
১অনেকদিন যোগাযোগ নেই, ঘুম থেকে উঠে বিপর্যস্ত লাগে, নতুন জায়গা, খুব শীত সকালের দিকেবেলা বাড়লেও কুয়াশায় কিছুই দেখা যায় না। ঠিক যেন পর্দার ঠিক ওইপাশে সবকিছু ঠিকঠাকই আছে।সকালে উঠেই যেন তাকে আজও মনে পড়ে আলনায় গেরস্তকথা, চিঠিপত্র গাছে গাছে। ২তুমি বলেছিলে….. খুব একটা গভীর কিছুই নয়দু'চারটে নুড়িপাথর, নেড়িকুকুর শব্দতুমি বলেছিলে বলে তার চারপাশেএতদিন বেড়া দিয়ে, ভিত খুঁড়ে যতটুকু পারি এবড়োখেবড়ো গাঁথনি বানিয়ে নিজে দেখে দ ... ...

লে-পর্ব (০৩.০৯.২০১৮)--------------------------দিল্লী থেকে সরাসরি ফ্লাইটে লাদাখের মূল শহর লে-তে এসে পৌঁছলে একটা কমন প্রবলেম হয়। হাই অল্টিটিউড সিকনেস। হওয়ারই কথা। দিল্লীর অল্টিটিউড ৭০০ ফুট। লে সেখানে ১১,৫০০ ফুট। মানে, দেড় ঘন্টায় ঝপ্ করে প্রায় ১১,০০০ ফুট অল্টিটিউড গেইন। শরীরের কলকব্জা বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। লে এয়ারপোর্টে নেমেই শুনলাম মাইকে অ্যানাউন্স করা হচ্ছে ... কমপক্ষে ২৪ ঘন্টা, পারলে ৭২ ঘন্টা রেস্ট নিন। গুছিয়ে জল খান। নিজেকে অ্যাক্লেমাটাইজ করুন। তারপর যত খুশি ঘুরে বেড়ান। ... ...

সেই ছোটবেলায় বাবামায়েরা আমাদের টাটা দিতে শেখায়। সফলভাবে এই টাটাশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারলে আমাদের জনসমক্ষে বেশ গুডবয়-গুডগার্ল জোটে প্রথমপ্রথম। তারপর বড় হওয়া, কথা বলতে শেখা, এইসবের মধ্যে কখন যেন একদিন জোটা বন্ধ হয়ে যায়। কিন্তু রিওয়ার্ড বেসড লার্নিং বলে একটা কথা আছে। এটা আমাদের কাজুদের ক্ষেত্রেও সত্যি। যে কাজগুলো করলে প্রশংসা-পুরস্কার বা নিদেনপক্ষে অ্যাটেনশন জোটে, সেগুলো আমরা চট করে ভুলি না, এবং বারে বারে করতে থাকি। অথবা বলা ভালো করে 'দেখাতে' থাকি আসলে, সে সেটা প্রাসঙ্গিক হোক বা না হোক। এই যেমন ... ...

১৯৮৪ সালের ৩১ অক্টোবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন। তাঁর দুই শিখ দেহরক্ষী সৎবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহ অপারেশন ব্লু স্টার চলাকালীন স্বর্ণমন্দির নামে পরিচিত শিখদের সর্বোচ্চ তীর্থ হরমন্দির সাহিবে সেনা অভিযানের প্রতিশোধ নিতে তাঁকে হত্যা করে। আইরিশ টেলিভিশনের জন্য নির্মীয়মান একটি তথ্যচিত্রের প্রয়োজনে ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনভকে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল শ্রীমতী গান্ধীর। নতুন দিল্লির ১ নং সফদরজঙ্গ রোডের প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি ... ...

যাদবপুরের উপাচার্যকে নিয়ে একটা খবর দেখলাম। সম্ভবত সত্যিই। যে, যাদবপুরে ডোমিসাইল নীতির মাধ্যমে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের অগ্রাধিকার দেবার প্রস্তাব স্থগিত রাখা হয়েছে। বর্তমান নীতি অনুযায়ী রাজ্যের সরকারী ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কলেজগুলিতে রাজ্যের বাইরের ছাত্রছাত্রীদেরও প্রায় অবাধে ভর্তি বহার সমানাধিকার দেওয়া আছে। খবরে পড়েছি, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং এর ডেমোগ্রাফি গত এক বা দু বছরে একেবারে বদলে গেছে। অন্য কলেজের কী খবর জানিনা। এখনই যদি একই অবস্থা না হয়, তো অদূর ভবিষ্যতেই হবে বলে আন্দাজ করা যায়। য ... ...

Love Soniyaনন্দন টুতে তখন পর্দাজোড়া একটা নিষ্পাপ বালিকামুখ, যে দেখছে উর্দিপরা পুলিশের সঙ্গে ব্রথেল মালিকের দোস্তির কারণে পালিয়ে গেলেও আবার পুলিশ তাকে ফিরিয়ে এনেছে সেই নরকেই।। গায়ের রঙ কালো ব'লে প্রথমে তাকে শিখতে হয় ওরাল সেক্সের নানা রকম, যার ফলে ঠাকুর্দার বয়সী একজন ঘরে এসে দাঁড়ালে সে রিফ্লেক্সজনিত কারণে হাঁটু মুড়ে বসে পড়ে মেঝেতে। 'সিল' ইন্ট্যাক্ট, এই আনন্দে কৃষ্ণত্বকের দ্বিধা ঝেড়ে ফেলে প্রথমে তাকে মুম্বাই থেকে পাচার করা হয় হংকং, তারপর লস এঞ্জেলস। হাজার হাজার মাইল সে পাড়ি দেয় আক্ষরিক অর ... ...

আমার শর্ট ফিল্ম কোন প্ল্যাটফর্মে দেখানো হবে না হবে সেটা একান্তই আমার সিদ্ধান্ত। এমনকি আদেও ছবিটা ইন্টারনেটে কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্তও আমিই নেবো। অন্য কেউ এখানে আমাকে বাধ্য করতে পারে না। চিত্রবাণীর চলচ্চিত্রোৎসবের আয়োজকরা ঠিক সেটাই করার চেষ্টা করছেন। আজকের 'এই সময়'-তে বেরোনো রিপোর্ট অনুযায়ী ব্যাপারটা নাকি অপশনাল। এই পোস্টের সাথে কতগুলো ছবি দেওয়া রইলো, সেগুলো কিন্তু উল্টো কথা বলছে। ডিক্লেয়ারেশন ফর্ম-এ grant /do not grant -এর অপশন নেই। ফিল্ম ফ্রিওয়ে বলছে, "preview copies will be part of the K ... ...

আমি মার্কিন দেশে আসি পিএইচডি করার নাম করে। প্রথম দু বছর থাকতাম একটা দু বেডরুম অ্যাপার্টমেন্টে চারজন। পরেশ, ভাবিন, জয়েশ আর আমি। পরেশ বম্বের ছেলে, আমাদের এক বছর আগে এসেছে। ভাবিনও বম্বের। তবে গুজরাটি। আর জয়েশ আহমেদাবাদের গুজরাটি। আমাদের অ্যাপার্টমেন্টে আসবাব বলে কিছু ছিলনা। এদেশে একটা রীতি আছে। পুরনো জিনিস - সে আসবাবই হোক কি টিভি হোক কি মাইক্রোওয়েভ হোক - ব্যবহারযোগ্য থাকলে লোকে "ফ্রি" বলে একটা কাগজ সেঁটে বাড়ির সামনে রেখে দেয়। যদ্দিন না গারবেজের ট্রাক এসে ওগুলো নিয়ে যাচ্ছে, অন্য কেউ প্রয়োজন থাকলে স্ ... ...

কেউ কেউ এখনও জানতে চাইছে বাওয়ালটা ঠিক কি নিয়ে। ওদিকে কাল ইপ্সিতাদিও বলছিলো এসভিএফ-এর পিছনে এত এনার্জি নষ্ট করিস না, লিখে রাখ বরং। এমনিতে বিপ্লবটা আজকাল উইকেন্ড দেখেই করতে হয়। আজ সন্ধ্যের পর নিজের পক্ষেই আর সময় দেওয়া সম্ভব হবে না। কয়েকজনকে মেসেজে লিখলাম একটু আগে, বড় ঘটনা, পরে বলবো / ধীরে ধীরে লিখছি ইত্যাদি। তারপর ভেবে দেখলাম ব্লগ যখন আছে, তুলেই রাখি, কেউ জানতে চাইলে লিংক পাঠিয়ে দেব। কোনো সাহিত্য নয়, যেরকম যা ঘটেছে এবং মনে হয়েছে লিখে যাচ্ছি।আমি আর শ্রীপর্ণা আপাতত অনেকগুলো ওয়েবসিরিজ দেখে ... ...

আমি আর সায়ন ফিরছিলুম একসঙ্গে অটোতে। এইট বি থেকে গড়িয়া। সায়ন শুধালো, শিবাংশুদা, কেমন লাগলো আজ? তখনই প্রথম আমি আলাদা করে ভাবতে প্ররোচিত হলুম। ঠিকই তো। কেমন লাগলো আমার এইসব কিছু। জানি, এই প্রশ্ন তো আমাকে আবার করা হবে। করা হলো। অনেকরাতে। স্বয়ং পাইদিদি। জীবনে প্রথম এতোজন উন্মোচিত সমকামী ও বৃহন্নলা মানুষজনের সঙ্গে এতোক্ষণ কাটালুম। তাদের কথা শুনলুম। তাদের ভাবনার জগতে রু-ব-রু মহড়া নিলুম। প্রথমবার এ জীবনে।কিছু বলার আগে একটা অব্স্থান নিতে হয়। 'সামাজিক অবস্থান'। নিত্য দেখি, 'মানবিকতা' নামক একটি ... ...

আচ্ছা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? জনসংখ্যা ছিল ৭ কোটি, ১ কোটির মত মানুষ ভারতে আশ্রয় নেয়। বাকি সবাই ছিল দেশে। তো বাকিদের মাঝে কতজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? সংখ্যাটা খুব বেশি না। মাত্র দুই লাখ মানুষ। বর্তমান মুক্তিযোদ্ধার তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮০ হাজার। সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করলেও আরও বেশ কিছু মানুষ মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছে। আর বাদবাকি সবাই পুরো যুদ্ধকালীন সময়টা চুপচাপ তামাসা দেখে গেছে। শুনতে খারাপ শোনালেও বাস্তবটা অন ... ...

বিকেলের রাঙা গল্প *****************একটা উধাও হাইওয়ের পাশে একটা ডোবা। ডোবার পাড়ে একটা ঝাঁকড়া শিরিষ গাছ। ছায়া পড়েছে জলে। এক টুকরো জল ঘিরে একটি ইকোসিস্টেম।জল দেখলে, বিশেষত কাদামাখা ঘোলাজল দেখলে আমার কানকো খলবল করে ওঠে। পায়ের নখের ধার বরাবর, কানের লতির নিচে সুড়সুড় করে শিরিষ-ফুল-ভাসা ডোবা দেখলে। মাঝে মাঝে স্থির জল তিরতির করে কেঁপে উঠছে। মনে হয় ফিসফিস নাকি বিড়বিড়; ডোবার ঘরে আমার খলসে বউয়ের গা ভারি হয়েছে বলে গজগজ করে?পুরুষজাতটাই তো বজ্জাত। বলিনি আমি? কতবার করে বা ... ...

