এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজাদ কাশ্মীর : আপনার কী মত

    pi
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১০ | ২৩৬৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ৩১ আগস্ট ২০১১ ০১:৫৭459962
  • বার্থ ক®¾ট্রালের 'ইনভেসিভ পার্সুয়েশন' খুব খারাপ, আর একটা গোটা জনজাতির ইচ্ছার মূল্য দেবার চেয়ে ইতিহাসের ব্যাগেজ বিশ্লেষণ করা প্রেফারেবল :)
  • kallol | ৩১ আগস্ট ২০১১ ০৬:২৬459963
  • এখানে আলোচনাটা কি হলে কি হতো গোছের হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক গ্যাস নিয়ে আমার ভুল বোঝা ছিলো। সেটা দূর করার জন্য দ্রিকে ধন্যবাদ।
    আন্তর্জাতিক ছোট বড় খেলোয়ারেরা কে কি ধান্দায় আছেন সেটা হয়তো জরুরী। কিন্তু তার চেয়েও বেশী জরুরী, একটা ভূখন্ডের মানুষের আকাঙ্খা। সেটা নিয়ে কোন কথা নেই।
    এখন প্রশ্ন, কি করে বোঝা ঘেলো স্বাধীন কাশ্মীর ওখানকার মানুষের দাবী?
    একটা আন্দোলন নানান ফর্মে প্রায় ৬৫ বছর ধরে চলছে। সীমান্ত বিরোধ ও তার সুযোগ নিয়ে সেনাবাহিনীর অকথ্য অত্যাচার (জঙ্গী আন্দোলনগুলো গড়ে ওঠার অনেক আগে থেকেই), কোনটাই এই আন্দোলনকে শেষ করে দিতে পারেনি। নেহাৎ ভোটের রাজনীতিতেও ন্যাশেনাল কনফারেন্সের বিকল্প নেই। কারণ তারাই প্রথম স্বাধীন কাশ্মীরের দাবী করে। আজ তারা বহু দূর সরে এসেছে। বাস্তবত: কংগ্রেসের ধামাধরা। তবু কাশ্মীরের মানুষ ভোট দিলে (যে কয়জন দেন) ন্যা:ক:কেই দেন।
    যে আন্দোলনটা ৬৫ বছর ধরে চলছে তার জনভিত্তি নিয়ে সন্দেহ করাটা বাতুলতা মাত্র।
    একই কথা খুব সত্যি উ:পূ: সম্পর্কেও। ওখানকার ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার আন্দোলনও মানুষের আকাঙ্খার প্রতিফলন।
    আর শুধু তোল্লাই দিয়ে কোন আন্দোলন হয় না। শুরু হয়। একটা পর্যায়ে সাংঘাতিক সক্রিয় হয়, তারপর রাষ্ট্রের হাত তাকে গুঁড়িয়ে দেয়। উদা: খালিস্তান আন্দোলন। ইন্দিরা তোল্লাই দিয়েছিলেন। ইন্দিরাই ধ্বংস করলেন। ইন্দিরা নিজেও প্রাণ দিলেন। কিন্তু এখন পাঞ্জাবে খালিস্তান নিয়ে কথা বলার লোক নেই।
    আর, জনভিত্তি না থাকলে কি হয় তার সবচেয়ে বড়ো উদাহরণ প:ব:র নকশাল আন্দোলন। ৬৭-৭০ তিন বছরেই ছিন্নভিন্ন।
    স্বাধীন হবার পর কাশ্মীরের কি দশা হবে। ভারতের/পাকিস্তানের সাথে কি সম্পর্ক হবে। আমেরিকা বা চীন বা অন্য কারো উপগ্রহ হবে কিনা - সেটা কাশ্মীরের মানুষকে ভাবতে দিন। নেপাল তো কতো উত্থান পতনের মধ্যে দিয়ে গেলো। টিঁকে তো আছে। মানুষের আন্দোলন কথা বলছে সেখানে। তাহলে কাশ্মীরও পারবে।
  • aka | ৩১ আগস্ট ২০১১ ০৬:৪৫459964
  • যাদের বিষয় তাদের ভাবতে দিন এটা কি কল্লোলদার নীতিগত স্টান্স?
  • kallol | ৩১ আগস্ট ২০১১ ০৮:৪৮459965
  • হ্যাঁ, আমি মনেই করি, যাদের ভাবনা তাদের ভাবতে দিন। তারা যেসব সমাধান সৃষ্টি করে ফেলে তা আমরা ভাবতেও পারিনা, যারা সমস্যাটার মধ্যে নেই। আমরা দূর থেকে সহানুভুতিসম্পন্ন হয়ে সমাধান খোঁজার চেষ্টা করে যে সমাধানগুলো দিয়ে থাকি তা আসলে সমস্যাকে বাড়িয়ে দেয়।
    ধরুন পুকুর খোঁড়ার মতো দরকারী কাজ।
    সরকার টাকা দিলেন। জমি দেখিয়ে দিলেন। পুকুর কাটা হলো। পুরুলিয়ায় এরকম প্রচুর শুকনো, আধ শুকনো পুকুর পাবেন। কারণ ওখানকার পুকুর কাটার হালহকিকত সরকারী আমলা (সে হয়তো হুগলী কি জলপাইগুড়ির) জানে না। ওখানকার মানুষের মতামত না নিয়ে পুকুর কাটলে এরকমই হবে। শুধু শুধু কতগুলো খানা খন্দ তৈরী হয়। এটা নিয়ে জয়া মিত্রের খুব ভালো লেখা আছে। লিংটা পেলে দিয়ে দেবো।
    তো, এরকম ছোট ছোট ব্যাপারেই বাইরে থেকে উপকার কাজে লাগে না, দেশ চালানো তো অনেক বড় ব্যাপার।
  • PT | ৩১ আগস্ট ২০১১ ১২:১৭459966
  • পাকিস্তান হলে কি হবে পাকিস্তানিদের ভাবতে দিন - এরকম জায়গায় ব্যাপারটা যে শেষ হয়না সেটা তো ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়।

    পাকিস্তান না হলে পুর্ব পাকিস্তান হত না, পুর্ব পাকিস্তান না হলে বাংলাদেশ হত না, আর এই দুটো না হলে লাখ লাখ মানুষ উৎপাটিত হয়ে দুতিন জেনারেশন গড়িয়ার ঘুপচি কলোনিতে থেকে বরাবাদ হয়ে যেত না।

    যারা ""স্বাধীনতা"" চেয়েছিল তারা এই সব ক্যালকুলেশন করেছিল? আর যারা তোল্লাই দেয় তারা কি এই বরবাদ হয়ে যাওয়া মানুষগুলোর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে ক্ষমাভিক্ষা চায়?

    পাকিস্তানের স্বাধীন হওয়ার ছয় দশক আর বাংলাদেশের স্বাধীনতার তিন দশকের বেশী সময় পরেও দেশ দুটো কোন দিশাই খুঁজে পায়নি সেই দেশের ""স্বাধীন"" মানুষদের জীবনধারণের মানোন্নয়নের। উল্টে বিদেশের পয়সায় পুষ্ট জিহাদিদের আশ্রয়স্থল হয়ে প্রতিবেশী দেশগুলোর জন্য সমস্যা সৃষ্টি করেছে।

    ....The country is here to stay. And it’s not religion or the mystical ‘ideology of Pakistan’ that guarantees its survival, but its nuclear capacity and Washington.....
    ....The country’s ruling elite has spent the last sixty years defending its ill-gotten wealth and privilege......
    ..........The resulting moral vacuum is filled by porn films and religiosity of various sorts. In some areas religion and pornography go together: the highest sales of porn videos are in Peshawar and Quetta, strongholds of the religious parties.......
    ....We talked about their living conditions. ‘All we dream of is schools for our children, medicines and clinics in our villages, clean water and electricity in our homes,’ one woman said. ‘Is that too much to ask for?’ Nobody even mentioned religion.
    http://www.lrb.co.uk/v29/n19/tariq-ali/pakistan-at-sixty


    এই অবস্থায় আরও একটি স্বাধীন দেশ? যেটাকে যেকোন দিন তার থেকেও বেশী শক্তিশালী দেশ হাতের মুঠোয় ভরে ফেলতে পারে?

    এই ""স্বাধীনতার"" পরে আজাদ কাশ্মীরের মানুষের - schools for our children, medicines and clinics in our villages, clean water and electricity in our homes- সংক্রান্ত সমস্যার সমাধান হবে তো?

    নাকি পিতার পাপের বোঝা বহন করে চলবে সন্ততিরা যেমন করছে পাকিস্তান বা বাংলাদেশের মানুষ?
  • PTFan | ৩১ আগস্ট ২০১১ ১৯:০০459967
  • বাস্তবের থেকে বহু দুরে দাড়িয়ে, নিজের তৈরি এক আদর্শ ব্যবস্থার স্বপ্নে মগ্ন হয়ে গলা ফাটিয়ে আর তার জন্য আন্দোলন করে ঐতিহাসিক ভাবে বাঙ্গালী নিজের বাশ দিয়ে এসেছে। তার মধ্যেও আপনার মতো গলা শুনলে একটু ভরসা হয়।
  • aka | ৩১ আগস্ট ২০১১ ২৩:৫৪459968
  • কল্লোলদা, জয়া মিত্রর লেখাটা পাওয়া যাবে?

    আর একটা প্রশ্ন জিজ্ঞেস করা অপ্রাসঙ্গিক বলে করব কিনা ভেবে পাচ্ছি না।

    যাহোক, এইটা দেখতে পারেন, রিভিউটা অন্য বইয়ের হলেও যুক্তি বিন্যাস একই থাকে। মোদ্দা বক্তব্য হল ইতিহাসকে দুরে সরিয়ে যেকোন ইস্যুতে স্টান্স হল প্র্যাগম্যাটিক কিন্তু ইতিহাস বোধহয় তার থেকে অনেক জটিল। যেমন কাশ্মীর সমস্যার বাইনারি সমাধান দিতে পারলে খুব ভালো হত কিন্তু আদতে স্টান্সটি প্র্যাগম্যাটিক। কনটেমপোরারি জিও পলিটিক্সের কমপ্লেক্সিটি না বুঝলে আদতে যে সমস্যার সমাধান করতে চাইছি তার সমাধান সম্ভব নয়।
  • kallol | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৭459971
  • জয়ার লেখাটা সম্ভবত: কোন ছোট পত্রিকায় লেখা যার কোন নেট ভার্সান নেই। আমায় একটু দেখে নিতে দাও। তেমন হলে ঠিকানা দাও, ক্যুরিয়ার করে দিচ্ছি।
    লিংকটা পড়ে নিয়ে তারপর যা বলার বলছি।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:৫১459972
  • না না কুরিয়ার করতে হবে না। অনলাইন পেলে জানাবেন।
  • kallol | ০১ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৭459974
  • হ্যাঁ হ্যাঁ একদম। জয়ার এই লেখাটাই।
  • kallol | ০১ সেপ্টেম্বর ২০১১ ১১:২০459975
  • আকা অনেক ধন্যবাদ, দীপেশদার লেখাটার জন্য। দীপেশদার জবাব নেই। দীপেশদা বলছি, কারন আমরা এক পাড়ার, আর রাজনীতির কারনে বহুদিনের পরিচিত। আমি দীপেশদা, গৌতমদা(ভদ্র) বহুদিন প্রচুর আড্ডা মেরেছি। বহুদিন দেখা হয় না। ওদের সাথে।

    যাগ্গে।
    হ্যাঁ, লেখাটা পড়ে প্রাণে বল পেলাম। আমার মনে হলো আমি ঠিকই বলছি। কাশ্মীরীরা যে কাশ্মীরী সেটা ভুলে বা ইচ্ছাকৃত ভাবে ভুলে ভারত তাদের identyfy করে মুসলমান জঙ্গী ও অত্যাচারীত উৎখাত হয়ে যাওয়া পন্ডিত হিন্দুতে। ফলে কাশ্মীরীয়ৎএর দাবী identified হয় মুসলমানদের দাবী বা কখনো সোজাসুজি পাকিস্তানপন্থীদের দাবী বলে। তাদের কাশ্মীরী IDENTITY ভুলিয়ে বা ইচ্ছাকৃত ভাবে ভুলিয়ে দিয়ে।

    ইতিহাস নিয়ে কথা বলার ইচ্ছে ছিলো। আপাতত: এক বন্ধু এসে পড়ায় হচ্ছে না। আজ রাতে বা কাল চেষ্টা করব।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৮:০২459976
  • কল্লোলদা লেখাটা পড়ে আমার মনে হয়েছে, উনি বলতে চেয়েছেন যে যেকোন ক্ষেত্রেই কি করা উচিত জাতীয় অবস্থান আসলে একটি অ্যাবসলিউট অবস্থান। সেটার মানে হল ইতিহাস আমাদের যা শিক্ষা দেয় আমরা সেটাকে অস্বীকার করছি - "the fact that
    any actual historical situation may present a messy compromise somewhere between those
    two poles
    "।

    http://blogs.ssrc.org/tif/2008/12/04/reflections-on-the-future-of-indian-democracy/

    এটাও দেখতে পারেন।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৮459977
  • কেউ বুবুভা পড়ে না ! x-(

    আকাদার জন্য রোব্বারে সকাল বিকেল লেটুস আর পেঁপে বরাদ্দ হউক, শুক্কুরবারের রাম কাটা যাউক আর কল্লোলদার শাস্তি ? ও কুমুদি যা করার করবে।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৫459979
  • সিনেমার টইতে দীপেশ চক্রবর্তী কি করে এল? মনে নেই।

    আমি দ্বিমত নই, আমি বলছি দীপেশ চক্রবর্তীর লেখাটা বোধহয় অন্যরকম কথা বলছে।

    আর এটার সাথে আমি দ্বিমত হব কেন? বরং বলা যায় এটার সাথে আমি সম্পূর্ণ একমত - the fact that
    any actual historical situation may present a messy compromise somewhere between those
    two poles


    অ্যাবসলিউট স্ট্যান্সে আমি বিশ্বাসী নই, তাই আমার খসড়া লেখায় আপত্তি নেই, তাই আমি মনে করি না কাশ্মীরিদেরই শুধু কাশ্মীরের অধিকার নিয়ে কথা বলার অধিকার আছে, আমি মনে করি না নীতিগত ভাবে যে চাইল স্বাধীনতা দাবী করল আর তাকে দিয়ে দিতে হবে। প্রতিটা বিষয় আলাদা, প্রতিটা বিষয় নিয়ে আলাদা করে আলোচনার দরকার। কাশ্মীরের সমস্যা অ্যাড্রেস না করে শুধুই জাতির আত্মনিয়ন্ত্রন তাদের অধিকার বলাটা অ্যাবসলিউট স্টান্স। যাবতীয় সদুদ্দেশ্য সঙ্কেÄও তা রিয়েল প্রবলেমকে ওভারসিমপ্লিফাই করে এবং কাউন্টার প্রোডাক্টিভ।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৭459980
  • দীপেশ চক্রবর্তীকে নিয়ে এই টইতেই আলোচনা হয়েছিল। আর কোন বুলবুলভাজা পড়ব?

    এই নিয়ে একটা মতামত ছিল। বুলবুলভাজা গুলো এত সিরিয়াস টাইপ হয়ে যাচ্ছে যে মাঝে মাঝে আইরিন জাতীয় লেখা ভালো লাগে। নইলে সিরিয়াস লেখার ভিড়ে ভালো লেখা হারিয়ে যাচ্ছে।
  • nyara | ০১ সেপ্টেম্বর ২০১১ ২০:০০459983
  • এখন চন্ডালী তো শুধু মাঝেসাঝে ভাটে, নইলে মোটামুটি সাইটের বাকি সর্বত্র গুরু।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ২০:০৮459984
  • Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:29Sep2010 -- 06:42PM

    অমর্ত্য সেনের 'আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স: দা ইলিউশন অফ ডেস্টিনি' নামক বই এবং সে সম্বন্ধে দীপেশ চক্রবর্তীর ক্রিটিক এবং কাশ্মীর সমস্যায় তার প্রভাব কতটা তাই নিয়ে দুটি কথা বলার।

    অমর্ত্য সেন বলেছেন একটি মানুষের বিভিন্ন আইডেন্টিটি রয়েছে এবং ভায়োলেন্সের সময় মানুষ তার একটি আইডেন্টিটি নিয়েই বেশি চিন্তিত হয় ভুলে যায় তার অন্য আইডেন্টিটির কথা। এর স্বপক্ষে উনি অনেক উদাহরণ দিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যানালিসিস। দীপেশ চক্রবর্তীর মূল আপত্তিটা এই অ্যানালিসিস নিয়ে নয়। পড়ে যা মনে হয়েছে, ওনার আপত্তি দুটো বক্তব্য নিয়ে এক, কি কারণে ভায়োলেন্সের সময় মানুষ তার বিশেষ একটি আইডেন্টিটি বেছে নেয়, দুই, এই সমস্যার সমাধান হিসেবে অমর্ত্য সেন যা বলেছেন তাই নিয়ে।

    দীপেশ চক্রবর্তী একটি উদাহরণ দিয়েছেন গুজরাতে দাঙ্গার সময় একটি আহত মুসলিম ছেলে কেন নিজের মুসলিম আইডেন্টিটি সরিয়ে রেখে হিন্দু হিসেবে পরিচয় দিয়েছিল। কারণ ভয়, মুসলিম হিসেবে চিহ্নিত হবার ভয়, যার ওপর ছেলেটির খুব একটা হাত ছিল না। অতএব আমার আইডেন্টিটি শুধু আমার নিজস্ব চিন্তার পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নয়, বাকি সবাই আমাকে কিভাবে দেখছে তার ওপরেও নির্ভর করে। ঠিক কোথায় গিয়ে আমার নিজস্ব আইডেন্টিটি আমার নিজের চিন্তা এবং কোথায় তা আমার ওপর সোশ্যাল কনস্ট্রেইন্ট সেই জায়গাটা খুব স্বচ্ছ নয়। অবশ্যই সঠিক অবজারভেশন।

    অমর্ত্য সেন বলেছেন, " ‘violenceisfomentedbytheimpositionofsingularandbelligerentidentitiesongulliblepeople, championedbyproficientartisansofterror’। উদাহরণ হিসেবে যদি গুজরাত দাঙ্গায় মোদীর ভূমিকা দেখি তাহলে কি অমর্ত্য সেন ভুল বলেছেন? না। অমর্ত্য সেনের অ্যানালিসিসে একটি জায়গা অনুপস্থিত তা হল সাধারণ লোক যাদের উনি 'গালেবল' বলে মনে করেন তারা কি আসলে সত্যিই ততটা বোকা। আসলে নয়, যে কাদের মিঞার উদাহরণ তিনি দিয়েছেন সেখানে যে হিন্দুরা কাদের মিঞাকে মেরেছে তাদের এবং অন্যদিকে গুজরাতের যে মুসলিম ছেলেটি নিজের মুসলিম আইডেন্টিটি গোপন করেছিল, এই দুই পক্ষই নিজের নিজের জায়গা থেকে ঠিক, কারণ দাঙ্গার সময়ে যে ভয় এবং উত্তেজনা থাকে তা মানুষকে নিজের আইডেন্টিটি বদলে নিতে বাধ্য করে তার বহুবিধ কারণের একটি হতে পারে ভয়। তো, আমার মনে হল, অমর্ত্য সেন এবং দীপেশ বাবুর ক্রিটিক অনেকটা পরিপূরক। অমর্ত্য সেন যেখানে শেষ করেছেন দীপেশ বাবু সেখানে ধরেছেন। অবশ্য খানিকটা নুনের ছিটে দিতে ছাড়েন নি। সে অন্যকথা, অ্যাকাডেমিক রাইভালরি ইত্যাদি।

    সে যাইহোক, অমর্ত্য সেনের বইটির উদ্দেশ্য কাশ্মীর সমস্যা সমাধান করা নয়। হান্টিংটনের 'দা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন' কে কাউণ্টার করা ছিল। বইটির পাতা দশেক আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। তা সেই বইটির পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেনের এই বইটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাশ্মীর, ভায়োলেন্স এবং সেখানে ক্ল্যাশ অফ আইডেন্টিটির জন্যই অমর্ত্য সেনের রেফারেন্স টানা।

    --------------------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:29Sep2010 -- 07:03PM

    সেটাকেই অমর্ত্য সেনের কাশ্মীর সম্বন্ধে স্টান্স ধরে নিলে খুব ভুল ভাবা হবে। সেইজন্যই কাল টুকে দিয়েছিলাম এবং আবার দিই - 'ThecaseofKashmir, isofcourse, differentinseveralrespects, includingitsseperatehistoryandthepeculiarpoliticsofitsaccessiontoIndiaanditsaftermath.TheevidentdisaffectionofasubstantialpartoftheKashmiriMuslimpopulationrelatestotheveryspecialpoliticalcircumstancesobtainingthereandthetreatmenttheyhavereceivedrespectivelyfrombothIndiaandPakistan.TheKashmirissuecertainlydemandspoliticalattentionofitsown, butthespecialcircumstancesinfluencingtheviewpointof4millionKashmiriMuslimscanscarcelybeusedtoquestionthestrongrecordofnationalloyaltyandsolidarityofmorethan140millionMuslimsingeneral'.

    একটি বিশেষ ঘটনা সম্বন্ধে কোন এক পণ্ডিতের চিন্তা ভাবনা ধরতে হলে শুধু দু পাতার রিভিউ পড়লে হয় না। বিভিন্ন জায়গায় সেই সম্বন্ধে উনি কি বলতে চেয়েছেন তা বোঝার চেষ্টা করা উচিত।

