এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath Roy | ০১ জুন ২০১৫ ২০:৫২680088
  • গল্প অনেক এগোনোর পরে এই টইয়ে এলাম। যই হক, নাস্তিকতা নিয়ে একটা বক্তব্য লিখে যাই।
    নাস্তিকতা অর্থে এখানে ধর্মে বা কোনও বেঁধে দেওয়া বিশ্বাসকাঠামোয় আস্থাশীল না হওয়াকেই ধরি। এই ভার্সনের স্তিকতাকে আমার খুব মূলতঃ ভোগবাদের দর্শন মনে হয়। কিছুটা হয়ত বা খ্রিস্টানিটির গর্ভ থেকে এর উৎপত্তি। যে আমাদের হয়ে সব পাপের ভার যিশু নিয়ে গ্যাছেন ফলে আমরা বাধাহীন ভাবে জীবন উপভোগ করতে পারব। উল্টদিকে প্রায় সমস্ত ধর্মই মানুষের জীবনযাপনের ওপর প্রচুর বাধানিষেধ আনে। গরু খেওনা, সুদ নিওনা, প্রাণীহত্যা করো না, উপবাস করো, মদ খেওনা, পুকুরের মাছ না খেয়ে তাকে উলটে খাওয়াও ইত্যাদি ইত্যাদি--
    এনলাইটেনমেন্টের নাস্তিকতা এর উলটো দিকের দর্শন।
  • pi | ০১ জুন ২০১৫ ২০:৫৩680089
  • আরো একটা জিনিস অবাক করেছে। এই সব ইসলামী দেশগুলোর অনেকগুলোরই স্বাস্থ্য সূচক ভাল। ভাল মানে, বেশ বেশ ভালো। আর ভালোটা দেশের প্রায় সবার জন্য। এই দেশগুলোর অনেকের হাতেই ভালো টাকা আছে, সেটা একটা উন্নতির কারণ হতে পারে, কিন্তু এদের পলিসিতেও দেখেছি সকলের জন্য স্বাস্থ্যে পিছনে একটা বড় অংশ ব্যয় করে। আর হেল্থ সিস্টেমের ফাংশনিং ও ভালো, কিছু পড়ে ও শুনে যা মনে হয়েছে। জানিনা কতটা সঠিক।
    তো, রাz টা কী ?
    ডিক্টেটরশিপে অনেক কিছু ভাল চলে ? ঃ)

    ভাল কথা, এখুনি দেখলাম Saudi Arabia’s education system includes 25 public and 27 private universities, with more planned; some 30,000 schools; and a large number of colleges and other institutions. The system is open to all citizens, and provides students with free education, books and health services.

    আর ছেলে ও মেয়েদের জন্য সমান শিক্ষার কথাও বলেছে।

    এই সৌদি আরবকে কে আমি চিনতাম ?
  • শাক্যজিৎ | ০১ জুন ২০১৫ ২০:৫৬680090
  • আমার ধারণা বাংলাদেশের প্রবলেমটা সিভিল ওয়ার, এবং তার পরবর্তী ক্যু ও পালটা ক্যু। কোনো দেশেই একবার সিভিল ওয়ার হলে তার স্মৃতি থেকে বেরিয়ে আসা দুষ্কর, যদি না স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন থাকে। বাংলাদেশে সেটা তো ছিলই না উলটে ক্যু এবং পালটা ক্যু আর তার ফলশ্রুতিতে নানা রং-এর ডিক্টেটরশিপের আন্ডারে থাকতে থাকতে দেশটা এখনো সিভিল ওয়ার থেকে বেরতে পারেনি।

    হানুদা ঠিক-ই বলেছে পলিটিকাল ইসলাম এতই হেটেরোজিনাস একটা ব্যাপার যে সেটাকে কোন ভাবেই জেনারালাইজ করা সম্ভব নয়। তবে তার নানা ক্যালিফেটের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধীতার উপাদানগুলো থেকেও চোখ ঘুরিয়ে নেওয়া যায় না। সেটা হয়ত পশ্চাদপদমুখীতা, ফিউডাল স্টেট বা দাসব্যবস্থা কায়েমের লক্ষ্যে তাদের নিজস্ব লড়াই তবে পুঁজীবাদের নিষ্পেষণে মানুষ অতীতচারী হয়ে যায়, ফিরে চলো স্বর্ণযুগে এই ডাক দেয় সব দেশে সব কালে। সিপাহী বিদ্রোহ নাহলে ঘটত না। এই রোমান্টিসিইজমের মধ্যে প্রব্লেমাটিক কিছু দেখি না যতক্ষণ না তা সক্রিইয়ভাবে প্যারালেল স্টেট গড়ার উদ্যোগ নেয় যা আইসিস নিচ্ছে। তাদের সাথে কনফ্লিক্ট অনিবার্য। অন্যদের সাথে অ্যালায়েন্স-এ যাওয়া খুব কষ্টকল্পনা নয়
  • Somnath Roy | ০১ জুন ২০১৫ ২১:১১680091
  • ইসলামিক রাষ্ট্রে মানুষের বেসিক কিছু জিনিসপত্রের দায়িত্ব ধর্ম তথা রাষ্ট্র নেবে এরকমটা তো এক্সপেক্টেড। ফলে স্বাস্থ্যসূচক ভালো হবে।
  • Somnath Roy | ০১ জুন ২০১৫ ২১:১৫680092
  • সিপাহী বিদ্রোহের স্টেট কামনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টেটের থেকে এক কথায় খারাপ করে দেগে দেব কার অবস্থান থেকে? দুর্ভিক্ষে মারা যাওয়া দশ কোটির (বা কম) অবস্থান থেকে নয় নিশ্চয়ই।
  • h | ০১ জুন ২০১৫ ২১:২৭680093
  • না রে গন কেস বলিনি, জানি না বলেছি। আরব রাষ্ট্র গুলোর একটা কথা সব সময়ে মনে রাখবি, (কাতার ওয়ার্ল্ড কাপ এবং কনস্ট্রাকশন মার্কেট, রেমিটান্স ইকোনোমি এই এইগুলো দিয়ে আর এস এস ফিড সেট কর, পড়তে পারবি। )কেস টা ফলো কর) সেটা হল অনেক রাইট ই আছে সিটিজেন দের। কিন্তু তার এনটাইটলমেন্টে এ রেসিস্ট এবং ক্লাস বায়াস প্রচন্ড। ইন্ডেমনিটি বন্ড এর মত করে লোকে নিয়ে যায়। লো লেভেলে বিশেষতঃ।

    এবার এর কি তারতম্য নেই আছে। প্লাস আরো গল্প আছে, ধর এই যে পানিশমেন্ট এর ধারণা, বিচার ব্যবস্থার ইন্ডিপেন্ডেন্স এগুলো অনেকটাই নানা ভাবে স্কিউড। আর পোলিটিকাল ডিসকাসনের লেভেলে ডিবেট নেই তা না, রুলিং অংশের মধ্যে, হাই প্রফেসনাল অংশের মধ্যে আছে। আর পাবলিক লাইফে বাধা নিষেধ। এখন কেউ যদি বলে যদ্দিন রাস্তায় শুয়োর কাটা অ্যালাউড না হবে, তদ্দিন সৌদির র সভ্যতার স্ট্রীট ক্রেড পূরণ হবে না, তাহলে আজগুবি দাবী।

    ধন্দ টা মূলতঃ এই, কেস টার ক্যাচ কোথায়, ল এর আর্বিট্রারিনেস না ল এর ডিসপেনসেশন না, নাকি ইনফরমেশন কন্ট্রোল এ, নাকি ইমিগ্রান্ট লেবার এর ডিসক্রিমিনেশনে। নকি ইয়েমেন এ যেমন একটা সরকার বিরোধী ফোর্স, খুব স্ট্রং সেখানকার মত গোলমাল বেশি দূরে না। অবশ্যই সরকারের ফর্ম টা আলাদা।

    এন্ড অফ দ্য ডে, আমার মনে হয়, সমস্যাটা ইনফরমেশন আর ট্রাস্ট এর আর চেক্স অ্যান্ড ব্যালান্স এর, যেটা কিন্তু থিরোক্রাসি হওয়া সত্ত্বো ইরাণে আছে।
  • h | ০১ জুন ২০১৫ ২১:২৮680094
  • লাভ ইউ ফর সেয়িং দিস। রোমান্টিসিজম একটা লাগে। ফর ফাকস সেক। আমি তোমায়, লাভ অ্যান্ড ক্যাপিটল, মেরি ক্যামবেল, রেকো দিয়ে গেলাম। কি যে মজার লাগছে, কিসু বলার নাই।
  • শাক্যজিৎ | ০১ জুন ২০১৫ ২১:৩৪680095
  • খারাপ করে কে দাগছে? খারাপ ভাল-র প্রশ্নই নেই। সেই সময় যে সমস্ত ছোট বড় বিদ্রোহগুলো হয়েছিল ম্যাক্সিমাম-ই অতীতচারী স্টেট কামনায়। খারাপ বলে দেগে দিলে তো এই মুহূর্তে তীতুমিরকে ভিলেন বানাতে হয়। তব্বে যে দিকে ইস্লামোফোবিকরা যাচ্ছেন সেটাও দিনে দিনে দেখলে আশ্চর্য হব না।

    সিপাহী বিদ্রোহের থেকেও ইন্টারেস্টিং ওই সময়ের কৃষক অভ্যুত্থানগুলো। ম্যাক্সিমামটাই সামন্তরাজাদের নেতৃত্বে হয়েছে কোম্পানীর বিরুদ্ধে, অথবা কোম্পানীর অনুগত অন্য সামন্তরাজার বিরুদ্ধে। কিন্তু চরিত্রে কি সাঙ্ঘাতিক প্রতিরোধী ! ধর্মের নামে ওয়াহাবী কৃষকেরা এক হয়ে অত্যাচারী হিন্দু জমিদারের বাড়িতে হামলা চালাচ্ছে এবং লুঠপাট করে বেরিয়ে আসার পর জমিদারের উঠোনের চত্বরে বসে ভাত খাচ্ছে। সেই ভাত খাওয়াটা রিচুয়াল ছিল। ধর্মচেতনা তাকে বিদ্রোহী করে তুলছে, ভাত খাওয়ার প্রতিস্পর্ধা দেখাচ্ছে। একে অস্বীকার করব কি করে?
  • শাক্যজিৎ | ০১ জুন ২০১৫ ২১:৩৫680096
  • কি আশ্চর্য! এখন এই মুহুর্তে আমার হাতে লাভ এন্ড ক্যাপিটাল :)
  • h | ০১ জুন ২০১৫ ২১:৩৭680098
  • সত্যি কথা বলতে কি, আজকের আরব স্টেট অনেকটাই, স্পার্টাকাস বিদ্রোহের আগে কার গ্রীক িটি স্টেট গুলির মত, যা কিনা ওয়েস্টার্ন ডেমোক্রাসির আদর্শ ;-) যদি এনটাইটলমেন্ট এর বায়াস গুলো দেখিশ (মেনলি ফর অ্যাকসেস টু ইনফরমেশন)।

    একটা মজার লিংক দিয়ে গেনু ...>

    <http://en.wikipedia.org/wiki/Black_Athena
  • h | ০১ জুন ২০১৫ ২১:৩৮680099
  • আরে, আরে, টেলিপ্যাথি।
  • pi | ০১ জুন ২০১৫ ২১:৪০680101
  • ওহ, সৌদি নিয়ে তোমার পরের পোস্টটা দেখার আগেই লিখেছিলাম।

    শিক্ষা নিয়ে আমি উপর উপর যতটুকু যা দেখলাম, সমাজের সব স্তরের মেয়েরাই এই উচ্চশিক্ষা পেতে পারে ও পায়ও। আর সেই শিক্ষায় বিজ্ঞান, লিবারেল আর্টস সবই আছে। এসব পড়া আর পাশাপাশি ড্রাইভ করা কি ভোট দেবার অধিকারটুকুনিও না থাকা .. এগুলো সত্যি কী করে পাশাপাশি থাকে বুঝতে পারিনা। বোরখা পরা না পরা, এগুলো যদি অপ্রেশন না বলে ইন্ফর্মড চয়েজ ও বলি, ভোট দেওয়ার অধিকার না থাকা সম্বন্ধে সে কথা বলতে পারিন। ওদিকে দেখলাম, এবছর থেকে মেয়েরা ভোটের অধিকার পেতে চলেছে। এর পিছনে মেয়েদের আন্দোলন টান্দোলন আছে কিনাও জানিনা। মেয়েদের এই সব উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে কি এসব নিয়ে তর্ক ওঠে, প্রতিবাদ হয় ?
    তাহমিনা তো পড়েছেন, জানতে ইচ্ছুক।
  • শাক্যজিৎ | ০১ জুন ২০১৫ ২১:৪০680100
  • তবে ক্যাম্বেল না, গ্যাব্রিয়েল :)
  • h | ০১ জুন ২০১৫ ২১:৪২680102
  • রাইট। কি ভালো লিখেছে মাইরি। আমি এখনো ১৮৩৮ এ।
  • h | ০১ জুন ২০১৫ ২১:৪৪680103
  • গুরু ক্যাম্পবেল টা যেন কে ছিল? সে মেরি ও ছিল। না মানে যে অ্যালিয়েস্টার ছিল সে না, সে তো ব্লেয়ার এর স্পিন ডকটর আর বার্ন্লি র ফ্যান, যার সংগে জন স্নো ঝগড়া হয়, পরে হিসলপ তাকে উদমা প্যাঁক দেয়। কিন্তু ক্যাম্পবেল কে যেন ছিল? মনে পড়ছে?
  • শাক্য | ০১ জুন ২০১৫ ২১:৫২680104
  • অ্যালিস্টার ক্যম্পবেলকেই মনে আছে। ওই উদ্দাম ঝগড়াও :) এখনো ইউটিউবে পাওয়া যায়।

    আর তো জানি না :(
  • h | ০১ জুন ২০১৫ ২১:৫৫680105
  • তোর প্রশ্ন গুলো প্রতিটাই লেজিটিমেট সেই জন্যেই অবাক লাগে।

    সমাজের সব স্তরের মধ্যে ইমিগ্রান্ট লেবার আছে কিনা একটু দেখে নে, আনএসকর্টেড মহিলা আদৌ যেতে পারে না ওখানে, মানে সৌদি উনি তে পড়তে গেলে, তোকে বাবা বা বর কে নিয়ে যেতে হবে, নট শিওর মা কে নিয়ে গেলেই হবে, মানে এগুলো আছে কিনা একটু দেখে নে, হালকা চাপ হ্যাজ।

    ধর আমাদের এখানে মেয়েদের সব কিছু করার ক্ষমতাও আছে, পাত্র পাত্রীর বিজ্ঞাপন ও আছে, কঠিন জেন্ডার ক্রাইম ও আছে। তো এইবার এটা ভালো কেন প্রশ্নের একটাই উত্তর, আইনি বাধা নাই, এনটাইটলমেন্ট এ বাধা নাই, কিন্তু মোবিলিটি কদ্দূর আছে, কিছুটা আছে, কিন্তু যতটা হওয়া দরকার তার তুলনায় কচু আছে।

