এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ২৫৩৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ জানুয়ারি ২০১৪ ১১:৪১629194
  • /ছুঁয়ে
  • | ১২ জানুয়ারি ২০১৪ ১১:৪৮629305
  • এক্ষুনি চা খেতে খেতে খবর দেখছিলাম দিল্লী তে হেল্প লাইন চালু করার দু দিনের মধ্যে দুই পুলিশ কর্মী গ্রেফতার।

    একজন সাধারন লোক হিসাবে আমার প্রত্যাশার পারদ টা এক সাথে অনেক টা বেড়ে গেলো। তাহলে এই দেশে ও সম্ভব দুর্নীতি মুক্ত সমাজ?

    প্রচুর হিট সিনেমা "নায়ক" শুধু ই কষ্ট কল্পনা নয়?

    এর উত্তর সময় ই দেবে। কিন্তু সত্যি এই উদ্যোগ টা কে আমি সাধুবাদ জানাই। আমাদের দেশে সব অছে। ট্যালেন্ট,ন্যাচারাল রিসোর্স, কোন কোন ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব। কিন্তু যা নেই তা হল আদ্যপান্ত সৎ একজন লোক যে মানুষের ভালো করতে বদ্ধপরিকর। কেউ কেউ নিশ্চয় ই ছ্লেন কিন্তু পরে পার্টি বড় হবার পরে আভ্যন্তরীন এবং বহিরাগত দুই কারনে হয়তো সেই সততা কে। পরবর্তী কালে তেমন ভাবে ইমপ্লিমেন্ট করা যায় নি।

    আমদের অনেক আশা অরবিন্দ কে ঘিরে। দেখা যাক....
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ১২:০৫629416
  • "কেউ কেউ নিশ্চয় ই ছ্লেন কিন্তু পরে পার্টি বড় হবার পরে আভ্যন্তরীন এবং বহিরাগত দুই কারনে হয়তো সেই সততা কে। পরবর্তী কালে তেমন ভাবে ইমপ্লিমেন্ট করা যায় নি।" - আহা। কী ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গী।
  • sm | ১২ জানুয়ারি ২০১৪ ১২:১৩629527
  • কেউ কেউ ছিলেনের জায়গায় বুদ্ধুবাবু কে বসিয়ে নিন, দেখুন একেবারে খাপে খাপ পঞ্চার বাপ!
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ১২:২৭629638
  • বা মমতাদেবী। পঞ্চার মা।
  • sosen | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:০৩629749
  • মনমোহনও হতে পারে। পঞ্চার দাদু।
  • arindam | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:১০629860
  • এখনও অরবিন্দ যা দিয়েছেন, তাতে চমক আছে। মাতানো আছে। পাকানো নেই।
    যা দেখছি তার ভিত্তিতে বলি-

    প্রথমত-
    কোন কোন মানুষের ক্ষেত্রে সরকারী ভরতুকি। তেলা মাথায় তেল। সরকার শুধু তাদেরই ভরতুকি দেবেন যারা অর্থ্নৈতিক সীমার নীচে আছেন।
    ৭০০ লিটার জল পরিবার পিছু!(পরিবারের সংজ্ঞা জানিনা) ফ্রি। এই সবাইকে "এক" করে দেওয়াটাই আমার মতে সস্তা রাজনীতি। এতদিন যাদের দেখে এসেছি তাদেরই পিসতুতো ভাই।

    দ্বিতীয়তঃ-

    কালকে দেখলাম।
    প্রথম "জনতার দরবারে" অরবিন্দ এসেছিলেন। আর ফলতো জানা- ভিড়ে পন্ড হ'ল অরবিন্দের প্রথম জনতা দরবার।
    এরকমটা হওয়া স্বাভাবিক। এরকমটাই হবে। সবচে অবাক করা ব্যাপার দিল্লী ছেড়ে একটা বড় রাজ্য(আয়তনের নিরীখে) এইরকম "জনতার দরবার" বসলে তা আরও হাস্যকর হবে। গ্রামের মানুষ, দূর দূরান্ত থেকে শহরে আসবে "দরবারে" নালিশ জানাতে।
    মডেলটাই ভুলভাল। হাস্যকর। গ্রামকে কেন উঠে আসতে হবে শহরে?

    অঞ্চলভিত্তিক সমস্যাগুলো আঞ্চলিক দপ্তর নথিভুক্ত হবে সেখান থেকে উঠে আসবে। ধাপে ধাপে।
    অর্থাৎ আঞ্চলিক কমিটি--জেলা কমিটি--রাজ্য কমিটি।

    শুধুমাত্র ডু ইট নাও বললে ভুল হয়। ডু ইট প্রপারলি। আর তারজন্য স্ট্রাকচার চাই।

    অরবিন্দ স্ট্রাকচার তৌরীতে মন দিচ্ছেন না এখনও।
    অরবিন্দের মতন মেধাবী মানুষ সক্রিয় রাজনীতিতে এসেছেন। এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ কিন্তু "চাঁদের বাড়ি" স্বপ্নে আছে। তারজন্য অনেকটা সময় ও মেহনত দরকার।
  • cm | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:২৮629971
  • কারু কারু সততা প্রসঙ্গে বুদ্ধবাবুর সেই সাক্ষাৎকারের বক্তব্য স্মর্তব্য।
  • bratin | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:৩৬630082
  • আমি কিন্তু বুদ্ধ বাবু কে মিন করেছিলান।

    ক্ষমাসুন্দর দৃষ্টি ভঙ্গী কেন হবে। এটা গতাশা। আর কখ্নো পার্টি পলেটিজ্স বাইতে বেরিয়ে একটু বৃহত্তর ভাবে ভাবতে চেষ্টা করো।
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:৩৯629195
  • আমি পারিনা। আমি খুব সংকীর্ণমনা।
  • bratin | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:৪২629206
  • সরি টু নো থ্যাট ঃ((
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:৪৪629217
  • ডোন্ট বি সরি। ইটস ওকে।
  • arindam | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:৫০629228
  • বুদ্ধদেব বাবুর প্রশাসনের শীর্ষে অবস্থান করে...প্রশাসনিক দিক দিয়ে ব্যর্থ। ওর ব্যক্তিগত সততা ধুয়ে মাল খাব?
    ভালোমানুষি একধরনের শঠতাও বটে।
  • arindam | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪629239
  • চোরেদের মন্ত্রিসভায় থাকব না- বু ভ...

    কয়েকদিন পরেই ল্যাজ গুটিয়ে সেই মন্ত্রীসভায় প্রবেশ। তখন সব চোরেরা চলে গিয়েছিল?
    এরপরেও শুনতে হয় বুদ্ধবাবু সৎ!

    হ্যাঁ সততার সংজ্ঞা যদি একটা বিয়ে করা হয়...তাহলে বুদ্ধদেব বাবু সৎ...
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ১৩:৫৬629250
  • অরিন্দমকে ক।
  • ম্যামি | ১২ জানুয়ারি ২০১৪ ১৪:৩৯629261
  • ২০১৪-য় এতগুলো সীটে কন্টেস্ট করার কথা বলছে, প্রশ্ন উঠছে টাকা কোথা থেকে আসবে। অ্যান্টি-করাপশন ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
  • bratin | ১২ জানুয়ারি ২০১৪ ১৫:১৯629272
  • এই অরিন্দম কি কলকাত ৫৪?

    সেটা জেনে পরে উতর দিচ্ছি। এখন ছাদে রোদ পোয়াচ্ছি
  • কল্লোল | ১২ জানুয়ারি ২০১৪ ২০:২১629283
  • "অঞ্চলভিত্তিক সমস্যাগুলো আঞ্চলিক দপ্তর নথিভুক্ত হবে সেখান থেকে উঠে আসবে। ধাপে ধাপে।
    অর্থাৎ আঞ্চলিক কমিটি--জেলা কমিটি--রাজ্য কমিটি।
    শুধুমাত্র ডু ইট নাও বললে ভুল হয়। ডু ইট প্রপারলি। আর তারজন্য স্ট্রাকচার চাই।
    অরবিন্দ স্ট্রাকচার তৌরীতে মন দিচ্ছেন না এখনও।"
    অরিন্দম।
    যেদিন অরবিন্দ টাকচরটি তৈরী করে ফেলবেন, অর্থাৎ আঞ্চলিক কমিটি--জেলা কমিটি--রাজ্য কমিটি, সেদিন থেকে ওনার নাম পাল্টে বুভ হয়ে যাবে। তারপর আর যা যা হবার তাইই হবে।
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ২০:২৭629294
  • বুঝিনি। কল্লোলদা কোনটা চান্না? স্ট্রাকচার তৈরী হওয়াটা না বুভ হয়ে ওঠাটা?
    যদি প্রথমটাই হয় (অর্থাৎ স্ট্রাকচার তৈরী হয়ে ওঠাটাই না চাওয়া হয়), তাহলে অল্টারনেটিভ কী?
  • cm | ১২ জানুয়ারি ২০১৪ ২১:০৯629317
  • আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
  • cm | ১২ জানুয়ারি ২০১৪ ২১:০৯629306
  • আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
  • arindam | ১২ জানুয়ারি ২০১৪ ২১:১০629328
  • সব সমস্যা দূর করতে। পঃবঙ্গ বাসীর কালীঘাটে যাওয়া। কোন স্ট্রাকচার নেই। অথবা আছে। ব্যক্তিমুখী। নগরকেন্দ্রিক।
    আপনি কী সত্যি মনে করেন কল্লোলদা স্ট্রাকচার বু ভ(পড়ুন স্বেচ্ছাচারী শাসক)তৈরী করেছে? তৈরী করে?

    এই প্রসঙ্গেই মনে আসে বহু প্রচলিত "বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ" রচনার কথা। গোড়ায় গলদ। বিজ্ঞান ওসব কিছুই করে না। বিজ্ঞানের যুগান্তকারী অবিষ্কারগুলোকে মানুষ ধ্বংস অথবা সৃষ্টির কাজে লাগায়।

    আমি ব্যক্তিগতভাবে আপনার রজনৈতিক মতামত গুরুত্ব সহকারে পড়ি। অনেককিছু জানি। শিখি। আপনিই বলুন না এই "আম দরবার" থেকে আপনি উন্নয়নের ছবি স্পষ্ট দেখতে পাচ্ছেন?
  • ranjan roy | ১২ জানুয়ারি ২০১৪ ২১:২১629339
  • প্রাইমা ফেসি অরিন্দম ঠিক বলছেন বলেই মনে হচ্ছে। অর্থাৎ, দিল্লি হেন নগর-রাজ্যের মডেল অন্য রাজ্যে চলবে না। কিন্তু কেন ধরে নিচ্ছেন যে অরবিন্দ ভবিষ্যতে সুযোগ পেলে হরিয়ানা বা রাজস্থানেও দিল্লির মডেল চালাবেন?
    তবে সদিচ্ছাই যথেষ্ট নয়, ডেলিভার করতে হলে কিছু লজিস্টিক প্রবলেমও সল্ভ করতে হবে। একটা স্ট্রাকচার অবশ্যই চাই, নইলে বিরোধী দল চালানো যাবে, সরকার চালানো যাবে না।
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ২১:৩৪629350
  • বু ভ স্বেচ্ছাচারী শাসক এটা শুনতে অদ্ভুত লাগল।
  • arindam | ১২ জানুয়ারি ২০১৪ ২১:৫১629361
  • একজন মানুষ আলিমুদ্দিন স্ট্রীটে বসে বুঝে ফেলছেন- জনগন আমাদের ওপর অভিমান করে দূরে সরে গিয়েছেন...
    আর ঠিক তার দুই মাস পরেই বলছেন- জনগন এখন আমাদের সঙ্গেই আছেন। আমরা সব ভুল শুধরে নিয়েছি...

    আর তারপর ফলতো জানা...
    অদক্ষ প্রশাসক/ সংগঠক অবশ্যই।

    স্বেচ্চাচারী(স্ব ইচ্ছা আচার) শুনতে অদ্ভুত লাগলে কাটিয়ে দেওয়া ভাল।
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ২১:৫৭629372
  • ব্যাখ্যাটা শুনে আরোই অদ্ভুত লাগল। কাটিয়েই দিলাম।
  • arindam | ১২ জানুয়ারি ২০১৪ ২২:০৯629383
  • অদ্ভুত লাগতেই পারে। ব্যাখ্যা। কিন্তু কেন? সেটা বোঝা গেলনা। অপরদিক থেকে কোন ব্যাখ্যা নেই।
  • রোবু | ১২ জানুয়ারি ২০১৪ ২২:১৭629394
  • ধুস, ব্যাখ্যা ট্যাখ্যা আমি দিই না।
  • cm | ১২ জানুয়ারি ২০১৪ ২২:১৮629405
  • ব্যাখ্যারণ
  • cm | ১২ জানুয়ারি ২০১৪ ২২:২০629417
  • হল না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন