এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গালিগালাজের ইতিকথা

    J
    অন্যান্য | ২৭ জুন ২০০৬ | ৭৭২৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • J | ২৭ জুন ২০০৬ ১৬:৩১635104
  • এই থ্রেড একে অপরকে গালিগালাজ করবার জন্যে নয়। বাঘা বাঘা গালিগালাজের মধ্যে কী কী রহস্য লুক্কায়িত আছে, কোনগুলো ফেমিনিস্ট গালি, কোনগুলোয় শভিনিজম, কোনটা খিস্তি পদবাচ্য নয়, এসবের কম্পারেটিভ স্টাডি এই থ্রেডের মূল উদ্দেশ্য। সেই সঙ্গে থাকুক খিস্তির বিবর্তন। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে যেসব নতুন নতুন খিস্তির উদ্ভব হয়ে চলেছে, তাই নিয়ে কিছু কথা। কোন কোন খিস্তি অধুনাবিলুপ্ত, কোনগুলো সেই ট্র্যাডিশনে সগর্বে আজও বিদ্যমান, এইসব নিয়ে হয়ে যাক এখানে।
  • Arjit | ২৭ জুন ২০০৬ ১৬:৩২635215
  • ভালো পিএইচডি হবে।
  • J | ২৭ জুন ২০০৬ ১৬:৪০635240
  • বাংলা খিস্তির কোনো ডিকশনারী আছে কিনা সেটা দেখতে হবে। এমনিতে চলন্তিকা টলন্তিকা খিস্তিজাতীয় শব্দ বেশি নেই। অধ্যাপক ভক্তিপ্রসাদ মল্লিক প্রণীত "অপরাধ জগতের শব্দকোষ" নামে যে গবেষণামূলক অভিধান বেরিয়েছিলো ষাটের দশকের শেষে বা সত্তরের দশকের গোড়ায়, সেখানে প্রচুর খিস্তি ও তার হাল্কা বিশ্লেষণ ছিলো।
    কিন্তু সেসব খিস্তি মূলত: অপরাধ জগতের বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সাধারণ জনসমাজে যেসব খিস্তি আমরা আকছার ব্যবহার করে চলি জ্ঞাতে-অজ্ঞাতে, কিংবা নিজ মুখে উচ্চারণ না করলেও অর্থ বিলক্ষণ জানি, সেই গুলো নিয়ে কিছু কথা হোক।
    আদিম মানুষ কি খিস্তি ব্যবহার করত?
    মানবসভ্যতার ক্রমবর্দ্ধমান আধুনিকতার সঙ্গে কাঁচা কাঁচা খিস্তির অন্তর্নিহিত কোনো গাণিতিক সম্পর্ক আছে কি?
    খিস্তির ভাষায় পুরুষ অথবা স্ত্রী কারা বেশী অ্যাফেক্টেড? খিস্তির জগতে লিঙ্গ বৈষম্যের মূল কারণ কীকী?
  • r | ২৭ জুন ২০০৬ ১৬:৪২635262
  • বাংলা খিস্তির অভিধানগোছের বেশ কয়েকটি সিরিয়াস বই রয়েছে। কলকাতায় ফিরলে জানাতে পারবো। সাম্প্রতিকতমটি খুব সম্ভবত: অভ্র বসুর লেখা।
  • J | ২৭ জুন ২০০৬ ১৬:৪২635251
  • ডা: ভক্তিপ্রসাদ মল্লিক কিন্তু বাংলা খিস্তির ওপরেই পি এইচ ডি করেছিলেন।
  • vikram | ২৭ জুন ২০০৬ ১৬:৪৩635273
  • এত গুরু কথা বলে মালটাকে লঘু করা হচ্ছে কেনো?

    আমরা আগে একটা লিটারেচার রিভিউ করি।

    বিক্রম
  • J | ২৭ জুন ২০০৬ ১৬:৪৮635284
  • বাংলা বর্ণমালার ক্রমানুসারে এখানে লেখা যেতে পারে। মূলত: এখানে আমরা কোনো খিস্তির অভিধান লিখছি না যেহেতু সেরকর বেশ কিছু বই বাজারে আছে। কিন্তু কিছু কিছু শব্দের ঠিকঠাক অর্থ অনেকের কাছেই পরিষকার নয়।
    ন্যাকড়াবাজি কি নখরাবাজির অপভ্রংশ?
    "আব্বে" বলতে একজ্যাক্টলি কী বোঝায়?
    কিচাইন করা মানে ঝামেলা করা কিন্তু বিলা করা মানে কী?
  • Samik | ২৭ জুন ২০০৬ ১৭:১১635295
  • বুলবুলভাজার থ্রেডে র-এর প্রশ্নের উত্তর, হ্যাঁ। ওটা নারীবিদ্বেষী খিস্তি। বহু-কা-**** থেকে এসেছে। বহু মানে ছেলের বউ।

    খিস্তি ব্যাপারে যো-এর সাথে আমি একমত। অধিকাংশ খিস্তিই মেয়েদের প্রতি অপমানজনক উক্তি থেকে তৈরি।

    খিস্তির অপকর্ষও ঘটে, উৎকর্ষও ঘটে। রামকৃষ্ণ বিবেকানন্দরা সানন্দে 'মাগি' ব্যবহার করতেন, ঊনিশ শতকে এটা তেমন গালাগাল ছিল না, কিন্তু আজ এটা গালাগাল।
  • Arjit | ২৭ জুন ২০০৬ ১৭:১৭635306
  • ওরে বাবা - বিই কলেজে একবার রিইউনিয়নের মার্কেটে ডাম্ব-শ্যারাডে শব্দটা ছিলো কিছু-একটা "মাগি" - যদ্দুর মনে পড়ছে কোন বিখ্যাত উক্তি থেকে। তো ল্যামি শেষটুকু দেখানোর জন্যে সামনের রো-তে বসা মেয়েদের দেখালো, ল্যামির পার্টনার বগা প্রথমে বল্ল "মেয়ে" - না, আরো দু একটা শব্দ বলে শেষে "মাগি" - বাস্‌, আর যায় কোথা? পাণ্ডিয়াশুদ্ধু মেয়ে খচে লাল-কালো-বেগুনী - রিইউনিয়ন বয়কট - অনেক সাধ্যসাধনা করে তাঁদের মান ভাঙানো হয়েছিলো।
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:১৫635105
  • শুধু মাগী নয়, "মেয়েছেলে" শব্দটাও আজকের ভদ্ররসমাজে গালাগালিপদবাচ্য। উত্তরকলকেতায় আমহার্স্টস্ট্রীট পাড়া কি বাগবাজারের গোপাল নিয়োগী লেন, "বাড়ীর মেয়েছেলেদের নিয়ে আজগাল কোথাও যাওয়ার আগে অনেক প্ল্যান কত্তে হয়, মেয়েছেলেরাও কিছু মনে করে না এতে বিশেষ", কিন্তু বালীগঞ্জের জাঁইবু যদি ঢাকুরিয়ার শালীদের সামনে "মেয়েছেলে" শব্দটা বলে ফ্যালে, তাইলে এন্তার ক্যালানি খাবার সম্ভবনা, "ছি: জাঁইবু! মেয়েদের একটা মিনিমাম সম্মান করতেও কি ভুলে গেছেন? ছ্‌ছ্‌ছ্‌হি:!"
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:২৫635116
  • অথচ, মাগী শব্দটা সেই বচপনকাল থেকেই আমরা জানি। শব্দটা নিশ্চয় খুব বদমাইস শব্দ, কারণ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও এটা বলতে গেলে ফিকফিকিয়ে হাসে।
    আমার তখন ক্লাস থিরি। প্রেয়ারের গানে গলা মেলাচ্ছি, "ছোটোশিশুমোরা তোমারো কোরুনা, রিদয়ে মাগী আলবো....." তারপরেই হিহিহিহি, মাগী, হিহি। এম্যা, কি বাজে বাজে লাইন।
    মাগীর ম্যাসকুলিন মিনসে শব্দে সেই খানদানী রগ্‌রগে ব্যাপারটা নেই। মাগীর তেজের কাছে, মিনসে শুকনো।
    আরেকটা শব্দ, ঢ্যামনা।
    ঢ্যামনা থেকে, ঢ্যামনামি। এগুলো ম্যাসকুলিন শব্দ, কিন্তু তেজহীন।
    কেন?
    গালিগালাজের জগতে ম্যাসকুলিন গালিতে কেন পৌরুষের অভাব?
  • Parolin | ২৭ জুন ২০০৬ ১৮:২৬635127
  • দুটি গল্প আর একটি পয়েন্ট-

    ১। ছোটোবেলাতে "ভাতারখাগী" টা শুলনেই কেন জানি মনে হত এক মোটাসোটা মহিলা থুপুস হয়ে বসে এক থালা ভাত পরম আল্‌হাদে খাচ্চে।

    ২। সোনামুখিতে আমার পরম বন্ধু মনির মা, রোগাসোগা মনির বাবাকে প্রায় " রেলকাট্টার বেট্টা" বলে গালাগালি দিতেন। স্কুলে যাবার সময় ডাকতে গিয়ে অবাক হয়ে শুনতুম। পরে জান্‌লুম যে মনির দাদু নাকি রেলে কাটা পড়ে মারা গেছিলেন, তাই ঐ গালি।
    অমন অভিনব গালি আর কখোনো শুনি নি জেবনে।

    ৩। দক্ষিন-পশিম গ্রামবাংলা তে গালি কথাটা শোনা যায় না বললেই চলে। বলে গাল, "গাল দেওয়া" কিম্বা আরো বেশি চলে "গাল পাড়া"। তবে বেশি চলে " বাখান"। যেমন " তুই আমাকে বাখান করলি ক্যানে"। অথচ এটা এসেছে কিন্তু ব্যাখান থেকে। যার মানে গালি কদাপি নয়।
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:৩০635138
  • ক দিয়ে পেলাম ক্যাওড়া। ক্যাওড়ামি।
    খ দিয়ে খচ্চর। শুদ্ধ বাংলায় অশ্বেতর। গাধা ও ঘোড়ার হাইব্রিড। খচ্চর মূলত: ফারসী শব্দ। ফারসীতে খচ্চর কোনো খিস্তি পদবাচ্য নয়।
    বাংলা, হিন্দি, উর্দুতে খচ্চর খিস্তি বনে গেল।
    খচ্চর থেকে খচরামি।
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:৩৫635149
  • পারো, বাঁকড়োরা বাখান দেয়। এটা ঘটনা। বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অঞ্চলে বাখান চলে। অন্যত্র, গাল দেয়া, গাল পাড়া।
    ভাতারখাগীর থেকেও রগরগে গালি হচ্ছে "বারোভাতারী"।
    লক্ষ্য করো, ডিরেক্ট রেন্ডি,খানকি বা বেশ্যা নয়, ঘুরিয়ে, রসিয়ে, সংখ্যাজুড়ে শব্দটাকে জোরালো করা হয়েছে।
    ১২ সংখ্যাটা এই খিস্তিতে একটা ইউনিক মাত্রা এনে দিয়েছে। বিউটি, বিউটি।
  • r | ২৭ জুন ২০০৬ ১৮:৪৫635160
  • ঢ্যামনা তেজহীন কারণ ঢ্যামনা মানে নির্বীর্য পুরুষ। নির্বিষ ঢ্যামনা সাপ থেকে এই খিস্তি এসেছে। এর একটু আদুরে অপভ্রংশ হল ঢ্যামন।
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:৪৬635171
  • বিচি।
    ছোটোবেলা থেকে জানি তেঁতুলের বিচি, কুলের বিচি, কাঁঠালের বিচি, ধুঁধুলের বিচি।
    পরে জানলাম বিচি একটি খিস্তি।
  • Parolin | ২৭ জুন ২০০৬ ১৮:৫১635182
  • ঠিক, বারো সংখ্যাটা সত্যিই রিসার্চের বিষয়। ভাতারী আরো একটা আছে। বাপভাতারী।
    আর একটা গালির মানে বুঝতে না পেরে অমার এক দাদাকে জিগ্গেস করেছিলুম। দাদা বুঝিয়েও দিয়েছিল।

    মামেগো।

    আমার বহুত মজা লাগতো। কেমন কার্টুন ক্যারেকটারের নামের মত শুনতে।

    দাদা বোঝালো মামেগো আসলে মামাগ এর অপভ্রংশ। মানে মা মাগ যাহার।

    এইটে বলতে গিয়ে মনে পড়ল। সবাই মাগি মাগি যে বলছো, তার পুংলিঙ্গ মাগ। সেটার কিন্তু আর কোনো ই ব্যবহার নাই। অথচ আগে লোকে খুব ইসিলি বলতে পারতো " কি গো, মাগ-ভাতারে কোথাই চললে "। স্বামী-স্ত্রী অর্থে।
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:৫৩635193
  • ঢ্যামনা মানে তাহলে ঢোঁড়া সাপ?
    কিন্তু ঢ্যামনামি হারগিজ খচরামির সমার্থক।
    "সাল্‌লা: কি ঢ্যামনা দেখেছিস?" বল্লেই একটা হিলহিলে খচরামি ইমেজ ভেসে ওঠে, ওঠে না?
    আরেকটা কথা। মেয়েরা খিস্তি কম দেয়। ভদ্দর সমাজের মেয়েরা খিস্তি দেয় না। কিন্তু ভদ্দর সমাজের ছেলেরা খিস্তি দেয়। মেয়েদের সামনে দেয় না।
    অথচ ইতর সমাজে ছেলে মেয়ে অনেক ইজিলি খিস্তি মারে।
    ভদ্রসমাজে প্যানপ্যানানি এমন লেভেল অবধি গেছে, যে, কোনো কোনো ভদ্দর লোক কারোর সঙ্গে নিজের শালার পরিচয় করিয়ে দেয় এই বলে, "ইনি আমার শ্যালক"।
    অর্থাৎ শ্যালক খিস্তি নয়, শালা খিস্তি। শ্যালক যাহা, শালাও তাহা, কিন্তু শ্যালকে আছে সফিস্‌টিকেশন।
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:৫৫635204
  • দ্যাবা-দেবী
    মাগ-ভাতার
    মিনসে-মাগী

    কিন্তু
    রেন্ডি-??রান্ডওয়া??
    রান্ডওয়া মানে তো বিপত্নীক!
  • J | ২৭ জুন ২০০৬ ১৮:৫৯635216
  • "মামেগো" টা আমার কালেকশনে নতুন সংযোজন, থ্যাঙ্কস্‌ প্যারোলিন।
    মামাভাতারী টা গালি, কিন্তু দক্ষিণভারতের বেশ কয়েকটি প্রদেশে মামা ভাতার হবার জন্যে সবচেয়ে উপযুক্ত।
    তারমানে গালি অলসো ডিফারস্‌ ফ্রম কালচার টু কালচার।
  • J | ২৭ জুন ২০০৬ ১৯:০১635227
  • একটা জিনিস লক্ষ্যনীয়, গালির প্রায় প্রতিটি শব্দের মদ্যেই আছে যৌন সম্পর্ক বা যৌনাঙ্গ নিয়ে ইঙ্গিত।
    দুষ্টু, পাজি, হতচ্ছাড়া, এইধরণের যৌন ছোঁয়াহীন শব্দ গালি হিসেবে ম্যাড়মেড়ে, আউটকাস্ট।
  • s | ২৭ জুন ২০০৬ ১৯:০৩635232
  • মাগ পুং??? ঠিক জানো? আমি তো জানতুম ভর্তা থেকে ভাতার তাই ভাতার অর্থে স্বামী আর মাগ স্ত্রীই। সেইজন্যই ভাতারখাগী মানে দেখো যে স্বামীকে খেয়ে বসেছে সোজা কথায় অল্পবয়সী বিধবা। মাগ-ভাতার মানে স্বামী স্ত্রীইই বটে তবে মাগ মানে স্বামী??? উঁহু মনে হচ্ছে না।
  • Parolin | ২৭ জুন ২০০৬ ১৯:০৬635233
  • আচ্ছা অন্য ভাষার গালির স্থান হবে এখেনে ?
    মালয়ালীরা ধরুন এক জনকে পাট্টী(কুকুর) বলে গালি দিল, তার উত্তরে অন্য জন বলবে নিন্ডে মাট্টাভেন বা মাট্টাভেল ( তোর প্রেমিক/স্বামী বা প্রেমিকা/স্ত্রী)।
    এটা আমার বহুত আজীব লেগেছিল। ঝগড়া করছিস তোরা, গালিটা পাশ করে দিছিস তার পার্টনারকে।
    ওরা কিন্তু খুব ইন্নোসেন্ট গালি দেয় একে অপরকে, এমন কি সিরিয়াস ঝগড়ার সময় ও।
    যেমন পোড়া পাট্টী/পান্নি (দুর হ কুকুর/শুয়োর)।

    অবশ্য খতরনাক গালিও আছে। তবে শুরুটা হয় এসব দিয়ে।
  • Parolin | ২৭ জুন ২০০৬ ১৯:০৮635234
  • ঠিক স। আমি ই ছড়িয়েছি। ভাতার মানে তো স্বামী। ভাতারখাগী।যার স্বামী মারা গেছে। মাগ তবে মাগিরই অপভ্রংশ।
  • J | ২৭ জুন ২০০৬ ১৯:১৪635235
  • কুত্তা-কুত্তি, ইংরিজিরে বিচ্‌।
    বিচ্‌ বা কুত্তি বললে সেটা ঠিক ডগ বা কুকুরের স্ত্রীলিঙ্গ হচ্ছে না, সেটা আবারো বারোভাতারি হয়ে যাচ্ছে। জাস্ট লিঙ্গপরিবর্তনের কি মহিমা।

    ছেনাল, ছিনার, ছেনালি, এগুলোর মধ্যে আছে দুষ্টু দুষ্টু ব্যাপার।
  • J | ২৭ জুন ২০০৬ ১৯:১৭635236
  • শুধু ছিনাল বল্লে সেটার মধ্যে একটু আদুরে ভাব প্রকাশ পায়, অথচ, ছিনালমাগী বল্লেই, একলাফে সেটা ভারীগোছের গালি হয়ে গেল।
  • tan | ২৭ জুন ২০০৬ ১৯:১৯635237
  • বঙ্কিমে বেশ ভালো ভালো বীরররসাত্মক গালি থাকতো।
    আচ্ছা, শতেকখোয়ারী মানে কি? ট্রীমেন্ডাস ফিউস ঘটায় যারা?
  • J | ২৭ জুন ২০০৬ ১৯:২৫635238
  • আমরা কলেজলাইফে হোমগার্ডদের (HG) হাফ গান্ডু বলতাম।
    এই হাফগান্ডু ব্যাপারটা ফুলগান্ডুর চেয়ে বেশি খোরাক ছিলো। কিম্বা গ্যালভানাইজড গান্ডু।
    কিন্তু আদতে গান্ডু মানেটা কি? সমকামী পুরুষ?
    এছাড়া, ব এবং র বর্ণিত এমসি-বিসি প্রচুর ব্যবহৃত হয় যুবসমাজে।
  • tan | ২৭ জুন ২০০৬ ১৯:২৬635239
  • এমনকি পাল্টা গালিতে যদি কেউ আপদের বাচ্চা আপদ ছেলেটাকে "সন অফ এ বিচ" বলে দাঁত কিড়মিড়িয়ে,সেটাও মেয়েদের উপরেই গালি হয়ে যায়!
    তাই রেভোলিউশন আনা উচিৎ এইসব গালাগালিতে,নইলে কিছুতেই ৫০-৫০ হবে না!
  • J | ২৭ জুন ২০০৬ ১৯:২৭635241
  • আমার ধারণা শতেকখোয়ারি অনেকটা বারোভাতারি গোত্রীয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন