এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ১২৫৮১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:২০530470
  • আগের টইয়ের লিং: http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1321850688301

    ক্যামেরা নিয়ে যাই নি, তাই কোনও ছবি ওঠে নি, ৯ সুব্রত মুখার্জির টাকের একটা ছবি নিয়েছি মোবাইলে, ব্যাকগ্রাউন্ডে মাম্মাম্মার বইয়ের সারি, তা সেটা এমন কিছু পাতে দেবার যুগ্যি নয়, ওত্থেকে আমাদের কাব্লিদার টাক অনেক সুন্দর।
  • kumu | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৬530962
  • ভাবা যায় না!কেবল লোকাভাবে আমাদের স্টল একদিন পরে খুলবে!!!
    শ্যামলবাবুও(কু-জা)শুনে দু:খে অভিভূত।
  • siki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫১531073
  • ক্ষী আর করা! শুক্রবারই সই।
  • Sumeru | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:১০531184
  • এই হচ্ছে D
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬531295
  • সুমেরু কি আওয়াজ দিলেন?
    অ দিল্লীগুরুগণ,ওঠো,জাগো।

    ঘোরকালো,ডাঁটিভাঙা,
    বন্দোনাহওয়া ছাতার আপিস।
  • shrabani | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৬531406
  • ওমা, এত কম সময়ে এর চেয়ে বেশী কী হবে! অনির্বাণ পৌঁছে গেছে, একটু পরে সুমন যাচ্ছে। কাল বারোটা থেকে আমি, দুপুরে সুমন, বিকেলে শমীক ও অন্যান্য!:)
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৬531517
  • আমি চেষ্টাচ্ছি আজ যাওয়ার।তবে সিওর নই।গেলে তিনটে নাগাদ।
    অনির্বাণের জবাব নাই,এখনি চলে গেছে!!
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪531628
  • লাজদি ! :)
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫১530471
  • দিল্লি সত্যি লা-জবাব। মাঝে একবার হেঁ-হেঁ করে বং অ্যাস-এর কত্তাকে বলতে গেছিলাম, জায়গা দেবার জন্য অনেক ধন্যবাদ, তা উনিই দেখলাম আমার হাত ধরে বললেন, না না, আপনাদের যে জায়গা দিতে পেরেছি, এতে আমরাই ধন্য হচ্ছি। যা দাবি করেছিলেন, তার ঠিক অর্ধেক দামে উনি আমাদের স্টল দিলেন। এত বিশাল স্টল, যে আমাদের বই ছড়িয়ে ছিটিয়ে রেখেও জায়গা ফুরোচ্ছিল না।

    পোচ্চুর মাংসের চপ খেলাম, সৌজন্যে পটাশম্যাম, অনির্বাণ আর ফরিদা।

    যে দামে স্টল বুক হয়েছিল, তার চেয়ে বেশি টাকা আজ ঘরে এসেছে, বই বিক্রি করে।

    কাল পরশু আরও জমে যাবে।

    পরের বছর থেকে আর কলকাতা বইমেলায় যাবো কিনা ভাবছি :-))
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪530582
  • হ্যাঁ, দিল্লির লোকজন তো দাবি করছে শুনলুম, সামনের বছর থেকে কপুমে লাজদি তে হোক :)
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬530693
  • :)
  • pharida | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৫:২৪530785
  • -এইখানে, আপনাদের স্টল – যাদের আসার কথা ছিল, আসেনি। আমি দেখি যদি একটা টেবিল দিতে পারি।
    - র্যা ক পাওয়া যাবে না?
    - যা ছিল সব তো কাল বেঁটে দিলাম এদের মধ্যে। কতগুলো টাইটেল আপনাদের? টেবিলে হবে না?
    -টেবিলের অপর পাতার একটা কাপড় হবে?
    -দেখি। আর হ্যাঁ, এই দুটো চেয়ার আপনাদের।

    দিল্লির বেঙ্গলি অ্যাসোশিয়েশানের সুশান্তবাবু থেকে সুশান্তদা হতে এই কটি কথাই লাগল। টেবিল পাতা হল। দেজ এর স্টলের এক বিরাট টেবিলের নীচে ছিল বইগুলো। তুলে তুলে এনে রাখা হল টেবিলে। কাপড়ের ঢাকা পাওয়া গেল না তাই প্যাকিং বাক্সের বোর্ড – তাই সই।

    দিল্লি কালিবাড়ি প্রাঙ্গণে মেলা বসেছে। মাঠের ওপর কার্পেট বিছানো। পুরো জায়গাটা ঢাকা। তা সঙ্কেÄও দুদিন সেই কার্পেটে পড়ে থেকে সবচেয়ে নীচের বইগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। জানি যদিও ওতে বারুদ আছে। একটু ওম দিলেই জ্বলবে ফের। ফাটবে। বারুদে মরচে পড়ে না।

    এরও আগে অনির্বাণ এসে গিয়েছিল। টেবিলে বই সাজানর ফাঁকে আরো একটি দেখদারি ছোটো টেবিল পাওয়া গেল – সেটি সামনে বসল। আলো জ্বলল স্টলের তখন বড় টেবিলটা আলোর নীচে করে রাখি আমরা – এতে আলো আরো উঙ্কÄল হয়।

    টিফিনবাক্সে ছিল রাজমা চাওল। দুপুরে পেটে কিছু পড়েনি, কাছে পিঠে একতা বিস্কুটের দোকান অবধি তখনো নেই, তাও অনির্বাণকে এক চামচের বেশি খাওয়ান গেল না সেটি। এর আগেই অবশ্যি প্রথম ক্রেতা পেলাম। আমার বন্ধু- সৌরাংশু, কারাগার নিল।

    কোন কোন বই কটা আছে সেই হিসেব করছি আমরা, মানুষ আসতে শুরু করেছেন। কম মানুষ কিন্তু তাতে কথা বলার সময় পাওয়া যায়। আমরা বইগুলো হাতে নিয়ে দেখার অনুরোধ করি। তারপরে সেই লেখা শব্দগুলো সেই ক্রেতার ব্যাগে চলে যায়। ওতে মন্ত্র থাকে।

    আমাদের স্টলের মাথায় যে অন্যের নাম – সাদা কাগজে ডটপেনে লেখা হল নাম। সাঁটা হল। ভালো করে দেখা যায় না তাকে। অনির্বাণ নিয়ে এলো মার্কার প্রায় চল্লিশ মিনিটে রঙ ধরল যখন সেই হরফগুলোতে – সবার চেয়ে ভালো দেখতে হল আমাদেরটাই সেটা আর বলছি না।

    কুমুদির এসেমেস আসে। কুমুদি তার পিছুপিছু। স্টল ভরভরন্ত। অনির্বাণ একটু ঘুরে এসে জানায় বাইরে একটা দারুণ ঝাল ঘুগনি পাওয়া যাচ্ছে। আমি যেতে চাই। দু একজনের সঙ্গে কথা বলতে বলতেই দেখি দুই বাটি ঘুগনি নিয়ে সে হাজির। আহা। তার স্বাদ অনবদ্য। কুমুদি ঝাল শুনে চেখে দেখতেও চান না। আমি লোলুপতা নিয়েও ক্ষীণ স্বরে বলি – এটা তাহলে সিকির জন্য থাক। সবাই রাজি হয়। একটি হ্যান্ডবিল ধরনের কাগজে সেট এমনভাবে ঢাকা হয় যাতে চোখে না পড়ে।

    একটা ভিজিটর খাতা রাখা ছিল- দু একজন লিখলেন। একজন অনুযোগ করলেন গানের ওপর কোনো বই নেই কেন? সত্যি – কেন নেই? সেই দাবি আমিও জানালাম। সেই দাবি খাতায় উঠল।

    আবাপর অগ্নি রায়ের সঙ্গে আলাপ হল। ঝকঝকে মানুষ। কারাগার নিলেন। কেমন লাগল জানার জন্য ফোন নম্বর নিলাম।

    সিকি আসার আগেই ভরা সপ্তাহদিনের কাজের সময়ের সাড়ে তিন ঘন্টায় প্রায় আটশো ছুঁয়েছে বিক্কিরি। আহ্লাদে মাংসের চপ খেয়ে ট্রাফিক জ্যামে ডুবে গেলাম টুপ করে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৪530807
  • :)
    আজ বরম টেবিলে ফ্লেক্স পেতে দিও :)
  • raatri | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৯530818
  • রোজকার আপডেট আর ছবি দিও কিন্তু-ক্ষি আবদার!!
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:০১530829
  • এবার জানা গেলো। পরের বার ঠিকঠাক মালপত্তর পাঠাতে হবে।

    শনি-রোব্বার বাচ্ছাগুলোকে নিয়ে এসো। ওরা কেমন বিক্রি করে দেখি। :)
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৪530840
  • টেবিলে ফ্লেক্ষ কালকেই ঝুলিয়ে দিয়েছিলাম।
  • kumu | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৫530852
  • হিন্দুস্থান টাইমস বা ঐরকম বহুল প্রচারিত খপোর কাগজে বইমেলাটির বিজ্ঞপ্তি ছাপা হলে আরও অনেক মানুষ জানতে পারতেন বইমেলাটির কথা।
    এখন বাচ্চাদের পরীক্ষা চলছে,অনেকেই ইচ্ছেথাকলেও আসতে পারছেন না।
    দিল্লীগুরুরা,বই কেনার ইচ্ছে থাকলে ব্যাগ আনবেন,প্রায় কোন স্টলেই ব্যাগ পাওয়া যাচ্ছে না,গুরুর স্টলেও না।

    অনির্বাণ ও ফরিদা-দুজনেরই অত্যন্ত উড়ু উড়ু মন,এদের পক্ষে একজায়গায় বসাই সমস্যা,তাও কাল বিশাল সার্ভিস দিয়েচে।তবে মহাকবি লজ্জা লজ্জা মুখে অগ্নি রায়ের বইতে অটোগেরাপ দিচ্চিলেন,সেই ছবিটি আমার মোবাইলে ওঠে নাই,সরি।
  • kumu | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৫530863
  • যাতে কেউ হাইরে না যান-
    দিল্লী কালীবাড়ীর গেট দিয়ে ঢুকুন,মেলায় ঢুকুন,বাঁয়ে যান,স্টেজের দিকে যান,যেতে থাকুন।
    আনন্দবাজার পত্রিকার স্টল দেকতে পাচ্চেন তো,তার পাশেই গুরুর আসন।
    গুরু ধরুন,নইলে আর মুক্তি হোলো না,এই জেনে রাখবেন।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৫530874
  • হ্যাঁ, যেটা কালকে সময়মতো বলা হয় নি, জনতা লক্ষ্য করবেন, আমাদের স্টলের নম্বর হল, কুড়ি।

    সিকির সঙ্গে যে কুড়ির কী অবিচ্ছেদ্য যোগাযোগ, এর থেকেই বোঝা যায়।
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৯530885
  • সে কি? আমি তো বেশ কয়েকটা খাম আর পলি-ব্যাগ দিয়েছিলুম পোস্টারের খামে, মানে ভেবেছিলুম দিয়েছি, দিয়েছি কি? না সেগুলো সব ফুরিয়ে গ্যাচে?

    আর ক্যালেন্ডার, মুখোশও তো ছিলো, না কি?
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৬530896
  • পলিব্যাগ আছে। কাগজের প্যাকেটই দিচ্ছি সবাইকে। ওগুলো আমার কাছে ছিল, বাকিরা জানত না আমি আসার আগে।

    মুখোশ আসে নি। ক্যালেন্ডার এসেছে কিছু, কিন্তু এত্ত দামি কাগজে যে সেগুলো কত টাকায় বেচব বুঝতে না পেরে ডিসপ্লেয় দিই নি। খুব মোটা সুন্দর কাগজে ক্যালেন্ডার এসেছে কয়েক পিস, তিনটে কি চারটে।
  • kumu | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪530907
  • সিকি,একটা ক্যালেন্ডার রেখো আমার জন্য,কাল নিয়ে নেব।
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৩530918
  • এখানে কুড়ি টাকায় বেচা হয়েছে। তবে দিল্লি মার্কেট তো, বেশী বেশী দামে লোকে ইউস্‌ড - যা ঠিক দাম মনে হয় বেচে দাও।

    উ: ঘুরে ফিরে সেইইইইই কুড়ি!
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৪530929
  • তবে চন্ডালদের কাছ থেকে কলকাতার দামই নেয়া উচিত।
  • kumu | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৫530940
  • কুড়ি?মাত্তর?সত্যি,কেডিদা, আপ্নেরা পারেন বটে।
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৭530951
  • সিদ্ধান্ত ম্যানেজমেন্টের, আমি সংবাদবাহক মাত্র।

    ডি: ""কত্তৃপক্ষ'' বানানটা ঠিক যুতের লাগলো না, সামথিং মিসিং। :(
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৩530963
  • হাম্বা আর দিল্লি তো শেষ। বাকিও শুনলাম শেষের পথে। দিল্লিবাসী ভ্রাতা ও ভগিনীদের কাছে গুরু আর চটির কপি থাকলে কাল একটু মেলায় নিয়ে জাবেন ? চিন্তা নেই, সবাইকে আবার রিস্টক করে দেওয়া হবে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন