এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৫ আগস্ট ২০১৩ ২২:৫৭616675
  • তা কেন? ইংল্যান্ডে বাঙালীরা দিব্য রুইমাছ-রবীন্দ্রনাথ-রসগোল্লা নিয়ে আছে। দিব্য উইকেন্ডে দুগ্গোপূজো করছে, মসজিদে নমাজ পড়ছে। ব্রিটিশ পাসপোর্ট পকেটে নিয়ে ভারতীয় কিংবা বাংলাদেশী ক্রিকেট দলকে সমর্থন করছে। আলাদা রাজ্য চাইছে না তো!!

    পিটি কোন পয়েন্টেই আসেননি। গোর্খাল্যান্ডের দাবীদার এবং তার সমর্থকদের হিপোক্রেসিটা ধরিয়ে দিয়েছে। আর ভারত খাতায়-কলমে মোট্টে হিন্দু দেশ নয়-সেই তথ্যটা ইচ্ছেমত ভুলে গিয়ে অতিকথন অপ্রয়োজনীয়। যারা বাবরি মসজিদ ভাঙ্গা রুখতে পারেনা, মোদীর উত্থান আটকাতে পারেনা তাদের মুখে হিন্দুত্বের বিরুদ্ধে এই সৌখিন জ্যাঠামো মানায় না।
  • দেব | ১৫ আগস্ট ২০১৩ ২২:৫৮616676
  • নেপালী - নেপাল দেশের অধিবাসী
    গোর্খা - একটি জনগোষ্ঠী, নেপাল ও ভারতে বাস (আর অল্প কিছু ব্রিটিশ আর্মিতে থাকার সুবাদে রিটায়ারের পর ব্রিটেনেই)
  • PT | ১৫ আগস্ট ২০১৩ ২২:৫৯616678
  • @ দেব
    আজ থেকে আরও ৫০ বছর পরে আলোচনা হলে তখন কেউ বলবে যে বাংলাদেশ ভারতেরই অংশ ছিল!!
  • aka | ১৫ আগস্ট ২০১৩ ২২:৫৯616677
  • আপেল আর উট কইলে হবে। সবই জাতিসত্ত্বা। জাতিসত্ত্বাকে পাত্তা দিলে এইসব দাবী সমূহকেও দিতে হবে।

    আসাম শুধু আসামীদের বাঙালী খ্যাঁদাও, আমরা বাঙালী ইত্যাদি ইত্যাদি। ২ মিমি জাতিসত্ত্বা আপেল আর ২০ মিমি জাতিসত্ত্বা উট কইলে হবা?
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০০616679
  • চিনেপট্টি? ও নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। করা হয়নি। তবে শোনা কথা, যাচাই করে দেখি নাই, ওনারা অধিকাংশই ভারতীয় নাগরিক নন। নানা রাজনৈতিক কারণে। অনেজ সুযোগ-সুবিধে থেকে বঞ্চিত। অপ্রেসডও ফিল করারই কথা। যদ্দিন এই ইয়ার্কির মোডে চিনেদের নিয়ে কথা বলবেন, হয়তো না জেনেই বলছেন, কিন্তু চিনেদের কানে পৌঁছলে সেটা বৃহৎ ভারতীয় দাদাগিরির মতই পৌঁছবে। এইটা মাথায় রাখলে ভালো হয়।

    এইটা সিএমকে।
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০১616680
  • আকা তবু ডকুটা পড়বেনা। না পড়ে কমেন্ট করে যাবার অভ্যাসটা একটু কমবে আশা করেছিলাম। বৃথা আশা। :)
  • aka | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৩616681
  • ঈশান পেপার দেখালো? শেষে ঈশান? হা ঈশ্বর, হা মার্ক্স, হা দেরিদা।

    সংবিধানে কি স্বীকৃত তাই দিয়ে দেখলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ একেবারে আইন সিদ্ধ।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৪616683
  • এদিকে গোর্খাল্যাণ্ডের বিরোধিতাকারীরা শুধু দাবিদারদের হিপোক্রেসি খুঁজতেই ব্যস্ত, তাঁদের বিরোধিতার কারণ পষ্ট করে বলেন না ? সে কি আমাদের সোনার বাংলা ভাগ হতে দিব না, বাংলার মুকুট নিয়ে চলে যেতে দেবনা, এই সব সেন্টিমেন্ট থেকেই নয় ? জাতিসত্ত্বার দাবি পুঁজরক্ত আর এই সেন্টিমেন্টগুলো ? ঃ)
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৪616682
  • "তা কেন? ইংল্যান্ডে বাঙালীরা দিব্য রুইমাছ-রবীন্দ্রনাথ-রসগোল্লা নিয়ে আছে। দিব্য উইকেন্ডে দুগ্গোপূজো করছে, মসজিদে নমাজ পড়ছে। ব্রিটিশ পাসপোর্ট পকেটে নিয়ে ভারতীয় কিংবা বাংলাদেশী ক্রিকেট দলকে সমর্থন করছে। আলাদা রাজ্য চাইছে না তো!!"

    পিটি ইংল্যান্ডের বাঙালিদের দ্বিতীয় প্রজন্মকে বাংলা লিখতে দেখেছেন? তৃতীয় প্রজন্মকে বাংলা বলতে শুনেছেন? ওটা বড়দাদের ভাষায় বলে "মূল স্রোতে মিশে যাওয়া"। এখানেও দাবীটা ওরকমই বোঝা যাচ্ছে। "অনেকদিনই তো হল ভাই গোর্খাসকল, এবার একটু বাংলা-টাঙ্লা শেখোনা, ওই ঢপের নেপালিত্ব দিয়ে আর কি অমৃত লাভ হইবে?" -- এটা যদি উগ্র জাতিয়তাবাদী বড়দার হুঙ্কারের পুঁজরক্ত না হয়, তো পুঁজরক্ত কোনটা?
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৬616688
  • ওটা প্যাপার নয়। আইনকানুনেরও কিছু নেই। জাস্ট একবার ক্লিক করলেই বোঝা যেত। সেটাও করে ওঠা যায়নি, বুঝতে পারছি।

    ব্যস্ততা আছে বুঝি। কিন্তু অন্যের মতামত না পড়ে মন্তব্য করাটা, যাকে বলে ব্যাড হ্যাবিট। মানে, আমি যা বুঝি।
  • দেব | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৬616687
  • নাঃ পিটিকে ফলো করা মুশকিল হয়ে পড়ছে। বাঙ্গালী মুসলমান নিজের ইচ্ছেয় দেশ ভেঙ্গে আলাদা হয়েছিলেন। গোর্খাদের ইংরেজরা ধরে এদেশে ঢুকিয়েছিল।

    তুলনাটা ঠিক হত সেক্ষেত্রে যেখানে বাংলাদেশ আগে থেকেই রয়েছে, তার একটা অংশকে ইংরেজরা কেটে পশ্চিমবঙ্গের সাথে জুড়েছেন এবং সেই অংশের মুসলিমরা আন্দোলন করছেন আলাদা হবার জন্য। সেক্ষেত্রে আপনার রায় কি হত?
  • PT | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৬616686
  • আর জিন্নাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলে জিন্না ঐ মথে-খাওয়া পাকিস্থানের পেছনে আদৌ যেতেন কিনা সন্দেহ আছে।
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৭616690
  • আপনার দাদাগিরি মনে হল? ভারতে জন্মিয়েও যদি ওনারা অপ্রেসড ফিল করেন তাহলে আবার বলছি এ সবার লজ্জা। তবে তার সমাধান নতুন রাজ্য নয়। ওনারা কেন কোথায় কিভাবে বঞ্চিত অ্যাড্রেস করতে হবে তবে কোন ব্যাক্তির জমিদারির জন্য রাজ্য গঠন চলবেনা। প ব কেই গোর্খাল্যান্ড করে দিন।
  • pinaki | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৭616689
  • এই তর্ক থেকে ফরচুনেটলি আগেই রিটায়ার করেছি। ঃ-)
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১০616691
  • হ্যাঁ দাদাগিরি মনে হল তো, কি করা যাবে।
  • PT | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১২616692
  • বাংলা শেখার অসুবিধে কোথায়? যে সকল ভারতীয় ইংল্যান্ড আমেরিকাতে রয়ে গেল তারা কি বাংলা বলে জীবন যাপন করছে? অনেকে অবিশ্যি ইংরিজিকে ভারতীয় ভাষা বলেই ধরে নেয় - রক্তে ২০০ বছরের দাসত্ব রয়ে গিয়েছে বলে।

    তা গোর্খারা মূলস্রোতে মিশলে কার অসুবিধে আর কার আপত্তি? ঐ সিঙ্গুরের "চাষীর ব্যাটা চাষীই থাক" জাতীয় তত্বের আশ্চর্য সমাপতন ঘটছে দেখছি!!
  • দেব | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৪616693
  • এইবার ক্লিয়ার হল। 'মূলস্রোত'।
  • aka | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৫616694
  • মাক্কালি আমি ঈশানের পোস্ট পড়েছি। ঈশান বলল ডকু পড়ে দেখতে কি কি ভারতীয় কাঠামোয় স্বীকৃত। কঠামোয় স্বীকৃত মানে কি?

    Name: Ishan

    IP Address : 202.43.65.245 (*) Date:15 Aug 2013 -- 10:56 PM

    কিসুই বোঝেননি। ডকুটা পড়লেই পারতেন। কিসুই পড়বনা, কেবল মূল্যবান বক্তব্য ঢাক পিটিয়ে শোনাবো, এমন করলে আর হবে কিকরে।

    "হোমল্যান্ড" এর দাবী উগ্র জাতিয়তাবাদ। অর্থাৎ, মহারাষ্ট্র "কেবল" মারাঠাদের জন্য। বাংলা "কেবল" বাঙালিদের জন্য। গোর্খায়ান্ড "কেবল" গোর্খাদের জন্য -- এইটা ভারতীয় কাঠামোয় অস্বীকৃত।

    কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্যের দাবী স্বীকৃত। যদিও সেটা "শুধু" ভাষার দাবীতে নয়। ভারতীয় কাঠামোয়। ভাষা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যান্য ফ্যাক্টরও আছে। ফলে পঃবঃ ও গোড়াল্যান্ড, ভাষার ভিত্তিতে হয়ে থাকলে নট নেসেসারিলি সেটা উগ্র জাতিয়তাবাদ।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৯616695
  • সিএম, সেটা তো এই সত্তর বছরেও হয়নি - মানে নতুন রাজ্য না করে, নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা না দিয়ে, এরমধ্যেই সমাধান ইত্যাদি গত ৭০ বছরে হয়নি। এই গাজর ঝুলিয়ে কতদিন চলবে?
  • PT | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২১616697
  • "নাঃ পিটিকে ফলো করা মুশকিল হয়ে পড়ছে। বাঙ্গালী মুসলমান নিজের ইচ্ছেয় দেশ ভেঙ্গে আলাদা হয়েছিলেন। গোর্খাদের ইংরেজরা ধরে এদেশে ঢুকিয়েছিল।"

    কথাটি আংশিক সত্য। ১৯৫০-এর ইন্দো-নেপাল চুক্তি .....allows free movement of people and goods between the two nations। কাজেই স্বাধীনতার পরেও গত ৫০ বছরেও অসংখ্য নেপালী এদেশে ঢুকেছে।
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৭616698
  • তাহলে মনে হয় এভাবেও হবে না। কালপুরুষের লেখা পড়ে কি মনে হল যারা ভাবছেন রাজ্য পেয়েছেন তারা কি কিছুই পেয়েছেন? দাদা যারা মধু খাবার তারা গোর্খাল্যান্ড হলেও খাবেন না হলেও খাবেন। আর যাদের কপালে লবন্চুষ তাদের ও একই হাল থাকবে। যদি লড়তে হয় হাল বদলের লড়াই হোক।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৯616700
  • আপনি যেটা বলছেন সেটা স্ট্যাটাস কুয়ো বজায় রাখার অব্যর্থ উপায়।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৯616699
  • আমার মনে হয়না কালপুরুষের লেখাতে এটা আছে যে এর চেয়ে ভালো হত যদি ভারত ইংরেজ শাসনের তলায় থাকত।
  • দেব | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩১616701
  • @পিটি

    এবং বাংলাদেশের উদাহরণটা সম্পূর্ণই ভুল।

    এবার গত ৫০ বছরে কজন দার্জিলিং এ সেটল করেছেন সেইটার হিসেবটা মাথায় রাখুন। গোর্খাল্যান্ডের দাবীটা ৫০ এর দশকেও ছিল।

    আশা করি ওই নেপালে ফিরে যাওয়ার মন্তব্যটা ইতিহাসটা না জেনেই করেছেন। যদি জেনে করে থাকেন তাহলে পুঁজরক্ত ইনডিড। এমনিতেও গোর্খাদের 'মূলস্রোতে' সামিল করতে চাওয়াটাই বেশ ভয়ের। এরপর উত্তর ভারতের হিন্দিভাষীও বাঙ্গালীকে তাদের 'মূলস্রোতে' ঢোকানোর দাবী করলে জবাব দেওয়া ডিফিকাল্ট।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৪616703
  • * হতে হবেই কেন
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৪616702
  • 'তা গোর্খারা মূলস্রোতে মিশলে কার অসুবিধে আর কার আপত্তি? ঐ সিঙ্গুরের "চাষীর ব্যাটা চাষীই থাক" জাতীয় তত্বের আশ্চর্য সমাপতন ঘটছে দেখছি!!
    '
    কেন ? মূলস্রোতে মিশতে হবে কেন ? অন্যদের মত হতে হবে কেন ? চাষী হয়ে আর গোর্খা হয়ে থাকা খারাপ বা অসম্মানজনক ?

    আর কিছু বলার নেই।
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৬616704
  • কোন দুঃখে স্ট্যাটাস কুও। ওদের আসল দাবী কি তাই তো জানিনা। মাথায় রাখবেন আমাদের জেলা গুলোর মধ্যে ওরা চার নম্বরে। বেশি উপার্জনশীল বড়দা একান্নবর্তী পরিবার ভাঙ্গতে চাইলে ছোটরা স্বাভাবিক কারণেই রাজি হবে না।
  • T | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪১616705
  • প্রথমে কাপিতাল আই কে উত্তর দিই।

    আমি জানি না জ্যামিতির বদলে কার্ডিওলজি দিয়ে রিপ্লেস করলে সুবিধে হতে পারে কি না। এবার আপনি যদি মনে করেন আমি 'বক্কা' করছি তাহলে আমি এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। এটা বোধহয় এইচ কেও বলেছিলাম। টই বহুদূর এগিয়ে চলার ফলে আপনি হয়তো সেসব খেয়াল করেননি। দেখুন, প্রত্যেকের যেমন যেমন ধরণের পড়াশোনা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি রয়েছে তাদের বক্তব্যে সেসব যে ফুটে উঠবে এ নিশ্চয়ই খুবই স্বাভাবিক ব্যাপার। এবারে সি এম, এইচ, ঈশান, পিটিদা, ডিডিদা ও অন্যান্যরা আর্থ সামাজিক, শোষন/বঞ্চনা, বিভাজন সংক্রান্ত ইতিহাস, হিন্দী আগ্রাসন ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসব কাটাছেঁড়া করছেন, আমি করছি আমার ম'ত করে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রত্যেকেই 'গোর্খাল্যান্ড হ'লে কি কি হ'তে পারে', 'গোর্খাল্যান্ড কেন হওয়া উচিত' ইত্যাদি বিশ্লেষণের মধ্যেই আছেন। এবং আমার মনে হয় এঁদের প্রত্যেকেরই বিশ্লেষনের পেছনে একটি না একটি মডেল বা নির্মাণ বর্তমান। আমার ক্ষেত্রে আমি ধরেছিলাম সোশ্যাল পটভূমিরও পেছনে কোনো একটি অ্যাবস্ট্রাক্ট নির্মাণ। এই নির্মাণকে ধরে, আমি এই টইতে গোর্খাল্যান্ডের সপক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেওয়ার চাইতেও প্রথম থেকেই কিছু প্রশ্ন করে যাচ্ছি ঈশানবাবুদের বা গোর্খাল্যান্ডের সপক্ষে যাঁরা যা যুক্তি দিছেন তাঁদের। যেখানে আমার উদ্দেশ্য স্রেফ যুক্তির ভুল বা ইনকনসিস্টেন্সি খুঁজে বার করা। এবং এই ক্ষেত্রে আমি এই সমস্ত প্রশ্ন যে, কোনো অবস্থান না নিয়েও করতে পারি, সেটাই মনে হয়েছে।

    কিন্তু গোলমাল বেধেছে পাই দির করা একটি প্রশ্নের উত্তরে। যেখানে পাই দি জানতে চেয়েছেন পশ্চিমবংগ নিয়ে কি মত? আমি বলেছি প্রশাসনিক ভাবে সুবিধে (আন্ডারলাইন করলাম) হ'লে চৌকো খোপে ভাঙতেও আমার আপত্তি নেই। ন্যাচারেলি এইখানে একটা অবস্থান নেওয়া হয়ে গেল। এবং এতে বিরক্তও হয়েছি। কারণ এইবার মূল প্রশ্ন ছেড়ে কেন চৌকো খোপ সেই নিয়েই আলোচনা শুরু হয়েছে। চৌকো খোপের অপ্রাসঙ্গিকতা প্রমাণ কেন যে গোর্খাল্যান্ডের পক্ষে দরকারী সেইটেই বোঝা ভার। এতবার করে নানান প্রশ্ন জিজ্ঞাসার পরেও কেন লোকের সমস্ত অ্যাটেনশন চৌকো খোপের প্রতিই গেল সেটা একটু সন্দেহজনক। কারণ আমার রাজনৈতিক প্রজ্ঞা বিমল গুরুঙ্গের থেকে কম হ'লেও সেটা আমার প্রশ্নগুলোকে ইনভ্যালিড কিভাবে করছে বুঝি নি। আমাকে বাদ দিলেও কোশ্চেন গুলো থেকেই যায়।

    এরপর চৌকো খোপের অপ্রাসঙ্গিকতা দেখানোর জন্য কেউ সোশাল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলে সেটা আমার কাছে সঠিক লাগে নি। (এমনিতেও এটা একটা গেম বলে মনে হয়েছে)। কারণ যে নির্মাণের ভিত্তিতে আমি বলছি সেটির কোনো মূল কোনো সামাজিক পটভূমি নয়। স্রেফ নয়। এটা বোঝানোর জন্যই ঐ গোল হেক্সা ইত্যাদি অন্যান্য খোপের প্রসঙ্গ।

    এইবার আপনি যদি মনে করেন আমি এই সূত্রে জ্যামিতি টানছি, তাহলে ভুল করবেন। কারণ এগুলো নিছকই পরম্পরাগত ভাবে এসেছে। এছাড়া এ লম্বা পোস্ট যদি শেষ অবধি পড়েই ফেলেন তবে কোনোরূপ 'বক্কা' দেখানোর ইচ্ছে যে ছিল না, তা একপ্রকার ধরতে পারেন।

    আর ঈশান বাবুকে,

    দেখুন পাইদি জানতে চেয়েছিল,পশ্চিমবঙ্গ নিয়ে কি মত? উত্তরে আমি বলেছি প্রশাসনিক সুবিধে হলে চৌকো খোপে ভাঙুন আপত্তি নেই। ডেট আই পি ইত্যাদি মিলিয়ে দেখতে পারেন। এইবার এই বাক্যে অ্যাজাম্পশনটি যে 'প্রশাসনিক সুবিধে' সে মশাই যে নোতুন বাংলা শিখেছে সেও বলে দেবে। ফলে আর কি ক্লীয়ার করতে হ'বে বুঝিনি।

    আর দ্বিতীয়তঃ আমি যেকারনে এই '...অফিস প্রবলেম'র কথা বললাম সেটার মানেটা আপনি সরাসরই বুঝতে অস্বীকার করছেন। গুরুত্ব দিতে চাইছেন না, (লাল গামছা, ইউরেকা ইত্যাদি ইত্যাদি)। খুব প্রান্তিক ধারণা বা বক্তব্য হয়ে যাচ্ছে বোধহয়। ফলে আমারও আর খুব একটা আপনার দেওয়া লিংক নিয়ে ঘাঁটাঘাঁটি করতে আগ্রহ জাগছে না।
  • PT | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪৮616706
  • অনেক কথা না ভেবেই লিখ্লেনঃ

    ১। বাংলাদেশের কথা এসেছে অন্য প্রসঙ্গে। অন্ততঃ এখানকার পন্ডিতদের মত অনুযায়ী বাঙালী মুসলমানের আলাদা জাতিসত্বা। আমি তাই জানতে চাইছি যে পব-র বাঙালী মুসলমানদের আলাদা রাজ্য চাওয়া জাস্টিফায়েড কিনা।

    ২। গোর্খাল্যান্ডের দাবী ব্রিটিশ আমলে থেকে থাকলে সে দায় পব-র নয়। স্বাধীন ভারতে কোন নেপালী এসে বসে গেলে তারা ইল্লিগাল রিফিউজি হবেনা কেন? চুক্তিতে movement কথাটা আছে-বোধহয় এসে গেড়ে বসে যাওয়ার কথা নেই।

    ৩। বাঙলী কি ভারতের মূলস্রোতের সঙ্গে মিশে যায়নি? নাকি হিন্দি বলতে জিভ জড়িয়ে যায় কিন্তু ফরফর করে ইংরিজি বলে পব-র বাঙালী মুলস্রোত থেকে তার দুরত্ব বজায় রাখছে? যেমন কিনা বিমল-রোশন ফরফর করে হিন্দি বলে আর দু জেনারেশন পবতে থাকার পরেও বাংলা না বলে তাদের জাতিসত্বা বজায় রাখছে? বাংআলী তো দক্ষিণ ভারতীয়দের আগেই ইংরিজির কাছে বহুদিন আগেই মাথা নুইয়েছে - হিন্দি শিখতে তার আপত্তি কেন?
  • maximin | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫০616708
  • ঐ অঞ্চলের সমস্ত স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন