এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৫৩৩৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajdeep | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৩৮437381
  • অবশেষে কাগুজেগুরু পেলুম :) একবারে তিনটে সংখ্যা একসাথে (২,৩,৪) ......... হ্যাটট্রিক! সঙ্গে ছিল নন্দন চঙ্কÄরে জমিয়ে ভাট সিঁফো-সাহানা- কাবলিদা-রবাহুতর সাথে
  • Bratin | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৪১437492
  • আরো গল্প চাই। এটুকু তে হবে না...
  • M | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:০১437603
  • আজ কাগুজে গুরু দুই শেষ করলাম, ভালো লেগেছে।

    খবরোলার প্রতিবেদন নাড়িয়ে দিয়েছে।

    সর্বানির লেখাটা পুরোটা পড়ার পর মনে পড়লো নিশ্বাস নেওয়া হয়নি যতক্ষন পড়েছি,কোপেনেহেগেন পড়ে খুব হেসেছি।
  • SS | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:২৭437825
  • এই পুতুল-পুতুল একরত্তি চন্ডালটি কে? নামের বানান কি 'ঋষা"?
  • kd | ১০ জানুয়ারি ২০১০ ০০:৩২437960
  • ই কী রে! কেউ লিখলো না z-বাংলা এসেছিলো আজ আমাদের স্টলে - তবে এবার সামরানের পালা বকরী হওয়ার।
  • kd | ১০ জানুয়ারি ২০১০ ০০:৩৬437971
  • বুঝেছি! সুমেরু ছবি তুলেছে কিন্তু ও এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছে (এই মুহূর্তে শক্তিগড়ে, যাদবপুরের কাছে) - সেখান থেকে কোন এক গাইয়েকে তুলে আমার এখানে আসছে আসর বসাতে - রাতটা বেশ জমবে।
  • dipu | ১০ জানুয়ারি ২০১০ ০০:৩৭437382
  • আজকের আরও কিছু ছবি সহ আরেকবার আপডেট করা হল নন্দনে লিট্‌ল ম্যাগাজিন মেলা সংক্রান্ত টাটকা খবরটি।

    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2010/01/09/1263014693399.html

    আজকের ছবিগুলি ইমরান ও সাহানার সৌজন্যে পাওয়া।
  • pi | ১০ জানুয়ারি ২০১০ ০০:৩৯437393
  • সামরানদির সচিত্র স্পীচটা চাই !!
  • A | ১০ জানুয়ারি ২০১০ ০২:০২437404
  • সুমেরুদা সারাক্ষণ এত গম্ভীর মুখ করে আছে কেন!! জনগণ বই কিনতে আসতে ভয় পেতে পারে!! বইমেলাতে কি গুরুর নিজস্ব স্টল হচ্ছে??
  • lcm | ১০ জানুয়ারি ২০১০ ০২:০৬437415
  • বইমেলা কবে ?
  • A | ১০ জানুয়ারি ২০১০ ০২:১১437426
  • ২৭ জানুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারী, ২০১০। সময় আছে হাতে।
    http://www.kolkatabookfaironline.com/
  • Bratin | ১০ জানুয়ারি ২০১০ ০৮:৪৬437437
  • নন্দনে বিক্রী র সংখ্যা বেশ আশাব্যঞ্জক। প্রথম দিনে ১২ টা। কালকে ৫ টা অবধি ১৫ টা। পাতিরামের ২০ টা অচিরেই নি:শেষিত। পরশু দিন অসিত দা আরো ২০ টা নিয়ে গেলেন। আমার নিজের মতে, চতুর্থ সংখ্যার প্রচ্ছদ খুব ই আকর্ষনীয় হয়েছে। আমি সেটা স্টল এ বসে লক্ষ্য করছিলাম।লোকে এসে আগেই চতুর্থ সংখ্যা হাতে তুলে নিয়ে নিচ্ছে।পরে অন্য গুলো দেখছে। ও ই যে first impression বলে না, সেখানে মনে এ ই প্রচ্ছদ খুব সফল।

    যাঁরা প্রেসি তে এবং নন্দন এ সময় বার করে এসেছেন তাদের কে অনেক ধন্যবাদ। কলকাতা বইমেলায় যদি আপনারা আরো এগিয়ে আসেন তাহলে খুব ভালো হয়।
  • sumeru | ১০ জানুয়ারি ২০১০ ১০:১১437448
  • মাইরি kd, কোন গায়ক !! কথার ছিরি দ্যাকো!!

    পবন দাস বাউল।
  • M | ১০ জানুয়ারি ২০১০ ১০:৩৬437459
  • আর আমার নন্দন যাওয়ার সময় নাই, এদিকে নন্দন আমাদের জৈবনের উপবন ছেলো। ভ্যাঁক

    হিংসেতে ক্যামন জ্বলে পুড়ে যাচ্ছি।
  • Samran | ১০ জানুয়ারি ২০১০ ১১:২৮437470
  • কাবলিদা,
    কাল সত্যি সত্যিই বকরি হয়েছি, ক্যামেরোলা কী যে জিগাইলো আর কী যে কইলাম, আল্লায় জানে, আমি কিস্যু জানি না:-((

    পাই,
    চিত্র পাঠাইতেছি, স্পিচ ভুইল্যা গেসি:-( কাটান দ্যাও।

    রাত তিনটে পর্যন্ত আগে টলি পরে শক্তিগড়, বাউলসঙ্গ। গৌর খ্যাপা কাল আমারে ভর করেছিল। এত গান শুনিয়েছে সে যে বাকি সব ভোঁ ভাঁ..
  • Samran | ১০ জানুয়ারি ২০১০ ১১:৪৪437481
  • জনতা আপডেট দ্যায় না ক্যা?

    কাল প্রফেসর বৈ চ এসেছিলেন সে তো ছবি দেখে আপনারা জেনেই গেছেন, যেটা জানেন না, তাঁকে আমি এবং সুমেরু প্রথমবারে চিনতে পারিনি! আমি তবু খানিক সন্দো সন্দো করে কইলাম, প্রফেসর বৈ চ, সুমেরু তো পুরা চিনিলোই না!! বয়েস দিন দিন কমতিসে, পোলাপাইনেগো মতন টুপিওলা গরম জামা পরে থাকেন, চিনব ক্যামনে:-((

    সৈকত ছিলো ম্যালা সময়, আলাপ করার সময় বলে যে বলে নেয়, আমি সৈকত কিন্তু বন্দোপাধ্যায় নই:-)

    প্রচুর প্রচুর লোক হয়েছে মেলায়। প্রচুর বই বিক্রি হয়েছে, ৩য় সংখ্যা, বেলা সাড়ে পাঁচটায় আমি জখন বেরোই, তখন হাতে ছিল মাত্র ২-৩কপি। বাকি সব শেষ! প্রথম সংখ্যার খোঁজ লোকে আজও করেছে। গুরুচন্ডালি-র ওর্কুট প্রোফাইলে আছে এমন অনেকে এসেছেন গুরুর ষ্টলে, বইও নিয়েছেন।

    মেলায় হেথায়, হোথায় ছোটো ছোটো পোষ্টার সাঁটিয়েছে সুমেরু আর রফিক, গাছেও সাঁটিয়েছে। জমজমাট কাগুজে গুরুর নন্দন অভিযান। গুরু এবং চন্ডালরা হাজিরা দিচ্ছেন একে একে, সি ফোঁ ও দোড়-ঝাপ করে কাজ কম্মো করিসে, ফটু তুলিসে। সাহানা দোকান সমলিসে, আমাকে কেক-প্যাটিস এনে খাইয়েছে:-))
  • bb | ১০ জানুয়ারি ২০১০ ১১:৪৬437493
  • @ সামরাণ, শক্তিগড়ের বাউলসঙ্গে আপনি জড়িত? তাদের কোন আপডেট online পাওয়া যাবে? আমার কিছু পরিচিত লোক এই উদ্যোগে জড়িত।
    কেডিদা পবন বাউল এখন বাঊল সম্রাট, দেশে বিদেশে অনেক গান করে বেড়ান। ওঁনার জার্মানীর অনুষ্ঠানের সিডির ভাল বিক্রি হয়।
  • dipu | ১০ জানুয়ারি ২০১০ ১১:৫৩437504
  • আমার কাছে দ্বিতীয়, তৃতীয় ইস্যু কয়েকটা আছে। পাঠিয়ে দেব, বইমেলায় বিক্রি হয়ে যাবে। শমীকদার কাছেও কয়েকটা থাকা উচিৎ।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১০ ১১:৫৯437515
  • ভেজে দাও। বইমেলা তে ও লাগবে ....
  • Samran | ১০ জানুয়ারি ২০১০ ১২:০৪437526
  • ইন্দ্রভাইয়ের চেনা এক কাকু এসেছিলেন, তিনটে সংখ্যাই নিলেন। ও ইন্দ্রভাই, তুমি আসবে না? আর রাত্তিরই বা কোতায়? টুংকাইকে সাথে করে মেলা ঘুত্তে চলে এসো, সাহানা কেক-প্যাটি খাওয়াবে, আর আমি চা।

    সোমনাথ এসেছিল, এসএমএসে চু-র লেখক। সে একখান বই দিল আমাকে, আর পচ্চুর গল্প করল, জমাট আড্ডা দেয় সোমনাথ। অনেকক্ষণ ছিল।

    পরশুদিন সোমনাথবাবু এসেছিলেন, অপরের। আমাগো ওমনাথ কোতায়?

    কল্লোল'দা পরশু দুপুরে ফোন দিসিলেন আমারে, মেলায় গিয়া যেন তাঁরে ফোন দেই, গুরুগন আসিয়া পৌঁছাইলে পরে। কিন্তু নদনের মেলার পয়লা দিনে কোনো গুরু আসেন নাই, আর আমিও মেলা দেখিতে-শুনিতে-দোকান সামলাইতে আর পাশের ষ্টলের কাকুদের সাথে আড্ডা দিতে দিতে বেমালুম ভুলে গেলাম যে আমি ফোন দেব বলেছিলম:-( কল্লোল'দা আবার গতকালকে ফোন দিলেন, তখন আমি মেলা ছেড়ে টলি ক্লাবের মাঠে বাউল শুনতে ব্যস্ত, ফোন শুনতেই পেলাম না:-((

    ও কল্লোল'দা, আজ বিকেলেও নিশ্চয়ই গুরুর পাব্লিক আসিবেন মেলায়, তোমার সাথে তেনাদের কথা বলিয়ে দেব, প্রমিস:-)
  • James | ১০ জানুয়ারি ২০১০ ১২:০৭437537
  • কাগুজে গুরুতে সুমেরুর লেখা "দিন আনি দিন খাই" এককথায় অপূর্ব; অবশ্য সুমেরুর লেখা পড়বার আবশ্যিক শর্ত হল পাঠককে চোখ কান খোলা রাখতে হবে, হুট হাট করে এমন রেফারেন্স দেন যে একটু অসতর্ক হলে বোঝা দুষ্কর!(PhD করতে গেলে যেমন মিনিমাম মাষ্টারস এর জ্ঞান থাকা বাধ্যতামূলক!) নিজের পিঠ চাপড়ালাম এই সুযোগে।
    (২) গু চ'র ইন্ডেক্সিং আমার কাছে কেমন যেন ধাঁধা ঠেকে। পরের বার পাতা খুলে যে এই একই পাতায় আসতে পারবো তা নিশ্চিত নই। এ বিষয়ে একটু নজর দিলে বাধিত হব। নাকি, আমি ই ইডিয়ট? তাহলেও সূচী ইডিয়টপ্রুফ হওয়া বাঞ্ছনীয় নয় কি?
  • Samran | ১০ জানুয়ারি ২০১০ ১২:১৪437548
  • bb,
    জড়িত তো নই, গৌর খ্যাপা কাল ধরে নিয়ে গেলেন, টলিতে গান বেশি শোনাতে পারেননি বলে। কিছু লোক ওখানে চেনা আছে। তবে চেনা আমার থেকে বেশি সুমেরুর। পবনের কাল আমাদের সাথে কেডির বাড়িতে আসার কথা ছিলো, সারারাত থেকে গান শোনাবেন কিন্তু শক্তিগড়েই রাত তিনটে বেজে যাওয়াতে সেটা বাদ দিতে হলো।

    আপডেট কিছু চাইলে দিয়ে দেওয়া যাবে, অনলাইন কিছু আছে কিনা তা তো জানি না।
  • kd | ১০ জানুয়ারি ২০১০ ১৩:২১437559
  • আচ্ছা, তোমরা সকলে মিলে আমায় অজ্ঞান(-ঞ), অসুর প্রমাণ করতে ব্যস্ত হচ্ছো কেন? এ তো সকলেই জানে। :)

    তা তোমরা ক'জন মরিস কোহেন'এর নাম জানো? তব্বে!

    জেম্‌স, এটাও ভেবে নিন 'গুরুচন্ডালি' স্পেশাল - বিকল্প। ১৪নং পাতার পর ১৫নং তো সকলেই করে, ক'টা লোক সাহস করে ২৩নং দিতে পারে, বলুন? ম্যাগাজিনের অন্য কোথাও ১৫নং থাকলেই তো হ'লো, তাই না?

    আসলে যেগুলো সকলে 'ভুল' ভাবছে, সেগুলো অনেক ভেবে চিন্তে করা হয়েছে। :)

    ক্ষমা: উপরি-উক্ত সবটাই tongue in cheek। সকল পাঠকবর্গকে অনুরোধ, যা ভুল দেখবেন, সঙ্গে সঙ্গে জানাবেন, চেষ্টা করবো পরবর্তী সংখ্যায় সেগুলো না হয়।
    (আপনাদের জন্যে নতুন নতুন ভুল করা হ'বেখন। উ: আবার! আবার!)
  • pi | ১০ জানুয়ারি ২০১০ ১৩:২৯437570
  • এই ১৪-১৫-২৩ এর কেসটা কী ? :(
    কাগুজেগুরুর সূচীপত্র তো ঠিকঠাক ই আছে দেখলাম !
    জেমসবাবু কি নেটের গুচ নিয়ে কোশ্চেন করলেন ?
  • shrabani | ১০ জানুয়ারি ২০১০ ১৪:৩৫437581
  • শমীক চাইলে আমার হাতে দিতে পারে, আমি বাইশে যাচ্ছি।

    পাই,
    মেল দেখো।
  • Samik | ১০ জানুয়ারি ২০১০ ১৬:৪৩437604
  • শ্রাবণী,

    প্রথম আর দ্বিতীয় তো নেই। তবে অবিক্রীত তিরিশ কপি আমি জেএনইউয়ের অনির্বাণের হাতে তুলে দিয়েছিলাম তৃতীয় ইস্যু। ওর সাথে দেখা হচ্ছে সামনের সপ্তাহে। আমি অবশ্যই তা হলে তোমার হাতে তুলে দেব, ওর কাছ থেকে নিয়ে।

    প্রথম আর দ্বিতীয় সফট কপি (পিডিএফ) তো রয়েইছে। সেগুলো এইবার বাজারে বের করে দেওয়া যায় কি উৎসাহী খুঁজিয়েদের জন্যে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন