এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৮৫২৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ১১ মে ২০১৬ ১৬:৫৭670112
  • আমি তো রঞ্জনের ৫ আর ৬ নিয়েই কথা বলছিলাম।
    নবাবী আমল থেকেই বাঙ্গালী ব্যবসা-বাণিজ্য বিমুখ। তবে এটা শুধু বাঙ্গালী না, গোটা পূর্ব ভারতেই এই ছবি (বিহার বাদে)।
    আমরা বিজয় সিংহ, শ্রীমন্ত সওদাগর, চাঁদ সওদাগরের গল্প শুনি। গঙ্গাহৃদি জাতির কথা শুনি যারা নাকি রোম অবধি ব্যবসা করতো। সেসব নবাবী আমলেই শেষ, যখন সমাজপতিরা কালাপানি না পেরোনোর বিধান দেন।
    উত্তরপূর্ব, বাংলা ও উড়িষ্যায় গ্রামে গঞ্জে ছোট ছোট ব্যবসাও মাড়োয়াড়ী/বিহারিরা করে। এমন নয় যে বাঙ্গালীদের মুদীর দোকান-টোকান ছিলো না। ছিলো, বাঙ্গালী ব্যবসাদারেরা ইংরাজদের সাথে নানান ব্যবসাও করেছেন। কিন্তু কোন এক মজার কারনে এরা সকলেই, এক-দুটো ব্যতিক্রম বাদে এরা সকলেই জাতে বেনে। এক প্রফুল্ল চন্দ্র খুব লড়ে গেছেন। কিন্তু বেঙ্গল কেমিকালের উদাহরণ দেখিয়েও কিছুই করতে পারেন নি।
  • ranjan roy | ১১ মে ২০১৬ ১৭:০৭670113
  • ছত্তিশগড়ে আমাদের ব্যাংকের একটি বাঙালী মেয়ে। পিতৃমাতৃহারা, তিনবোন, এ মেজো। ছোটবোনটি গৃহকর্মনিপুণা, গ্র্যাজুয়েট। ওর দিদি আমাকে বলল- দাদা, বাঙালী ও ব্রাহ্মণ একটি সৎচরিত্র ছেলে দেখলে বলবেন, ছোটর জন্যে।
    আমি-- হাতের কাছেই আছে। ছেলেটির বাবা আমার বাবার বন্ধু। উনি রিটায়ার্ড। নিজের বাড়ি। টুকটাক কনসালটেন্সি করেন। ছেলেটির ইস্পাতনগরী ভিলাইয়ে মার্কেটে ভাল চশমার দোকান। পাশেই চোখের ডাক্তার; রমরমিয়ে চলছে। নিজেদের বাড়ি। কোন দাবিদাওয়া নেই। ছেলেটি মদ/সিগু ও ক্যারেকটারে আমার চেয়ে খারাপ নয়।
    মেয়েটি-- ইস-স-স্‌! দোকানি? না, না; অন্ততঃ সরকারি লোয়ার ডিভিসন ক্লার্ক দেখুন।
    ঃ))
  • Robu | ১১ মে ২০১৬ ১৯:২৯670114
  • এ জন্য জগত শেঠ দায়ী।
  • Arpan | ১১ মে ২০১৬ ১৯:৩২670115
  • কল্লোলদা কি প্রিন্স দ্বারকানাথকে ভুলে গেল?
  • dc | ১১ মে ২০১৬ ১৯:৫১670116
  • সিঙ্গুরে সিরাজউদ্দৌল্লাকে কোন রোল দেওয়া যায়না? লোকটা বেশ ফাইট দিয়েছিল কিন্তু।
  • Robu | ১১ মে ২০১৬ ২০:০৫670117
  • অফকোর্স। বুদ্ধবাবু। প্রচুর মিল তো!
  • Arpan | ১১ মে ২০১৬ ২১:০৫670118
  • খ্যাক খ্যাক খ্যাক

    সবই বুঝলাম রে তোপসে, খালি রবার্ট ক্লাইভটা কে হতে পারে এখনো বোঝা যাচ্ছে না।
  • PM | ১১ মে ২০১৬ ২১:০৭670119
  • মির্জফর কিলিয়ার ?? ঃ)
  • lcm | ১১ মে ২০১৬ ২১:০৯670120
  • ক্লাইভ=টাটা
    মির্জাফর=রেজ্জাক
  • Arpan | ১১ মে ২০১৬ ২১:১৮670122
  • না না, কোন এক কম্পিটিটর টাটাদের পেছনে লেগেছিল বলে সেই আজকালে লেখালেখি হত, ক্লাইভ একমাত্র সেই হতে পারে।

    কিন্তু হায়, দশ বছরেও উহার নাম জানা গেল না।
  • কল্লোল | ১১ মে ২০১৬ ২২:১৭670123
  • অপ্পন। তিনজন ব্যতিক্রম। ১) দ্বারকানাথ, ২) স্যর বীরেন, ৩) প্রফুল্লচন্দ্র
    আগেই একটা পোস্টে লিখেছি। কিন্তু তিনজনের ব্যবসাই তাদের পরে আর তেমন টেঁকে নি।
  • PM | ১১ মে ২০১৬ ২২:১৮670124
  • মির্জাফর ঃ ব্যাগরাপন্থীরা
    ক্লাইভ ঃ দিদি/মোদি ( এ দুজনেই লুটের ভাগ পেয়েছে)
    সিরাজ ঃ বুদ্ধে একমত ( বুদ্ধিহীন কিন্তু সাধ্যমত চেষ্টা)

    ঃ)
  • PT | ১১ মে ২০১৬ ২২:২২670125
  • "Stung by Ratan Tata's accusation that competitors were fuelling the controversy over Tata Motors' car project at Singur in West Bengal, Maruti dared Tatas on Wednesday to name the competitor.
    .............................................
    There has been speculation in the market that the arrival of the 'people's car' would affect Maruti's erstwhile flagship model M800 -- currently India's cheapest car at nearly Rs 2,00,000.
    http://www.rediff.com/money/2007/jan/24maruti1.htm

    মারুতির কে একজন রিজিওনাল ম্যানেজার নাকি বিপ্লবীদের সঙ্গে সঙ্গেই থাকত!!??
  • sm | ১১ মে ২০১৬ ২৩:৩৬670126
  • মারুতি আল্টো আর ন্যানো; কোনো তুলনাতেই আসেনা। কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা!
    তবে টাটারা খেলওয়ার মাইরি! এখন বলছে আমরা কোনো জমি পছন্দ করিনি,কোনো জমির কি চরিত্র জানতাম না,আমরা যেকোনো জায়গায় কারখানা করতে আগ্রহী ছিলাম।যা কিছু দোষ;সব সরকারের।
  • sm | ১১ মে ২০১৬ ২৩:৩৭670127
  • শ্রীলঙ্কায় নাকি কিছু ন্যানো বিক্রি হয়েছে?
  • কিন্তু | ১১ মে ২০১৬ ২৩:৪২670128
  • মারুতি ৮০০ তো অনেক বছর হল প্রোডাকশন বন্ধ হয়ে গেছে! টাটা তখনও ন্যানোর কথা ভাবেও নি।
  • Arpan | ১২ মে ২০১৬ ০০:১৭670129
  • অল্টো ৮০০।
  • S | ১২ মে ২০১৬ ০০:২২670130
  • শুনেছিলাম যে বাজাজরা নাকি ন্যানো প্রকল্পে অখুশ ছিলো। ওদের বাইকের বিক্কিরি কমে যাবে এই ভয়ে।
  • Arpan | ১২ মে ২০১৬ ০০:২৮670131
  • ইন্ডিয়ায় মেট্রো শহরে গাড়িওলারাও বাইক চড়ে। ট্রাফিক বিট করতে। ফ্যামিলি নিয়ে বেড়াতে বেরোলে অবশ্য অন্য কথা।

    তবে ন্যানো দেখতে এমন কিম্ভূত ছিল, আর ভেতরে রুম এত কম ছিল মনে হয় না কেউ উলুতপ্লুত হয়ে কিনেছিল। হ্যাঁ, এখনো রাস্তায় এত কম দেখা যায় যে লোকে একবার মুখ তুলে তাকিয়ে দেখে। ঃ)
  • S | ১২ মে ২০১৬ ০০:৩০670133
  • আর এইটার কথা জানতামই নাঃ

  • S | ১২ মে ২০১৬ ০০:৩১670134
  • অপ্পন বাবু, ন্যানো ভার্সেস বাইক কম্পিটিশান গ্রামে হওয়ার চান্স বেশি। পরিবারের সেকেন্ড/থার্ড না কিনে গাড়ী কিনতে পারে লোকে।
  • Arpan | ১২ মে ২০১৬ ০০:৩৪670135
  • এইটা ইলেকট্রিক কার। মাহিন্দ্রা কিনে নিয়েছে। আগে লুরুর একটা কোম্পানি বার করত।

  • Arpan | ১২ মে ২০১৬ ০০:৩৬670136
  • কী জানি। মনে হয় না। লোকে এখনো চোখ বুজে মারুতি কেনে কারণ সর্বত্র অথোরাইজড সার্ভিস সেন্টার আছে।

    ন্যানোর সেলস ফিগার কী বলে? কোন ডেটা আছে?
  • S | ১২ মে ২০১৬ ০০:৪০670137
  • রেভা তো দেখেছি ব্যাঙ্গালোরের রাস্তায়।

    ন্যানোর সেল্স ফিগার খুব খারাপ। এইবারে বন্ধও হয়ে যেতে পারে যদি না এনাফ এক্সপোর্ট করতে পারে। এখন অন রোড দাম দুলাখের বেশি। টাটারা গাড়ী নিয়ে অনেকদিন এক্সপেরিমেন্ট করেছে। ওদের কোনো মডেলই তেমন চলেনি।
  • Arpan | ১২ মে ২০১৬ ০০:৪৭670139
  • প্যাসেঞ্জার ভেহিকলে টাটাদের আসাই উচিত হয়নি। আর রতনবাউর ভিশনটা একটু অন্যরকম হতেই পারত। এলন মাস্ক গোছের। লোকে একশো বছর পরেও ধন্য ধন্য করত।
  • Arpan | ১২ মে ২০১৬ ০০:৫০670140
  • ঐ সেগমেন্টে রেনো ক্যুইড হল গিয়ে ডার্ক হর্স।
  • S | ১২ মে ২০১৬ ০০:৫২670141
  • টাটারা তো এর আগেও অনেক মডেল ছেড়েছে মার্কেটে। এক ঐ টাটা সুমো ছাড়া মনে হয়না আর কিছু বিক্রি হয়েছে। বাকী মডেলগুলোর নামও ভুলে গেছি।

    ন্যানোর কিন্তু প্রথমে হেব্বি বাজার ছিলো। দুই-আড়াই লাখের অ্যাডভানস্ড বুকিঙ্গ। পরে সব মিইয়ে গেছে। সস্তা গাড়ী চড়তে লোকের এখনো বাধে। ক্যাব মার্কেটেও (কমার্শিয়াল) পেনিট্রেট করতে পারেনি।
  • Arpan | ১২ মে ২০১৬ ০০:৫৭670142
  • ইন্ডিকা সব চেয়ে সাক্সেসফুল মডেল। হোয়াইট ক্যাবের বাজারে একচেটিয়া। প্যাসেঞ্জার কার হিসেবে দারুণ ব্যর্থ।

    আসলে ইন্ডিয়াতে লোকে ডেল্টা দাম দিতে রাজি আছে, যদি আরো পুষ্টিকর জিনিস মেলে ঐ একই দামে। এটাই ইন্ডিয়ান মার্কেটের মন্ত্রা। যে কারণে কুইড এসেই অল্টোকে সিরিয়াস কম্পিটিশনে ফেলে দিয়েছে।
  • Arpan | ১২ মে ২০১৬ ০০:৫৭670144
  • * ডেল্টা দাম বেশি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন