এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২১৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ২৩:১৬494915
  • maximin দা, ছত্রদের মিছিল করা ? সাবসিডাইজড উচ্চশিক্ষা পেলে সেই ছাত্রদের মিছিল টিছিল করা উচিত না ?
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ২৩:৩৯494918
  • *গূঢ়
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ২৩:৩৯494917
  • মামু, এই মাইনর ডিটেইলগুলোতে ভুল তো আছেই।
    অসইত্য ও আছে। কিম্বা আরো গূর সইত্য।
  • lcm | ১৫ অক্টোবর ২০১১ ২৩:৪৪494919
  • অভ্যু-র লিংকে -- ডেনমার্কের এসবেন নামে এক ছোকরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে ইন্ডিয়াতে এসে আইটি-র চাকরিতে জাঁকিয়ে বসে লিভিং ইন্ডিয়ান ড্রিম, হিন্দীও শিখছে ...
    মেধা ফ্লাইয়িং অ্যারাউন্ড দ্য গ্লোব...
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ২৩:৪৬494920
  • না অভ্যু স্যারটি যে কে তা তো বুঝি নি।
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১১ ২৩:৫০494921
  • আপনার চেনার কথা কি না জানি না, দুখে-দা বা ল্যাদোষদার চেনার কথা।
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১১ ২৩:৫২494922
  • আমার ১১:১২'র পোস্ট দুখেদা'কে ছিল।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ২৩:৫৮494923
  • এদিকে একটা কান্ড হয়েছে। নারায়ন মূর্তি নাকি হাল আমলের আই আই টি পাশ করা ছাত্রদেরকে আনএমপ্লয়েবল বলেছেন। বি-এস-সি পাশ ছাত্রদের রিক্রুট করে তারপর ট্রেইন করে নেওয়া হচ্ছে।
  • ppn | ১৬ অক্টোবর ২০১১ ০০:১৪494925
  • হ্যাঁ, শস্তায় কাজ করিয়ে নেবার ছল।
  • maximin | ১৬ অক্টোবর ২০১১ ০০:৩৩494926
  • ও ইন সাইড স্টোরি! আমি ভেবেছিলাম কুইজ।
  • kd | ১৬ অক্টোবর ২০১১ ০১:০৮494927
  • এখন বোধহয় PIO শুধু মাইনরদের আর নট অফ ইন্ডিয়ান অরিজিনদের দেয়। এমনিতে OCI। তবে আমি সিওর না।

    মানে আমার ছেলে OCI ভিসা পাবে কিন্তু ওর বৌ বা মেয়ের জন্যে PIO ভিসা।
  • maximin | ১৬ অক্টোবর ২০১১ ০১:১৪494928
  • আচ্ছা ইউ এস এ তো একটা বিশাল জায়গা। একেকটা শহর একেকটা ক্যাম্পাস টাউন একেক রকম। কোন জায়গা কার ভালো লাগে, বসবাসের জন্যে? জেনে রাখি। যদি কেউ জানতে চায় বলতে পারব।
  • sda | ১৬ অক্টোবর ২০১১ ০১:১৬494929
  • ইনফি র ট্রেনিং যে ভাবে হয় তাতে সেকেন্ড কোন অপশন থাকলে লোকজন ইনফি জয়েন করতে চায় না। বি এস সি দের নেওয়া অনেক নিরাপদ যেহেতু বি এস সি দের হাতে অপশন কমই থাকে। আর নারায়নমূর্তি কি বললো তাতে আই আই টি র জনতার কিছু এসে যায় না, তারাই বা R&D ছেড়ে কেরানীগিরি করতে আসবে কেন !
  • maximin | ১৬ অক্টোবর ২০১১ ০১:২৮494930
  • আমার চেনা আইআইটিয়ান (কানপুর) ইনফোসিসের চাকরি গ্রহণ করেছিল কিন্তু। ইনফোসিস-ই তাকে আমেরিকায় পোস্টিং দিয়েছিল। সেই অবধি সে আমেরিকা যুক্তরাষ্ট্রেই থাকে। এটা তো বেশিদিন আগেকার কথা নয়!

    নারায়ণ মূর্তির ভাবমূর্তি এত নেমে গেছে কেন?
  • maximin | ১৬ অক্টোবর ২০১১ ০১:৩২494931
  • আবার সেই attitude. এরকম attitude নিয়ে কোনও জায়গাতেই কি চাকরি করা যায়? তাও আবার রিসেশনের বাজারে?
  • sda | ১৬ অক্টোবর ২০১১ ০১:৫৪494932
  • অ্যাটি র প্রোপোর্শনাল আউটপুট দিতে পারলে কর্মক্ষেত্রে অ্যাটি খুব ভালো জিনিস।
  • maximin | ১৬ অক্টোবর ২০১১ ০১:৫৫494933
  • পাই -- ছাত্ররা মিছিল করলে আপত্তি করার কী আছে? পরীক্ষায় তো তারাই বসবে। যেভাবে পারে শিখে নেবে। বইগুলো আছে কী করতে?
  • a | ১৬ অক্টোবর ২০১১ ০৩:০৯494934
  • sdaবাবুকে, কম্পু কেরানী কথাটা বেশ কবার শুনলাম, একটু বুঝিয়ে দেবেন?
  • aka | ১৬ অক্টোবর ২০১১ ০৬:৫০494936
  • অনেক ভেবে দেখলাম আমাদের ট খোকা আর রিদ্ধি খোকাকে দেখা হলে একটু গাল টিপে দেব। আর বিবি কে একটা জানা অজানার কথা উপহার দেব। :))
  • dukhe | ১৬ অক্টোবর ২০১১ ০৬:৫৯494937
  • অভ্যু, ঐ প্রশ্নটা আমাকে করলে ? সত্যি ? এরপর ছাত্রটির নামও কি আমাকেই জিজ্ঞেস করবে ?
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১১ ০৭:৫৯494938
  • :)
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১১ ০৮:০৮494940
  • আবার পরীক্ষা এবং যথারীতি কেউ পড়াশুনো করে নি। তার উপর আবার পরীক্ষার আগের রাতে হোস্টেলে লোডশেডিং। এবং গোদের উপর বিষফোঁড়া - RDGর পরীক্ষা।

    পরের দিন -

    - স্যার আজ টেস্টটা ক্যানসেল করুন।
    - কেন?
    - কাল সারা রাত হোস্টেলে পাওয়ার ছিল না।
    - পাওয়ারের সঙ্গে টেস্টের কি সম্পর্ক?

    (নন-স্ট্যাটিস্টিশিয়ানদের একটু ট্যান যাবে - কিন্তু এটিও নিখাদ সত্যি ঘটনা)
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১১ ০৮:০৮494939
  • দ্যাখো আমি ভালো ছেলে - ছাত্রের নামের ব্যাপারটা চেপে গেছি। কিন্তু গল্পটা এতো ফেমাস ছিলো আমাদের ব্যাচের ছেলেরাও জানত :)

    তুমি কি নীচের গল্পটা জানতে?
  • dukhe | ১৬ অক্টোবর ২০১১ ০৮:৫৫494941
  • এই টই হাইজ্যাকিত হল বলে। :)
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১১ ০৮:৫৮494943
  • অবাস্তবদা টইটা পড়ছে না?
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১১ ০৮:৫৮494942
  • এখন আমারই মনে পড়ছে না - minimax কে-র প্রফেসরটি কে ছিলেন? অনুপ দেওয়ানজী?
  • ppn | ১৬ অক্টোবর ২০১১ ০৯:২২494944
  • যারা আরেন্ডি করে না তারাই কেরানি। :)

    ইনফির ট্রেনিং তো এককালে বেশ ভালো ছিল। লোকজন টেস্ট ক্লিয়ার করতে না পারলে তাড়িয়ে দিত। এখন কেমন অবস্থা হয়েছে শুনি একটু সদার কাছে।
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১১ ০৯:২৪494945
  • আমাদের দুই বছরের জুনিয়রদের প্রবাল চৌধুরী স্ট্যাট মেথডস-৩ পড়াচ্ছেন। লাঞ্চের পরে পরীক্ষা। দুটো নাগাদ। প্রবালদা ক্লাসে এসে দ্যাখেন ২-৩টি ডে স্কলার ছাড়া কেউ নেই। খানিক পরে স্যাম-ব্যান হেলতে দুলতে এসে বলল - স্যার পরীক্ষা ক্যানসেল করবেন?
    -কেন?
    -লাঞ্চে কাঁকড়া ছিল। সবাই এতো খেয়েছে যে কেউ আসতে পারছে না।

    (মেস ম্যানেজার ছিল এই অধম)
  • ppn | ১৬ অক্টোবর ২০১১ ০৯:২৯494947
  • ধুর, কীসব পানসে গল্প। পরীক্ষা ক্যানসেল করানোর ছাষ হত যদুপুরের ইঞ্জিনিয়ারিং ডিপে ডিপে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন