Sobuj Chatterjee
গ্রাহক হন
সেই গোড়ের মালা'ই জড়ালে যদি,অদৃষ্ট আতরে ভাসবে !কাল যুগলবন্দী ছন্দ হারালেসেতারে রেওয়াজ কমবে!ইজেলে স্বপ্ন থাকবে?গোধুলি লগ্নে বিসমিল্লা'যদিদং...মেনে সারবে!আর ভ্রান্ত-চরিতে রূপের জেল্লানোনা জলে রোজ তুলবে!তবু জতুগৃহই চাইবে?প্রান্তর পেয়ে যমুনাকে পেয়েতমাল গাছও খুঁজবে!শেষে কৃষ্ণ খুঁজে হয়রান হয়েরাখালকে মনে পড়বে!বাঁশী কি তখন বাজবে?বলি,সওদাগরের অভিযানে গিয়ে সাগর জরিপ করবে?নাকি তোলপাড় ঝড়ে কাঁধেকাঁধ দিয়েবন্দরে তরী ভিড়বে!বুঝি শান্তিলতাও ফিরবে!! ... ...
রোদ্দুরে গায়ে ফোস্কা পড়ে দাও ব্যাটাকে ভেতরে পুরে। বাইরে সবাই থাকবে ঠান্ডা-'দো ফুল এক মালী'র ঝান্ডা।। ... ...
শ্রডিঙ্গারের বিড়ালের মতোশিরদাঁড়া শত শতধার্মিক বিষেবন্দী বাক্সেজীবন্ত নাকি মৃত!? ... ...
তিমির যদি সর্বগ্রাসও করে-নয়নে রবে মূর্ত আলোর দিশা;শান্তি যখনই ধর্ষিতা সমরে -শতাব্দী প্রাণে শাশ্বত ভালোবাসা! ... ...
শুন শুন সুধীজন উলট্ পু্রাণকর্ণের অভিষেকে কুন্তী করেন দান! দূর্যোধন শিবিরে অর্জুন কুলাঙ্গারঅঙ্গরাজ্যে গদ্দারের নেই অধিকার। সোজারথে যায় সবে উল্টোরথে ফেরেকোন ফুলে মধু আর কোন ফুলে কীড়ে? কে যে শত্রু ঠিক নেই কুরুক্ষেত্র করিধৃতরাষ্ট্র জন্মান্ধ আমরা ঠুলি পড়ি!! ... ...
'অঞ্জলি লহ মোর...**************ঘুমাও 'কামাল পাশা'বাঁশি ধরবে তান -মুখর হবে জলসা'গাহি সাম্যের গান... ... ...
রামের সাথে মোহন জুড়েরদ করলেন সহমরণ;সেই রামেরই মোহন সরে শুরু হলো সবার মরণ!! ... ...
নীল-দীঘিতে ঝপাং করে শব্দ সন্ধ্যাকালেসঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড়;ভেসে উঠলো কবিতা'দির লাশটা সকালেদূরদর্শনে অকাদেমির খবর!! ... ...
দহন-দাঙ্গা হচ্ছে রান্না,সংকেত অশনিনীরব নদীর পিরহানেরা অর্থ সন্ধানী;অসীম মুদ্রাদোষফুরোচ্ছে রাজকোষঅর্থাকাশে নীরবে সরবে যৌথ মাস্তানি! বিশ্বাস তো বহুদিনই গেছে টলেএখন কংস ঘাড়ে নিঃশ্বাস ফেলে; ঊর্বশীদের নৃত্য দেবগণ পানে মত্তদুই গল্পেই ক্ষিধে থাকা যায় ভুলে!! ... ...
কালো রাজা সাদা ঘরে,ঘোড়া বেচাকেনানৌকা চড়ে লঙ-ক্যাসেলে,ছক্ মন্দ না;ছকের ফেরে বোড়েপিছু হাঁটতে নারেঅভিমন্যু হয়ে বীমা 'জীবন যন্ত্রনা'!মন্ত্রী মশাই সর্বগামী,লম্ফ দিতে মানাফলে রাজা ঘোড়া কেনে,মন্ত্রী কেনে না;ষোলো ঘরে আলো ষোলো ঘরে কালোমধ্যিখানে ধর্মযুদ্ধ,ধৃতরাষ্ট্র কানা !! ... ...