নিজের সামরিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় সজাগ। তাদেরকে দমন করতে কোন প্রচেষ্টাই বাদ রাখে না। আফগান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি ভেঙে গিয়েছিল।.ওই রকম আরেকটি যুদ্ধে রাশিয়াকে জড়ানো গেলে তার কোমর পুরোপুরি ভেঙে যাবে। তাই ইউক্রেনে নিজেদের পাপেট বসিয়ে তার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়াকে আরেকটি যুদ্ধে কৌশলে জড়িয়ে ফেলেছ।.তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতির নতুন যে মেরুকরণ ঘটেছে তাতে যুক্তরাষ্ট্র আরেকদফা বেকায়দায় পড়েছে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য ছিল শতভাগ ডলার নির্ভর।.এখন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বিকল্প মুদ্রা চালু হয়ে গেছে। এর ফলে আমেরিকার অর্থনীতি চাঙ্গা ভাব ধরে রাখা সম্ভব হবে না। যার ফলে আমেরিকা একসময় বাধ্য হয়েই নিজের ... ...
ইতিহাসে মার্কো পোলোর অবস্থান অনন্য। মাত্র ১৭ বছর বয়সেই দুর্গম ও বিপজ্জনক পথে পৃথিবী চষে বেড়ানোর জন্য বের হয়ে যান তিনি। পায়ে হেঁটেই জয় করেছিলেন পৃথিবীর এক-তৃতীয়াংশ। তখন ইউরোপে কাগুজে মুদ্রার প্রচলন ছিল না। তিনিই চীন থেকে কাগজের মুদ্রার ধারণা নিয়ে আসেন ইউরোপে। ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা জয় করার পেছনে আছে তার দুঃসাহসিক জীবনের অনুপ্রেরণা। ... ...
চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী। মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানীকে। ভাসানীর মাথায় তালের টুপী আর পরনে ছিল লুঙ্গি। তিনি স্টেজে উঠেছেন ভাষণ দিতে.....ভাসানীর বেশ ভূষা দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য -"ইয়ে তো মিসকিন হ্যায়"..!!.কোরান তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো -"ইয়ে তো মাওলানা হ্যায় "..!!. ... ...
যুদ্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষ এড়াতে আমেরিকা শুধু দূর থেকে অস্ত্র দেওয়া অর স্যাংশন আরোপ করার নীতি নিয়েছে। এর ফলে রাশিয়ার অর্থনীতি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমেরিকার কি কি সমস্যা হচ্ছে বা হতে পারে দেখা যাক। ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকেই স্যাংশন দিয়ে রাখলে ও ইরানের তেল রপ্তানি দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। ... ...
ইহুদি ধর্ম গ্রন্থ তালমুদ অনুসারে তাদের মসীহ বা ত্রাণকর্তা আসার জন্য জেরুজালেমে ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং ইহুদিদের হারানো গোত্রগুলোকে জেরুজালেমে ফিরিয়ে নিতে হবে।.এই লক্ষ্যে প্রজন্মের পর প্রজন্ম অবিচল থেকে তারা প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরিস্থিতি কাজে লাগিয়ে জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ... ...
প্রাইমারি ও সেকেন্ডারি এডুকেশন সিস্টেমে জাপান পৃথিবীর এক নম্বর বললে খুব একটা ভুল হবেনা। বহু বছর ধরে গবেষণা আর পরিশ্রমের ফলে তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে ওই পর্যায়ে নিয়ে গেছে। জাপানি শিক্ষাব্যবস্থায় পুঁথিগত বিদ্যা আর অসুস্থ প্রতিযোগিতা থেকে ছাত্র ছাত্রীদের মুক্তি দেওয়ার জন্য ক্লাসের কারো কোন রোল নাম্বার নেই। জাপানের কোন পিতা-মাতা গর্ব করে দাবি করতে পারে না আমাদের ছেলে বা মেয়ের রোল নাম্বার এক যেটা শুনে তার প্রতিবেশীর জেদ চেপে পারে। ... ...
Remember remember the Fifth of November, The Gunpowder Treason and Plot, I know of no reasonWhy the Gunpowder Treason Should ever be forgot. V for Vendetta ছবির এই বিখ্যাত উক্তি নিশ্চয় মনে আছে। কি ছিল এই গান পাউডার প্লট? ... ...
তালেবানের হাতে কাবুলের পতনের পর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায় তালেবানি স্টাইলে কাপড় পরা বেশ কিছু যুবক অস্ত্র হাতে নাচছে।.পাশ্চাত্য ও দেশীয় প্রগতিশীলরা ওই ভিডিও দিয়ে প্রমাণ করতে চেয়েছিল তালেবানরা কত বর্বর। পরে অবশ্য জানা যায় ওই ভিডিওর সাথে তালেবানের কোন সম্পর্ক নেই। সীমান্ত অঞ্চলে একটি পারিবারিক অনুষ্ঠানে স্থানীয় যুবকরা নাচ গান করছিলো। ... ...
শত বছর ধরে ভূরাজনীতিবিদরা পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা তিনটি থিওরি দিয়ে ব্যাখ্যা করে আসছেন। ১. "Sea Power Theory" -- আমেরিকান ন্যাভাল অফিসার ও স্ট্র্যাটেজিস্ট Alfred Thayer Mahan এর মতে সমুদ্রের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে পৃথিবী সেই নিয়ন্ত্রণ করবে। ... ...
সিনেমার নাম "The Terminal"। এ সিনেমা বোধকরি অধিকাংশ দর্শকই দেখে ফেলেছেন। ইউরোপের দেশ ক্রাকোজিয়া থেকে আগত এক বিমানে জন এফ কেনেডি (JFK) বিমানবন্দরে নামে ভিক্টর নাভোরস্কি (টম হ্যাঙ্কস) নামের এক মধ্যবয়স্ক লোক। যাবে নিউইয়র্কে, তার বাবার এক অসম্পূর্ণ স্বপ্ন সম্পূর্ণ করতে। ... ...