এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৮627376
  • সে র এই লেখাগুলো গুছিয়ে একটা চটি হতে পারে না?

    খুব ভালো লাগছে পড়তে!
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৯627377
  • ভেদেন্‌খাতেও সংস্কৃতিগত বৈচিত্রের ওপর জোর দেওয়া হতো। আবার প্রতিটি রিপাব্‌লিকেই কিন্তু সমস্ত ডকুমেন্ট, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন (হ্যাঁ বিজ্ঞাপন) দুইভাষায়। একটা স্থানীয় ভাষায় অন্যটা রুশভাষায়।
    যেহেতু ব্যবসার বিজ্ঞাপন বা পন্যের বিজ্ঞাপন নেই তাই বিজ্ঞাপনের প্রকৃতি অন্যরকম ছিলো।
    স্বাদেশিকতার বিজ্ঞাপন।
    উদাহরণ দিচ্ছি।
    ১। লেনিনের বাণী
    ২। দেশের জয়গান
    ৩। বন্ধুত্বের জয়গান
    ৪। সতর্কতার বিজ্ঞপ্তি
    ৫। পার্টির জয়গান
    ইত্যাদি।

    ১। লেনিনের বাণী- মাঝে মধ্যেই বড় বড় প্ল্যাকার্ডে বা বড়ো বড়ো বিল্ডিং এর গায়ে লেখা, আঁকা। যথা- "Учиться, учиться и учиться" পড়ো, পড়ো, আরো পড়ো!

    ২। দেশের জয়গান - Мир, труд, май - শান্তি, শ্রম, মে* (মে মাস শ্রমিক আন্দোলনের মাস)
    Всё для блага народа, всё для блага человека! সমস্তই জনগনের মঙ্গলের জন্যে, সমস্তই মানুষের মঙ্গলের জন্যে।

    ৩। বন্ধুত্বের জয়গান- Миру мир! পৃথিবীর জন্যে শান্তি

    ৪। সতর্কতার বিজ্ঞপ্তি-не забудите выключить электрические приборы! ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির সুইচ্‌ অফ্‌ করতে ভুলবেন না। (এটা রাস্তায় বেরিয়ে দেখলে কারো হয়ত মনে পড়ে গেল যে সে কিছু নিভিয়ে আসতে ভুলে গেছে)

    ৫। পার্টির জয়গান - Слава КПСС! সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির জয় হোক!
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৪627378
  • এই প্রতিটিই আবার স্থানীয় ভাষায়। লক্ষ্য করুন নিরক্ষর কেউ নেই, সকলেই পড়তে পারে লিখতে পারে।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৪627379
  • আবার সম্পূর্ণ স্থানীয় সেন্টিমেন্টের বিজ্ঞাপনও পাচ্ছি, যেমন
    Цвети родной Узбекистан - জন্মভূমি উজবেকিস্তান বিকশিত হোক!
  • PM | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৭627380
  • রন্জনদার 1.57 AM পড়েছি। কিন্তু আপনারটা মিস করে গেছি কি করে কে জানে।

    এসিয়াটিক রাশিয়ার মুসলিম প্রধান অন্চল কি ভাবে শাসিত হতো? প্রকাশ্য ধর্মাচরনের ফতোয়া কি ওদের ওপোর-ও ছিলো? প্রকশ্যে নমাজ পড়া কি নিশিদ্ধ ছিলো? অনেক কৌতুহল, আপনার সময়্মতো উত্তর দিলে ভালো লাগবে
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৭627381
  • নামাজ? কজন নামাজ পড়তে জানত? কেউ না। ইসলামের কোনো ধর্মগ্রন্থই তো নেই, যা ও বা লুকিয়ে আমদানী হচ্ছিলো সেগুলো অজানা ভাষায়।
    কোনো ফতোয়া বা নোটিস তো সেভাবে দেওয়া যায় না। তবে ধর্মাচারণের রেওয়াজ/অভ্যাস কমে গেলে বা নিঃশেষ হয়ে গেলে তখন নামাজ পড়ার ব্যাপারটাই থাকে না। কে শেখাবে? কার কাছে শিখবে?
    প্রাচীন মসজিদগুলো স্থাপত্য ভাষ্কর্যের উৎকর্ষে টিঁকে গেছে। তারা সব ঐতিহাসিক মনুমেন্ট। কোনো ধর্মীয় ছুটির দিন ছিলো না। এমনকি কালচারাল ছুটির দিন ও নয়। যেমন মধ্য এশিয়ায় - নভরুজ। নববর্ষ।
    পোস্ট সোভিয়েত আমলে সেগুলো চালু হয়। নভরুজ, দুটো খাইদ (ইদ)।
    তেমনি ক্রীস্টমাস। এক তো ২৫শে ডিসেম্বর অর্থোডক্স ক্যালেন্ডারে ক্রীস্টমাস নয়, ওটা হবে ৬ই জানুয়ারী, সেই অর্থে অর্থোডক্স ক্যালেন্ডারে নববর্ষও ১৩ জানুয়ারী। কোনোটাই ছুটির দিন ছিলো না। ছুটি না থাকলে কি উৎসব পালন করা যায়?
  • Tim | 12.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:০৭627382
  • ৬ ই না ৭ই, সে? এখানে তো ৭ই হচ্ছে দেখি।

    আর আমি ভাঙা ভাঙা অক্ষরজ্ঞান নিয়ে মাত্র কয়েকটা শব্দ পড়তে পারলাম, সব মানে বুঝ্লাম না। প্রপারলি শেখা দরকার, এভাবে হবেনা। অথচ দোকানের নাম আপিসের নাম আর বাসস্টপের নাম পড়তে পারি। ঃ-(
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:২৫627383
  • ঠিক, ৭ই হবে। ২৫শে ডিসেম্বর + ১৩ দিন।

    যেমন অক্টোবর বিপ্লব জুলিয়ান ক্যালেন্ডারে ২৪-২৫ অক্টোবর অর্থাৎ ৬-৭ই নভেম্বর।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৩627384
  • কেবল সোভিয়েত ইউনিয়নে নয়, ওপাশের সমাজতান্ত্রিক দেশগুলোতেও তখন অনুরূপ শিক্ষা ব্যবস্থা এবং দেখাদেখি (হয়ত তেমন নীতি ছিলো) তারাও বিদেশি ছাত্রদের ভার বহন করত। অবশ্য অনুপাতে খুবই কম। সমাজতান্ত্রিক চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানী, পোল্যান্ড, বুলগেরিয়া, হাঙ্গেরি এ ব্যাপারে অগ্রগন্য। প্রাগ বিশ্ববিদ্যালয়ের গুণগত মান খুবই ভালো। সাহিত্য, ইতিহাস, কলাবিভাগে সেসময়ে প্রচুর ছাত্রকে (ভারতীয় দেরও) তারা উচ্চশিক্ষা দিয়েছে।

    শুধু তাই নয় এদের মধ্যে সমানে বানিজ্য চলেছে। গোটা সোভিয়েত ইউনিয়নের বাস এসেছে হাঙ্গেরি থেকে। প্রকান্ড সেইসব বাসের কারখানার নাম ছিলো ইকারুস।

    মাঝারি একটি সেই বাসের ছবি (মেয়েরাও চালাতো)। সব বাস ছিলো হলুদ রঙের।


    ট্রাম আসতো চেকোস্লোভাকিয়া থেকে।

    ট্রামের পেছনে লেখা থাকতো প্রাগের কারখানার নাম।

    মোটামুটি এই চেহারা ছিলো ট্রলিবাসের, এগুলো দেশেই তৈরী।
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৫627386
  • সে অনেক পুরোনো কথা ফিরিয়ে এনেছেন। অনেক কিছুই আমার বোঝার বাইরে। যেমন চের্নোবিল।

    পজিটিভ ও নেগেটিভ --

    Politically, the accident gave great significance to the new Soviet policy of glasnost,[165][166] and helped forge closer Soviet-US relations at the end of the Cold War, through bio-scientific cooperation.

    But the disaster also became a key factor in the Union's eventual 1991 dissolution, and a major influence in shaping the new Eastern Europe.
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৮627387
  • মধ্য এশিয়ার মফস্বল উর্গেঞ্চ। এখানেও ট্রলিবাস।


    একটু অন্যমনস্ক হই।
    এই উর্গেঞ্চের এয়ারপোর্টে একবার গেছলাম। এই দেখুন



    বললে হয়ত বিশ্বাস করবেনা কেউ, সম্পূর্ণ বিনামূল্যে। ইতিহাসের ক্লাসে ছোটো এক্‌স্‌কার্শান, উইদাউট নোটিস। সকালে গেলাম, বিকেলে ফিরলাম। ছোটো প্লেন শিক্ষক ও জনা বারো ছাত্র মিলে।
    যে জায়গাটায় নিয়ে গেছলো, সেটা উর্গেঞ্চ থেকে একটু দূরে ঐতিহাসিক স্থান। তবে সেখানে এয়ারপোর্ট নেই, তাই নিকটতম মফস্বল উর্গেঞ্চে ল্যান্ড করেছিলাম।
    ঠিক এইখানে দাঁড়িয়ে গ্রুপফোটো তোলা হয়েছিলো মনে আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
  • রোবু | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৮627388
  • আগে একবার বলেছিলাম কোথাও, যে আমি সোভিয়েত এর চেয়ে হয়ত আমেরিকাতে জন্মানো প্রেফার করতাম।
    নাহ, ভেবে দেখতে হচ্ছে। সো ফার, সে এর লেখা পড়ে দেশটাকে দিব্যি লাগছে। প্রি-৯০ ভারতের সাথে যেন একটু একটু মিলও পাচ্ছি।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৯627389
  • ফোটো কেমনে আপলোডায়? সেই ফোটোটা খুঁজে পেলাম; হুবহু একই পটভূমিকায়। কীকরে আপলোড করব?
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২০627390
  • The truth about Chernobyl that eventually hit the newspapers opened the way to a more truthful examination of other social problems. More and more articles were written about drug abuse, crime, corruption and the mistakes of leaders of various ranks. A wave of 'bad news' swept over the readers in 1986–87, shaking the consciousness of society.

    -- Boris Kagarlitsky, Perestroika: The Dialectic of Change". 1989.
  • রোবু | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৩627391
  • postimage বলে একটা সাইট আছে। ওতে আপলোড করে লিঙ্ক দিয়ে দিন।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৫627392
  • থ্যাঙ্‌ক্‌স্‌ রোবু।

  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৯627393
  • আরেকটা।
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪০627394
  • আগের পোস্টের রেফারেন্স

    ১৬৫ --- Wilson and Shlyakhter, "Chernobyl and Glasnost: The Effects of Secrecy on Health and Safety". (১৯৯২)
    ১৬৬ -- Adriana Petryna, "Sarcophagus: Chernobyl in Historical Light". (১৯৯৬)
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৫627395
  • হয়ত খানিকটা প্রোপ্যাগান্ডা টাইপ শোনাবে কিন্তু যেভাবে আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং হিসেব করতে বসি সেই হিসেবে জনসাধারনের স্ট্যান্ডার্ড অফ লিভিং মোটামুটি ভালোই বলা চলে।

    ফ্রীজ টিভি ইলেকট্রিসিটি জল হীটিং গ্যাস সকলের বাড়ীতে ছিলো।
    কিন্তু ঐ সাকুল্যে তিনটে কি চারটে কোম্পানী। সারাতভ, মিন্‌স্ক্‌, সিবির, ইঃ।
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৬627397
  • সে, আপনার অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে, বুঝতেই পারছি।

    আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন
    তারি গলার মালা হতে পাপড়ি হোথায় লুটায় ছিন্ন
    .. এমন করে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৭627398
  • তাতো বটেই।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫১627399
  • ওগুলো ফ্রীজের কোম্পানি। সস্তা, পোক্ত, দীর্ঘকাল চলে।
    এতসব থাকা সত্ত্বেও মানুষের মন কেন বিগড়ে যায় সেটাই প্রশ্ন।

    এখন কল্লোলদার কথামতো আন্ডারওয়ার্ল্ড ও ডনদের ব্যাপারটা কেমন করে লিখবো ভাবছি।
  • a | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৭627400
  • মানুষের মন কেন বিগড়ে যায়? কারন হয়তো মানুষের মন রোবট নয়। বৈচিত্র্য খোঁজে।
  • sosen | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৯627401
  • ওই ব্লু টাওয়ার মত জিনিসটা কি?
  • কল্লোল | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৫627402
  • সে। ধন্যবাদ। ভাবুন ও লিখুন।
    কেন আমার কাছে বিষয়টা এতোটা গুরুত্বপূর্ণ সেটা একটু খোলসা করে থুই।
    আমার মনে হয়েছে (একান্তই আমার মনে হওয়া) যে, মার্কস সমাজতন্ত্রের যে রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখাটি দিয়েছিলেন মূলতঃ কমিউনিষ্ট ম্যানিফেস্টোতে, ক্রিটিক অফ গোথা প্রোগ্রামে, ফ্রান্সে গৃহযুদ্ধে; লেনিনের সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে দৃষ্টিভঙ্গি স্টেট অ্যান্ড রেভল্যুশনে, রাষ্ট্রীয় পূঁজি নিয়ে - ট্যাক্স ইন কাইন্ড, দ্য প্রেজেন্ট ডে ইকনমি অফ রাশিয়া, দ্যা ইম্পেন্ডিং ক্যাটাস্ট্রফি অ্যান্ড হাও টু কমব্যাট ইট-এ, সামাজতন্ত্র আসলে দাঁড়িয়েছিলো রাষ্টীয় পূঁজির উপর। অর্থাৎ আদতে পূঁজির ওপরেই। ফলতঃ সেও ছিলো এক পূঁজিবাদের রকমফের।
    পূঁজির স্বভাবিক ধর্ম তার স্বাধীন বিকাশে। সেটার ওপর রাষ্টীয় বিধিনিষেধ চাপলে (পড়ুন প্ল্যানিং) পুঁজির বিকাশ হবে বিকৃত। অর্থাৎ সে রাষ্ট্রকে এড়িয়ে বিকশিত হতে থাকবে গোপনে।
    এটা আমার মনে হওয়া। তার সাথে কেউ একমত নাই হতে পারেন।
    এই যে সমাজতন্ত্র গেলো আর হৈহৈ করে ব্যাক্তি পুঁজির রমরমা হলো (খেয়াল করে - সবই বিদেশী পুঁজি নয়) - এই সম্পদ সমূহ এতো দিন কোথায় ছিলো?
    এটাই আমার জানার কথা।
    তাই আপনাকে এই অনুরোধ।
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৮627403
  • এখানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখি। সারা পৃথিবী থেকে অ্যাকাডেমিশিয়ানরা গেছেন আন্তর্জাতিক কনফারেন্স হচ্ছে। তখনও সোভিয়েট আমল শেষ হয়নি। ওখানকার অধ্যাপকরা বিদেশি (আমাদের দেশের) পার্টিসিপ্যান্টদের জিগেস করছেন ইলেকট্রিক শেভার আছে কিনা। সেগুলো তাঁরা চাইছেন। এঁরা সাধারণ মানুষ নন, বিশ্ববিদ্যালয়ে পড়ান। Now if that is considered normal!
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩০627404
  • বৈচিত্র্যের খোঁজে ভিক্ষাবৃত্তি?
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৬627405
  • নীল রংটা মোজাইকের। নীল, সবুজ, তুঁতে, সাদা, কালো, ক্বচিৎ লাল মোজাইক দিয়েই তৈরী হয় যাবতীয় ইসলামিক সৌধ, মসজিদ, দরওয়াজা, ইত্যাদি। যেহেতু শীতের দেশ, তুষারপাত হয়, বছরের প্রায় ছয় থেকে আটমাস মোটামুটি কম বেশি ঠান্ডা, তাই গম্বুজাকার। মূলতঃ লতাপাতা টাইপ আলপনা।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৭627406
  • লেনিন সবসময়ে আছেন মাথার পেছনে।
    এই দেখুন।
  • কল্লোল | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৮627408
  • ম্যামির ওপরের পোস্টটা পড়ে।
    এইখানে মনে হয় মাও খুব ঠিক ছিলেন। সমাজতন্ত্র মানে উন্নত জীবনযাত্রা নয় বরং উন্নত মানুষ তৈরী করা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন