( ৬ ) সাগর ঘরে ঢুকে রাত্রিকে বলল, ' একটু বস, আমি একটু কথা বলে আসছি ... ' ---- ' ঠিক আছে ... ঠিক আছে, আমি আছি ... ' সাগর পারসকে নিয়ে পাশের ছোট ঘরটায় ঢুকল। পারস বলল, ' আপনার সময় নষ্ট করতে চাই না। একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি ...' ---- ' সেটা বলার দরকার নেই। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে না। তা বিপদটা কি ধরণের শুনি। মানে, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই সাহায্য করব ... ' ---- ' আপনি পারবেন জানি বলেই আপনার কাছে এসেছি। আপনার জানা নেই, ডাফ স্ট্রিটে বিমল চক্রবর্তীর সেই কেসটা আমার নিজের চোখে দেখা। বংশীলালরা আমাদের রিস্তেদার হয়। কিন্তু ওরকম হারামিদের সঙ্গে আমরা কোনদিন সম্পর্ক রাখিনি। আমরা কোনদিন ... ...
( ৫ ) আজ গুড ফ্রাইডে। ছুটির দিন। রাত্রি সকাল সাড়ে নটা নাগাদ সাগরের বাড়ি এসে হাজির হল। একটু দূরে মাইকে কি একটা সিনেমার নতুন হিট গান ভেসে আসছে .... ' ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি .... '। বাতাসে পাক খেতে খেতে ঘন মীড় মাখা হেমন্ত স্বর ভেসে আসছে বাতাসে। রাত্রি সাগরের বাড়িতে গিয়ে ঢুকল। সাগর তখন হিটারে চা ... ...
( ৪ ) ওমপ্রকাশের বড় ছেলে পারস অনেক ভেবে চিন্তে ঠিক করল পুলিশের কাছে গিয়ে কাজ নেই। কাউকে কিছু বিশ্বাস নেই। খবর লিক হলে বিপদ আসতে পারে। পারস ভাবল, তার চেয়ে বরং অন্য একজনের সাহায্য নেওয়া যেতে পারে। ওমপ্রকাশ বলল, ' কৌন হ্যায় উও ... ' ---- ' উও আপ পয়চানোগে নেহি। সাগর মন্ডল কহা যাতা হ্যায় উনকো ... আপন বহুত মানতে হ্যায় উনকো ... ' ---- ' ও আচ্ছা ... ...
( ৩ ) নিখিল স্যার বললেন, ' তা ভাল। কিছু জিনিস জানতে না পারলেই জীবন ভাল কাটে। জানা হয়ে গেলে আর কোন আকর্ষণ থাকে না, বরং অস্বস্তি বাড়ে। কি ... বুঝলি কিছু ? ' কাবেরী একটা চেয়ারে বসে পড়ল। গৌতমও ওদিকের একটা চেয়ারে বসল। তার মুখে নরম প্রসন্নতা মাখানো। না হাসলেও মনে হয় মিটিমিটি হাসছে। কাবেরী বলল, ' মোটামুটি বুঝতে পেরেছি। আপনার কোন কথাই ... ...
( ২ ) শিবতোষবাবুর প্রায় পঁয়ষট্টি বছর বয়েস হল। তবে, শরীর স্বাস্থ্য এখনও মোটামুটি ভালই আছে। তার সারাক্ষণের চিন্তা রাত্রিকে নিয়ে। সাগরের সঙ্গে তার সম্পর্কটা এখনও সঠিক রূপ পেল না। ইদানীং রাত্রির স্কুলের কাজের চাপ খুব বেড়েছে, বিশেষ করে বছরে চারবার করে গাদাগাদা হরেক প্রকারের টেস্টের খাতা দেখা। সে বলে, ' বাবা তুমি অত চিন্তা ক'র না ... কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করে ... ...
( ১ ) রামমন্দির আর মহাজাতি সদনের মাঝামাঝি ওমপ্রকাশ আগরওয়ালের বাড়ি। ছোট বড় মিলিয়ে হরেক রকম ব্যবসা তাদের। ওমপ্রকাশরা কলকাতায় বাস করছে চার পুরুষ ধরে। আদি বাস ছিল রাজস্থানের বিকানীরে। কলকাতাতেই ওমপ্রকাশের জন্ম ভারত স্বাধীন হবার ঢের আগে। পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল তার। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি তার বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা। একবার গেছিলেন ওখানে ওখানে পঁচিশ বৈশাখের ... ...
বাঙালী প্রসিদ্ধ কাঁকড়ার জাত নামে।পিঁপড়েও যে হতে পারেবুঝিনি কিন্তু আগে,অদম্য অধ্যবসায়ে রোজকার সারি বাঁধা,প্রতিদিন নাছোড় জোটবাঁধা টইটুম্বুর হৃদয়ে।ঝোড়ো বাতাসে ভেঙেচুরে না গিয়েসবেদন প্রতিবাদ জড়ো করামাথায় নিয়ে বাদল কিংবা রোদ নিশি কিংবা রাতে।একে কি গণজাগরণ বলে ?নাকি নবজাগরণ জেগে উঠল ...ছোট বড় উঁচু নীচু বহু লক্ষ মানুষে ভরা,ঘুমন্ত এই দেশে।প্রতিনিয়ত উত্তাল ঢেউ উঠছে অজগর উচ্ছ্বাসেকেঁপে উঠছে স্নায়ুকোষ।নিবেদিতপ্রাণ সৈনিকদলের মতোলক্ষ্যে অবিচলছেদ ভেদ নেই কোন।হয়ত ওরা স্বপ্নে দেখে এক ভিন রীতির দেশ।কেউ কাউকে বোঝাচ্ছে না কিছুনেতাদের ঘোরাল কেতায়,কারণ কিছু বাকি নেই বুঝতে যে আর কারও।চোখের তারায় কাঁপছে চাপা ক্ষোভশরীর বেয়ে গড়িয়ে আসছেঅগ্নিময় লাভা, বাঁধভাঙা এক স্রোত।এ এক অজানা কোন ছবি,এতে নেই কোন বঁড়শিতে চার ... ...
কানের কাছে ফিসফিসালো কে ... মোমবাতির ন্যাকামি ফেলে তলোয়ার ধর এবার নইলে পাবে না কিছু রাষ্ট্র তোমায় বানাচ্ছে বোকা, বোঝাচ্ছে যা তাই বুঝ না ঘাড় করে নীচু। রাজা রানীরা ভোলাচ্ছে তোমায় সাজিয়ে তদন্ত নামের ... ...
দিন পনের পরের কথা। কলতানের এক পুলিশ ডিপার্টমেন্টের বন্ধুর মাধ্যমে অ্যসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে শোভাবাজারের ডেথ সার্টিফিকেটের ব্যাপারটা ফয়সালা করা গেছে। হাওড়ার হাসপাতাল কর্তৃপক্ষকে এরকম মারাত্মক ভুল কাজ করার জন্য শো কজ করা হয়েছে হাওড়া পুলিশ থেকে। এক মনোময়ের ঠিকানা আর একজনের ডেথ সার্টিফিকেটে গেল কি করে? পুলিশ সুপার বললেন, ' ইটস এ গ্রস নেগলিজেন্স অফ ডিসচার্জিং ডিউটি অন দা পার্ট অফ ... ...
বিশ্বম্ভর বাবা আস্তে আস্তে শুয়ে পড়লেন। তার দুচোখ বুজে আসল। তিনি ঘুমিয়ে পড়লেন। স্বর্ণালি জিমিকে খাট থেকে নামিয়ে আনল। কলতান বুঝতে পারল মহারাজ যে ইচ্ছে করেই দরজাগুলো বন্ধ করেননি। বিশ্বম্ভর ঘুমোতে লাগলেন। কলতানরা বাইরে বেরিয়ে এল। রাত একটা বাজল। ওরা রাত পোহাবার জন্য অপেক্ষা করতে লাগল অফিসঘরের চেয়ারে জেগে বসে থেকে। জিমিরও বোধহয় ক্লান্তি আসছিল নানা বিচিত্র সব ব্যাপারের প্রতিঘাতের ... ...