এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৫৩৩৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১০ জানুয়ারি ২০১০ ১৭:৩৩437615
  • মাইরি! যা দেখছি আমি কেডিদার বাড়ি যাওয়া অব্দি একটাও গুরু পড়ে থাকবে না। কোঈ বাত নহী। কেডিদা! আমায় জেরক্স দিলেও চলবে।
    জনগণ! আমার জন্যে এক একটি জেরক্স কপি রাখতে কেডিদাকে সাহায্য করুন।
    নইলে কোলকাতা আসবো না,--ভ্যাঁ।
    আচ্ছা, সামরানের চোখের অপারেশনের কি হোলো? ও যে ভাবে গুরুর জন্যে লড়ে যাচ্ছে---।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১০ ১৯:০৮437626
  • রঞ্জন দা, ১৭ তারিখে অনেকে আসবে বলেছে। রাজদীপ,পিনাকী,বুনান,সিঁফো,সাহানা,বুনান। বাকি দের সাথে যোগাযোগ চলছে।
  • shrabani | ১০ জানুয়ারি ২০১০ ১৯:১৬437637
  • শমীক,
    আমার মেল অ্যাড্রেস থাকার কথা তোমার কাছে, নাহলে বোলো, তোমারটা আছে আমার কাছে।
  • Samik | ১০ জানুয়ারি ২০১০ ২০:০১437648
  • ঠিক আছে। মেল করে দেব।
  • ranjan roy | ১০ জানুয়ারি ২০১০ ২০:১৮437659
  • hoyaaTayaabaauTsaamaraan-sumeru-ariji`t-SB?
  • ranjan roy | ১০ জানুয়ারি ২০১০ ২০:২২437670
  • একি? সখ করে ইউনিকোডে লিখলাম তো বাংলা এল না! এইসব কম্পু ম্যাটার বড় ঝামেলা।
  • ranjan roy | ১০ জানুয়ারি ২০১০ ২০:২৪437681
  • জেমস্‌ স্যার কি এখন কোলকাতায়? তবে আসুন না ভবানীপুরের ঠেকে, কেডিদার বাড়িতে, ১৭তারিখে। আপনার অসাধরণ শকুন্তলা উপাখ্যান ভুলতে পারছি না যে।
  • Samik | ১০ জানুয়ারি ২০১০ ২০:২৭437703
  • গুরু চারের মলাটে নন্দনের লোগো কেন?
  • Bratin | ১০ জানুয়ারি ২০১০ ২০:২৭437692
  • অভ্যু, শিবু দা ফিরে গেছে। সামরান, সুমেরু নিশ্চয় আসবে এখনও কথা হয় নি।
  • SS | ১০ জানুয়ারি ২০১০ ২১:৪৮437715
  • চতুর্থ সংখ্যায় 'গুরুচন্ডালি' র বানানে দন্ত্য-ন দেখলাম অথচ দোকানের সামনে যে পাতাগুলো ঝুলছে তাতে লেখা বানানে 'ণ' দেখছি। পুজো ইস্পেশাল এবং গাছের গুঁড়ির উপরের কাগজেও 'ণ' লেখা। এটা কি ইচ্ছাকৃত? যদি না হয় তাহলে ঠিক করার অনুরোধ জানাই।
  • Samik | ১০ জানুয়ারি ২০১০ ২২:১০437726
  • ঠিকটা মূর্ধণ্য ণ। দন্ত্য ন-টাই ভুল।
  • Somnath | ১০ জানুয়ারি ২০১০ ২২:১৯437737
  • ওমনাথ এখন ওমানে। সে মেলায় যেতে পারছে না বলে বেজায় দু:খিত। এবং সে জানতে চায় তার কপিটা তার বাড়ির অ্যাড্রেসে পোস্ট করা হয়েছে কিনা, বুনানকে মেম্বারশিপ আর বুনান ও গুরু কে মেল এ অ্যাড্রেস দেওয়া হয়েছিল। যা বোঝা যাচ্ছে ২৮ তারিখ কলকাতা পৌঁছে সে গুরু-৪ এর টিকিটাও দেখতে পাবে না।

    অনলাইন গুরুতে মেলার ছবির পাতাটা ভাগ করে দেওয়া হোক। এত ভারি হয়ে গেছে স্লো কানেকশনে খুলতেই চাইছে না।

    ১৭ তারিখে কাবলিদার বাড়িতে যে কম্পিউটারোলারা যাচ্ছো (ব্রতীনদা বা অন্য কেউ) প্লীজ কাবলিদার থেকে বিয়ের মন্ত্রের অনুবাদ গুলোর একটা জেরক্স নিয়ে এসে স্ক্যান করে আমায় মেল করবে? কাবলি দা, এই ব্যাপারে একটু হেল্প করবেন, আগে থেকে অনুবাদগুলোর এক কপি জেরক্স করিয়ে রেখে? প্লীজ।
  • SS | ১০ জানুয়ারি ২০১০ ২২:২৬437748
  • সেক্ষেত্রে এই ওয়েবপেজের উপরে এবং বাঁদিকের তিনটি বানান ঠিক করার অনুরোধ জানচ্ছি। আমার ধারণা ছিল গুরুর ব্যকরণ না-মানা রেজিস্টার্ড বানান 'গুরুচন্ডালি' অথবা 'গুরুচন্ডা৯' (যদিও ধারণাটা এই পাতা থেকেই তৈরী হয়েছে)।
  • Bratin | ১০ জানুয়ারি ২০১০ ২৩:০৯437759
  • আজকের আপডেট টা কেউ দিক। কাবলি দা, সুমেরু, সামরান, সিঁফো....
  • samran | ১১ জানুয়ারি ২০১০ ০০:০২437770
  • আপডেট! আপডেট আবার কী! মেলা এখনও দু দিন বাকি, ৩য় সংখ্যা সব শেষ, ৪নং আছে কয়েক পিস, আর দু নং রয়ে গেছে। ১ তো আগেই ফুরিয়েছিল।

    গুরুচন্ডালি দুদ্দাড় দৌড়ুচ্ছে নন্দনে।

    সিফোঁ লিখলে পারে তো একটু, কত কী বসে বসে শুনল-দেখল!

    সৈকত আজও এসেছিল মেলায়। ঘুরে বেড়িয়েছে অনেকক্ষণ ধরে।

    এক ভদ্রলোক এসেছিলেন, নিজের নাম বললেন না, নাম উনি বলবেন সেপ্টেম্বরের পর। কেডি বহুত চেষ্টা করেও তার নাম বের করতে পারেননি, ওই ভদ্রলোক গুরুর নিয়মিত পাঠক।

    এসেছিলেন এমানুল হক।

    ইন্দ্রভাইয়ের পাড়ার ডাক্তার কাকু আজও এসেছিলেন, কাকিমাকে সাথে নিয়ে, গুরু কারা, কাকিমা সেটা দেখতে চেয়েছিলেন।

    টেবিল-ষ্টল-মেলা আলো করে আজও বসেছিল সাহানা গোটা সন্ধেটা। বেচারা সিফোঁ বেজার মুখে ইতি-উতি খানিক ঘুরে ফিরে বেজার মুখে আবার এসে থাকে। কত সাধ করে সে কফি-মুড়ি মাখা এনে খাইয়েছিল বৌকে আর সাথে আমাদেরকেও, আর বৌ কিনা সেসব খেয়ে টেয়ে গ্যাট হয়ে বসেই থাকল কাগুজে গুরুর ইষ্টলে :-(

    ল্যালা শব্দের মানে কেউ আমাকে বলে দিন প্লিজ। এটা সেটা ওটা নানা কথায়ও আমি ঠিকঠাক বোঝাতে পারছি না ল্যালা শব্দের মানে কি:-((

    আগ্নে মানে আগুন এসেছিল আজ মেলায়,দু পিস কাগুজে গুরু তার সাথে যায়।

    গুরু কে আর চন্ডাল ই বা কে এই প্রশ্নেরও জবাব দিতে হয়েছে বেশ কয়েকবার।

    ---------------

    ----------------
  • samran | ১১ জানুয়ারি ২০১০ ০০:০৯437781
  • রঞ্জনদা,
    চোখে অপারেশনের কোনো ব্যপার নয়, বিচ্ছিরি একটা ইনফেকশন হয়েছিল, ওষুধ চলছে। এখন অনেকটা ভালো যদিও এই ক'দিনে ধুলো খেয়ে আবার বেশ ঝামেলা করছে।

    অনেক ধন্যবাদ, খোঁজ নিয়েছেন...
  • sinfaut | ১১ জানুয়ারি ২০১০ ০০:১০437792
  • টেবিল চাপড়ে চাপড়ে : হাতে নিয়ে দেখুন হাতে নিয়ে দেখুন। ঝক্কাস মাল আছে, টানটান মাল আছে। যদি কোনো বাচ্ছা হাতে কেউ আসেন তো, ছোটোদের বই ছোটোদের ল্যালা। তাছাড়া ল্যালা ল্যালা বলে চিৎকার কিছুক্ষন ছাড়া ছাড়াই। আজকের বিক্কিরির পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। অবশ্য আমার মতন কুলোকে বলেছে, ঐ চিৎকারকে অসংস্কৃত ভেবে বেশ কয়েকজন স্টল থেকে ছিটকে পালিয়ে গেছেন, এবং সেটা হক্কথা। তাতেও তিনি দমেননি, বলেছেন, বিক্কিরি নাই বা হলো, পাবলিসিটি তো হলো। ইনি সুমেরু। নৈর্ব্যক্তিক উদ্যোগী। কখন যেন বললো, না চিপলেও রস, হাতে নিলেই হবে। আহেম, এইসব।

    জয় ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা ল্যালা।
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ০০:১৯437803
  • জ্জিও তো ! :))
  • samran | ১১ জানুয়ারি ২০১০ ০০:২৯437814
  • দশ ট্যাকা, যা নেবেন সব দশ ট্যাকা, ক পিস নেবেন? নিয়ে যান নিয়ে যান, তিনটে সংখ্যাই নিয়ে যান!!

    রেডিমিক্স আছে,রেডিমিক্স, সব মাল দশ ট্যাকাআআআআআ!! মাআআআত্র দশ ট্যাকাআআঅ!!

    এগুলো ও ছিলো টবিল চাপড়ানোর সাথে সাথে।

    পুচকে মেয়েটা, বাচ্চাদের ল্যালাবই শুনে হাতে নিয়ে উল্টে-পাল্টেও দেখল, কেনার জন্যে মায়ের দিকে তাকাতে ভয়ে ভয়ে মা'টি জানতে চান, এটা বাচ্চাদেরই বই তো?!
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ০৪:৪৭437826
  • হ্যাঁ, বাইরে যার কাছে যে ইস্যুর যা অবিক্রীত কপি পড়ে আছে, একটু কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হোক। কাব্লিদার কাছে।
  • Samik | ১১ জানুয়ারি ২০১০ ০৮:৩০437848
  • হুমেরুকে একটা মোটা ফ্রেমের চশমা পরিয়ে দিলে কিন্তু পুরো হুনীল গাঙ্গুলি লাগবে।
  • Samik | ১১ জানুয়ারি ২০১০ ০৮:৫৮437859
  • সমস্ত ফোটো গুরুচন্ডা৯ আইডির পিকাসা-তে তুলে দেওয়া হোক।
  • saikat | ১১ জানুয়ারি ২০১০ ১০:৫২437870
  • টেবিলের সামনে কেউ এলেই, সুমেরু হাঁক পাড়ছে, 'নিয়ে যান, নিয়ে যান, সলিড মাল আছে, রেডিমিক্স আছে।'

    আর সুমেরুর analysis হল, মোটামুটি বয়স্ক লোকেরাই কিনছে, প্রেসির মেলা থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। মার্কেট সার্ভের রেসাল্ট সুমেরু জানে।:-) ছবিগুলোও সেটাই বলছে।

    এক ভদ্রলোক বললেন, পড়ে বেশ refreshing লাগে।

    আর যেহেতু যুগটা postসবকিছু, তাই কেউ থিওরী নামালেই তাদের ঠুকে দেয়া হয় - সুমেরু উবাচ।

    বই কিনলেই তার নাম, ঠিকানা নেয়া হচ্ছে, এবং লেখার অনুরোধ। অনেকেই দেখলাম website-টা নিয়ে অবগত।

    আর হ্যাঁ, পাইকে জনগণ খুজছে, সামরান জানে। :-)
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১১:৩১437881
  • পাই,
    আমি বুলবুলভাজাতে মেল পাঠালম গ্রাহক হতে চেয়ে, কেউ রিপ্লাই দিলো না :(((

    অন্য কোন আই-ডি আছে কি?
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ১১:৪৬437892
  • মেল দেখুন :)
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ১২:২৪437903
  • এখান থেকে নিয়ে পিকাসায় কেউ তুলে দেবে ? শমীক বা কেউ ?
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১২:২৫437914
  • থ্যাঙ্কু পাই!!
    আর ছবিগুলো দারুণ!
  • kd | ১১ জানুয়ারি ২০১০ ১৩:০০437925
  • Purba Ghosh কে মেল করা ৩য় সংখ্যা পোস্টাপিস ফেরত পাঠিয়েছে। ওনার সঠিক অ্যাড্রেস না পেলে ৪র্থ সংখ্যা পাঠানো যুক্তিযুক্ত নয়। পেলে দু'টি সংখ্যা একসঙ্গে পাঠিয়ে দেবো।

    হেল্প! হেল্প!!
  • Samik | ১১ জানুয়ারি ২০১০ ১৩:৩৯437937
  • আমি এক্‌খুনি তুলে দিতে পারি। পাই মেল চেকাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন