এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরও একটি ধর্ষণ

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০১৩ | ৪১৬১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ২০ মে ২০১৩ ০৭:৩৪604243
  • যারা একদম ইন্ট্রোভার্ট বিচ্ছিন্ন, তারাও পিক আপ করে। বরং উল্টো একটা মেকানিস্ম কাজ করে। বিভিন্ন প্রকারের মানুষের মধ্যে এই যে একটা যৌনতার কমন পয়েন্ট আছে, - যেটা একলা একলা নিজের তৈরী করা পথে হেঁটে মানুষ আবিষ্কার করে, সেটাই তাদেরকে টিফিন ব্রেকে একটা গাছের তলায় নিয়ে আসে। একটা হাইস্কুল বন্ডিংএর প্রথ্ম বীজ রোপন হয়। তবে উল্টোটা নয়।
  • a x | ২০ মে ২০১৩ ০৭:৩৫604244
  • মধুশ্রীর বন্ধুমহল তো র‌্যান্ডম স্যাম্পল না। ইনফ্যাক্ট তারা আদৌ মুক্তমনা, উচ্চশিক্ষিত ইত্যাদির মারফৎ যে সেক্সুয়ালি =সাপোসেড = লিবেরাল গ্রুপ বোঝানো হচ্ছে, সেটা আদৌ না। এর কারণ অ্যানেকডোটালের বিপক্ষে অ্যানেকডোটাল হিসেবে আমার চেনা বান্ধবীদের এই নিয়ে কথা বলতে কোনো অসুবিধেই হবেনা। সেক্সুয়াল ফ্যান্টাসি, অর্গাসম, মাস্টারবেশন এসব নিয়ে বহু আলোচনাই হয়েছে। যে কোনো ধরণের সোশ্যাল কন্স্ট্রাক্ট নিয়ে কথা বলতে গেলে এই প্রবলেম হবেই - যে যার স্যাম্পল সেট থেকে কথা বলবে। তাই কোনোদিকেই কোনো কনক্লুসিভ কিছু না বলে আলোচনা করাই উচিৎ বলে মনে করি। তার মনে এই নয় যে আমি ঈশান কথিত নির্মাণ অস্বীকার করছি - ট্রেন্ড হিসেবে একেবারেই সহমত। কিন্তু এই কথাগুলো -

    'প্জিজিকালটা অত ইম্পর্ট্যান্ট নয়। বিশ্বাস, ডিপেন্ডস প্রেমটা প্লেটোনিক হলেও হয়তো ক্ষতি নেই।'
    'সেক্সুয়াল ফিলিং তো ন্যাচারালি আছে। মানে পার্ট অফ দা প্রসেসএ'।
    'সেক্সুয়াল ফ্যান্টাসি -- আই ডোন্ট নো। অনেকটাই রোমান্টিক। মে বি আ ক্যান্ডল লাইট ডিনার। তারপর ফোরপ্লে ইম্পর্ট্যান্ট। ।। '"

    অফকোর্স এই অবধিও বেশিরভাগ মেয়ে আমাদের দেশে হয়ত বলেনা কিন্তু এগুলো ঐ স্কিউড সেট - নট র‌্যান্ডম, এবং আদৌ এরকম নয় যে এরাই রিপ্রেসেন্টেতিভ অফ দ্য মোস্ট আনইনহিবিটেড। বরঞ্চ সিরিয়াসলি খুবই ক্লিশে লাগল।
  • Ishan | ২০ মে ২০১৩ ০৭:৩৭604245
  • বেশ টুকে দিচ্ছি।

