সত্তর দশকের ঢাকা যারা দেখেছেন তারা ভালই জানেন পরিত্যক্ত বর্জ্য প্লাস্টিক ও পলিথিন আমাদের কত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিত্যক্ত পলিথিনের কারণে আমাদের ওয়াটার ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায়। বুড়িগঙ্গার তলে পলিথিন জমে জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ বহু আগেই নষ্ট হয়ে গেছে। ... ...
আমেরিকায় প্রায়ই দেখা যায় ইরাক বা আফগান ফেরত সৈন্য এলোপাথাড়ি গুলি চালিয়ে অনেককে আহত-নিহত করে পরে নিজেই আত্মহত্যা করেছেন বা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পরবর্তীতে তদন্তে জানা যায় উক্ত যুদ্ধ ফেরত সৈন্য পিটিএসডিতে ভুগছিলেন। পিটিএসডি এমন একটি মানসিক অবস্থা যা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায় যারা নিজের জীবনে কোন গভীর দুশ্চিন্তা বা উদ্বেগজনক ঘটনার সাক্ষী থেকেছেন। এই সমস্ত ঘটনাবলি পরবর্তীতে তার জীবনে এমন গভীর প্রভাব ফেলে যে তার দৈনন্দিন জীবন বিঘ্নিত হয়। ... ...
ইতিহাসের দিকে তাকালে সভ্যতা, যৌনতা ও অবক্ষয়ের সম্পর্কের একটা প্যাটার্ন দেখা যায়। বারবার বিভিন্ন সভ্যতায় এই প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটেছে। প্যাটার্নটা কী? সোশ্যাল অ্যানথ্রোপলোজিস্ট জন ড্যানিয়েল আনউইন ৫,০০০ বছরের ইতিহাস ঘেঁটে ৮৬টি আদিম গোত্র এবং ৬টি সভ্যতার ওপর এক পর্যালোচনা করেন।আনউইন এ গবেষণা শুরু করেন সভ্যতাকে অবদমিত কামনা-বাসনার ফসল হিসেবে দাবি করা ফ্রয়েডিয় থিওরি যাচাই করার জন্যে। কিন্তু ফলাফল দেখে হকচকিয়ে যান আনউইন নিজেই।১৯৩৪ সালে প্রকাশিত Sex & Culture বইতে দীর্ঘ এ গবেষণার ফলাফল তুলে ধরেন তিনি। বিভিন্ন সভ্যতা ও সেগুলোর পতনে আনউইন দেখতে পান একটা স্পষ্ট প্যাটার্ন.....কোনো সভ্যতার বিকাশ সেই সভ্যতার যৌনসংযমের সাথে সম্পর্কিত। যৌনতার ব্যাপারে কোনো সমাজ যত বেশি সংযমী ... ...
প্রাচীন গ্রিক ইতিহাস পাঠে দেখা যায় যে গ্রিক দেবদেবীদের নিজেদের মধ্যে ব্যভিচারের ঘটনা খুবই সাধারণ। স্বয়ং জিউস ও হেরা ছিলেন রক্ত সম্পর্কীয় ভাই বোন। ফারাওদের ইতিহাস পর্যালোচনা করলে বেরিয়ে আসবে তাদের ইনসেস্ট-এর কথা। রাজ রক্তের বিশুদ্ধতার প্রয়োজনে তারা পিতা-কন্যা, পুত্র-মাতা, ভাই-বোনের মাঝে যৌন সম্পর্ক গড়ে তুলত। ... ...
He who controls the past, controls the present -- George Orwell কয়েক বছর আগে এক ভারতীয় চ্যানেলে "দাদাগিরি" নামে এক অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী প্রতিযোগীদের জিজ্ঞাসা করেছিলেন ভারতের কোন রাজ্যের নিজস্ব মুদ্রা ছিল -- হায়দ্রাবাদ না বরোদা? ... ...
আগের যুগে জমিদার বা লর্ডরা শিকারে বের হত এক পাল পোষা কুত্তা নিয়ে। বাবুদের শিকারকর্মে এই পোষা কুত্তার ভূমিকা ছিল অপরিসীম। শিকার চিহ্নিত করার সাথে সাথে প্রথমেই পোষা কুত্তাগুলিকে লেলিয়ে দেওয়া হত। ট্রেনিংপ্রাপ্ত কুত্তাগুলি শিকারকে ধাওয়া করতে করতে ক্লান্তির শেষ সীমায় নিয়ে যেত। ... ...
"হুজুর কখনো পানশির গিয়েছেন" 'সে আবার কোথায়?' .উত্তর আফগানিস্থান - আমার দেশ। সে কি জায়গা। একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সাথে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়।.শীতকালে সেকি বরফ পড়ে। মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, ক্ষেত-খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোন কাজকর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই উঠে না। আহা সে কি আরাম। ... ...
এক ব্রিটিশ প্রধানমন্ত্রী একবার বলেছিলেন বেতন কম দেখে তিনি বাড়িতে সাহায্যকারী বেতন দিয়ে রাখতে পারেন না। গৃহের সব কাজকর্ম নিজেদেরই করতে হয়।.এক মার্কিন কংগ্রেস সদস্য বলেছিলেন বাসা ভাড়া করার আলাদা অর্থ না থাকায় সংসদ চলাকালে তিনি অফিসে ঘুমাতে বাধ্য হন।.ইসলামের দ্বিতীয় খলিফা সন্ধ্যায় রাষ্ট্রীয় কাজ করার সময় এক আত্মীয় ব্যক্তিগত আলাপ করতে এলে তাড়াতাড়ি রাষ্ট্রীয় অর্থে কেনা মোমবাতিটি নিভিয়ে দিয়ে নিজের অর্থে কেনা মোমবাতি জ্বালিয়ে ছিলেন। ... ...
প্রায় ১০৮ বছর পূর্বে, ভারতের তখনকার ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ, তার লেখা একটি চিঠিতে ব্যাখ্যা করেছিলেন কেন গ্রেট ব্রিটেনের ভারতীয় ঔপনিবেশিক রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া উচিৎ। ভারতের রাজধানী হিসেবে কলকাতার অনুপযুক্ত হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গেলে স্বভাবতই চলে আসবে বঙ্গভঙ্গের বিষয়টি। ... ...
মালালা ইউসুফযাইয়ের মতাে এত ভাগ্যবতী নয় পাকিস্তানের আহত শিশু নাবিলা রহমান। ২০১২ সালের ২৪ অক্টোবর ঈদের পুর্ব মুহুর্তে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গ্রামের ক্ষেতে সজি তুলতে গিয়ে মার্কিন ড্রোন হামলার শিকার হয় নাবিলার পরিবার।.আহত হয় আট বছরের শিশু নাবিলা রহমান ও তার ভাই। অসহনীয় ব্যাথা আর যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে অসহায় শিশু দুটি। ওই হামলায় সব মিলিয়ে সাতটি শিশু আহত হয়, নিহত হয় নাবিলার বৃদ্ধা দাদি।.এই ঘটনার কোনাে বিচার, ব্যাখ্যা বা ক্ষমা প্রার্থনা কিছুই করেনি মার্কিন প্রশাসন। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে নাবিলার বাৰা পাহাড়সম কষ্টের কথা জানাতে যান।. ... ...