- মহামান্য সম্রাটের জয় হোক। আলো আঁধারি মন্ত্রনা কক্ষ গমগম করে উঠলো। সম্রাট চিন্তান্বিত ভাবে বসে ছিলেন। মূল দরবার কক্ষের কাজ সেরে সামান্য কিছু আহার করেই তিনি আজ মন্ত্রনাকক্ষে চলে এসেছেন বা বলা যেতে পারে আসতে বাধ্য হয়েছেন। তার মন বিক্ষুব্ধ। চিন্তা এতটাই গভীর যে মন্ত্রনাকক্ষের দরজা খুলেছে, দুজন প্রহরীর সাথে প্রধান পুরোহিত প্রবেশ করেছেন, তিনজনের মানুষের পায়ের শব্দে কক্ষের নিস্তব্ধতা ভঙ্গ হয়েছে কিন্ত সম্রাট খেয়ালই করেন নি। সেনাপতি অবশ্য আগেই লক্ষ্য ক ... ...

ট্রেন ও প্লেন পর্ব (০২.০৯.২১৮)--------------------------------- আগের দিন ট্রেন ছেড়েছিলো ঠিক সাতটা চল্লিশে। রাত ন’টায় বর্ধমান থেকে সুব্রতদার ওঠার কথা। ড্রামটা কেন সিটের তলায় ঢুকছে না, বস্তাগুলো আড়ে ঢোকানো উচিৎ না লম্বায়, স্টোভের সাথে এক্সট্রা পিন নেওয়া হয়েছে না হয়নি ... জনগন যখন এইসব তুচ্ছ জাগতিক সমস্যা নিয়ে ব্যাস্ত, কানে এলো, মোবাইলে সুব্রতদাকে শঙ্খদা মধু-মাখা গলায় বলছে, “ট্রেন রাইট টাইমে। হ্যাঁ হ্যাঁ। ওই কেজিখানেক মিহিদানা আর দু-প্যাকেট চানাচুর নিলেই চলবে। ব্যাস্। ন’টায় দেখা হচ্ ... ...

একটা কথা আমরা প্রায়শঃ শুনি, রাতে কোনো ডাক্তার ফোন ধরেন না !কিন্তু যেটা আমরা ভুলে যাই যে চিকিৎসকটিও একজন মানুষ, তাঁরও একটা পরিবার থাকতে পারে প্রাকৃতিক কারণেই তাঁরও বিশ্রাম-আহার-নিদ্রা-প্রাত্যহিক কৃত্যাদির প্রয়োজন থাকতে পারে!এমনকি তিনি নিজেও উচ্চ রক্তচাপ, শর্করাবৃদ্ধি, হৃদযন্ত্রঘটিত সমস্যা বা অন্য কোনো শারীরিক অসুস্থতার শিকার হতে পারেন !কিন্তু সেই বিপন্ন মানুষটির অসহায়তাও তো কম গুরুত্বপূর্ণ নয়।শিশু, মহিলা, প্রবীণ যেই হন, মধ্যরাতে অসুস্থ, বিপদগ্রস্ ... ...

বন্ধুগণ, আপনারা সবাই জানেন, আমরা বাংলার মূলধারার মিডিয়া, আমরা কোনো সমালোচনার মতো কাজ করিনা। কোনওদিন করিনি, কোনওদিন করবওনা। আমাদের মাথার পিছনে জ্যোতি, বগলে সুগন্ধ। আমাদের কানের খোল সোনার তৈরি, নাকের পোঁটায় আলপনা থাকে আর বর্জ্য পদার্থে মেশানো ফরাসী সেন্ট। আমরা সারা দুনিয়ার চোখে-আঙুল-দাদা, দুনিয়ার সব লোকের সমালোচনা করি। কিন্তু আমাদের কোনো খুঁত নেই, ছিলনা, থাকবেওনা। তাই ছাপার প্রশ্নও নেই। এতদিন আমরা সারদা-নারদা নিয়ে অনেক ফাটিয়েছি, অনেক খবর বার করেছি, অনেক অনুসন্ধানী প্রতিবেদন, জল্পনা কল্পনা করেছি ... ...

ডে জিরো (০১.০৯.২০১৮) ---------------------------- হালকা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা চলতে শুরু করতেই ঝপ্ করে সুতোটা কেটে গেলো! প্রতিবারের মতো সেই একই অনুভুতি! কি করে বোঝাই? ছোটোবেলায় ঘুড়ি ওড়াতাম। শান দেওয়া মাঞ্জা সুতোয় বাঁধা টান্ টান্ ঘুড়িটা গোটা আকাশ জুড়ে দাপাদাপি করছে ... লাট খাচ্ছে ... গোঁৎ খেয়ে নীচে নামছে ... আবার সুতোর টানে হূ হূ করে উঠে যাচ্ছে সেই টঙে। বিশ্ব-চরাচর ডকে তুলে কি যেন একটা ঘটে চলেছে আকাশে। বাহ্যিক ধ্যান-জ্ঞান লুপ্ত। হৃদপিণ্ড যেন গলার কাছে আটকে। ক্রেপ-কাগজের ঘুড়ি, প ... ...

'ভালো লাগছে না রে তোপসে' বা 'ডিলাগ্রান্ডি' বললে বাঙালি মননে এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন কাজ করে যেন। ফেলুদা/তোপসে, টেনিদা, ঘনাদা ইত্যাকার নামগুলি বাঙালির আড্ডার স্বাভাবিক উপাদান। এই অনুষঙ্গগুলি দিয়ে বাঙালি তার হিউমারের অভ্যাস ঝালিয়ে নেয়, কিছুটা আক্রান্ত হয় নস্টালজিয়াতেও।তবে, এইসবের মধ্যে বাল্যবেলায় পড়া কিছু কিশোরচরিত্ররা হারিয়ে গেছে, কিছুটা উপেক্ষিতই যেন তারা। ক'জন আর নগণ্য সাধু কালাচাঁদকে মনে রেখেছে? ট্যাঁপা-মদনা বললে আমরা ক'জনই বা সহসা আবার ক্লাস ফোরের পূজাপ্রাক্কালে চলে যাই? এইসব চরি ... ...

অন্য লোকের স্বপ্নে আসে ভগবান, সিনেমা স্টার, ছেলেবেলার বন্ধু নিদেন ইশকুল-কলেজের কড়া মাস্টারমশাই। কবি হলে প্রেমিকা-টেমিকা, একেবারে কবিতাশুদ্ধু। " বাসস্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ ..." ইত্যাদি। আর আমার স্বপ্নে আসেন যমরাজ। যমরাজ মানে শমন, কৃতান্ত। ভাল্লাগে না মাইরি।আর আসবেন তো আসুন, মোষের পিঠে চেপে স্টেজ লেফট দিয়ে ঢুকে ভয়-টয় দেখিয়ে স্টেজ রাইট দিয়ে বেরিয়ে গেলেন - সে একরকম। কিংবা যাত্রাদলের যমরাজের মতন বালা-হাতে আখাম্বা হাত কোমরে দিয়ে চোখ পাকিয়ে বুহাহাহা করে অট্টহাস ... ...

হিরোশিমা বিস্ফোরণের থেকে বেঁচে গিয়েছিলেন তামিকি হারা, তখন তাঁর প্রায় চল্লিশ বছর বয়স। তামিকি কি ভাগ্যবান ছিলেন নিজের কাছে বা আমাদের মতে? জানি না – তবে এটা জানি ভাগ্যবানের তকমা গায়ে বেশীদিন লাগিয়ে না রেখে ১৯৫১ সালে আত্মহত্যা করেন তিনি। ... ...