    "জন শার্ফে লিখেছেন -- 'The women usually wills herself to be satisfied because she is simply unaware of the extent of her orgasmic capacity.' একই কথা খাটে ফ্যান্টাসাইজিং ক্যাপাসিটির ব্যাপারেও। ফ্যান্টাসিপূরণের মতো থ্রিল আর কীসে আচে? তার উপর বিষয়টি যদি হয় যৌনতার মতো তীব্রমধুর। এই ফ্যান্টাসিপূরক যৌনক্রিয়া, যা অতীব আনন্দদায়ক, তাকে আমি নাম দিতে চাই 'ইলিউমিনেটিং সেক্স'। কিন্তু এ জাতীয় যৌনবোধ আমার বান্ধবীদের মধ্যে সুলভ নয়।
    ...
    আমাদের অবস্থানে থাকা মেয়েদের একটা বড় অংশেরই ধারণায় যৌন মিলন এক অবশ্যম্ভাবী ঘটনা, যার প্রক্রিয়াটি নিয়তিনির্ধারিত এবং যাতে পুলকিত হওয়াই বাঞ্ছনীয়। অর্থাৎ তাদের যৌন ফ্যান্টাসি সুগঠিত নয়। সাধারণভাবে এই মেয়েরা তাদের বক্তব্য অনুযায়ী, হস্তমৈথুনে পারঙ্গম হওয়া তো দূরের কথা কখনও এতে উৎসাহও বোধ করেনি। অপর পক্ষে তাদের পুরুষ সঙ্গীরা ইতিপূর্বেই নারীসঙ্গে যৌনচর্চা যদি নাও করে থাকে, হস্তমৈথুনে অধিকাংশই অভ্যস্ত। একই মন্তব্য প্রযোজ্য যৌনচিত্র ও চল্চ্চিত্র দেখা বিষয়ে এবং গ্রন্থপাঠে। ফলত যৌন অভিজ্ঞতাপারাবারে গা ভেজাতে গিয়ে বহু মেয়েকেই নুলিয়া হিসেবে পুরুষ সঙ্গীটিকে স্বীকার করে নিতে হয়। এই ব্যবস্থা মেয়েটির কাছে অ-সুখকর নয়। তবু এ এক পরবার -- অপরের ফ্যান্টাসিজগতে।
    'ওই সব ঠিকঠাক করে দেয়। হ্যাঁ, ও খুব ভালো পারে। আমাকে আগেই অ্যাচিভ করে নিতে পারে। তবে আমার হয়ে গেলে পরে সব একটু লুজ মতো হয়ে যায়। তখন আর অতটা ইচ্ছে করেনা। না, খারাপ লাগেনা। কিন্তু ওই করে তখন'। "

    ইত্যাদি।
  • shan | ২০ মে ২০১৩ ০৭:৪২604246
  • অক্ষদাকে। হ্যাঁ, কিন্তু এটা তো বানানো গপ্পো না। ক্লিশে হলেও, যা পেয়েছে তাই লিখেছে। মধুশ্রী আমাদের থেকে ছোটো। এই অভিজ্ঞতাগুলো, যদ্দূর মনে হচ্ছে বছর দশ-পনেরো আগের। বিশ্ববিদ্যালয়টি যাদবপুর।

    অ্যাকচুয়ালি, এটা অন্য বিষয়ে আমি আগেও দেখেছি। কলেজে আমাদের ধারণা ছিল, আমরা বেশ লিবারাল, প্রচুর বারফট্টাই করি। কিন্তু সমকামিতা নিয়ে একটা সার্ভে করা হয়েছিল, তার রেজাল্ট একেবারে ভয়াবহ ছিল। দেখে আমরাই অবাক। কী টা হচ্ছে জনতাকে ফ্রি-লি কথা বলতে দাও। তাকে চেষ্টা করে লিবারাল হয়ে যেতে দিওনা। :)
  • a x | ২০ মে ২০১৩ ০৭:৪৫604247
  • বানানো গল্প তো বলিনি। ঋদ্ধি লিখছে ঋদ্ধির স্যাম্পল সেট থেকে, মধুশ্রী লিখছেন তাঁর সেট থেকে, আমি কাউন্টার করছি আমার সেট থেকে। এই একেকটি সেটকে অ্যাবসোলিউট ভেবে নিলেই মুশকিল। ঋদ্ধির সেট সমস্ত পুরুষ না যেমন, মধুশ্রীর সেট তেমনি সেক্সুয়ালি লিবেরেটেড নারীর প্রতিনিধি না।
  • pi | ২০ মে ২০১৩ ০৭:৪৬604248
  • মধুশ্রীর স্যাম্পেল যাদবপুরের ছাত্রছাত্রীরা। 'এরা মুলতঃ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসা, কলেজ বা ইউনিভার্সিটিতে পাঠরত বিসমকামী সুস্থ যুবক যুবতীবৃন্দ। এরকম সার্কেল থেকে যদি র‌্যাণ্ডমভাবে বেছে নিয় একটি মিথুন, যারা বেশ পারছি-পারছে, অর্থাৎ পরস্পরের যৌন ব্যবহারে মোটের উপর সন্তুষ্ট, কৃতজ্ঞ ও আগ্রহী... '
  • pi | ২০ মে ২০১৩ ০৭:৪৯604249
  • এটা ১০-১৫ বছর আগের মনে হল কেন?
  • Ishan | ২০ মে ২০১৩ ০৭:৫১604250
  • অনুষ্টুপে বছর দশে আগে পড়েছিলাম মনে হচ্ছে। সেই জন্য। তবে আন্দাজ। এখন এই সংকলনটায় প্রকাশকাল দেওয়া নেই। :(
  • pi | ২০ মে ২০১৩ ০৭:৫৫604251
  • *মূলত ঃ
  • riddhi | ২০ মে ২০১৩ ০৭:৫৭604254
  • মামুবাবু, এই রে। আপানাকে খাটানো একেবারেই উদ্দেশ্য ছিল না।তবে এ তো মেয়েদের নিয়ে। ছেলেদের পার্টটাই কি বলছে? কিভাবে বড় হয়ে উঠতে উঠতে তাদের মুক্ত যৌনতার নির্মান হয়?
  • aranya | ২০ মে ২০১৩ ০৮:০১604255
  • 'আদিম মানুষ সম্পর্কে ঋদ্ধির যে পোস্ট কোট করেছেন, সেটা একেবারেই বেসলেস। ভাষা যেমন "পুরুষ"কে নির্মাণ করে, "অতীত"কেও করে। এটা অতীত সম্পর্কে একটি পপুলার নির্মাণ, তার বেশি কিছু না।'

    - এটা কেন বেসলেস, বুঝলাম না। এই ধারণাটা একটা নির্মাণ, হতে পারে, কিন্তু সেই নির্মাণ-টা ভুল কেন?

    প্রাগৌতাহাসিক কালে, যখন সমাজ-টমাজ কিছু ছিল না, তখনও পুরুষের সেক্সুয়াল আর্জ হচ্ছে, সে অন্য নারীর সাথে সেক্স করছে, ব্যাপক ভাবে, সারা পৃথিবী জুড়েই এটা হয়ে আসছে, এই বেসিক ব্যাপার-টা নিয়েও তক্কো রয়েছে?
  • Ishan | ২০ মে ২০১৩ ০৮:০৬604256
  • ঋদ্ধি বাকি পরে হবে। এখন আর না।

    অরণ্যদা। " বেশীর্ভাগ ছেলেই মেয়েকে ধরে লাগিয়েছে" এইটা বেসলেস। কে কাকে "ধরে লাগিয়েছে" সেটা জানা নেই। ন্যাচারালি, কার সেক্সুয়াল আর্জ হচ্ছে, আর কে নিষ্ক্রিয় এটার কোনো সাক্ষ্য নেই। সেক্স নিশ্চয়ই হয়েছে। নইলে আর বাচ্চাকাচ্চা পয়দা হল কিকরে। সেটা একেবারেই বেসলেস না।
  • aranya | ২০ মে ২০১৩ ০৮:০৭604257
  • আর, ঋদ্ধি ঐ 'সবসময়' রাজি-টা বলে ফেলে যে কি গুখুরী করেছে, যত বলি ওরে পাগল সবসময় মানে কি আর সত্যি সবসময়, সে তো দুজন ডিফেন্ডার-কে ভাঁজ মেরে গোলে বল ঠেলার সময় চিয়ারলীডার নিরাবরণ হয়ে নাচলেও অনেক স্ট্রাইকার ফিরে দেখবে না, তাতে কি বা এল গেল?
  • Ishan | ২০ মে ২০১৩ ০৮:১১604258
  • বাদ থাকে কেন। এক লাইনে ঋদ্ধিকে লিখেই দিই। ছেলেদের নির্মান ও অভ্যাস মূলতঃ হয় চর্চা থেকে। একের ফ্যান্টাসি অন্যকে শেয়ার করা, চর্চা করা, যৌন আকাঙ্খা তৈরি করে, যৌন চাহিদাকে শেপ দেয়। "কোন মেয়েকে চাই এবং ওন মেয়েকে চাইনা"। "মেয়েদের কেমন করে চাই এমন কেমন করে চাইনা"। ইত্যাদি। আবার উল্টোদিকে এই একই চর্চা পাপবোধও তৈরি করে। "একফোঁটা বীর্য পতনে সাত ফোঁটা রক্ত নষ্ট হয়" ইত্যাদি। পাপবোধ আর কামনার চর্চাতেই তৈরি হয় পুরুষের যৌনতার ভুবন। এই সব।
  • riddhi | ২০ মে ২০১৩ ০৮:১৩604260
  • পাই, সেক্স করলে গুরুত্ব বাড়বে বলেছে। কার কাছে? সেটা বলা নেই।
    যেমন নিজের কাছে তো বাড়বেই। এটা একটা সাকসেস। সেক্সুয়াল সাক্সেস। আরো সেক্সের জন্য কনফি তৈরী হল।
  • Ishan | ২০ মে ২০১৩ ০৮:১৩604259
  • তাতে এসে গেল এই, যে, ওটা "সবসময়" রইলনা। তবে "মেয়েদের চেয়ে পুরুষরা অধিক সময় এবং/অথবা অধিকতর যৌনতায় সক্ষম" এই প্রোপোজিশন বায়োলজিকালি প্রুভ করে দিলে সেটা মেনে নিতেও রাজি আছি। অসুবিধে নেই।
  • riddhi | ২০ মে ২০১৩ ০৮:১৭604261
  • ঈশান আদিম মানুষকে এলেবেলে করছে।কে কাকে ধরে লাগিয়েছে অবশ্যই অনেকটাই জানা আছে। যেমন সবাই মিলে গাছ পাথর বা গুহাকে লাগাল, না হত ঈশান, না হত অরণ্য, না হত মিনিময়।
  • pi | ২০ মে ২০১৩ ০৮:১৮604263
  • অক্ষদা, এই সেটের মেয়েদের ( বা, বলা ভাল কাপলদের) যে বর্ণনা গোড়াতে দেওয়া আছে ( যেটা মামু টোকেনি), তাতে তাদের লিবারেল মনে না হয়ে উপায় নেই।

    মামু, এই লেখাটাতে দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়েও লেখা আছে, অবশ্য হতে পারে এই অংশটা এখন সংযোজিত।
  • aranya | ২০ মে ২০১৩ ০৮:১৮604262
  • গুড। আদিম মানুষে সেক্স করেছে, এই অবধি ঐকমত্য হয়েছে। এটাও একটা নন-ট্রিভিয়াল অ্যাচিভমেন্ট, গুরুতে টিপিকালি কোন ব্যাপারেই তার্কিকেরা একমত হয় না :-)।

    কার আর্জ আগে হয়েছে তাতে আমার আগ্রহ নেই। ১০০% কেসেই যদি মেয়েরাই ছেলেদের 'ধরে লাগিয়ে' থাকে, তাতেও কোন আপত্তি নেই। ইভেনচুয়ালি সেই সব কেসে ছেলেরা এনজয় করে থাকলেই হল।

    গুহা-পুরুষেরা সেক্স এনজয় করত বলেই মনে হয়, তবে সত্যের খাতির বলতে হয়, এটা আমার অনুমান, কোন তথ্য হতে নাই।
  • sch | ২০ মে ২০১৩ ০৮:১৯604266
  • শুধু তাই কেন অরণ্য-দা -- ফেডেরার নাদালের খেলার সময়েও কেউ যতই নাচানাচি করুক কেউ তাকাবে না... দ্রাবিড় ভার্সাস ডোনাল্ড ডুয়েলের সময়েও না...টেন্ডুল্কার ভার্সাস ওয়ার্নের সময়ও না...কুম্বলে ভার্সাস পন্টিংয়ের সময়ও না ...এমনকি বিজান্দারের বক্সিং এর সময়েও না...গেইলের ক্যালানির সময়েও না...এভাবে একটু বিশ্লেষণ করে দেখলে বুঝবেন আদ্ধেক সময়ই কেউ এই ছেলে-খেলা করতে চাইবে না। আর ব্রিটিশ কাউন্সিলে মেদিকাল জার্নালে এইডস রুগীদের শেষ কদিনের বিবরণ পড়লে অনেক "ধরব করবো ছাড়বো" পাব্লিকের পেণ্টু ঢিলে হয়ে যাবে। করার আগে পাচশো বার ভাববে -

    করার ইচ্ছে কার কখন মনে জাগবে সে সে-ই জানে - কিন্তু সুযোগ যতই থাক চট করে আইস বাইস খেলায় নামার মতো বুকের পাটা খুব বেশী লোকের নেই
  • Ishan | ২০ মে ২০১৩ ০৮:১৯604265
  • ঋদ্ধি ভালই বুঝতে পারছে, কে অ্যাকটিভ কে প্যাসিভ এই নিয়ে অবজেকশনটা। সেক্স নিয়ে নয়। কিন্তু আমাকে জাগিয়ে রাখবে বলে বাজে চক্কান্তো করছে। :)
  • pi | ২০ মে ২০১৩ ০৮:২২604267
  • যৌনকর্মীদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে ঋদ্ধির কী থিয়োরী ?
  • aranya | ২০ মে ২০১৩ ০৮:২৯604268
  • ক্রমেই ঈশেনের সাথে একমত হয়ে যাচ্চি, গ্রেট মাইন্ডস ইঃ।

    আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম - 'সেক্সের ইচ্ছাটা, বোল্ড & আণ্ডারলাইন, মূলত বায়োলজিকাল বলেই মনে হয়।
    সেই ইচ্ছেকে পাল্টানো, দমিয়ে রাখা, বা সেই ইচ্ছাপূরণের বিবিধ রাস্তা - এইসব ইত্যাদি প্রভৃতিতে সমাজের প্রভূত অবদান।,

    ঈশেন এখন লিখেছে - ' "কোন মেয়েকে চাই এবং ওন মেয়েকে চাইনা"। "মেয়েদের কেমন করে চাই এমন কেমন করে চাইনা"। ইত্যাদি তৈরী হয় চর্চা থেকে।

    নিশ্চয়ই। কি টাইপের মেয়ে চাই (ইয়ানি কি কে রিপালসিভ নয়, কে অ্যাট্রাকটিভ), কেমন করে চাই (এর আর বিশদে গেলাম না) - এই সবের পিছনেই সমাজের প্রভূত প্রভাব।

    কিন্তু সেক্স করতে চাই এবং কোন মেয়ের সাথেই করতে চাই - অন্য পুরূষ, গাধা, গরু বা গাড়ীর সাথে নয়, এইটা বায়োলজিকাল।

    এ প্রসঙ্গে মনে পড়ল, কদিন আগে খবরে দেখলাম, একটি লোক বহু বছর ধরে বিভিন্ন মডেলের সেক্সি গাড়ীদের সাথে সেক্স করেছে,তাদের সুন্দর নাম দিয়েছে, এবং লোকটি একা নয়, একটা সোসাইটি/অর্গানাইজেশন আছে, এরকম কার 'লাভার'-দের।
  • riddhi | ২০ মে ২০১৩ ০৮:৩১604270
  • যৌনকর্মীদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে এখানে আলোচনা হলে মিস করে গেছি। সেক্স করে পয়সা কামায় মানুষ, প্রফেসরির মত, য্যাস্ট একটা ওকুপেশান, সেরকম কোন স্পেশান থিওরী নেই তো।
  • aranya | ২০ মে ২০১৩ ০৮:৩১604269
  • sch-কে ক।
  • aranya | ২০ মে ২০১৩ ০৮:৪০604271
  • sch এই অতীব সিরিয়াস বিষয়-কে 'ছেলেখেলা' বলাতে অফেন্স নেব কিনা ভাবচিলাম, তাপ্পর মনে হল হয়ত 'ছেলেদের খেলা' অর্থে ছেলেখেলা বলেচে :-)
  • riddhi | ২০ মে ২০১৩ ০৮:৪৩604272
  • ঈশানের ৮ঃ১১ নিয়ে কাল লিখব। আজ ইচ্ছে ছিল, কিন্তু ওটা পড়লে ঈশানের ঘুম বাজে রকম চটকে যেতে পারে। হয়্তো একটা ম্যরাথন ইন্সোম্নিয়া শুরু হবে। তাই আজ না।
  • sch | ২০ মে ২০১৩ ০৮:৪৯604273
  • আমি ছেলে - খেলা লিখেছি তো অরণ্য-দা।
    আপনেদের কি এনার্জী - একটা সরল বিষয় নিয়ে কত্ত কথা লিখেছেন। একটা ছেলের মেয়ে দেখলেই অনেক কিছুর ইচ্ছে হতে পারে...সে তো আমার পলীটিশিয়ানদের দেখলেই অনেক কিছুর ইচ্ছে হয়, বাচ্ছা বেলায় প্রফেশানাল কিলার হয়ে অনেক লাশ নামাবারও ইচ্ছে হতো - তো ইচ্ছে তো ইচ্ছেই।

    আর মেয়েদের ইচ্ছে হয় কি না সে মেয়েরা বলতে পারবে। রাস্তায় সার সার সার্ট পেন্টুলুল পরা ছেলের জায়গায় যদি দেখতেন বুক খোলা সার্ট, বাইসেপস দেখানো গেঞ্জি পরে সারি সারি ছেলে যাচ্ছে - তাহলে এই ইচ্ছের রেশিওতে চেঞ্জ হতো কিনা কে জানে। একটা মেয়ের পায়ের গোড়ালি থেকে চোখের ভুরু সবই ছেলেদের আকর্ষণের বস্তু, মেয়েদের কি সেরকম হয়? বোধহয় না।

    এই পার্থক্যের কারণটাও কি সামাজিক নির্মান না কি হরমোনের খেলা - আমার জানা নেই ...
    availability of exposure এইটা একটা ফ্যাক্তোর তো। সে লাইনেই আসে ইচ্ছে ... কেউ কেউ ইচ্ছেটাকে সত্যিতে নিয়ে যেতে চায় --- ফল ধনঞ্জয়
  • riddhi | ২০ মে ২০১৩ ০৮:৫৫604276
  • sch একটা ব্যক্তিগত প্রশ্ন করি? আপনার কাছে কোনটা বেশী খতরনাক লাগে, সেক্স না ভায়ালেন্স? দুটোর সম্বন্ধেই নানা কথা শুনি।
  • a x | ২০ মে ২০১৩ ০৮:৫৫604274
  • পাই, সেখানেই তো আমার আপত্তিটা। স্কিউড স্যাম্পল সেট - যার রিপ্রেসেন্টেশন বলে ইঙ্গিত করা হচ্ছে, তার রিপ্রেসেন্টেশন হিসেবে মানা যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন