
শীতের সেই শিহরিত সন্ধেগুলো মনে পড়ে, আশিস? হাড়জমানো বাঘের মত জাঁকিয়ে ঠান্ডা পড়ত দক্ষিণবঙ্গের ডিসেম্বর-অধ্যুষিত 'মাওয়া' গ্রামে। বাঁদর টুপি, রঙিন মাফলার ও ধূসর চাদরে ঢেকে যেত নানাবয়সের মুখ, কান, নাকসকল। সন্ধে থেকে রাত শীতকালীন গ্রামবাংলা মেতে উঠত পাঁচদিন ব্যাপী যাত্রানুষ্ঠানে। এ সেই সুসময়, যখন খেজুর রসের মৌতাত ও শস্যফলনের হাসি বাংলার ঘরে ঘরে, আপামর বাংলার গ্রামীণ জীবনের এ এক ঐকান্তিক উদযাপন। গ্রামের, গঞ্জের আবালবৃদ্ধবনিতাকে জাপটে ধরত শীতের বিশ্রুত যাত্রাজ্বরের তাড়স।ক্লাস ফোরে দে ... ...

'৪২ -এর ৮ই অগাস্ট এ আই সি সি-র অধিবেশনে 'ভারত ছাড়ো' আন্দোলনের প্রস্তাব পাশ হল। পরদিন ভোরবেলাতেই ব্যাপক ধরপাকড় চালিয়ে পুলিশ কংগ্রেসের অধিকাংশ প্রথম সারির নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে ফেলল। এতে দমে যাওয়া তো দূরের কথা, উল্টে ব্যাপক স্বতঃস্ফূর্ত আন্দোলন ছড়িয়ে গেল উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলের তৃণমূল স্তরের মানুষের মধ্যে।এই বিপুল আন্দোলন (যাকে লিনলিথগো ১৮৫৭-র পরে সবচেয়ে ব্যাপক আন্দোলন বলে বর্ণনা করেছেন) দমনে ব্রিটিশ পুলিশ-প্রশাসন-সেনাবাহিনী সেসময় যে বর্বরতা দেখিয়েছিল ... ...

আজকে ২৮ নভেম্বর। ১৯৯৯ সালের আজকের দিনে আনুমানিক ৮৫ বছর বয়সে মারা বাংলাদেশের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। যাকে বলা হয় গুরুদের গুরু, শিক্ষকদের শিক্ষক। বয়স আনুমানিক বললাম কারন নথিপত্র অনুযায়ী উনার জন্ম ১৯১৪ সালে তবে তিনি নিজেই বলেছেন যে ১৪ না তার আরও দুই এক বছর আগে জন্ম উনার। ঢাকার নবাবগঞ্জে জন্ম গ্রহণ করেন তিনি। ঢাকা থেকেই পড়াশুনা শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করেন রাজনৈতিক অর্থনীতি বিভাগ থেকে। এই সব জানা কথাই ... ...

১.কাল থেকেই আমার মালিকের মেজাজে আগুন। আমাকে দেখলেই কেমন উস্কে উঠছে সেটা। আমি তাই আড়ালে আছি আপাতত। দু'জনারই নাওয়া খাওয়া হয়নি কাল দুপুরের পর থেকে। অফিসের কাজ শেষে ফিরতে ফিরতে মালিকের সন্ধ্যে গড়িয়ে যায়। আমি তখন একাই থাকি বাড়িতে। সকালে অফিসে বের হবার আগে আমার দুপুরের খাবার বন্দোবস্ত করে তবেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মালিক।গতকালও রুটিন ... ...

কাঁসাইয়ের থেকে আনুমানিক একশো দেড়শো মিটার দূরে মাটির বাঁধ। কংসাবতী ব্রিজ আড়াআড়ি এই বাঁধকে দ্বিখন্ডিত করেছে। আশির দশকে সেই বাঁধ ধ'রে ক্যানালের দিকে হেঁটে যেত এক তরুণ। তাকে দেখলেই সদরঘাট ও গান্ধীঘাট অঞ্চলের ছেলেছোকরারা এই গান ধরত:'ওরে, ট্যাংরা তবু কাটন যায়,মাগুর মাছে ক্যাটক্যাটায়,আর, শিঙ্গি মাছটা মারল কাঁটা,পরাণ যায় জ্বলিয়া রে!কি মাছ ধরিছ বড়শি দিয়া?ও দরদী, কি মাছ ধরিছ বড়শি দিয়া?'যাকে উদ্দেশ্য করে এই গান, সেই দরদী, 'বামুণ ঘরের পিন্টা', মিটমিট ক'রে হাসত, ... ...

কৈফিয়তঃ জন্মদিন-মৃত্যুদিনে লেখা নাবানো ফেসবুকাব্দের একটি অসুখ বিশেষ। এটি সেই অসুখের সিম্পটম। একমাত্রা সেভিং গ্রেস, লেখাটি অগাস্ট মাসের।বাংলা ছবি আর কিছু না হোক চরিত্রাভিনেতাদের নিয়ে জগতসভায় গিয়ে শ্রেষ্ঠ আসনের জন্যে কম্পিটিশনে নাবতে পারে। চরিত্রাভিনেতারাই ছবির বুনিয়াদ, যার ওপর মূল অভিনেতারা নিজেদের অভিনয়ের ইমারত তৈরি করেন। সে ইমারত হর্ম্য হবে না প্রাসাদ হবে না কুটীর হবে তা স্থির হত মূল অভিনেতার অভিনয়ের জোরে। কিন্তু সে ইমারত কতটা টেঁকসই হবে তা নির্ভর করে ইমারতের ভিতের জোরের ওপর - অর্থাৎ ... ...

আসন্ন জাপানী আক্রমণের হাত থেকে ভারতকে বাঁচাবার কোনো বন্দোবস্ত ব্রিটিশ সরকার অন্ততঃ ১৯৪১এর শেষদিক অবধি করে উঠতে পারে নি। ভারতীয় সেনাবাহিনীতে তখন ১০ লাখ সৈন্য, কিন্তু অধিকাংশই আনপড়; অস্ত্রশস্ত্রের অবস্থাও তথৈবচ। সেরা সাতটি ভারতীয় ডিভিশন তখন ভূমধ্যসাগরের উপকূলে অক্ষশক্তির সঙ্গে প্রাণপণ লড়াইয়ে ব্যস্ত। এদিকে ব্রিটিশ সাম্রাজ্যের "দ্বিতীয়" শহর কলকাতা প্রায় অরক্ষিত। কোনো অ্যান্টি-এয়ারক্রাফট গান, এয়ার রেইড ফ্লাড লাইট বা রাডার সেট নেই; নেই কোনো আধুনিক ট্যাঙ্ক বা ফাইটার প্লেন। জেনারেল অকিনলেক ওয়ার ক্যাবি ... ...

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই লেখা পড়িয়া উত্তেজিত হওয়ার কিস্যু নাই। ইহা নিছকই এক নাদান পাঠকের হুদাই বাগাড়ম্বর।---------------দুম করে পড়ে ফেলা যাবে এমন একটা ভাবনায় ১০৮ পাতার ছোট্ট বইটা বাছাই করা। ও আমার কপাল! কবি বলেছেন, ছোট বলে কারে করিলি রে হেলা? কত ধানে কত চাল বুঝিবি সে ঠ্যালা।ঘটনা খুবই সত্যি। শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায় রচিত "মোঘল বিদুষী" বইখানা পড়তে গিয়ে ভাষার যুযুৎসুতে পড়ে যে সময়ে বইটি শেষ হবার কথা তারচে' ঢের বেশি সময় লেগে গেল। ভাবছেন কেমন বানিয়ে ব ... ...

খুব বেশি দিন আগের কথা না। আজ থেকে দশ পনেরো বছর আগেও মাধ্যমিকে বাঁ উচ্চ মাধ্যমিকে কেউ মোটামুটি ভাল রেজাল্ট করলেও বাবা মা নিজের সন্তান কে নিয়ে যেত সেই ছাত্র কে দেখাতে। স্টার মার্ক পেয়েছে এমন কেউ ছিল দেখতে যাওয়ার মত ছাত্র। দুই বিষয়ে লেটার পেয়ে পাস করা ছাত্রকেও দেখতে গেছে মানুষ ভিন্ন গ্রাম বা মহল্লা থেকে। এরপর ভোজবাজির মত অবস্থার পরিবর্তন হয়ে গেল। নাম্বারের যুগ চলে গেল। আসল গ্রেডিং এর যুগ, এ প্লাসের যুগ। ঘরে ঘরে এ প্লাসে পরিপূর্ণ হয়ে গেল। এখন এমন অবস্থা হয়েছে যে হয় এ প্লাস না হয় ফেল, এর মাঝে যে আরও ... ...

পিরিতি বিষয়ক সত্যালাপপ্রেম পিরিতি নিয়া আপনারা যেসব কথাবার্তা বলেন, অধিকাংশই ইডিয়টিক, ফালতু সব ভাবাবেগে আক্রান্ত, এবং একথা আপনারাও জানেন, আমি এবং অন্যসব জীবজন্তুরা আমরা সবাই জানি যে ঐসব রোমান্টিক কথাবার্তার পিছনে কোন যুক্তি নাই, যেমন ভূতের গল্পের যুক্তি নাই, সাত আসমানের যুক্তি নাই, এবং আরো অনেক কিছুরই নাই;কিন্তু তাও চলে এসব, মানুষরে বুজরুকী দিয়া চালান চালাকেরা, এবং নির্জলা যৌন আকর্ষণরে প্রেম পিরিতি ও স্বর্গীয় জিনিস ভাইবা আনন্দ পান, নিজেদের বিশেষ মনে করে অন্য জীব জানোয়ারে ... ...

পর্ব ১-------( লালগড় সম্প্রতি ফের খবরের শিরোনামে। শবর সম্প্রদায়ের সাতজন মানুষ সেখানে মারা গেছেন। মৃত্যু অনাহারে না রোগে, অপুষ্টিতে না মদের নেশায়, সেসব নিয়ে চাপান-উতোর অব্যাহত। কিন্তু একটি বিষয় নিয়ে বোধ হয় বিতর্কের অবকাশ নেই, প্রান্তিকেরও প্রান্তিক এইসব মানুষজনের বেঁচে-থাকার কিস্যা, খেতে পাওয়া- না পাওয়া, রোগ হওয়া-না হওয়া, রোগ হলে ওষুধ পাওয়া-না পাওয়া,নেশা করা-না করার কাহিনীতে আমাদের, মূলস্রোতের নগরবাসীদের তেমন কিছু এসে যায় না ; আমরা, নাগরিকেরা, প্রান্তের প্রতি,লালগড়-আমলাশোলের প্রতি ঠিক ... ...

পূর্ণেন্দু পত্রীর বিপুল-বিচিত্র সৃষ্টির ভেতর থেকে গুটিকয়েক কবিতার বই পর্যন্তই আমার দৌড়। তাঁর একটা প্রবন্ধের বই পড়ে দারুণ লাগলো। নিজের ভালোলাগাটুকু জানান দিতেই এ লেখা। বইয়ের নাম 'কিছু মানুষ কিছু বই'।বেশ বই। সুখপাঠ্য গদ্যের টানে পড়া কেমন তরতরিয়ে এগিয়ে যায়। নামেই স্পষ্ট, এখানে কিছু মানুষ আর বই নিয়ে প্রবন্ধ সাজানো। আলোচনা গড়িয়েছে প্রথম ভাগ কিছু মানুষ প্রসঙ্গে, পরের পর্ব পঠিত বই প্রসঙ্গে। বইটিতে নানা গুণী মানুষ সম্পর্কে যেমন অনেক অজানা বিষয় জানা যাবে, একইভাবে বই সম্পর্কিত অনেক নতুন তথ্য/অপঠ ... ...

আমাকে অংক করাতেন মনীশবাবু। গল্পটা ওনার কাছে শোনা। সত্যিমিথ্যে জানিনা, তবে মনীশবাবু মনে হয়না মিছে কথা বলার মানুষ। ওনার বয়ানেই বলি।তখনও আমরা কলেজ স্ট্রীটে থাকি। নকশাল মুভমেন্ট শেষ। বাংলাদেশ যুদ্ধও শেষ হয়ে গেছে। শহর আবার আস্তে আস্তে স্বভাবিক হচ্ছে। লোকজন একটু-আধটু রাত করে ফিরতে শুরু করেছে। সিনেমা হলে নাইট শোয়ে আবার লোক হচ্ছে। আর এদিকে লোডশেডিং বেড়েই চলেছে। আমরা বলতাম ব্ল্যাকাউট। যুদ্ধের ভাগশেষ। আর সেই সঙ্গে জলের হাহাকার। সকালে ঘন্টাখানেক আর সন্ধ্যেয় ঘন্টাখানেক জল আসে। সেই জমিয়ে সারাদিন চা ... ...

এই লেখাটি চার নম্বর প্ল্যাটফর্ম ওয়েবম্যাগে প্রকাশিত। এইখানে আবারও দিলাম। যাঁরা পড়েন নি, পড়ে দেখতে পারেন। বিজ্ঞানে বিশ্বাস, চিকিৎসাবিজ্ঞানে বিশ্বাস বনাম প্রশ্নের অভ্যেসবিষাণ বসু“সোমপ্রকাশ। - স্বয়ং হার্বাট স্পেন্সার একথা বলেছেন। আপনি হার্বাট স্পেন্সারকে জানেন ত?ভবদুলাল। - হ্যাঁ…...হার্বাট, স্পেন্সার, হাঁচি, টিকটিকি, ভূত, প্রেত সব মানি।”চলচিত্ত-চঞ্চরি (সুকুমার রায়)আপনি তো বিজ্ঞান মানেন। নিজেকে বিজ্ঞানমনস্ক মুক্তমনা হিসেবে দা ... ...

একাদশ শতকের প্রথমদিকে অতীশ দীপঙ্কর বৌদ্ধধর্ম ও সংশ্লিষ্ট জ্ঞানভাণ্ডার নিয়ে বাংলা থেকে তিব্বতে গিয়েছিলেন সেখানকার রাজার বিশেষ অনুরোধে। অতীশ তিব্বত এবং সুমাত্রা (বর্তমান ইন্দোনেশিয়া) সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃর্ণ ভূভাগে বৌদ্ধ ধর্ম ও দর্শনের বিস্তারে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন এবং এক মহামানবে পরিণত হন। তাঁকে বিশেষভাবে জানাবোঝার এক আগ্রহ তৈরি হয় সেখানকার বিদ্বৎসমাজে। তাঁদের কেউ কেউ চলে আসেন অতীশের দেশে, যে দেশ তাঁদের পরম পুজ্য গৌতম বুদ্ধেরও। অতীশের তিব্বত যাত্রার দুশো বছর পরে অতীশকে নিবিড় ... ...

২০০৫ সালের মে মাসে ইউপিএ সরকারের প্রথম বর্ষপূর্তিতে হঠাৎ একটা খবর উঠতে শুরু করল যে প্রধাণমন্ত্রী সব ক্যাবিনেট মিনিস্টারের একটা রিপোর্ট কার্ড তৈরি করবেন।মনমোহন সিং যখন মস্কোতে, এনডিটিভি একটা স্টোরি করল যে নটবর সিং এর পারফর্মেন্স খুব বাজে এবং রিপোর্ট কার্ডে নাকি তাঁর নাম সবার শেষে এসেছে এতই বাজে নাম্বার পেয়েছেন উনি।নটবর সিং খবরটা শুনে খুব আহত হলেন।অসুস্থতাজনিত কারণে ছুটিও নিয়ে নিলেন।মস্কোতে মনমোহন সিং এর কানে খবরটা পৌঁছাতে মিডিয়া অ্যাডভাইজারকে উনি বললেন খোঁজ নিতে এনডিটিভি কি রিপোর্ট করেছে।সব শোনার ... ...

বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এবার হচ্ছে একাদশ তম জাতীয় নির্বাচন। আমি ভোট দিচ্ছি নবম জাতীয় নির্বাচন থেকে। জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন দেখার সুযোগ পেয়েছি বেশ কয়েকবার। আমার দেখা নির্বাচন গুলোর মাঝে সবচেয়ে মজার নির্বাচন দেখতে পেয়েছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। গ্রামের মানুষ তাদের প্রতিনিধি বাছাই করতে গিয়ে যা করে তা চোখে না দেখলে বিশ্বাস করা কষ্টকর। চা আর বিড়ি ফ্রি চলে পুরো প্রচারণার সময় জুড়ে। চায়ের রহস্য যখন ভেদ করলাম তখন আমার চোখ কপাল পার হয়ে যায় প্রায়। সারা দিন এত এত ... ...

ক্লাস ফোরে যখন পড়ছি তখনও ফেলুদার সঙ্গে পরিচয় হয়নি, পড়িনি হেমেন্দ্রকুমার। কিন্তু, যথাক্রমে, দুটি প্ররোচনামূলক বই পড়ে ফেলেছি। একটির নাম 'শয়তানের ঘাঁটি' ও অপরটি 'চম্বলের দস্যুসর্দার'। উক্ত দুটি বইয়ের লেখকের নাম আজ প্রতারক স্মৃতির অতলে। যতদূর মনে পড়ে, এই বইদুটি ছিল দেব সাহিত্য কুটিরের প্রকাশনা।সে সময়ে দেব সাহিত্য কুটির ছিলো বালকদিগের অনিবার্য ঠিকানা, রহস্য ও রোমাঞ্চে একেবারে ঠাসা।দুটি বইই পড়তে দিয়েছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের লাইব্রেরিয়ান পানুদা।শয়তানের ঘাঁটির প্লট এরকম: পদ্মার চর থেকে ... ...

এই উপন্যাসের শুরু জানতে গেলে সময়ের স্রোতকে বলতে হবে একটু উল্টোবাগে চলো। আইন করে নীল চাষ বন্ধ হয়েছে সদ্য সদ্য। তার কিছু আগের থেকে এ উপন্যাসের কুশীলবদের পথচলা শুরু। সুন্দরবন লাগোয়া ভবানীপুর গ্রামে রামতনু মুখার্জ্জীর পারবারিক প্রথা পুত্রবধূর প্রথম রজঃপাত হবে শ্বশুরের ভিটেতে। কিন্তু রামতনুর পুত্র শেখরের স্ত্রী আন্নার বেলায় এ নিয়ম ব্যর্থ হয়। আন্নার ঠাকুরদা যদুপতি তিতুমীরের সাথে লড়াইয়ে শহীদ হয়েছিল। রামতনুর পরিবার শেখরকে ... ...

#চলো এগিয়ে চলি#সুমন গাঙ্গুলী ভট্টাচার্য"মা " এই শব্দ টার সাথে, আমরা যারা লিভিং উইথ অটিজম একজনের মা, তখন আমাদের নামের আগে একটা লড়াকু শব্দ দেয়াই যায়। আমরা একটা নিরস্ত্র যুদ্ধ করি।সকাল থেকে রাত।কাউকে ছোট করছিনা,মা মাত্রই তাই করেন বিশেষ করে যদি কর্মরতা হন।কিন্তু একজন অটিস্টিক বাচ্চার মা এর যুদ্ধ টা একটু অন্যরকম। আমরা একধারে বাচ্চার স্পেশাল এডুকেটর,থেরাপিস্ট,কেয়ার গিভার সব।বড় অশান্ত সময় এখন। কিছুদিন ধরে খবরের কাগজে কয়েকটি খবর আমরা দেখতে পাচ্ছিলাম।এক, একটি স্পেশাল স্কুলের ভিতর থেকে স্কু ... ...