এ্যান ইভিনিং ওয়াক আজ বিকেলে একটু বেড়িয়েছিলাম, জামাইষষ্ঠীর বাজার দেখতে। গরমে একেই শরীর নাজেহাল, তার ওপর পাব্বনের আগুনে গরম বাজারের তাপ শরীরে এসে লাগলে পরিস্থিতি আরও ঘেঁটে যেতে পারে ভেবে আমি গোড়ায় একটু আপত্তি তুলে গাইগুই করতেই ওপার থেকে জবাব আসে – এই অজুহাত দেখিয়ে এতোকাল তো কাটিয়ে দিলে। এখন সেই পুরনো চালে কাজ হবেনা। চলো! আমি রেডি হচ্ছি।এ একেবারে সরাসরি রণে আহ্বান। এরপরেও লেজ গুটিয়ে ... ...
পঞ্চকন্যা কথা একটি পাঁচই জুন এসে হাজির হলো আমাদের মাঝে। এ বছর ভোটের ফলাফলের তালগোলের মধ্যেই তার হাজিরা। তাই দিনটিকে নিয়ে আসর কতটা গরম হবে বা আদৌ এ নিয়ে হাওয়া গরম হবে কিনা তা বলা বেশ মুশকিল। অথচ আমাদের মধ্যেই এমন অনেক অনেক নিভৃত যাপনে অভ্যস্ত, নিরলস, উদগ্রীব মানুষ রয়েছেন যাঁরা এই দিনটিকে আঁকড়ে ধরেই আগামী দিনগুলোতে নিজেদের সঁপে দিতে চান ধরিত্রী মায়ের সেবায়, পরিবেশ সুরক্ষার কাজে। আজকের ভারতবর্ষের পথে প্রান্তরে পরিবেশের রক্ষায় যাঁরা কাজ করে গেছেন - নির্মাণ করে গেছেন এক অনুসরণীয় যাপনপথ অথবা আজও সেবা করে চলেছেন প্রকৃতির, তাঁদের মধ্য থেকে বাছাই করা কয়েকজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে ... ...
২০ মে দিনটি সারা দুনিয়া জুড়ে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে পালন করা হয়। পৃথিবীর বাস্তুতন্ত্রে এই ডানাওয়ালা ছোট্ট নায়কের গৌরবজনক ভূমিকা রয়েছে। এই নিবন্ধটি সেই সমস্ত আন সাঙ্ হিরোদের উদ্দেশ্যে এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কোথা যাও নাচি নাচি ওপরের লাইনটা আজ সকালে হঠাৎই মনটাকে নাড়িয়ে দিয়ে গেল। সেই স্কুলবেলায় পড়া কবিতা। বেশ মনে পড়ে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এই ছড়াটির নৃত্যরূপ দিয়ে পরিবেশন করেছিল স্কুলের ... ...
নাটক: ভুলে যাই কেমনে ! ( স্কুল ফেরতা একদল ছাত্র। পিঠে ব্যাগ।পরনে বাহারি পোশাক। নিজেদের মধ্যে গল্প করতে করতে পথ চলছে তারা। খোলা মাঠের মাঝখান দিয়ে এক চিলতে পায়ে চলার পথ। সেই পথ ধরেই নিজেদের মধ্যে হুল্লোড় করতে করতে চলেছে তারা,মানে শ্রীরূপ, ঋষি, ঋষিরাজ আর সুমিত। ওদের মধ্যে ঋষিরাজ একটু পিছিয়ে পড়েছে। তাই তাকে উদ্দেশ্য করেই হাঁক পাড়ে শ্রীরূপ।) শ্রীরূপ - এই ঋষিরাজ ! পা চালিয়ে আয়। পিছিয়ে পড়লি যে বড়ো! সুমিত - শরীর খারাপ লাগছে না কি ? বাপরে বাপ ! কি গরমটাই না পড়েছে ! এই একটু দাঁড়া .. ঋষি - এই দেখনা, আমরা ‘থ্রী মাস্কেটিয়ার্স’ কেমন টাট্টু ঘোড়ার মতো ... ...
সমাজ মাধ্যমে একটি ভিডিও। সামাজিক মাধ্যমে ঠাঁই পাওয়া হালফিলের একটি পোস্ট। প্রেরক চিত্র পরিচালক মোহন জি। তাঁর পাঠানো ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ছোট বাচ্চা তার বাবার সঙ্গে রোবট মেলায় এসেছে জানতে, শিখতে,আনন্দ করতে। মেলা প্রাঙ্গণে জমজমাট ভিড়, বসেছে নানান লোভনীয় মুখে জল আনা সব খাবারের দোকান।সেখান থেকেই কিনেছে একটি ‘স্মোকি বিস্কুট’। পরমানন্দে তার মজায় মজেছে শিশুটি। ও মা! এ কি? বাচ্চাটি অমন কুঁকড়ে যাচ্ছে কেন? পেটে হাত দিয়ে মাটিতে শুয়ে কেন অমন ছটফটই বা করছে? ঐ বিস্কুট খেয়েই কি ওর এমনটা হলো? তাহলে ঐ বিস্কুটে কি এমন ছিল, যার ফলে শিশুটি এমন করছে? জানি, এইটুকু পড়েই আপনারা অনেকেই হয়তো প্রবলভাবে উদ্বিগ্ন ... ...
ভাসুকি ইণ্ডিকাস্ “পৌরাণিক কাহিনি কি তবে সত্যি হলো?”এভাবেই শুরু হয়েছে এক সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন। ভাবছেন তো, ঠিক কোন প্রতিবেদনের কথা বলছি? একটু অপেক্ষা করুন। এমন প্রাণান্তকর গরমে এতো তাড়াহুড়ো করলে চলবে? বাইরের গরমের সঙ্গে এখন যুক্ত হয়েছে গরমাগরম ভাষণ আর বিবৃতির উত্তাপ। তাকে এড়িয়ে একটু অন্য ভাবনার খবর খুঁজতে খুঁজতে অবশেষে তার দেখা পেলাম। দেশের তাবড় তাবড় সংবাদপত্রের ... ...
জল থৈ থৈ ……. দুবাই!একেবারে সাতসকালেই আমাকে খবর দিয়েছিল নাটাই - আমার ভাইপো। বলরামের বাঁশি থুরি হুইসেলের আওয়াজ কানে ঢুকলেই সবাইকে ধড়মড়িয়ে বিছানা ছেড়ে উঠে আসতে হয় ময়লার বালতি হাতে। একটু দেরি করার জো নেই! দেরি দেখলেই বলরাম হুইই হুইইই করে হুইসেল ফুঁকে হুলিয়া জারি করে দেবে! প্রতিদিন এই কাজটা আমাকে আর ভাইপো নাটাইকেই করতে হয়। রোজকার রুটিন মেনে আজকেও বাবাজীবন নাটাই বালতি হাতে ঘুমজড়ানো চোখে অত্যন্ত বিরক্তি নিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে উঠলো – “জ্যাজাই, আর ভাল্লাগেনা! এখানে বৃষ্টির ছিটেফোঁটাও নেই, সবাই রোদে পুড়ছে,আর ওদিকে মরুভূমির দেশ দুবাই বন্যায় ভাসছে। ষোলো জন মারা গেছে। কি হলো আমাদের পৃথিবীর!” ... ...
ছবি: রমিত চট্টোপাধ্যায়আজি নব বরষের শুভদিনে নব বরষে, নব হরষে, জাগিয়া উঠুক প্রাণ - এই আত্যন্তিক যাচনা নিয়েই নতুন বছরকে আহ্বান করে নেওয়া। চৈত্র শুক্লা প্রতিপদ তিথি থেকেই ভারতের নানান প্রান্তের মানুষ নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানো শুরু করেছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের দাপটে একালে দেশীয় দিনপঞ্জিকাগুলো একরকম কোণঠাসা। তবুও এই একটা দিন নববর্ষ বরণের অজুহাতে ফেলে আসা সাবেকিয়ানাকে মান্যতা দেওয়া প্রায় হারিয়ে যেতে বসা সামাজিক সাংস্কৃতিক যাপনকে আঁকড়ে ধরার চেষ্টা করা।সুবিশাল ভারতবর্ষের নানান প্রান্তের মানুষ কীভাবে তাঁদের নতুন বছরকে বরণ করে নেয় সেকথা জানতে আমাদের আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক। ভৌগোলিক দূরত্বের সঙ্গে সঙ্গে মানুষের আচার অনুষ্ঠানের নিয়ম রীতিতে বিস্তর পার্থক্য ... ...
আতর দিদা ও হোলিকা দহন আখ্যান একদম গোড়াতেই বলি, এই লেখাটি আমার ছেলেবেলার স্মৃতি বিজড়িত এক আশ্চর্য আখ্যান। সেকালের ছেলেবেলার যাপনধারার সঙ্গে এ কালের ছোটদের বেড়ে ওঠার রীতি প্রকরণের কোনো তুলনা টানার সামান্য চেষ্টাও করিনি। কেননা সেই প্রয়াস অবান্তর, অর্থহীন বলে মনে হয়। আমাদের পরিবার কেবল ঘরের গণ্ডিতে রক্ত সম্পর্কের সীমায় বাঁধা মানুষজনের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়। আমাদের প্রতিবেশীরাও ... ...
আজ বিশ্ব জল দিবস ২২ মার্চ দিনটি প্রতি বছর পালিত হয় বিশ্ব জল দিবস হিসেবে। আমাদের প্রাত্যহিক জীবনে জলের গুরুত্বের কথা নিশ্চয়ই কাউকে বুঝিয়ে বলার দরকার হয়না। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই বৈশ্বিক প্রাণধারাকে বজায় রাখতে জল সাহায্য করে। এক সময় বলা হতো পার্থিব জলের ভাণ্ডার হলো অফুরান সম্পদের উৎস। প্রকৃতির এই অকৃপণ সম্পদের কারণেই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র নীলগ্রহ ধরিত্রীর বুকেই বিকশিত হয়েছে বহু বিচিত্র প্রাণের ... ...