    কিন্তু এই বারে আমরা গণতন্ত্র, ওরা ডিকটেটরশিপ। ভোট তো দিছি রে বাবা, এটা বিরাট ব্যাপার। এই জন্যে ভারতকে ফেল্ড স্টেট বলতে আমার ইচ্ছা করে না, ১২৫০ লোক গরমে মরে গেলেও।
    অথচ না বললে উন্নতি ও হবে না। চাপের সমস্যা।
  • pi | ০২ জুন ২০১৫ ০০:০৯680106
  • জানিদা, এই চাপ গুলো নিয়েই আমারো চাপ ছিল। কিন্তু কনফ্যুশন তৈরি হল, কিছু পরিসংখ্যান দেখে। একটি বছরে ~৬০০০০ মেয়ে উচ্চশিক্ষায় গেছে, ছেলেদের চেয়ে ও সেই সংখ্যা প্রায় ৫০০০ বেশি। এটা শুধু একটা স্তরের মধ্যে থেকে হতে পারে কিনা, তাও কোন পুরুষসঙ্গী মাস্ট ইত্যাদি চাপ সহযোগে কিনা, এই নিয়ে কনফ্যুশনে আর কি। বাবা বা বরকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক অবস্থায় লিবারেল আর্টস শিক্ষাও কতটা সম্ভব, সেই নিয়েও কনফ্যুশন।
    কাতারে আবার দেখলাম, টার্শিয়ারি এনরোলমেন্ট এ নারীঃপুরুষ পৃথিবীতে সর্বোচ্চ !! প্রায় পাঁচগুণ মেয়ে ! ( যদিও এদের বেশিরভাগই চাকরিতে আসেনা, তবে সে সংখ্যাও সময়ের সাথে ক্রমবর্ধমান)।

    তবে এসবই মনে হল শেষ কয়েক বছরের পরিবর্তন। কিন্তু কথা হল, তাহলে রিফর্ম সম্ভব !
  • aka | ০২ জুন ২০১৫ ১২:৫৯680107
  • আজই ফেবুতে দেখলাম - ইউ উইল বি দা নেক্স্ট। একজন বাঙ্গলাদেশী ব্লগারকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। সেও যাবে, আসুন ততক্ষণ আমরা বুঝতে থাকি, দু একটা হোয়াইট রাইটারের নেম্ড্রপ করুন, পড়ে টড়ে রিদ্ধ হয়ে কালো পোশাক পড়ে শোক্পালন করব।

    এই বালের ইন্টেলিজেন্সিয়া বা হোয়াটএভার এর কি একটু অবসর হয় না?
  • কুম্ভকর্ণ | ০২ জুন ২০১৫ ১৩:০৯680109
  • চতুরাশ্রম, তার মানে কি আর আপনারা বুঝবেন! সন্ন্যাসে পাঠান।
  • h - fucking intellectual :-) | ০২ জুন ২০১৫ ১৪:৩৯680110
  • আনন্দবাজারে একটা লেখা বেরিয়েছে আজ, তার মতামত আকার মতই। লেখক বাংলাদেশ থেকে লিখেছেন কিনা জানি না, স্থানের নাম দেওয়া নাই।

    http://www.anandabazar.com/editorial/bangladesh-would-be-a-country-of-terrorist-1.153751

    "ধর্ম নিয়ে বিতর্ক হলেই এ সমাজে সংখ্যাগরিষ্ঠের মধ্যে এক ধরনের নির্লিপ্ততা দেখা যায়। ভাবটা এমন— আক্রান্ত ব্যক্তি নিশ্চয়ই কিছু বাড়াবাড়ি করেছিলেন, বুঝে-শুনে না চললে তো এমন হবেই! এককালে ইসলামি গোষ্ঠীগুলোর প্রতিবাদ ছিল তীব্র নিন্দা থেকে বড়জোর গ্রেফতার ও নির্বাসনের দাবি। ওই দাবিতে নীরব সমর্থনের ফল দাঁড়িয়েছে এই যে, আজ যখন উগ্রবাদীরা হত্যার হুমকি দেয়, তখনও বৃহত্তর সমাজে তেমন সাড়া ওঠে না। জঙ্গিরা কাউকে কোতল করলেও প্রগতিশীলদের দাঁড়িয়ে থাকতে হয়। গোটা সমাজ যেখানে চুপ সেখানে সরকার একা কী প্রতিরোধ করবে? বাংলাদেশ কোন ধরনের দেশ হতে চায় তা দেশের মানুষকেই ঠিক করতে হবে।"

    "গোটা সমাজ যেখানে চুপ সেখানে সরকার একা কী প্রতিরোধ করবে?"

    একটা লেখার মধ্যে এরকম সরকারী বকতব্য মিশে গেছে এর কারণ দুটো হতে পারে, মোদী সফরের আগে একটু নন কমিটাল বক্তব্য চাইছেন এডিটোর বড়রা, সরকারের নির্লিপ্তির এ হেন জাস্টিফিকেশন দ্যাখা যায় না।

    তো দাবী যা প্রায় আকার মতই, সরকার তাই তো কি করা যায় বলবে, আর ইনটেলেকচুয়াল রা নিজের হাতে আইন তুলে নেবে, তার পরে সরকার বলবে প্ররোচনা দেবেন না ঃ-) যত রাগ টাগ সব ই বই পত্তরের উপরে। তো লোকে করবে টা কি, গরম গরম বিবৃতি দেব, আয় দেখি হাত লাগা কেটে নেব এই সব বলবে, আইন আছে তার? নাকি ঐ নিন্দা প্রস্তাব আর আর হাজার শেয়ার ইন থ্রী মিনিটস।

    আই অ্যাম গেম, বাংলাদেশের সমস্ত সেকুলার মানুষ দের ভারতের ভিসা দেওআর ক্যাম্পেন শুরু করুক আকা, সমর্থন করব, তখন আবার অনুপ্রবেশ কারী দের নিয়ে একটা সমস্য হতে পারে।
  • se | ০২ জুন ২০১৫ ১৬:৫১680111
  • "আই অ্যাম গেম, বাংলাদেশের সমস্ত সেকুলার মানুষ দের ভারতের ভিসা দেওআর ক্যাম্পেন শুরু করুক আকা, সমর্থন করব, তখন আবার অনুপ্রবেশ কারী দের নিয়ে একটা সমস্য হতে পারে। " - এই সমস্ত সেকুলারদের চেনা যাবে কীভাবে? মানুষের গায়ে কি লেখা থাকে?
  • h | ০২ জুন ২০১৫ ১৭:২১680112
  • যে ভাবে সাম্প্রদায়িক মানুষ চেনা যায়, গায়ে লেখা না থাকলেও। সরকার ব্যাকগ্রাউন্ড চেক করবে। রেকো দিয়ে চিঠি আসবে, সারা পৃথিবীতে পোলিটিকাল অ্যাসাইলাম চলছে, গায়ে না লেখা থাকা সত্ত্বেও, ভারতেও চলতে পারে। এবং এটা চেঞ্জ ও হয় সময়ের সংগে সংগে, আগে যে ভাবে পূর্ব ইউরোপ থেকে ডিসেন্টার দের জায়্গা মিলতো ইউরোপে বা আমেরিকায়, পরে সেই আইন ব্যবহার করে, কিছু মিডল ইস্ট এর সেকুলার ডিকটেটরশিপ রেজিম এর মৌলবাদী ডিসেন্টার রা ইউরোপে জায়গা পায়, পরে নিয়ম চেঞ্জ করা হয়। এটা কমন নলেজ।

    অনেক কিসুই করা যায়, যদি শোকপালন ছাড়া এবং অবসরে। তার মধ্যে এটা একটা মাত্র।
  • se | ০২ জুন ২০১৫ ১৮:১৩680113
  • নিজের দেশের সরকার ব্যাকগ্রাউন্ড চেক করে রেকো দিয়ে দেবে যাতে কিছু লোক বিদেশে পোলিটিক্যাল অ্যাসাইলাম পায়? এতো একটা অসম্ভব কন্ডিশান। পোলিটিক্যাল অ্যাসাইলামের প্রথম কন্ডিশানই ফুলফিল করছে না।
  • aka | ০২ জুন ২০১৫ ১৮:২৮680114
  • কি মুশকিল ভারতqবর্ষ কেনই বা কাতারে কাতারে বাঙ্গলাদেশের লোককে ভিসা দেবে? বাঙ্গলাদেশের সমস্যা তাদেরই সমাধান করতে হবে।

    ব্যক্তি হিসেবে বা কালেক্টিভলি আমরা যা করতে পারি ত বিপ লিখেছিল অভিজিত রায়ের মৃত্যুর পরে- "স্পট দেম, রিপোর্ট দেম..." ইত্যাদি। অর অ্যাটলিস্ট ডোন্ট ট্রাই টু র‌্যাশনালাইজ ফারাবী। অভিজিত রায় ও ফারাবী ব্যাটম্যা বো জোকার জাতীয় ইন্টেলিজেন্সিয়া ডেন্জারাস। সেটাও স্পট অ্যাণ্ড ট্রাই টু স্টপ। মনে রাখবেন আপনার এই ইন্টেলিজেন্সিয়া আসলে কারুর কারুর মাটিতে গড়াগড়ি যাওয়া ঘিলুকে লেজিটিমাইজ করছে।

    এর বাইরে ঐ যারা ধম্মো কম্মো করে তাদের মতন বাড়িতে বসে বিড়বিড় করে পড়ুন না, সেই লেখা নিয়ে চিন্তাভাবনা করুন, দিকে দিকে ব্লগে কাগজে লিখুন কার কিইই বা এসে যায়।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ০২ জুন ২০১৫ ১৮:৫৭680115
  • জামাতি বক্তব্য শোনার ব্যাপারে বিতর্ক হয়েছিল এখানে। বছর পাঁচেকের পুরনো, তবুও ফিরে পড়লাম।
    http://www.sachalayatan.com/sirat/26402
  • Arpan | ০২ জুন ২০১৫ ১৯:০৮680117
  • http://en.wikipedia.org/wiki/First_they_came_...

    মৌলবাদীদের নিয়ে নিস্পৃহ থাকলে সেশে এই উক্তিটাই নিজেকে নিজে শোনাতে হবে। হাসিনাআপা মনে রাখলে ভালো করবেন।

    হঠাৎ করে কল্লা কাটা গেলে সে বলারও অবশ্য সুযোগ থাকবে না।

    - জনৈক ইস্লামোফোবিক
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ০২ জুন ২০১৫ ১৯:০৮680116
  • বাংলাদেশের সমস্যা অবশ্যই আমাদেরই মেটাতে হবে। বিদেশে রাজনৈতিক শরণার্থী হয়ে থেকে একটা দেশের বিপন্মুক্তি ঘটানো যায় না বলে আমি মনে করি।

    pi, সৌদি আরবে মেয়েদের অবস্থান নিয়ে লেখার ইচ্ছে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীজীবনে সৌদি আরব, জর্ডন, লেবানন - এই তিনটি দেশে বেশ কিছু মাস ছিলাম। ইসলামিক স্টেটের দুর্বৃত্তি আরম্ভ না হলে ইরাক আর সিরিয়াও বাদ পড়ত না। একটা কথা তাড়াহুড়ো করে বলে যাই - পরিসংখ্যান, ঝাঁ-চকচকে বাড়ি -এসব দিয়ে একটা দেশের মেয়েদের আসল হাল লুকিয়ে রাখাটা খুব শক্ত কাজ নয়।
  • h | ০২ জুন ২০১৫ ১৯:৩৮680118
  • অর্পণ এই টা র একটা ভার্সন আমি কিন্তু ব্রেখ্ট কবিতায় দেখেছি। ভুল হতে পারে, কনফার্ম করতে পারলে বলব।

    হাসিনার সরকার কে সিটিজেন দের নিরাপত্তার দায়িত্ত্ব অবশ্যই নিতে হবে।
  • h | ০২ জুন ২০১৫ ১৯:৪১680120
  • অবশ্য তাইলে কনফার্ম করার পর বললেই হত ঃ-) ছরি ঃ-))) আর নিজেকে ইসলামোফোবিক বলে কি লাভ, তর্কে না হয় জিতলি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন