১৯৭৬ সাল। প্রথম বছরের মাধ্যমিক পরীক্ষা। নবম, দশম, একাদশ শ্রেণীর সমন্বয়ে যে উচ্চমাধ্যমিক পরীক্ষা বিগত বেশ কিছু বছর থেকে পশ্চিম বঙ্গের ছাত্রছাত্রীরা দিয়ে আসছিল, সেই পদ্ধতির পরিবর্তনের প্রথম বছর ছিল ১৯৭৬ সাল। নবম তথা দশম শ্রেণীর পাঠের উপর ভিত্তি করে মাধ্যমিক এবং দু’ বছর পরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন কে উপজীব্য করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।মোট আটশ নম্বরের ওপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষা শুরু ... ...
সেবার গিয়েছিলাম ঘাটশিলা। আজ থেকে অনেক বছর আগে। তখন আমার বয়স কতই বা হবে ! আট কি নয়। কিন্তু সেখানে যে ঘটনাটি ঘটেছিল তা এখনো আমার স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে আছে। ১৯৬৪ সালের কথা। এপ্রিল মাস। সবে দাদার উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। বাবা একদিন কর্মক্ষেত্র থেকে ফিরে এসে মাকে বললেন - “ চল, ক’দিনের জন্য ঘাটশিলা ঘুরে আসি। আমার সহকর্মী ব্যানার্জির এক আত্মীয়ের ঘাটশিলায় একটা বাড়ী আছে। কেউ থাকে ... ...
মুশকিলটা হল – পক্ষীরাজই যদি হবে, তবে ল্যাজ নাই কেন? মানে, বিদ্যালয়ই যদি হবে, তাতে থিয়েটার নাই কেন? রবি ঠাকুর যে ইস্কুলে থিয়েটার করতে বললেন, ঠাকুর রামকৃষ্ণ যে বলে গেলেন – “থ্যাটারে লোকশিক্ষে হয়!” কই, সে-সব কেউ শুনল? উত্তরগুলো জানা এবং অতিশয় ক্লিশে পলিটিক্যাল স্টেটমেন্ট – বাচ্চারা ভোট দেয় না, তাই তাদের জন্যে কোনও সরকারের কোনও পলিসি নেই। কেউ বলবেন, সরকারি স্কুলে তো পড়াশোনাই হয় না, আর কীভাবে শিক্ষক নিয়োগ ... ...
প্রতি প্রভাতেই “সোনার তরী”তে বেড়াত “মানসী” চিত্রা”,শান্ত তটিনী সাথে সঙ্গিনী “ক্ষণিকা””শ্যামলী””মিত্রা”।দূরের “বলাকা” ভেসে যেত যেন সোনার আলোক রথে,“নদী” বক্ষেতে আনন্দে মাতে “প্রভাত সংগীতে”।“শিশু ভোলানাথ” হৃদয়ের প্রাণ তারে লয়ে প্রতি সাঁঝে,নৌকাভ্রমণে বেরুত “সেঁজুতি” “চৈতালী হাওয়া” মাঝে।সাথে সহোদরা “মানসী” “পূরবী” কম যায় তারা কিসে !“সন্ধ্যা সঙ্গীত” “খেয়া” মাঝে ঐ “প্রবাহিণী” বুঝি হাসে। ঘরে বাইরে “দুই বোন”কে স্ফুলিঙ্গ” বলা ... ...
প্রলোয়ল্লাসে মেতেছে ঝঞ্ঝা করেছে ‘সর্বহারা’,‘কুহেলিকা’ সম কুজ্ঝটিকায় রিক্ত জীবনধারা। ‘পথহারা’ সবে খুঁজে খুঁজে ফেরে সঠিক ‘পথের দিশা’, চারিদিকে যেন বাজে ‘রণ-ভেরী’, এ কি ঘোর অমানিশা ! ‘কমল কাঁটা’য় বিদ্ধ ধরণী ‘দ্বীপান্তরের বন্দিনী’, নীরবে সহেন বিশ্ববাসীর ‘দারিদ্র্য’, ‘কোরবানি’। ‘উদ্দাম’ এই শত্রুরে হেরি শক্তিটা নয় অল্প, এই ‘চৈতি হাওয়া’র বিতাড়নে চাই ‘অভিযান’ ‘সংকল্প’। আজ’চাঁদনী রাতে’র ‘অবেলার ডাকে’ দাও এবে সবে সাড়া, যেন বিভাষিত ... ...
বংগভাষার একই শাখা ‘পরে ফুটে আছে দুটি ফুল,তাঁরা দুইজনা রবীন্দ্রনাথ সংগতে নজরুল।রবি কবি হাতে মোদের ভাষাটি হয়েছে পুষ্ট ধনী,সেই ভাষাতেই শুনালেন কাজী চির বিদ্রোহ বাণী॥গীতান্জলী একজনে দেয় সম্মান বাণভাসি,অপরজনের লেখনী সরবে বাজায় বিষের বাঁশি। মাতৃভাষার এপার ওপার পারাপারে দুই কবি,গল্প,নাটক,উপন্যাস আর কাব্যেতে তারই ছবি॥রবীন্দ্র করে সন্চয়িতা-যেন সে দৃপ্ত সূর্য,সন্চিতা আর অগ্ণিবীণায় বাজালেন কাজী তুর্য্য। সুরের জগতে দ্যুতিমান সদা স্নিগ্ধ রবির কর, সৃষ্টি করেছে সংগীত ... ...
যাদের ঘরের আঙিনা ছোট,রোদ পড়ে না সেখানে,ঘর স্যাঁতসেঁতে থাকে,বাতাস খেলে না ঠিক,যদি জানালা না খোলা থাকে।আমার আঙিনাহীন দেহ,আমি বহুতল ফ্ল্যাটের টবের চারা,আমার বৃদ্ধি ওই ঘরের আলোর মতোই,কৃত্রিম, ফ্যাকাশে, পুষ্টিহীন,চকচকে। আমি মাটি কেমন দেখিনি, আমার গায়ের চামড়া
হয়েছে কি আমার কালীতারাকে (অল্টো এলএক্সআই ) তো ডিসেম্বর মাসে বিক্রি করে দিলাম, এদিকে গাড়িতে যে ফাস্ট্যাগ স্টিকার রয়ে গেছে সেটার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। তাতে আবার ৫০০/- ভরাও ছিল। কিন্তু জীবন তখন এমনই ধোবিপাটে আছড়াচ্ছে আর গাড়ি বিক্রিটা এমনই দ্রুত করেছিলাম যে ফাস্ট্যাগের ব্যপারটা মাথা থেকে এক্কেবারে বেরিয়ে গেছে, হুঁশ ফিরল মার্চে যখন মোবাইলে মেসেজ এলো তোমার ফাস্ট্যাগ থেকে xx টাকা কাটা হয়েছে অমুক ... ...
ব্যাপারটা শুরু হয়েছিল, আমার ধারণা, বেশ কয়েক বছর আগেই, যখন ব্যোমকেশ বা ফেলুদাকে নিয়ে সিনেমা তৈরী হতে থাকে। ভাবতাম, এ কি নিছকই বাজার ধরার চেষ্টা, পোস্ট ঋতুপর্ণ যুগে বাংলা সিনেমা গোয়েন্দা গল্পকেই ভরসা করছে সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ? সে করতে গিয়েও সমসাময়িক লেখাপত্র পাওয়া যাচ্ছে না বলে, পুরোন লেখা ও চরিত্র ?অথবা, এই দুই চরিত্রকে নিয়ে সিনেমা তৈরীর ভেতরের কারণ ছিল বাঙালী যৌথতার নস্টালজিয়া ... ...
(১) সবাই মদ এনে রেডি রেখেছে ঝড়ের সাথে মাতাল হবে। আমি শুধু মৃত্যুর নেশা করি আমি ঝড়ের মতোই মাতাল।।
কোনো কুকুর-বিড়াল কিন্তু হিন্দু মুসলিম হয় না কিন্তু সব হনুমানই নাকি হিন্দু। এই তো আমাদের ম্যা'ও সেতুঙ নামের বিড়াল আছে। মা'ও-বাদী, বাবা'ও-বাদি নামে খবরের চ্যানেল। কুকুর বেরেছে আগের থেকে, একটা থেকে দুটো ; দুটো থেকে চারটে, একটার নাম কুদ্রিস, একটার নাম ভারতের হিটলার, আর মুদ্রিস।আর হনুমান আমাদের পাড়ায় ছোটোবেলা থেকে দেখে আসছি। ওরা কেন আসে গাছপালা ছেরে এই সময়ের হিন্দুরা জানে না। অথচ ... ...
সারা বিশ্বময় বাজার। আমি আপনি সকলেই ক্রেতা। কিছু না কিছু প্রতিমুহূর্তে কেউ না কেউ কিনছে। সেই উপভোক্তাদের চাহিদামত পণ্য বা পরিষেবার সুষ্ঠুভাবে যোগানের ব্যবস্থা, যে সংস্থাগুলো করে চলেছে তারাই কর্পোরেট নামে সুবিদিত। পুঁজিবাদী দুনিয়ায় কিছুসংখ্যক ভোগবাদীদের সমন্বয়ে গড়ে উঠেছে কর্পোরেট সংস্কৃতি। যা বাদ দিয়ে বোধহয় বর্তমান যুগকে ভাবাই যায়না। সেই কর্পোরেট দুনিয়া কিভাবে চলে? আজকের যুগে ভাল বেসরকারি চাকরি বলতেই আমরা কর্পোরেটই বুঝি। বড়সড় ... ...
পৃথিবীর ক্ষুদ্রতম গল্পটি ইংরেজি ভাষায় মাত্র ছটি শব্দের রচিত। গল্পটি পড়ে নেওয়া যাক --- For Sale, Baby Shoes, Never Worn. --- Earnest Hemingway ভূমিষ্ঠ না হওয়া অথবা গর্ভাবস্থায় মৃত এক বাচ্চার মায়ের বেদনা নিহিত আছে ওই ছটি শব্দের
বানরেন্দ্র ভারত কি আমেরিকাতে গিয়ে নাক গলাচ্ছে? আর আমেরিকা সব বুঝেও মাছি তাড়ানোর ভঙ্গিতে পাশ ফিরে ঘুমাচ্ছে? সম্প্রতি এক আমেরিকান জার্নাল এই বিষয়ে একটি বিশদ নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে সরাসরি যে কথাটা বলা হয়েছে, তা এরকম --- ...Biden administration is putting little pressure on Modi to change his ways. Judging New Delhi too important in the fight against China, the US government has adopted ... ...
বেশ শীত পড়েছে আজকে। সকালবেলায় গায়ে চাদর জড়িয়ে বসে চায়ের কাপ নিয়ে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল অমল। পাতাগুলো একটু উল্টেপাল্টে দেখে একপাশে সরিয়ে রাখল। তাদের অফিস থেকে ছাব্বিশে জানুয়ারি একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে কল্যাণীর ওদিকে এক জায়গায়। অফিস কর্মীরা যদি চায় আরও দু একজন পরিচিত বা পরিজনকে সঙ্গে নিতে পারবে। মাথাপিছু পঞ্চাশ ... ...
হয়তো আমি এখনো ঈশ্বরের কাছে যেতে পারিনি, চেষ্টাই করিনি তো! প্রতিদিন ঈশ্বরের হাজার চেষ্টা সত্ত্বেও আমি মোক্ষ নিইনি হাত পেতে, ঈশ্বরের ইগো বড্ড বেশি, তাই সে আমাকে ভালোবাসা সত্ত্বেও মুক্তির অমৃত দেয়নি। ভালোবাসে সে আমায় সন্দেহ নেই, কিন্তু অধোশির চায়
লোকসভা ভোটের বাজারে মমতার দুটো আগ বাডিয়ে বলা কথা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমটা হল বাইরে থেকে ইন্ডিয়া জোটের সরকারকে সমর্থন করার কথা। দ্বিতীয়টা কার্তিক মহারাজের বিরুদ্ধে আনা সরাসরি রেজিনগরে দাঙ্গার অভিযোগ আর রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে দিল্লীর চাপে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে প্রত্যক্ষ ভাবে হাওয়া দেওয়ার অভিযোগ। ক্রনোলজি মেনে দুটি কথা রাখলাম। যদিও গুরুত্ব বিচারে পরেরটা নিয়ে আগে ... ...
বিশে-র ফ্যাসাদ ----------------- পীযূষ কান্তি সরকার পাখা চালিয়ে ঠান্ডা ঘরে / পান্তা খাবে বিশে / সামনে রাখা ভাতের থালা / তেঁতুল টক ডিশ-এ।/ কাঁচালঙ্কা, কাঁচা পেঁয়াজ / সঙ্গে তেলেভাজা / গরম ঠেকাতে আরাম
এসো হে মহান প্রাণ —————— সুপ্রিয়া চৌধুরী —————— তুমি ই কি সেই ক্ষণজন্মা তুমিই কি সেই কবি? শব্দে তুমি আগুন ঝরাও আঁকো মানবতার ই ছবি ! তুমি অগ্নিবীণার সুর ঝংকারে লিখেছো রক্ত লিখা মরমী কণ্ঠে ‘মানুষেরে’