর ব্যাপারটা কিচ্ছু বোঝেন নি।তারপর ঝাড়ি একটা মাস্টারজি মার্কা লম্বা লেকচার। রাজা জন, ম্যাগনাকার্টা, রাষ্ট্রসংঘ, চার্টার অফ হিউম্যান রাইটস্ পেরিয়ে সোজা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এসে দম নিই।রনধা্ওয়াজি আমাকে টেরচা চোখে দেখতে লাগলেন।আমার উৎসাহ কমে না। বলিঃ দোষ আপনার একার নয়, দোষ আপনাদের সিস্টেমের।ভাবটা হল যার একমাস পরে ফাঁসি হবে তার এখন থেকেই খাওয়া বন্ধ করে দাও।সরকারের খরচা বাঁচে।এখানেই মানবাধিকারের প্রশ্ন। আচ্ছা, আপনাকে দিয়েই শুরু করি। এই থানার লক ... ...

২।স্নানের সময় হয়ে গেছে। কোনো মতে মাথায় একটু তেল লাগিয়ে বাথরুমে ঢুকল শোভা। বোনেদের মধ্যে সবার আগে ওই স্নানে যায়। কারন মেজদির কলেজের ক্লাস শুরু হয় দেরিতে আর কিরন যতক্ষণ পারে পরে নেয়। কলঘরের দড়জাটা এঁটে দিল শোভা। বড়মামাদের বাথরুমের সাথে ওদের কলঘরের কোনো মিলই নেই। বড়মামাদের বাথরুমে শ্বেত পাথরের মেঝে,বাথটব। বাথরুমের তাকে নানান প্রসাধনি। সেখানে ওদের কলঘরটা বড়ই ম্যাড় ম্যাড়ে। সিমেন্টের মেঝে, পলেস্তরা খসা দেওয়াল আর তেল সাবান - ব্যস, এইটুকুই। তা হলই বা, এতে এমন কিই বা অসুবিধে?প্রথমবার ... ...

১।কৃষ্ণকলি আমি তারেই বলিকালো তারে বলে গাঁয়ের লোক===============ঘোমটা মাথায় ছিলোনা তার মোটেমুক্ত বেণী পিঠের পরে লোটেসকালবেলাটায় বেশ মন ভালো হয়ে যায় শোভার - বিশেষত, যদি দিনটা হয় রোদ ঝলমলে। বেলা বাড়ার সাথে সাথে মনের অনেকটা অংশ দখল করে নেয় ব্যস্ততা। নিজের জন্য ভাববার ফুরসতই পাওয়া যায়না! কাজ বলতে অবশ্য মূলত পড়াশোনা। তা সে কাজের ফাঁকে ফাঁকে যে কিঞ্চিৎ দিবাস্বপ্ন দেখা হয়না তেমনটা নয়; তবে কিনা ওভাবে ঠিক যুত হয়না। এই যে ভোর বেলায় ঘুমথেকে উঠে বিছানাটায় শুয়ে আকা ... ...

[মহাজনপদাঙ্ক অনুসরণ করে খেরোর খাতা শুরু হচ্ছে বাংলালাইভে পূর্ব প্রকাশিত কিছু লেখা দিয়ে।] খেরোর খাতাঃ ১ পুলিশ, ওরে পুলিশ! (এক) গৌরচন্দ্রিকা - সাতসকালে রায়গড় স্টেশন থেকে মুম্বাই মেল চড়ে গরম কফির কাপে চুমুক দিয়ে সবে খবরের কাগজে চোখ বোলাচ্ছি, বুকটা ছ্যাঁত করে উঠল।প্রথম পাতায় হেডলাইনঃ রানিবোদলি গ্রামে নকশাল আক্রমণে পঞ্চান্নজন পুলিশ নিহত। বস্তারের যে জায়গাটার কথা বলা হয়েছে বিশেষ বাহিনীতে ভর্তি হয়ে গত ... ...

দু'মাস ধরে চলল হুজুগপ্যান্ডেলরা সাজুক গুজুক,থিম না ঘোড়ার ডিম, কে জানে,কে কাকে চিফ গেস্টো আনেএই নিয়ে প্রায় হয় কাজিয়া।মাইকেতে 'ধড়কে জিয়া'সিগন্যালেতেও 'জাগো জাগো'কী জ্বালাতন, হচ্ছে রাগও,আবার কিন্তু ভালোও লাগেকলকাতাকে, পুজোর আগে!ষষ্ঠীর আগেই বিষ্টি এলো,দেখব ঠাকুর, যাঃ, কি কেলো!আড়াল পেলেই মাথা গুঁজো,জলেই গেল এবার পুজো!!পাঞ্জাবীতে কাদার ছিটেছিঁড়ল চটি ডোবা ইঁটে।দাম সবেরই আকাশ যে ছোঁয়,ঢাকের দায়ে গণশা বিকোয়!!তবুও এই ... ...

দৈনিক ভোরের কাগজে কাজ করিবার সময় ২০০২ সালের দিকে যোগ দিলেন ফটো সাংবাদিক মামুন আবেদীন। তাহার সামান্য বায়ুচড়া দোষ আছে; এমনিতে লোক খারাপ নহে। ইতিপূর্বে তিনি দৈনিক আজকের কাগজে আমার সহকর্মি ছিলেন। সেই সুবাদে আমার কাছে নানান আব্দার ছিল তাহার। ... ...

মদের চাট হিসেবে শুধু পাকোড়া ছাড়া আর কিছু মেলে না l ঘরের পাশে কিছু নেই l শুধু কাশ ফুলের একটা ছোট বন l আর দুরে পাহাড় l আর কাছে বিস্তার l এবড়ো খেবড়ো l ঘরে টিভি নেই l এসি নেই l আর যা নেই, তার নাম কোলাহল l নীরবতার কলতান আছে l এক্ষণে মনে হয় স্তব্ধতার গান শুনি l দু পাশে জানালা l কাচ দেওয়া l আর ঘর ভরা দিনের আলো l বড় টিউবলাইট নাকি কাল থেকে খারাপ l ভাগ্যিস! তাই সাঁঝবেলার পরে নিবু নিবু আলো, হালকা পোকা আর নাছোড় ঝিঁঝিঁ পোকাদেরও হেরে গুম হয়ে থাকা l ঘরের পাশে কিছু নেই-টা ভুল l বেরিয়ে দেখলাম l আবার l ওদের ... ...

এসো স্মৃতি এসো সংকেত ভেদ করে এই পথমাঝেরূপের গভীর থেকে মূর্তির মত চিনে নেওয়া ঘ্রাণেআরতির ধোঁয়া এসে স্বয়ং উদিত হও ঘটের বিরাজেযেরকম কুয়াশার থেকে মিশে গ্যাছো আশ্বিনের ধানেএসো পথ এসো স্তবের বিচার থেকে স্মৃতির সকালেরৌদ্র মেঘের ফাঁকে রেখে যাক পখি ওড়ানোর গানঢাল তুলে যেরকম বন্যা থামিয়ে দিতে নদীর কপালেশিউলির হাসি দিয়ে নিয়ে সেজে যেত বিষাদবাগানএসো রৌদ্র এসো বর্ষা কুয়াশার কাছে এসো ভুলপথমাঠের নবীন বাহু তালগাছ দুটি সিগন্যালে স্থিতভোরের রসের মত ঘুমের পর্দা তুলে ... ...

বড় বেশী লিখে ফেলেছি। কষ্ট করে পড়ে মত জানালে ভাল লাগবে। এবং আগেই বলে রাখি এ আমার অশিক্ষিতপটু মত। আমাদের এক বন্ধু টিকিটের দাম বৃদ্ধি নিয়ে আমাদের সমালোচনার জন্য আপত্তি জানিয়েছিলেন। তিনি একটি মত দিয়েছেন। অ্যাকাডেমিতে নাটকের শো হলে কতটা খরচ বিজ্ঞাপন নিয়ে তা জানিয়েছিলেন আমাদের থিয়েট্রিক্স এর পাতায়।নাম না করেই (যেহেতু এ বিষয়ে তাঁর অনুমতি নেওয়া হয়নি তাই) তাঁর মতটা শুধু জানাচ্ছি প্রথমে। তিনি একজন দায়িত্ববান নাট্যকর্মী ও পরিচালক। তাঁর মতকে পূর্বপক্ষ হিসেবে রেখে আমার ব্যাক্তিগত মত জানাচ্ছি। এবং স ... ...

আমার প্রাজ্ঞ বন্ধুবর,অম্লান দত্ত সম্প্রতি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘নায়িকা সংবাদ’ দেখতে বহরমপুরের ঋত্বিক সদনে গিয়েছিলেন।সেখানে গিয়ে দেখলেন যে একটি বলিউডি ছবি ‘গ্র্যান্ড মস্তি’ প্রদর্শিত হচ্ছে।অতএব অম্লান দত্ত বিরক্ত হয়ে ফিরে এসে ঋত্বিক ফিল্ম সোসাইটি’র উপর নিজের ক্ষোভ জানাচ্ছিলেন।জানাবার সঙ্গত কারণ আছে বইকি।ঋত্বিক ফিল্ম সোসাইটি সারাবছর কমার্শিয়াল বলিউডি আর হলিউডি মুভি দেখিয়ে বেড়ায়।বহরমপুরে বসে অন্য ধাঁচের সিনেমা দেখা এবং একটি শিক্ষিত আবহ তৈরী করাটা ঋত্বিক ফিল্ম সোসাইটি’র উদ্ ... ...

এই লেখার ইংরেজী অনুবাদ রয়েছে আমি, অমিতাভ আর সুমিত ভাবলাম এবার একটা সংগঠন বানানো দরকার, সেই সংগঠন-শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ সোসাইটি হিসেবে রেজিস্টার্ড হয় ১৯৯৯-এর ডিসেম্বরে।আমি ১৯৮৩-তে ডাক্তারী পাশ করে ইন্টার্নশিপ-হাউসস্টাফশিপ শেষ করে, ১৯৮৫-তে কয়েক মাস ভূপালে কাটাই গ্যাসপীড়িতদের স্বাস্থ্য-আন্দোলনে, ১৯৮৬ থেকে ১৯৯৪ অবধি ছত্তিশগড়ের শ্রমিক-স্বাস্থ্য আন্দোলন ও শহীদ হাসপাতালে কাজ করার পর, ১৯৯৫ থেকে পশ্চিমবংগের হাওড়া জেলার চেঙ্গাইলে কানোরিয়া জুট মিলের সংগ্রামী শ্রম ... ...

হরিদাস পাল নামক পাতাটি কি?এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। ... ...

বাংলার নাট্যইতিহাস চর্চা শুধু কলকাতাকেন্দ্রিক থেকে গেলে তা হবে অসম্পূর্ণ। তাই 'সোসাইটি ফর এডুকেশন থ্রু পারফর্মিং আর্টস' ও 'থিয়েট্রিক্স'-এর যৌথ উদ্যোগে যে বাংলা থিয়েটারের ইতিহাসচর্চার আসর চলছে তার নবতম প্রয়াস সুন্দরবনের লোকনাট্য সম্পর্কে একটি ক্ষেত্র সমীক্ষা ও ভ্রমণ। ১) ৭ই নভেম্বর শুরু। বালীগঞ্জ থেকে ট্রেনে ক্যানিং। ক্যানিং থেকে গাড়িতে বাসন্তী। বাসন্তী থেকে লঞ্চ।২) লঞ্চে সুন্দরবনের ইতিহাস, গঙ্গার নিম্ন অববাহিকার ইতিহাসচর্চা এবং আড্ডা।৩) সন্ধেতে মনসামঙ্গল পালা দ ... ...

গত কয়েকবছর ধরেই ব্লগার, অনলাইন একটিভিস্ট নামগুলো আমাদের পত্রপত্রিকাতে বারবার শোনা যাচ্ছিল। ব্লগারদের নানাবিধ অন্যান্য পরিচয় রয়েছে, তারা কেউ সাংবাদিক, কেউ লেখক, কেউ কবি, কেউ রাজনৈতিক কর্মী। সাধারণত ব্লগার বা অনলাইন একটিভিস্ট পরিচয়টা তখন খুব বেশি মুখ্য হয়ে ওঠে নি, এই পরিচয়টিকে কেউ তখনও খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নি। কিন্তু গণজাগরণ মঞ্চ হয়ে যাবার পরে, চারিদিকে প্রচুর মানুষজনই যে ব্লগার বা ব্লগের পাঠক বা ইন্টারনেটে লেখালেখির সাথে কমবেশি যুক্ত, অন্তত পাঠক, এই পরিচয়গুলো প্রকাশ করতে শুরু কর ... ...

দেখুন প্রবন্ধ ছাপানো খুব সহজ ব্যাপার। একটি সমীক্ষায় দেখা যাচ্চে যে ২০০৬ সালের এপ্রিল মাস থেকে ২০০৭ সালের মার্চ মাস অব্দি বাংলাভাষায় যত কবিতা লেখা হয়েছে, ছাপা হয়েছে তা ০০০০৩৭%। মানে প্রতি প্রায় পৌনে তিন লক্ষ লেখা কবিতার মধ্যে ছাপা হয়েছে একটি। গল্পের ক্ষেত্রে ঐ হিসেব প্রতি চল্লিশহাজারে একটি। নাটক প্রতি চারশোতে একটি। উপন্যাসের রেকর্ড প্রতি দুশোতে একটা। আর প্রবন্ধ? প্রতি আর্ধেকে একটা। মানেটা বুঝলেন? মানে, প্রতিটা প্রবন্ধ গড়ে দুবার করে ছাপা হয়েছে। ভাবা যায়? পাবলিশড অথর হবার এমন সুযোগ হাতের সামনে থাকত ... ...