হেমন্ত মুখোপাধ্যায় যেমন জনাদৃত, সংস্কৃতির উচ্চকোটিতে তেমনই ছিছিকৃত। হেমন্তর গান বাঙালির সংস্কৃতির পরিপন্থী, হেমন্তর ক্লাসিকাল বেস নেই, হেমন্তর রবীন্দ্রসঙ্গীত রাবীন্দ্রিক নয়, হেমন্ত রবীন্দ্রসঙ্গীতে স্বরলিপিতে থাকেন না, হেমন্ত সুরে গভীরতা নেই - নেই আর নয়। এই ধারাবাহিকে এই 'নেই আর নয়' পেরিয়ে দেখার চেষ্টা করেছি হেমন্ত কেন জনাদৃত, এই 'নেই আর নয়'-গুলো কতটা সুপ্রযুক্ত। ... ...
সলিল চৌধুরীর গানের যন্ত্রানুষঙ্গের বিবর্তন ... ...
খাবারের বাছবিচারে প্রতাপ রায় সাবেক কলকাত্তাইয়া। রয়ালের চাঁপ, সাবিরের রেজালা, নিজামের রোল, চাচার ফাউল কাটলেটে এমনই আস্থা যে সে জায়গায় অন্য কাউকে বসাতে পারেন না। তবে আশাভঙ্গও হয়। যেমন চাচার ফাউল কাটলেট। আজ থেকে চল্লিশ বছর আগে যে আশাভঙ্গ প্রতাপ রায়ের হয়েছিল, আমার হল বছর তিন-চার আগে। চাচা তো ফুটপাত বদল করে উল্টোফুটে চলে এসেছে। সেজে উঠেছে নবসাজে। সে রূপ অবশ্য পাড়ার নতুন কাফে ডি তেলেভাজার থেকে থেকে কিছু ভিন্ন নয়। তবু এখনও ফাউল কাটলেটটি করে। কিন্তু সে শুষ্কং-কাষ্ঠং কাটলেট খেলে চাচার দোকানের ওপর শ্রদ্ধার থেকে অন্য কিছুর উদয় হয় মনে। শিককাবাব আর করে না। ... ...
১৯৮৬ সালে এক অসামান্য কাজ বেরিয়েছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার ওপর। "আগুনের ফুল"। ... ...
বাঙালি বুদ্ধিজীবীদের নিয়ে গভীর মননশীল ও সমাজতাত্বিক বিশ্লেষণ। পুরো EPW লেভেল। ... ...
১৮৮২ সালে শুধু সাহেবদের জন্যে দার্জিলিঙে তৈরি হয় ইডেন স্যানেটোরিয়াম। এখানে সেই "ইন্ডিয়ানস অ্যান্ড ডগস ক্যাননট এন্টার"-এর গল্প। কুকুরদের প্রবেশাধিকার ছিল কিনা জানিনা। কিন্তু এ স্যানেটোরিয়ামে নেটিব ভারতীয়দের প্রবেশাধিকার ছিলনা, সেটা ঘটনা। কারণ গল্পকথা এই যে কুচবিহারের মহারাজ নৃপেন্দ্র নারায়াণের মতন লোকের এখানে ঢুকতে বাধা পেয়ে নীলরক্ত টগবগিয়ে ওঠে। ... ...
এই মধ্যবিত্ত থেকে ক্রমশঃ তলিয়ে যেতে থাকা মানুষগুলোকে না রিপাব্লিকান, না ডেমোক্র্যাট - কোন পলিটিকাল এস্ট্যাব্লশমেন্টই নিজেদের ভাবেনি। এর সঙ্গে আর একটা জিনিস বুঝতে হবে। অ্যামেরিকানরা ধর্মভিরু লোক। তারা চার্চে যায়। তাদের সবাই যে ইভেঞ্জেলিকাল তা নয়, কিন্তু বহু অংশই। আবার তারা ইউনিয়নেও চাঁদা দেয়। এরাই সুইং ভোটার। এদের ইভেঞ্জেলিকাল টাল্লি দেখে ডেমোক্র্যাটরা ধরে নেয় এর রিপাব্লিকানদের ভোটার। আবার রিপাব্লিকানরা ধরে নেয় এরা তো ঘরের লোক, ভোট দেবেই। এদের নিয়ে ভাবার কিছু নেই। ঠিক সময়ে প্রো-লাইফের কলকাঠি নাড়লেই হবে। ... ...