    তো, কাশ্মীর সমস্যার সাথে অমর্ত্য সেন, দীপেশ চক্রবর্তী খুব ট্যানজেনশিয়ালি রিলেটেড। বহুসঙ্কÄ¡ এবং তাদের মধ্যে ক্ল্যাশ যেকোন ভায়োলেন্সে থাকে, কিন্তু কারণ কি সেটা জানাই এখানে মূল কথা। তো, আকা/অমর্ত্য সেন কেউই বলে নি কাশ্মীরি দের আজাদ কাশ্মীরের দাবী এবং তাদের কাশ্মীরি সঙ্কÄ¡ শুধুই তাদের নিজস্ব সেখানে কেন্দ্রীয় সরকারের পলিসি গত কোন ভুল নেই বা সেনাবাহিনীর গ্রামের পর গ্রামে পাশবিক অত্যাচার নেই। কিন্তু যদি ধরে নিই শুধু এইটুকুই তাদের আইডেন্টিটিকে প্রভাবিত করছে, তাহলে ভুল হল। এটা ঠিক ঈশান বর্ণিত আমি 'ক্ষুধার্ত' এবং আমি 'ভারতীয়' দুয়ের মধ্যে কনফ্লিক্ট হলে সব সময়ে ক্ষুধার্তের প্রায়োরিটি বেশি। এটা খুব সরলীকরণ, মানুষের আইডেন্টিটি আরও জটিল। যাস্ট অ্যাকাডেমিক অ্যানালিসিস পারপস ঐ দুটি সঙ্কÄ¡র মধ্যে আর একটি সঙ্কÄ¡ জুড়ে দিলাম, আমি ভারতীয়, আমি ক্ষুধার্ত, আমি মা। কোনটি প্রায়োরিটি পাবে? আসলে কোনটি প্রায়োরিটি পাবে সেটি আমার নিজস্ব চয়েজ হিসেবে ঈশান বলতে চেয়েছে, আর দীপেশ বাবু বলেছেন আসলে সেটি আরও কমপ্লেক্স ব্যাপার, ডিপেন্ডস আমি কিভাবে আইন্ডেটিফায়েড হচ্ছি, ইত্যাদি।

    তা, কাশ্মীরের ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনা, অনুন্নয়ন, সেনা অত্যাচার ইত্যাদির বাইরেও আন্তর্জাতিক পলিটিক্সের অস্তিত্ব যারা অস্বীকার করছেন তাঁরা সমস্ত কমপ্লেক্সিটি থেকে একটি প্যারামিটার বাদ দিচ্ছেন। সেখানেই দাবী হল এটা বোঝার চেষ্টা করা হোক। নইলে কাশ্মীরিদের জাতিসঙ্কÄ¡ শুধুই তাদের গণতান্ত্রিক অধিকার বললে দীপেশ বাবু বর্ণিত 'আইডেন্টিফিকেশন' প্রসেসের যে ঐতিহাসিক প্রেক্ষিত আছে তাকে অস্বীকার করা হয়।
    -----------------------------------------------------------

    এই ছিল বক্তব্য
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০459985
  • amitomaareipostereipointtarkathabolchhilam:

    " ThecaseofKashmir, isofcourse, differentinseveralrespects, includingitsseperatehistoryandthepeculiarpoliticsofitsaccessiontoIndiaanditsaftermath.TheevidentdisaffectionofasubstantialpartoftheKashmiriMuslimpopulationrelatestotheveryspecialpoliticalcircumstancesobtainingthereandthetreatmenttheyhavereceivedrespectivelyfrombothIndiaandPakistan.TheKashmirissuecertainlydemandspoliticalattentionofitsown, butthespecialcircumstancesinfluencingtheviewpointof4millionKashmiriMuslimscanscarcelybeusedtoquestionthestrongrecordofnationalloyaltyandsolidarityofmorethan140millionMuslimsingeneral. ' এই জায়গাটা বোধহয় দীপেশবাবু/ঈশেনের চোখ এড়িয়ে গেছে।

    কাশ্মীর সমস্যা, কাশ্মীরিদের আইডেন্টিটি শুধুই এই তোমরা ভারতীয়, আমরা কাশ্মীরি, তোমরা হিন্দু, আমরা মুসলিম এতেই আটকে নেই। এই বিভিন্ন আইডেন্টিটির মধ্যে যে রাজনীতি রয়েছে সেটাও শুধুই আমার জমি আমার হক এই সেন্টিমেন্টের থেকে অনেক জটিল। সেখানেই আমার প্রশ্ন ছিল সেই রাজনীতির কতটা আমরা জানি বা বুঝি? জানতে চেয়েছিলাম, সদুদ্দেশ্যে উন্নয়নের, ক্ষোভ মেটানোর চেষ্টা করার দাবীর থেকে আজাদ কাশ্মীরের দাবী কেন বেশি গ্রহণযোগ্য, প্রামাণ্য সোর্স সহ জানতে চাই। "
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ২১:১০459986
  • আর একটু ক্রিটিকালি পড়তে হবে। বিশেষ কিছু জায়গা তোমার চোখ 'এড়িয়ে' গেছে। ;)

    আসলে গোলটা হয়েছিল বোধহয় অমর্ত্য সেনের বইটা মাঝে এসে গিয়েই। তার দায় অবশ্যই আমার। নইলে কাশ্মীর নিয়ে অ্যাবসলিউট স্টান্স কোন পন্ডিতেরই নেই না দীপেশ বাবু না অমর্ত্য সেন।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ২১:২১459987
  • কিন্তু এই কোয়েশ্চেনটা কি কেউ করছে ?

    ..the special circumstances influencing the viewpoint of 4 million Kashmiri Muslims can scarcely be used to question the strong record of national loyalty and solidarity of more than 140 million Muslims in general ' .

  • kallol | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৫459988
  • আমি কখনোই একথা বলিনি যে কাশ্মীর নিয়ে কাশ্মীরীরা ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। তাহলে আর আমি কথা বলছি কেন। যেকোন সমস্যা নিয়ে সবার সাথে আলোচনাই সমাধানের প্রকৃষ্ট পথ। কিন্তু এরকম যুক্তির কোন মানে নেই, যে কাশ্মীর স্বাধীন হলে দেশটা চলবে কি করে। তাই কাশ্মীরের স্বাধীনতা অবাস্তব। আমি এই যুক্তির বিরোধীতায় বলেছিলাম, সে ভাবনাটা কাশ্মীরীদেরই ভাবতে দিন।
    কাশ্মীরের সাথে পাকিস্তান তৈরীর তুলনা একেবারেই যায় না। পাকিস্তান তৈরী হয়েছিলো ধর্মের ভিত্তিতে। জাতি রাষ্ট্রের খোপে ঢোকাতে গিয়ে জিন্না থেকে গঙ্গাধর অধিকারী মুসলমানদের একটা জাতি বলতে চেয়েছেন, যেটা কাঁচা মিথ্যা। তাই শেষ পর্যন্ত বাংলাদেশ। ৭১এ পাকিস্তানপন্থীদের এটাও একটা যুক্তি ছিলো - স্বাধীন বাংলাদেশ চলবে কি করে? ও তো ভারতের পাচাটা হয়ে থাকবে। কুলদা ভালো বলতে পারবে - শর্মিলা বসুর এরকম লেখা আছে কি না।
    আলোচনা হোক কাশ্মীরীয়ৎএর দাবী সত্যি কাশ্মীরের মানুষের দাবী কি না - সেটা নিয়ে। কাশ্মীরী পন্ডিতদের অবস্থান, দাবী ও তার কারন নিয়ে। কাশ্মীর স্বাধীন হলে ওরা কি করে দেশ চালাবে, এই সন্দেহ থেকে স্বাধীনতার দাবী নাকচ করাটা আর বৃটিশ ঔপনিবেশিক চিন্তা - ভারতীয়রা দেশ শাসনের যোগ্য নয় - বা স্বাধীন বাংলাদেশের চলবে কি করে - একই মনোভাবের প্রতিফলন। আমার বিরোধীতা এই জায়গায়। কাশ্মীর নিয়ে সবার সাথে আলোচনায় আমার কোন আপত্তিই নেই।
  • ranjan roy | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩১459989
  • আকা'র কথাটা ভাবাচ্ছে।
    মার্ক্স-এংগেলস্‌ এর লেখাতেও ""আত্মনিয়ন্ত্রণের অধিকার''কে চোখ বুঁজে সমর্থনের বদলে প্রতিটি কেসকে তার বিশ্বপারিপার্শ্বিক ও রাজনীতির ভিত্তিতে বিচার করে সমর্থন করা বা না করার তঙ্কÄ আছে বলেই মনে পড়ছে।
    তবে কাশ্মীর কেসে দুই বিবদমান শক্তিশালী প্রতিবেশীর মাঝখানে আন্তর্জাতিক দেখাশুনোয় একটি ছোট রাষ্ট্র হয়ে থাকলে মনে হয় ভালই হবে।
    দুই দেশ নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টায় নানারকম সাহায্য দেবার চেষ্টা করবে। খোলাখুলি ভারত-পাকিস্তান যুদ্ধের সমস্যা কমবে। নেপাল হয়েছে, কাশ্মীর হলে আমাদের ক্ষতি কী?

    আর অমর্ত্য সেনের বইটি হান্টিংটনের ক্ল্যাশেজ অফ সিভিলাইজেশন থিওরির কাউন্টার হিসেবে ভাল। কিন্তু গোটা বইটি পড়্যলে মনে হয় কেমন যেন সার্কুলার আর্গুমেন্ট আসছে। (উনি মহাপন্ডিত, আমি হরিদাস পাল; কিন্তু নিজের ভাল লাগা-না লাগা সাহস করে এই পাতায় নিশ্চয়ই বলতে পারি।)।
    দীপেশ চক্রবর্তীর বইটি হাতে পেলে পড়ে ফেলার প্রবল ইচ্ছে।
    আমার ব্যক্তিগত মত হান্টিংটনের কাউন্টার থিসিস হিসেবে অধ্যাপক মাহমুদ মামদানীর "" গুড মুসলিম, ব্যাড মুসলিম'' আরও ভাল।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১১ ১১:৫২459990
  • কাশ্মীর হলে কি ক্ষতি সেটা কাশ্মীর হলে বোঝা যাবে। পাকিস্থান বা বাংলাদেশ হলে কি ক্ষতি সেটা সেই দেশগুলো হওয়ার আগে ভাবা সম্ভব ছিলনা। এর মানে এই নয় যে কাশ্মীরিদের মধ্যে থেকে কেউ একজন প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাতে পারবেনা। এর মানে হচ্ছে এই যে পাকিস্তান বা বাংলাদেশ হওয়ার জন্য যে বিপুল সংখ্যক মানুষ পোকা-মাকড়ের মত মরল আর যে লক্ষ লক্ষ মানুষ ভিটে-মাটি থেকে উচ্ছেদ হল তার দায় কি পাকিস্তান বা বাংলাদেশের সৃষ্টিকর্তারা নিতে রাজি হয়েছে?

    ভারত-পাকিস্তানের যুদ্ধের সমস্যা কমবে কাশ্মীর আলাদা দেশ হলে? উল্টোটাও হতে পারে - নিজেদের ক্ষমতা জারি রাখার জন্য ভারত এবং পাকিস্তান দুদেশই নিজের পছন্দের সরকার সেখানে দেখতে চাইবে। ব্যাপারটা বাংলাদেশের হাসিনা-ভারত, খালেদা-পাকিস্তান জাতীয় মৃদু সংঘাত থেকে আফগানিস্তানের রক্তক্ষয়ী সংস্করণও হতে পারে।

    কাশ্মীরে একটি তৃতীয় পক্ষ আছে -চীন, যে দেশ সরাসরি বাংলাদেশের ক্ষেত্রে অনুপস্থিত। কাজেই ব্যাপারটা জটিল। আরও একটা পক্ষ -যেটা এই আলোচনাতে উঠছেই না তা হল american interest। আমেরিকা চীনের ঘাড়ে নি:শ্বাস ফেলা বন্ধ করবে না - এমনকি ""ক্যাপিটালিস্ট"" চীনও তাদের long term interest-এর ক্ষেত্রে বড় বাধা। কাজেই ""স্বাধীন"" কাশ্মীরের দুর্বল সরকারকে কব্জা করার জন্য আমেরিকাও সর্বত সচেষ্ট থাকবে।

    কাজেই ""স্বাধীনতা"" পেলেও আম-কাশ্মীরির হাতে শুধু পেনসিল-ই থাকবে। যেমনটি হয়েছে স্বাধীন পাকিস্তানি আর স্বাধীন বাংলাদেশীদের। জিন্না সেকুলার পাকিস্তানের কথা ভেবেছিলেন, মুজিবরও সেই প্রত্যাশা জাগিয়েছিলেন, কিন্তু দুটো দেশই ইসলামিক জঙ্গীদের খপ্পরে চলে গিয়েছে। কাশ্মীরিরা সেই পল্লায় পড়বে কিনা তা নিয়ে এই ফোরামের অনেকের লেখাতেই কোন সংশয় নেই দেখে আশ্চর্য হচ্ছি!!
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৪459991
  • কেমন একটা ঘাবড়ে গেলুম। এতো রাহুল দ্রাবিড়ের তিন বলে তিনটে ছয় মারার মতন হল। :))

    কাশ্মীর সমস্যার সমাধান হতে হলে পাকিস্তানের টেররিস্ট গ্রুপ নির্মূল করতে হবে, সে কি করে সম্ভব জানা নেই। নতুন দেশ করুন, পাকিস্তানে দিয়ে দিন, ট্রেডিং জোন খুলুন এছাড়া উপায় নেই। সাব কনটিনেন্টের পলিটিক্সে পাকিস্তান ও তার টেররিস্ট গ্রুপ্স ইত্যাদি বিরাট রোল প্লে করে। সারা পৃথিবী জানে দাউদ পাকিস্তানে, সারা পৃথিবী জানে দাউদ বোম্বেতে কি করেছে, কি করে চলেছে। তাও ধরতে পারে না। কেন?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫১459993
  • বাংলাদেশ ইসলামিক জঙ্গীদের খপ্পরে চলে গেছে ?
    এব্যাপারে বাংলাদেশীরা কী বলেন ?

    আর খালিদা-পাকিস্তান ; হাসিনা -ভারত সংখাত, নাকি উল্টো কম্বিনেশনটা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন