এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯০৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৮ জুন ২০০৯ ০০:৫৬405293
  • কেন্দ্র মাওবাদীদের বেআইনী করুক, রাজ্য সরকারের কাছে কিন্তু একটু সহমর্মিতার অপেক্ষা রয়েছে। কেন? না তারা 'বামপন্থী' তো।
    সিপিএম হওয়ার অপরাধে মৃত্যুদন্ড আর মৃতদেহের প্রতি অবমাননার দন্ডাজ্ঞা কিন্তু চলবে। 'বামপন্থী' বলে আটকাবে না।

    সেলিব্রিটি প্রসঙ্গে - ছত্রধর নিজে ভিডিওতে বলছেন যে মাওবাদীরা তাদের হেল্প করেছে। তবুও তাকে দিয়ে বলাতে চাইছি - মাওবাদীদের সাথে যোগাযোগ নেই। কেন?
  • Arijit | ২৮ জুন ২০০৯ ০১:০০405295
  • ব্ল্যাংকি বলে দিয়েছে।
  • a x | ২৮ জুন ২০০৯ ০১:০০405294
  • দু, না। ছত্রধর বলেছে, এই আন্দোলনে মাওবাদীরাও আছে। আমরাও আছি। অর্থাৎ আলাদা এন্টিটি হিসেবে। এও বলেছে যদি তৃণমূলও থাকতে পারে, যে কেউ আসতে পারে।

    তোমাকে একটা ছোট খবর দিই। আমার অতি পরিচিত একজন লালগড়ে বেশ কয়েকবার গেছে। সে সম্পূর্ণ ভাবে আদিবাসীদের এই লড়াইকে সমর্থন করে। তাকে গাড়িতে করে যে নিয়ে গেছে, সে সিপিএম কর্মী।
  • a x | ২৮ জুন ২০০৯ ০১:০১405296
  • যদি তৃনমূলও চায়* থাকতে পারে ...
  • arjo | ২৮ জুন ২০০৯ ০১:০৭405297
  • ওনারা নিরপেক্ষ নন বলে হিপোক্রিট? তাহলে তো সিপিএম তো ঘোষিত হিপোক্রিট। শোধবোধ।
  • pi | ২৮ জুন ২০০৯ ০১:০৮405298
  • অজ্জিতদা, আমার প্রশ্নের উত্তরটা পাইনি কিন্তু।
  • pi | ২৮ জুন ২০০৯ ০১:১০405299
  • আরো একটা প্রশ্ন।
    ওখানে আদিবাসীদের উপর এতদিনের পুলিশ ও সিপিএম এর সমর্থকদের অত্যাচার নিয়ে তুমি প্রতিবাদ করেছো ?
    তাহলে তুমিও হিপোক্রিট তো ?
  • Du | ২৮ জুন ২০০৯ ০১:৩১405300
  • আন্দোলনটা তো শুরু হয়েছে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে - যখন পুলিশ মাওবাদী ধরতে গিয়েছিল। তো পুলিশের বিরুদ্ধে অনেকেরই ক্ষোভ থাকতে পারে - কিন্তু মাওবাদীদের কি সেই অনেকের মধ্যে ধরা যায়? তাদের অ্যাক্টিভিটি নিয়েই পুলিশের এϾট্র।
    মাওবাদী থাকবে - পুলিশ থাকবে না - এবং সেই এলাকায় খুন জখম চলবে - এটা একটা এমন সিচুয়েশন না - যেটাকে অত হাল্কাভাবে সাপোর্ট করা যায়।
    খুন জখম হবে না, পুলিশি অত্যাচার হবে না - সেটা অন্য সিচুয়েশন। সেই সিচুয়েশনের দিকে কেউ এগোতে চেয়েছে কি?
  • Arijit | ২৮ জুন ২০০৯ ০১:৪০405301
  • পাই - আমি সিপিএম। কিন্তু সিপিএম খুন করলেও খুন বলি (নন্দীগ্রাম), তৃণমূল করলেও বলি (খেজুরি), মাওবাদীরা করলেও বলি, পিসিপিএ করলেও বলি - কারণ অধিকাংশ সময় খুন হয় কিছু সাতে পাঁচে না থাকা বড়জোর কোনো একটা দলের অতি সাধারণ সমর্থক লোক। সিপিএম কাউকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরালে সেটাকে অন্যায় বলবো, পিসিপিএ করলেও বলবো - হোয়াটেভার মে বি দ্য রিজন। ভিটেমাটি ছাড়া করলেও বলবো। আই ডেয়ার সে - এটুকু অন্তত: অনেকের সাথে আমার তফাত আছে। এটা তুমি বলতে পারো তো? ভাবো।

    আজ্জোকে - নিরপেক্ষ দাবী করে নিরপেক্ষ না থাকাকে হিপোক্রিসি বলে। ওঁরা কোনো দলে নেই বলে দাবি করে থাকেন, অথচ সিপিএম বিরোধী যে কোনো দলে ঢুকে পড়েন। সিপিএম দাদাগিরি করলে পথে নামেন, উল্টোটা হলে গণতান্ত্রিক আন্দোলন বলেন (আবার বলছি - ওঁদের ওই "ভিজিট'-এর রিয়েলিটি শো আমি দেখেছি)। ব্রাত্য-র একটা লেখার লিংক ইশান দিয়েছিলো - যেখানে সে নিজেকে ডিফেন্ড করার একটা (অপ)চেষ্টা করেছিলো - সেই লেখাটা হিপোক্রিসির চূড়ান্ত নমুনা। ধক্‌ থাকলে বলতো - হ্যাঁ, তৃণমূলে ঢুকেছি, বেশ করেছি, কার বাপের কি।
  • Arijit | ২৮ জুন ২০০৯ ০১:৪২405303
  • যাক - আর আলো জ্বালিয়ে রাখলে কপালে দু:খু আছে। বাই।
  • a x | ২৮ জুন ২০০৯ ০১:৪৫405304
  • উঁহু অরিজিৎ, সিপিএম খুন করাতে বলনি। বুদ্ধ পুলিশ পাঠনোর পর যে ঘটনাটা ঘটেছিল, তারপর বলেছিলে। যতবার তাপসী মালিকের কথা উঠেছে, ওটাকে চম্পলা সর্দারের সাথে ইকুয়েট করেছ।
  • a x | ২৮ জুন ২০০৯ ০১:৪৭405305
  • দু, খুনোখুনির রাজনীতিতে সিপিএম কিছু কম যায়না। হ্যাঁ সেটা ঘোষণা করেনি এই আরকি। সিভিলিয়ান বা সুশীল সমাজ বা বিদ্বদজন যাই লেবেল লাগাও কেউই আর রাজনৈতিক কর্মী খুন হলে প্রতিবাদ করেনা। যে দলেরই হোক, যেই মারুক। কেন সেটা ভেবে দেখা দরকার।
  • Du | ২৮ জুন ২০০৯ ০২:২৫405306
  • কেন, সেটা তারাই বলুন। আমি খুনের রাজনীতিকে সাপোর্ট করিনা।

    ভুলে গিয়েছ হয়তো - এরা প্রতিবাদ না করা শুধু নয় - সাপোর্ট করেছেন সিপিএম কর্মী হত্যা। কেশব ধৃত সেলিব্রিটীশরীর --- আবার।
    এবার সুবোধভাবে হেঁটে সিপিএম ফাঁসীর মঞ্চে উঠে গেলেই হয়। আর যা করবে তাই দোষ।

    যদি তোমার কথা মেনেও নিই সিপিএম খুনোখুনিতে জড়িত থাকে - তবে পুলিশই তাদের ধরেও। পুলিশহীন শহরে সিপিএম দাঁপিয়ে বেড়াবে আর অন্যদের তুলে নিয়ে যাবে - আর ডাইনী পোড়ানো করবে এটা মঞ্জুর কি? সিপিএম নিজে কিন্তু এই ক্রিয়াভিত্তিক সমর্থনে বিশ্বাসী। তারা গুজরাট সরকারকে ত্রাণের ইস্যুতে সাপোর্ট করেছিল। কিন্তু এখানে তাদের ওপর সব কিছুতেই আক্রমণ করা হচ্ছে। তাই এত তঙ্কÄ - হক সাহেবের ইত্যাদি।

    আদিবাসী সবাইই। তাদের নানা অধিকারের মধ্যে সিপিএম বা তৃণমূলকে সাপোর্ট করার অধিকারও রয়েছে - এত খারাপ অবস্থা নয় বিরোধিতার পশ্চিমবঙ্গে যে সবাই মিলে একটা জায়গার মানুষদের অধিকার রক্ষা - বা এই সেচ, স্বাস্থ্য এগুলোর বেটারমেন্ট করা যাবে না কাউকে না মেরে।
  • Du | ২৮ জুন ২০০৯ ০২:৩০405307
  • আর এখন তো আইলার ধ্বংসের মধ্যে এইসব শুরু কোন যুক্তিই ছিলনা - স্থিতাবস্থা একটা ছিল।
    সরকার নির্বাচনে ঝাড়ও খেয়েছিল - তারা একটা চেষ্টাও করত অন্যভাবে শুরু করার।
  • Arpan | ২৮ জুন ২০০৯ ০২:৩৬405308
  • অরিজিত, তুমি নিজেই কিছুটা এর উত্তর দিয়ে রেখেছ। হ্যাঁ, এঁরা ঘোষিতভাবে সিপিয়েমবিরোধী। গত দু'বছর ধরে। এই নিয়ে মনে হয়না এঁদের কেউ ধোঁয়াশা রেখে দিয়েছেন।

    তারপরে যেটা বারবার করে এঁদের শুনতে হয়েছে বা প্রশ্নের সন্মুখীন হতে হয়েছে (এখনো হচ্ছে) তাহলে এঁদের অবস্থান কোথায়? এঁরা কি নিরালম্ব বায়ুভূত? যেহেতু তাঁরা তা নন, কাজেই তারা তৃণমূল। হতেই হবে। অথবা এখন হয়েছেন মাওবাদী সমর্থক। মানে যখন যারা এই রাজ্যে সিপিয়েমের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। বলতে নেই কোন কারণে (যার সম্ভাবনা একলক্ষভাগের এক ভাগ) যদি কোন শরিক দল বামফ্রন্ট থেকে বেরিয়ে আসে হয়ত শুনতে পাব এঁরা তাতেও নাম লিখিয়েছেন।

    দলীয় মুখপত্রে, সরকারী পন্থী চ্যানেলে ও দৈনিকে এইরকম লেবেলিং হয়েই এসেছে। ভবিষ্যতেও হতেও থাকবে। কারণ প্রতিদ্বন্দ্বী সিপিয়েমবিরোধী এবং নিরালম্ব বায়ুভূত হলে তাঁদের মোকাবিলা করা শুধু শক্তই নয়, কার্যত অসম্ভব। কাজেই যতক্ষণ এঁরা স্বীকার না করছেন যে এঁরা বায়ুভূত নন ততক্ষণ এটা তাঁদের তরফে হিপোক্রেসি বৈকি!
  • Arpan | ২৮ জুন ২০০৯ ০২:৪৮405309
  • যেটা বলার ছিল সেইটা হল যেহেতু এঁরা নিজেরাই বলেছেন এঁরা সিপিয়েমবিরোধী এবং এই সরকারের পরিবর্তন চান, এই সরকার ও শাসকদলকে বিব্রত করার যাবতীয় দায়িত্ব নিয়েও থাকেন যদি, তাতে আমি কোন হিপোক্রেসি দেখিনা।

    দুদি, সিপিয়েমকর্মী হত্যা সমর্থন করছিলেন এক প্রাক্তন আমলা, যিনি বর্তমানে তৃণমূলের একজন সক্রিয় ব্যক্তিত্ব। যাঁদের ভূমিকা নিয়ে এখানে (সম)আলোচনা হচ্ছে তাঁদের মধ্যে বোধহয় উক্ত ব্যক্তিটি পড়েন না। তিনি সাম্প্রতিককালে লালগড় যান নি। *

    * আমার ভুল হতে পারে কে বলেছিলেন সেইটা নিয়ে। স্মৃতি হাতড়ে বললাম। আর এসব বিদ্বজ্জনদের বাইটও ইদানীং ফলো করা ছেড়ে দিয়েছি। ক্লান্তিকর বলে। কাজেই ভুল হওয়া অস্বাভাবিক নয়।
  • Arijit | ২৮ জুন ২০০৯ ০২:৫৩405310
  • অর্পণ - সুমন মুখোপাধ্যায় কিন্তু কোনো খাতায় নাম লিখিয়ে আসেননি - আবাপ-তে লেখাটা পড়ে থাকবে। এই ভদ্রলোক তাহলে নিরালম্ব বায়ুভূত - এর কাছ থেকে বাকিরা শিখে নিতে পারেন। আর ইয়ে - অশোক মিত্র কি তাই? নয়তো আমার মতন অর্বাচীন সিপিএমের লোকগুলো কেন এঁকে লেবেল লাগায় না? উল্টে এঁর কথাগুলোকে হাইলাইট করে নিয়ে আসে?

    অক্ষ - আমি অন্তত: কোনো খুনকে গ্লোরিফাই করিনি। বা জাস্টিফাই করতে যাইনি যে খুনের আগে সে কি করছিলো। বাকিটুকু তোমার ভুল ধারণা।
  • Arpan | ২৮ জুন ২০০৯ ০২:৫৮405311
  • সুমন মুখোপাধ্যায়ের লেখাটা আরেকবার পড়তে হবে। কাজেই সেই নিয়ে কোন মন্তব্য করছি না।

    অশোক মিত্র কি কোথাও কখনো বলেছেন তিনি এই সরকারের পরিবর্তন চান অবিলম্বে?

    (শুতে গেলাম। শুভরাত্রি)
  • Arijit | ২৮ জুন ২০০৯ ০২:৫৯405312
  • আরেকটা পয়েন্ট - অক্ষও বলেছে, কল্লোলদাও বলেছে - অনেক ঘটনা নিয়ে এঁরা কখনো মুখ খোলেননি। অবস্থাটা বদলেছে গত দু বছরে। কেন - সেটা আমার জানার ইচ্ছে আছে। মানে ওই ঠিক দু বছর আগে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে শুনলে ঠিক বিশ্বাস হয় না। অক্ষ আর কল্লোলদা দুজনের পোস্টেই "কেন জানি না' কথাটা উল্লেখযোগ্য।
  • Arijit | ২৮ জুন ২০০৯ ০৩:০১405314
  • প্রায় সেরকম সাজেশনই দিয়েছেন। আবাপ এবং টেলিগ্রাফে কিছু লেখাকে scathing বল্লে কম বলা হয়। মানে মোদ্দা কথা হল কোনো খাতায় নাম না লিখিয়েও নিজের স্ট্যান্ড নেওয়া যায়। আর লেখালে বলে দেওয়াই ভালো - হ্যাঁ, লিখিয়েছি, তোর বাপের কি...
  • a x | ২৮ জুন ২০০৯ ০৩:৩৫405315
  • দু, অনেকগুলো পয়েন্ট তুলেছ। তারমধ্যে দুটো বলে যাই, পরে অন্যগুলো বলব। এই আইলা ইত্যাদির মানে কি? আইলা কি প্ল্যান করে এসেছিল না মাওবাদীরা প্ল্যান করে আইলার পরে একটু বেশি খুন করল? মাওবাদীরা আইলার পরে আগের থেকে বেশি কিছু করেনি, এইটুকু বলতে পারি। মানে আগে ঐ এলাকায় যেরকম সিপিএম কর্মী ইত্যাদি হয়েছে, আইলার পরেও তাই। আইলার পরে সরকার সক্রিয় হয়ে উঠল কেন, এই প্রশ্নটা বরঞ্চ করতে পার।

    আর হ্যাঁ প:ব:র এতই খারাপ অবস্থা। লালগড় ছাড়াও আরো অনেক জায়গা পরে আছে, কেউ সেখানে কাউকে খুন করছেনা, চুপচাপ মরে যাচ্ছে। না কেউ সেখানে স্বাস্থ্য, সেচ ইত্যাদির বেটারমেন্ট করতে যায়নি, যাবেওনা, যদ্দিন না তারাও এইরকম কিছু করে। কমদিন তো হলনা ক্ষমতায় সর্বহারার পার্টির।
  • a x | ২৮ জুন ২০০৯ ০৩:৪০405316
  • অরিজিৎ আমার ভুল ধারণা মানে? তাপসীর সাথে চম্পলা সর্দারের তুলনা করে ট্রিভিয়ালাইজ করনি? এতো এইখানেই বহুবার লিখেছ!
  • a x | ২৮ জুন ২০০৯ ০৩:৪২405317
  • সুমন চট্টোপাধ্যায় কিন্তু যখন লিখিয়েছি বেশ করেছি তোর বাপের কি বলে তৃণমূলে নাম লেখালো, তখন তো তার ব্যক্তিগত ব্যপার স্যাপার নিয়ে সার্কাজম, আক্রোশ ইত্যাদি কম দেখলাম না।
  • pi | ২৮ জুন ২০০৯ ০৩:৪৪405318
  • এ রাজ্যে সিপিএম বিরোধিতা, এ সরকারের বিরোধিতা, এগুলো তো একেকটা স্ট্যান্ড ই বটে। তৃণমূল কি মাওবাদী কোনো খাতায় ই নাম না লিখিএ সেই স্ট্যান্ড নিলে আপত্তিটা কিসের ?

    আর কারা কোথায় কী জ্ঞান দিলেন, আর দিলেই বা কী অসুবিধে তা নিয়ে এখনো পষ্ট উত্তর পেলাম না কিন্তু। ১২:০৫ এর পোস্টের এখনো রয়ে গেল।

    তবে, আমাকে যে প্রশ্নটা করেছিলে। তৃণমূল কি মাওবাদীরা মারলে বলতে পারবো কিনা, তার উত্তর, হ্যাঁ। আগেও বলেছিতো।
  • Ishan | ২৮ জুন ২০০৯ ০৩:৫১405319
  • অপেক্ষায় আছি, এরপরে মাওবাদীরা অপন্না সেনকে বলবে, গড়বেতায়, ছোটো আঙরিয়ায় সিপিএম যখন আমাদের মেরে পাট করে দিল, তখন আপনারা হিপোক্রিটরা কোথায় ছিলেন?

    এই ব্যাপারটাই শুধু বাকি আছে। জয় মা তারা। :)
  • arjo | ২৮ জুন ২০০৯ ০৭:৫৪405320
  • সাম্রাজ্যবাদের বিরোধীতাটা কি হিপোক্রেসি?
  • arjo | ২৮ জুন ২০০৯ ০৮:১৪405321
  • http://www.anandabazar.com/28edit1.htm

    আজকের আবাপ পড়ার পর অজ্জিত কি বলে শুনতে চাই।
  • kallol | ২৮ জুন ২০০৯ ০৮:৪৯405322
  • আমার কিন্তু মনে হয়, এই শেষ পাঁচ বছরে সিপিএম (বামফ্রন্ট নয়) যে পরিমান গাম্বাটপানা করেছে তার তুলনা নেই।
    প্রথমত: শিল্প শিল্প করে এই অনর্থক লাফালাফি। এক একটা মউ সই হয় আর লাফঝাঁপ দেখে মনে হয় কি না কি হয়ে গেলো। নন্দীগ্রাম-সিঙ্গুর তো সেদিনের ব্যাপার। হলদিয়ায় ন্যাপথা ক্র্যাকার না কি সব, পেট্রোকেমিকাল সে সব কোথায় গেল ?
    দ্বিতীয়ত: গত ভোটে ঐরকম জিতে ফালতু কলার তোলা টাইপের দাদাগিরি। দাদাগিরি আগেও ছিলো কিন্তু এবার বাড়াবাড়ি হচ্ছিলো।
    তৃতীয়ত: পার্টিজান প্রশাসন। রিজওয়ানুর ঘটনায়, মিডিয়ার দয়ায় সামনে আসে। এরকম ঘটনা এই শেষ পাঁচ বছরে অসম্ভব বেড়ে গেছিলো। আমি জানি বারাসতের দিকে কোন গ্রামে এক সিপিএম সমর্থক বাড়ীর মেয়ে ভালোবেসে তৃণমূল কর্মীকে বিয়ে করতে পারেনি স্থানীয় সিপিএমের ঝামেলায়। আর তাতে প্রশাসন সক্রিয় মদদ দিয়েছে।
    এইসব নানা ব্যাপারই কোনো কিছুতে না থাকা মানুষকে সিপিএম বিরোধীতার দিকে ঠেলে দিয়েছে। তার মধ্যে ""বিদ্বজ্জন""এরাও পরেন।
    দুটো কথা বলে শেষ করবো। অপর্ণা সেন, জয় গোস্বামীদের বিরোধীতার মূল্য চোকাতে হয়েছে আনন্দবাজার ছেড়ে। চাকরি হিসাবে আনন্দবাজারের চাকরীর সাথে প্রতিদিনের বা কলকাত টিভির চাকরীর কোন তুলনা হয় না।
    নকশালদের একাংশ যে মমতার সাথে গেলো সেটা কিন্তু অনেক দ্বিধা দ্বন্দ কাটিয়ে।
  • pi | ২৮ জুন ২০০৯ ০৮:৫৭405323
  • যা:।
    কাল এখেনে অজ্জিতদা,হনুদা,ডিডিদা যা লিখলেন, আজ সেটা আবাপ লিখলো।
    আজকাল আবাপ পিছিয়ে পড়ছে।
  • pi | ২৮ জুন ২০০৯ ০৯:২২405325
  • কল্লোলদার পোস্টের বিরোধিতার মূল্য চোকানো প্রসঙ্গে অ্যাডিশান: নাটকের শো বন্ধ করে দেওয়া, সরকারী হল না দেওয়া ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন